আবহাওয়া ডেস্কঃ রাজধানী ঢাকা ওআশপাশের এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। আজ বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, উত্তর ও উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ। গতকাল মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ দশমিক ৭ ডিগ্রি…
Author: News Desk
ডেস্ক নিউজঃ সারা দেশে আজ থেকে টানা চারদিন গ্যাসের চাপ কম থাকবে। তবে গ্যাস সরবরাহ কোথাও বন্ধ থাকবে না বলে জানিয়েছে পেট্রোবাংলা। দেশে বর্তমানে গ্যাসের চাহিদা ৩ হাজার ৮শ’ মিলিয়ন ঘনফুট। বিপরীতে সরবরাহ আড়াই হাজার মিলিয়ন ঘনফুটের মত। অর্থাৎ দৈনিক ঘাটতি ১ হাজার তিনশ এমএমসিএফডি। এর মধ্যে ৯শ’ ২০ মিলিয়ন ঘনফুট আমদানি করা এলএনজি। মার্কিন কোম্পানি ‘এক্সিলারেট এনার্জি ’ও দেশের ‘সামিট এলএনজি’ ভাসমান টার্মিনাল দিয়ে আমদানি করা গ্যাস জাতীয় গ্রিডে দেয়। গত বছর ডিসেম্বরে, রক্ষণাবেক্ষণে গেলেও, এবার নভেম্বরের শুরুতেই, তা করছে সামিট এলএনজি। শুক্র ও শনিবার, সাপ্তাহিক ছুটির দু’দিনের সাথে আরো দু’দিন লাগবে এ কাজে। সে কারণে এলএনজি সরবরাহ কমবে…
ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, শুধু ডিসেম্বরেই নয়, শেখ হাসিনা জীবিত থাকা পর্যন্ত দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে। তবে এমন অপতত্পরতা প্রতিহত করবে সরকার। আর শেখ হাসিনা আমাদের শান্তিতে থাকতে দিবেন—এটা আমরা বিশ্বাস করি না। গতকাল মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ ও তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম উপস্থিত ছিলেন। জাহেদ উর রহমান বলেন, পোশাকশ্রমিকদের মজুরি সাধারণত পাঁচ বছর পরপর পর্যালোচনা করা হয়। ২০০৬, ২০১০, ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালে…
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে প্রচার-প্রচারণার ব্যয় প্রায় ১২ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে, যা কিনা দেশটির ইতিহাসে মধ্যবর্তী নির্বাচনের সর্বোচ্চ ব্যয়। স্বাধীন সংস্থা ওপেনসিক্রেটসের পূর্বাভাস অনুযায়ী, মোট ব্যয় দাঁড়াতে পারে ১১ দশমিক ৯ বিলিয়ন ডলার হতে পারে বলে জানিয়েছে বার্তাসংস্থা বিবিসি। সংস্থাটির বরাতে বিবিসি জানিয়েছে, ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনের তুলনায় এবার ব্যয় প্রায় ৩০ শতাংশ বেশি হতে পারে। ৩ নভেম্বরের নির্বাচন সামনে রেখে মূলত সুপার পলিটিক্যাল অ্যাকশন কমিটি (সুপার পিএসি) এবং অন্যান্য বাইরের রাজনৈতিক সংগঠনগুলোর বিপুল অর্থ ব্যয়ের কারণে এই ব্যয় বেড়েছে। ব্যক্তিগত অনুদানদাতাদের মধ্যে শীর্ষে রয়েছেন ধনকুবের ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। অক্টোবর পর্যন্ত তিনি রিপাবলিকান প্রার্থীদের…
আন্তর্জাতিক ডেস্কঃ ইসলামি বক্তা ও ধর্মপ্রচারক ডা. জাকির নায়েককে ভারতের কাছে প্রত্যর্পণের বিষয়ে নিজেদের অবস্থানে অনড় রয়েছে মালয়েশিয়া। তাকে দিল্লির হাতে তুলে দেওয়ার কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল। নিউ স্ট্রেইটস টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২০১০ সালের প্রত্যর্পণ চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদ এবং ১৯৯২ সালের প্রত্যর্পণ আইন বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে লিখিত জবাবে জানিয়েছেন, জাকির নায়েককে প্রত্যর্পণ না করার বিষয়ে মালয়েশিয়া সরকারের সিদ্ধান্ত রয়েছে। নতুন করে কোনো আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদনও পায়নি তারা। পার্লামেন্ট সদস্য দাতুক ড. আহমাদ মারজুক শারির প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য দেন। তিনি বলেন, ভারতের সর্বশেষ আনুষ্ঠানিক…
