নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মিরপুরের পাইকপাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনে সেন্টারিংয়ের কাজ করার সময় ওপর থেকে ভারী বাঁশ ও কাঠ পড়ে তোফাজ্জল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। আহতের পরিবারের অভিযোগ, দুর্ঘটনার পর ভবনের মালিক বা সংশ্লিষ্ট ঠিকাদার চিকিৎসা সহায়তার আশ্বাস দিলেও পরবর্তীতে কোনো ধরনের চিকিৎসা ব্যয় বহন না করে সরে পড়েছেন। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১২ আগস্ট ২০২৪ বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুর-১ নম্বর এলাকায় রব্বানিয়া হোটেলের পেছনে নির্মাণাধীন ‘নীড় রহমানিয়া টাওয়ার’-এ সেন্টারিংয়ের কাজ করছিলেন তোফাজ্জল হোসেন। দীর্ঘদিন ধরে নির্মাণশ্রমিক হিসেবে বাঁশ ও সেন্টারিংয়ের কাজ করে জীবিকা নির্বাহ করছিলেন তিনি। কাজ চলাকালে ভবনের ওপরের অংশের কাঠ ও…
Author: News Desk
ডেস্ক নিউজঃ দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভালো মানের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে নতুন দাম নির্ধারণ করা হয়। সেদিন সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৪ টাকা কমিয়ে নির্ধারণ করা…
ডেস্ক নিউজঃ তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এতে প্লাবিত হতে পারে রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার নিম্নাঞ্চল। শনিবার (২৬ সেপ্টেম্বর) এমন তথ্য জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পাউবো জানিয়েছে, স্থল নিম্নচাপটি বর্তমানে উত্তর ছত্রিশগড় ও তৎসংলগ্ন উত্তরপূর্ব মধ্যপ্রদেশে অবস্থান করছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, আগামী ৩ দিন দেশের অভ্যন্তরে ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে মাঝারি-ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় তিস্তা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেয়েছে,…
ডেস্ক নিউজঃ নবম পে স্কেলের প্রজ্ঞাপনের পর সরকারি চাকরিজীবীদের জন্য জেনারেল প্রভিডেন্ট ফান্ড (জিপিএফ) ও কনট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ডের (সিপিএফ) জমার বিপরীতে মুনাফার হার নির্ধারণ করেছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরে তহবিলের স্থিতির ওপর ভিত্তি করে সরকারি কর্মচারীরা সর্বোচ্চ ১৩ শতাংশ মুনাফা পাবেন। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, অর্থবছরের শুরুতে জিপিএফের স্থিতি ১৫ লাখ টাকা পর্যন্ত হলে মুনাফার হার হবে ১৩ শতাংশ। ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত স্থিতির ক্ষেত্রে মুনাফা দেওয়া হবে ১২ শতাংশ হারে। আর ৩০ লাখ টাকার বেশি স্থিতির ক্ষেত্রে মুনাফার হার হবে ১১ শতাংশ। একই…
ক্রীড়া ডেস্কঃ রাজনৈতিক বৈরীতার কারণে বেশ কয়েক বছর ধরে পাকিস্তান ও ভারতের মধ্যে টানাপোড়েন চলছে। এর প্রভাব উভয় দেশের ক্রিকেটেও। দীর্ঘদিন ধরে দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হচ্ছে না। এমনকি বৈশ্বিক টুর্নামেন্টে উভয় দলের ক্রিকেটাররা সৌজন্য হিসেবে হ্যান্ডশেক করছেন না। এমন পরিস্থিতিতে নতুন করে আরও একটি বিতর্ক সামনে এলো। আগামী বছরের পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলের পরবর্তী আসর এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই সময়ে আইপিএল শুরু হতে যাচ্ছে। পাকিস্তানের ক্রিকেট সাংবাদিক সোহেল ইমরানের মতে, পিসিবি এবং ফ্র্যাঞ্চাইজি মালিকরা টুর্নামেন্টের দ্বাদশ আসরের জন্য এই সময়টিকেই বেছে নেওয়ার পক্ষে মত দিচ্ছেন। সাম্প্রতিক মৌসুমে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টটি প্রথাগত ফেব্রুয়ারি-মার্চের সময়সূচি থেকে সরে এসেছে। স্কুল ছুটির কারণে ফ্র্যাঞ্চাইজি মালিকরা এপ্রিল-মে…
