ডেস্ক নিউজঃ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে কোনো ধরনের চাকরি করা বা পারিশ্রমিক গ্রহণের অনুমতি নেই বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৭ ফেব্রুয়ারি) এক বার্তায় দূতাবাস জানায়, বি১ ও বি২—অর্থাৎ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কিছু সীমিত ব্যবসায়িক কার্যক্রম করা গেলেও চাকরি করা বা অর্থ গ্রহণ আইনত নিষিদ্ধ। দূতাবাসের তথ্যে বলা হয়, বি১/বি২ ভিসার আওতায় চুক্তি সংক্রান্ত আলোচনা, দরকষাকষি কিংবা বিভিন্ন সম্মেলনে অংশ নেওয়া যেতে পারে। তবে যুক্তরাষ্ট্রে অবস্থান করে কোনো মার্কিন নিয়োগকর্তার জন্য কাজ করা বা সেখান থেকে পারিশ্রমিক গ্রহণ করা অনুমোদিত নয়। বার্তায় আরও বলা হয়, ভিসার শর্ত যথাযথভাবে মেনে চলা ভিসাধারীর ব্যক্তিগত দায়িত্ব। ভিসার শর্ত লঙ্ঘিত…
Author: News Desk
ডেস্ক নিউজঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এ বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১ ফেব্রুয়ারি একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৩২ ধারা অনুসারে ভোটের দিন ১২ ফেব্রুয়ারি ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা কার্যকর হবে ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত, অর্থাৎ টানা ২৪ ঘণ্টা। এর পাশাপাশি মোটরসাইকেল চলাচলের ওপর আরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত, মোট ৭২ ঘণ্টা সারাদেশে মোটরসাইকেল চলাচল…
আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে প্রতিবেশী দেশ পোল্যান্ড তাদের দুটি বিমানবন্দর সাময়িক বন্ধ করার ঘোষণা দিয়েছে। দক্ষিণ-পূর্ব পোল্যান্ডের দুটি বিমানবন্দরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। স্থানীয় সময় শনিবার (৭ ফেব্রুয়ারি) পোল্যান্ডের এয়ার ন্যাভিগেশন সার্ভিসেস এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে এ খবর জানিয়েছে। পোস্টে কর্তৃপক্ষ জানায়, সামরিক বিমান চলাচল নির্বিঘ্নে নিশ্চিত করার প্রয়োজনের কারণে রজেশোভ ও লুবলিন বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট অপারেশন বন্ধ রাখা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছে, দুটি শহরই ইউক্রেন সীমান্তের কাছাকাছি অবস্থিত। এর মধ্যে রজেশোভ বিমানবন্দরটি ইউক্রেনে অস্ত্র সরবরাহের জন্য ন্যাটোর একটি প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।…
বিনোদন ডেস্কঃ চলচ্চিত্র অভিনয়ে বিশেষ অবদানের জন্য ২০২৬ সালের ‘একুশে পদক’-এ ভূষিত হয়েছেন ববিতা। পদকটি তিনি কিংবদন্তি চলচ্চিত্রকার জহির রায়হানকে ‘একুশে পদক’ উৎসর্গ করেছেন। গত বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে ২০২৬ সালের একুশে পদকপ্রাপ্ত গুণীজনদের নামের তালিকা। এবার ৯ জন ব্যক্তি ও এক প্রতিষ্ঠান পাচ্ছে এই পদক। পদকপ্রাপ্তির খবর শুনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ববিতা বলেন, ‘দেরিতে হলেও একুশে পদক পেয়েছি, তাতেই আমি খুব খুশি।’ বৃহস্পতিবার বিকেল থেকেই মোবাইল ফোনে প্রিয়জনদের শুভেচ্ছা বার্তা পাচ্ছেন তিনি। অভিনেত্রী বলেন, ‘মহান আল্লাহর কাছে অসীম শুকরিয়া যে তিনি আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। অনেক ভালো লাগার বিষয় এটাই যে আমি জীবদ্দশায় একুশে পদক পেতে যাচ্ছি। জীবদ্দশায় এমন…
ক্রীড়া ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে পুরো প্রস্তুত ছিল বাংলাদেশ। দলও ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে নিরাপত্তা শঙ্কায় ভারতের বাইরে খেলার দাবি করেছিল বাংলাদেশ। সেই দাবি প্রত্যাখ্যান করে বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি। গ্রুপ ‘সি’তে বাংলাদেশের জায়গায় স্থানান্তরিত হয়েছে স্কটল্যান্ড। এই গ্রুপে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালির সঙ্গে খেলবে তারা। শনিবার (৭ ফেব্রুয়ারি) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে স্কটিশরা। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশের প্রতি সমবেদনা জানিয়ে দলটির স্পিনার মার্ক ওয়াট। তিনি বলেন, ‘প্রথমত বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি আমরা খুবই সমব্যথী। কিন্তু আমরা গভীরভাবে বিশ্বাস করি আমাদের এখানে (আগে থেকেই) থাকা উচিত…