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদের নতুন অভিবাসন নীতিতে বড় ধরনের স্বস্তি পেলেন বিদেশি পরিচর্যাকর্মীরা। ১৫ বছর অপেক্ষার পূর্ববর্তী পরিকল্পনা প্রত্যাহার করে সরকার জানিয়েছে, নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে আগের মতো ৫ বছর পার হলেই অভিবাসী পরিচর্যাকর্মীরা যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাবেন। স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ যে অভিবাসন নীতি প্রস্তাব করেছিলেন, তাতে অধিকাংশ অভিবাসীর জন্য সময়সীমা পাঁচ থেকে বাড়িয়ে ১০ বছর করার কথা ছিল। কিছু ক্ষেত্রে ১৫ বছরও ভাবা হয়েছিল। কিন্তু লেবার পার্টির ভেতর থেকে তীব্র বিরোধিতা ও সমালোচনার মুখে পরিচর্যাকর্মীদের জন্য ছাড় দিতে বাধ্য হয় সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যারা বছরে কমপক্ষে ২৫ হাজার পাউন্ড আয় করেন এবং ২০২৫ সালের মে…
ডেস্ক নিউজঃ আগামী চার দিন দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্যকে গুজব বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সংস্থাটি জানিয়েছে, গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হবে না। তবে এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজের কারণে সরবরাহ কিছুটা কমে গিয়ে কোনো কোনো এলাকায় সাময়িকভাবে গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে। মঙ্গলবার (৩ নভেম্বর) পেট্রোবাংলার জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের মহেশখালীতে থাকা দুটি এলএনজি টার্মিনালের একটি সামিট এলএনজির জরুরি রক্ষণাবেক্ষণ কাজ চলছে। এ কারণে টার্মিনালটির রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে আগামী চার দিন দৈনিক গ্যাস সরবরাহ ২ হাজার ৫৭০…
ক্রীড়া ডেস্কঃ ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় বসতে যাচ্ছে আইসিসি পুরুষ ওয়ানডে বিশ্বকাপের ১৪তম আসর। বিশ্বকাপের ম্যাচ দেখতে টিকিট নিবন্ধনের সময় শেষ হতে তিন সপ্তাহের কম সময় বাকি। এর মধ্যে টিকিটের চাহিদা বেড়েই চলেছে। বিশ্বকাপের ম্যাচ দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এখন পর্যন্ত ১২ কোটির বেশি টিকিট চেয়ে আবেদন জমা পড়েছে। সোমবার (২ নভেম্বর) নিজেদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে আইসিসি। ১৪ দল নিয়ে ২ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত চলবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। আইসিসি জানিয়েছে, ১০ অক্টোবর ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ভারত–পাকিস্তান গ্রুপ পর্বের ম্যাচের টিকিটের চাহিদা ছাপিয়ে গেছে ফাইনালকেও। ভারত ও পাকিস্তানের মধ্যে এই ম্যাচের টিকিটের জন্য প্রায় ৮৪…
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তরাখণ্ড রাজ্যের হিমালয় অঞ্চলে ভারী তুষারপাত ও কম দৃশ্যমানতার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হওয়ায় ট্রেকারসহ আটজন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বত) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। হিন্দি দৈনিক দৈনিক জাগরণের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরকাশী জেলার কেদারতালের কাছে চার হাজার মিটার উচ্চতায় বরফের নিচে চাপা পড়া একটি তাঁবুর পাশাপাশি পোশাক, স্যান্ডেল ও খাদ্যসামগ্রী খুঁজে পেয়েছেন উদ্ধারকারীরা। ঐ স্থানের চারপাশে দুই থেকে তিন কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে অনুসন্ধান চালিয়েও নিখোঁজ ব্যক্তিদের কোনো সন্ধান পাওয়া যায়নি বলে মঙ্গলবার পত্রিকাটিতে উল্লেখ করা হয়। পরবর্তীতে ক্রমাগত তুষারপাতের ফলে দৃশ্যমানতা শূন্যের কোঠায় নেমে এলে উদ্ধার অভিযান স্থগিত…
আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরব থেকে ৩৮০ লিটার জমজমের পানি পাচারের অভিযোগে এক ব্যক্তিকে ৩ হাজার ৮০০ সৌদি রিয়াল জরিমানা করা হয়েছে। গাড়ির পেছনে লুকিয়ে এসব পানি দেশের বাইরে নেওয়ার চেষ্টা করছিলেন তিনি। সৌদি আরবের রিয়াদে অবস্থিত দ্বিতীয় প্রাথমিক কাস্টমস কমিটির এক রায়ে এ তথ্য জানানো হয়েছে। রায়ের বিবরণ অনুযায়ী, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের কিং ফাহাদ কজওয়ে কাস্টমস তল্লাশিচৌকিতে ওই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার গাড়িতে তল্লাশি চালিয়ে বুটের ভেতরে লুকিয়ে রাখা ৩৮০ লিটার জমজমের পানি উদ্ধার করেন কর্মকর্তারা। কাস্টমস কমিটি জানিয়েছে, সৌদি আরবের আইন অনুযায়ী জমজমের পানি রপ্তানি নিষিদ্ধ। যথাযথ ঘোষণা ছাড়া এসব পানি দেশের বাইরে নেওয়ার চেষ্টা…