ক্রীড়া ডেস্কঃ জয়ের আনন্দটা পুরোপুরি উপভোগ করতে পারলেন না কিলিয়ান এমবাপ্পে। জিনেদিন জিদানের কোচিং অধ্যায়ের প্রথম ম্যাচে তুরস্ককে হারিয়ে মাঠ ছাড়লেও শেষটা হয়েছে চোটের শঙ্কা নিয়ে। হাঁটুর চোটে নেশনস লিগের বাকি অংশে ফ্রান্স অধিনায়ককে আর পাওয়া নাও যেতে পারে। তুরস্কের বিপক্ষে ম্যাচে ফ্রান্সের জয়সূচক গোলটি আসে এমবাপ্পের পা থেকেই। মাইকেল ওলিসের পাস থেকে ৬৭ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। এটি ফ্রান্সের জার্সিতে তার ৬৭তম গোল। তবে গোলের পর উদযাপনের সময়ই খোঁড়াতে দেখা যায় এমবাপ্পেকে। পরে মাঠে চিকিৎসা নেন তিনি। প্রাথমিক চিকিৎসার পরও ব্যথা ও অস্বস্তি না কমায় শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয় ফ্রান্স অধিনায়ককে। ম্যাচ…
আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের সরকারি মানচিত্রে সাময়িকভাবে প্রকাশিত হয়ে গেল গাজার উচ্চ রেজল্যুশনের স্যাটেলাইট ছবি। এতে উত্তর গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞের পাশাপাশি ইসরায়েলি সামরিক বাহিনীর একাধিক ঘাঁটি ও স্থাপনার অবস্থানও দেখা গেছে। যদিও পরে মানচিত্রে গাজার অংশগুলো আবার ঝাপসা করে দেওয়া হয়। ইসরায়েলের সরকারি পাবলিক মানচিত্র সেবা গভম্যাপে এই ভুলটি গত সোমবার একটি এক্স অ্যাকাউন্টের নজরে আসে। ওই অ্যাকাউন্টটি গাজা উপত্যকার বিভিন্ন ঘটনার ভৌগোলিক অবস্থান শনাক্ত করে থাকে। গভম্যাপে সাধারণত পুরো গাজা উপত্যকার পাশাপাশি ইসরায়েল ও অধিকৃত পশ্চিম তীরের সামরিক ঘাঁটি এবং অন্যান্য সংবেদনশীল স্থান ঝাপসা রাখা হয়। ফলে অল্প সময়ের জন্য স্পষ্ট ছবি প্রকাশ পাওয়ার ঘটনাটি ছিল ব্যতিক্রমী। প্রকাশিত ছবিগুলোতে উত্তর…
আবহাওয়া ডেস্কঃ দেশের ৩ জেলার ওপর দিয়ে পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে সকাল ৫টায় দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, কুষ্টিয়া, খুলনা ও যশোর অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রী তারেক রহমান ‘তাঁর সরকার বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ’ উল্লেখ করে বলেছেন, ‘আমাদের বার্তা খুবই পরিষ্কার- বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত।’ রাজনীতিতে আসার আগে ব্যবসায় কর্মজীবন শুরু করার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘সেখান থেকে তিনি একটি সহজ শিক্ষা পেয়েছেন- বিনিয়োগের জন্য আস্থা, পূর্বানুমেয়তা এবং প্রবৃদ্ধির উপযোগী সঠিক পরিবেশ প্রয়োজন।’ জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী শুক্রবার স্থানীয় সময় সকালে ম্যানহাটনে জেপি মর্গানের সদর দপ্তর ২৭০ পার্ক অ্যাভিনিউয়ে ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের সঙ্গে এক প্রাতরাশ বৈঠকে একথা বলেন। প্রধানমন্ত্রী বৈঠকের আয়োজক জেপি মর্গান এবং অংশগ্রহণকারী ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের ধন্যবাদ…
ডেস্ক নিউজঃ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ বা আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক পদে তার অন্তর্ভুক্তির পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে পদটির দায়িত্ব, পরিধি ও নিয়োগের মানদণ্ড নিয়ে নানা বিশ্লেষণ ও আলোচনা চলছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে এক বছরের জন্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ১৯০টি সদস্য দেশের গোপন ভোটাভুটিতে ৯৯ ভোট পেয়ে তিনি এ গৌরবময় দায়িত্ব লাভ করেন। গত ৯ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে শপথ নেন তিনি। এর আগে ১৯৮৬ সালে সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের…