ক্রীড়া ডেস্কঃ বিশ্বকাপের পর ফিফার প্রথম আন্তর্জাতিক উইন্ডোতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বলিভিয়া, বুরকিনা ফাসো এবং বেনিনের মোকাবিলা করবে আলবিসেলেস্তেরা। এর মধ্যে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। আগামী ৬ অক্টোবর মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। মেসিকে বিদায় জানাতে সেই ম্যাচ অ্যাঞ্জেল স্টেডিয়ামে হাজির হবেন ডি মারিয়াও। তিনি নিজেই এই খবর নিশ্চিত করেছেন। ক্লাউসুরা টুর্নামেন্টে আর্জেন্টিনোস জুনিয়র্সের বিপক্ষে রোসারিও সেন্ট্রালের গুরুত্বপূর্ণ জয়ের পর মিক্সড জোনে ডি মারিয়া জানান, ৫ অক্টোবর ব্যানফিল্ডের বিপক্ষে ম্যাচ রয়েছে। তবুও পরের দিন মেসির শেষ ম্যাচ দেখতে মনুমেন্তালে হাজির হবেন তিনি। ডি মারিয়া বলেন, ‘আমাকে স্টেডিয়ামে যেতে হবে,…
Author: News Desk
ক্রীড়া ডেস্কঃ এশিয়ান গেমসের কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। সোমবার (২১ সেপ্টেম্বর) ৩৯-৩৫ পয়েন্টে জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। আজ বিকেলে চাইনিজ তাইপেকে হারালে পদক পুনরুদ্ধারের দ্বারপ্রান্তে থাকবে বাংলাদেশ। দক্ষিণ কোরিয়ার সঙ্গে বেশ হাড্ডাহাড্ডি লড়াই করে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। প্রথমার্ধে বাংলাদেশের ১৭ পয়েন্টের বিপরীত কোরিয়ার পয়েন্ট ছিল ১৬। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরও ২২ আর কোরিয়া ১৯ পয়েন্ট পায়। এতে ৩৯-৩৫ পয়েন্টে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান কোচ আব্দুল জলিল বলেন, ‘আমরা কোরিয়ার দুই খেলোয়াড়কে মার্ক করেছিলাম। খেলোয়াড়েরা নির্দেশনা অনুসরণ করেছে। এজন্য ম্যাচটি আমাদের পক্ষে এসেছে। যদিও অনেক লড়াই হয়েছে।’ এখন পদক জয়ের স্বপ্ন…
ডেস্ক নিউজঃ দ্বিতীয় স্ত্রী মরিয়মের (১৯) মৃত্যুর ঘটনায় সাতক্ষীরার এমপি জিএম নজরুল ইসলামের রিমান্ড আবেদন করবে শেরেবাংলা নগর থানা পুলিশ। সোমবার তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, আমরা রিমান্ড আবেদন করবো। তবে কতদিনের রিমান্ড চাওয়া হবে তা সিনিয়র স্যারদের সঙ্গে কথা বলে ঠিক করা হবে। এদিকে সংসদ সদস্যকে গ্রেফতার করলে তা জাতীয় সংসদের স্পিকারকে অবহিত করতে হয়। তা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন তিনি। দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যুর ঘটনায় শেরেবাংলা নগর থানায় মামলা করেছেন তার বাবা এসএম মাসুম বিল্লাহ। মামলায় এমপি নজরুল, তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে। তাদের রবিবার রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ।…
ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দিতে যাচ্ছেন। তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের ২৬ আগস্ট প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেন। ১৯৯৩ সালের ১ অক্টোবরে তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া প্রথমবার সাধারণ পরিষদে ভাষণ দেন। তারেক রহমানের আগামী বৃহস্পতিবারের ভাষণের মধ্য দিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের সঙ্গে জিয়া পরিবারের চার দশকেরও বেশি সময়ের সম্পর্কের নতুন অধ্যায় সূচিত হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ১১তম বিশেষ অধিবেশনে দেওয়া ভাষণে ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান বৈষম্য, দারিদ্র্য…
ডেস্ক নিউজঃ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া তার প্রথম ভাষণে গণতন্ত্র ও উন্নয়নের প্রতি বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরার পাশাপাশি বৃহত্তর আন্তর্জাতিক সহযোগিতা, ক্ষুদ্র রাষ্ট্রগুলোর অধিকার সুরক্ষা এবং আরও ন্যায়সংগত বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছিলেন। ১৯৯৩ সালের ১ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদের ৪৮তম অধিবেশনে দেওয়া ভাষণে খালেদা জিয়া বলেন, গণতন্ত্র ও উন্নয়ন পরস্পরকে শক্তিশালী করে। তিনি জোর দিয়ে বলেন, দারিদ্র্য মোকাবিলার সক্ষমতার ওপর বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার সাফল্য অনেকাংশে নির্ভরশীল। তিনি বলেন, ‘গণতন্ত্র ও উন্নয়ন পরস্পরকে শক্তিশালী করে।’ উন্নয়নশীল বিশ্বে গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে লালন করতে উন্নত দেশগুলোর সহযোগিতার আহ্বান জানান তিনি। তিনি বলেন, পুঁজির স্বল্পতা ও…
ডেস্ক নিউজঃ রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কোনো সদস্যের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে বাহিনীটি। ঘটনাটিতে মূলত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা জড়িত ছিলেন। সোমবার (২১ সেপ্টেম্বর) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গণসংযোগ কর্মকর্তা ও সহকারী পরিচালক মো. নাজমুস সাকিবের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সম্প্রতি একটি গণমাধ্যমে আনসার সদস্যদের সম্পৃক্ততার অভিযোগ তুলে প্রকাশিত খবরের প্রতিবাদ জানিয়ে এ ব্যাখ্যা দেওয়া হলো। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাত আনুমানিক ১১টার দিকে রাজশাহী স্টেশনে রাবির এক শিক্ষার্থীর সঙ্গে আরএনবি সদস্যদের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ…
আবহাওয়া ডেস্কঃ দেশের ছয় জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আন্তর্জাতিক ডেস্কঃ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ ড্রোন ধ্বংস করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি সোমবার (২১ সেপ্টেম্বর) আইআরজিসির জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তাদের মহাকাশ বাহিনীর আধুনিক ও দেশীয় প্রযুক্তিতে তৈরি সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি শনাক্ত করে ধ্বংস করা হয়। আইআরজিসির বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘কিছুক্ষণ আগে আইআরজিসি মহাকাশ বাহিনীর উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হরমুজ প্রণালির আকাশে মার্কিন সন্ত্রাসী সামরিক বাহিনীর আরও একটি এমকিউ-ওয়ান ড্রোন আটক ও ধ্বংস করা হয়েছে।’ উদ্ধৃত বিমানটির মডেল সম্পর্কে আইআরজিসি জানায়, মার্কিন বিমান বাহিনী ও নৌবাহিনী…
ডেস্ক নিউজঃ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে হার্টের রিং (করোনারি স্টেন্ট) বিক্রি এবং রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (২০ সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ এ তথ্য জানান। তিনি জানান, ঔষধ প্রশাসন অধিদপ্তরের নির্ধারিত নতুন মূল্য কার্যকর না করে হাসপাতালটিতে হার্টের রিং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি এবং রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়সহ সেবা প্রদানে বিভিন্ন অনিয়ম ও হয়রানির অভিযোগ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয়, ঢাকা থেকে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এনফোর্সমেন্ট…
ক্রীড়া ডেস্কঃ এশিয়ান গেমসের সেমিফাইনালে ব্যাট হাতে তাণ্ডব চালালেন ভারতীয় নারী ক্রিকেট দলের ওপেনার শেফালি ভর্মা। বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। এতেই ৪ উইকেট হারিয়ে ১৯৫ রানের বিশাল পুঁজি পেয়েছে ভারত। রোববার (২০ সেপ্টেম্বর) টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতেই ৭২ রান তুলে ফেলে ভারত। পাওয়ার প্লের শেষ বলে স্মৃতি মান্ধানাকে ৩৭ রানে থামিয়ে এই জুটি ভেঙে দেন নাহিদা আক্তার। গুনালান কামালিনি বেশিক্ষণ টিকতে পারেননি। দলীয় ৮৫ রানে দ্বিতীয় উইকেটটি পান সানজিদা আক্তার মেঘলা। তারপর চলেছে শেফালি শো। হারমানপ্রীত কৌরের সঙ্গে ৯৪ রানের জুটি গড়েন তিনি। দলীয় ১৭৯ রানে হারমানপ্রীত ৪০ রান করে রাবেয়া খানের…