ডেস্ক নিউজঃ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামীকাল রোববার থেকে সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন শুরু হবে। আগামী মঙ্গলবারের মধ্যে সকল বাহিনী সদস্যরা জেলা ও উপজেলায় পৌঁছে যাবে। পুলিশ সদর দপ্তরের একজন শীর্ষ কর্মকর্তা এই বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো সহিংস ঘটনা কঠোর হস্তে দমন করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী স্ব স্ব বাহিনীর সদস্যরা নির্বাচনকালীন দায়িত্ব পালন করবেন বলে তিনি জানান। উল্লেখ্য, গত ১৯ জুলাই থেকে সেনাবাহিনী সারা দেশে মোতায়েন রয়েছে। অস্ত্র উদ্ধার, চিহ্নিত ও তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার এবং সহিংস ঘটনা রোধে তারা কার্যক্রম চালিয়ে আসছে। নির্বাচনকালীন…
আবহাওয়া ডেস্কঃ মাঘ মাসের শেষলগ্নে এসে রাজধানীসহ সারা দেশে শীতের দাপট আবারও বেড়েছে। মাত্র এক দিনের ব্যবধানে দেশের তাপমাত্রার পারদ প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিচে নেমে এসেছে। এমন পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে পঞ্চগড়, মৌলভীবাজার, রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং আগামী ২৪ ঘণ্টায়ও এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। হঠাৎ করে শীতের এই তীব্রতা বেড়ে যাওয়ায় জনজীবনে বিশেষ করে দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের মানুষের স্বাভাবিক কর্মকাণ্ড বিঘ্নিত হচ্ছে। নদী অববাহিকা ও গ্রামাঞ্চলে কুয়াশার আধিক্য থাকায় যাতায়াতের ক্ষেত্রেও বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে, শনি ও রোববার (৭-৮ ফেব্রুয়ারি)…
ডেস্ক নিউজঃ দেশের ইতিহাসে এক অনন্য নজির স্থাপন করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন কারাবন্দিরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ায় শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পর্যন্ত ৫ হাজার ৯৯০ জন নিবন্ধিত বন্দির মধ্যে ৪ হাজার ৬৭ জন পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। একই সঙ্গে তারা দেশের চলমান সংস্কার বিষয়ক গণভোটেও অংশ নিচ্ছেন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার এই বিশেষ ভোটগ্রহণের শেষ দিন এবং এদিনও নিবন্ধনকৃত বাকি ১ হাজার ৯২৩ জন বন্দি ভোট দেওয়ার সুযোগ পাবেন। যদি নির্ধারিত সময়ের মধ্যে তারা ভোট প্রদান না করেন, তবে তাদের ভোটাধিকার বাতিল হয়ে যাবে বলে কারা সূত্র…
ডেস্ক নিউজঃ মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত টেকনাফের সেই শিশুটির মৃত্যু হয়েছে। সকাল ৯টা ৫০ মিনিটে রাজধানীর জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হুজাইফা সুলতানা আফনানের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার মামা মাহফুজুর রহমান। এর আগে গত ১১ জানুয়ারি সকালে বাংলাদেশ সীমান্তসংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে আহত হয় শিশুটি। তখন তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে তাকে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে। বিমান হামলা,…
বিনোদন ডেস্কঃ জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা জিয়াউল হক পলাশ দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন। তার স্ত্রী নাফিসা একটি সুস্থ ও সুন্দর কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। নতুন অতিথির আগমনে পলাশের পরিবারে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে। হাসপাতাল থেকে পলাশ জানান, ‘বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে আমাদের কন্যাসন্তানের জন্ম হয়েছে। আলহামদুলিল্লাহ, মা ও সন্তান দুজনেই ভালো আছেন। আমরা সবাই এখনো হাসপাতালে আছি। সবার কাছে দোয়া চাই—আমার ছেলে ও মেয়ে যেন দোয়া ও ভালোবাসায় বড় হতে পারে।’ টেলিভিশন পর্দায় জিয়াউল হক পলাশের জনপ্রিয়তার উত্থান ঘটে কাজল আরেফিন অমি পরিচালিত আলোচিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’–এ কাবিলা চরিত্রে অভিনয়ের মাধ্যমে। এই চরিত্রটি…