Author: News Desk

ডেস্ক নিউজঃ রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের কয়েকদিন পর এবার ফিরেছে প্রতিষ্ঠানটির নিজস্ব সাইনবোর্ড। দখলমুক্ত ঘোষণা করে সরিয়ে ফেলা হয়েছে হামলার পর টানানো অন্য সাইনবোর্ড। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে ক্লিনিক সংশ্লিষ্টরা সেখানে দখলদারদের লাগানো সাইনবোর্ডটি সরিয়ে দেন। পরে স্বাস্থ্যসেবা কেন্দ্রটির নিজস্ব সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়। এদিকে হামলা-ভাঙচুরের ক্ষত না শুকাতেই শুরু হয়েছে সংস্কারকাজ। ক্ষতিগ্রস্ত বিভিন্ন অংশ মেরামতে কাজ করছেন কর্মীরা। তবে চিকিৎসাসেবা বন্ধ হয়নি। ক্লিনিকের ভেতরে স্বাস্থ্যকর্মীরা অবস্থান নিয়ে সেবা দিচ্ছেন। পাশাপাশি বাইরে চেয়ার-টেবিল বসিয়েও প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে। এর আগে গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট…

Read More

ক্রীড়া ডেস্কঃ আবারও মেসি ম্যাজিক। ফ্রি কিক থেকে বাঁ পায়ে অবিশ্বাস্য গোল করে ইন্টার মায়ামিকে সমতায় ফেরান আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। তবে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল হজম করে কলাম্বাস ক্রুর কাছে ২-১ ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হয়েছে মায়ামিকে। রোববার (২৭ সেপ্টেম্বর) ম্যাচের ২৮ মিনিটে জোসেফ মার্তিনেজ পেনাল্টি থেকে কলাম্বাস ক্রুকে এগিয়ে দেন। এরপর ৩৩ মিনিটে ডান প্রান্তরেখা থেকে প্রায় ৭ গজ দূর থেকে মেসি একটি বাঁকানো ফ্রি-কিক নেন। বলটি গোলরক্ষক প্যাট্রিক শুল্টের বাড়িয়ে দেওয়া হাতের ওপর দিয়ে, ক্রসবারের নিচ দিয়ে ও পেছনের পোস্টের ভেতর দিয়ে সাইড-নেটে জড়িয়ে গেলে স্কোর ১-১ হয়। বিরতির পর মেসি আরও দুবার লক্ষ্যে…

Read More

ক্রীড়া ডেস্কঃ কসোভোর কাছে হারের তিন দিন পরই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল রিপাবলিক অব আয়ারল্যান্ড। হাঙ্গেরির ডেব্রেসেনে ইসরায়েলকে ৩-০ গোলে হারিয়ে নেশনস লিগের ‘বি৩’ গ্রুপে প্রথম জয়ের দেখা পেয়েছে আইরিশরা। আয়ারল্যান্ডের জয়ের ভিত গড়ে দেয় প্রথমার্ধের তিন গোল। দলের হয়ে গোল করেন ট্রয় পারট, অ্যাডাম ইদাহ ও জ্যাক ময়লান। অন্যদিকে দ্বিতীয়ার্ধে ইসরায়েল একাধিকবার গোলের সুযোগ তৈরি করলেও আয়ারল্যান্ডের গোলরক্ষক কুইভিন কেলেহারের দৃঢ়তায় ব্যবধান কমাতে পারেনি তারা। ম্যাচের শুরু থেকেই আয়ারল্যান্ড ছিল আক্রমণাত্মক। ১৪ মিনিটে জেমস অ্যাবাঙ্কওয়ার কাটব্যাক থেকে বল পেয়ে ইসরায়েলের জালে পাঠান ট্রয় পারট। এটি ছিল জাতীয় দলের হয়ে তাঁর ১২তম গোল। এর মাত্র দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে…

Read More

ডেস্ক নিউজঃ নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকায় ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক ক‌রে‌ছে বাংলাদেশ দূতাবাস। স্থানীয় সময় রোববার (২৭ সেপ্টেম্বর) রা‌তে কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাস এক সতর্কতায় ব‌লে‌ছে, সকল বাংলাদেশি পর্যটক ও ট্রেকারদের নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকায় ভ্রমণে সতর্ক থাকতে এবং যতক্ষণ আবহাওয়া ও সার্বিক পরিস্থিতির উন্নতি না হচ্ছে, পরিস্থিতি বিবেচনায় ভ্রমণে বিরত থাকার আহ্বান জানাচ্ছে। বিশেষত, পিসাং, চামে, মানাং ও আশপাশের পর্যটন এলাকাগুলোতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। অব্যাহত বৃষ্টিপাতের কারণে ভূমিধস, এবং তুষারপাতের ফলে  অনেক স্থানে সড়ক যোগাযোগে বিঘ্নিত হয়েছে। দুর্গম ভূপ্রকৃতি ও যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ায় উদ্ধার কার্যক্রম অত্যন্ত কঠিন হয়ে…

Read More

ডেস্ক নিউজঃ জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সোমবার (২৮ সেপ্টেম্বর) নাটোর ও রাজশাহীর বেশ কয়েকটি এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ তথ্য জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ ও নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)। রবিবার (২৭ সেপ্টেম্বর) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ১ নম্বর ফিডারের আওতাধীন লাইনের পাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য সোমবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এই এলাকাগুলো হলো—কালিকাপুরের আংশিক এলাকা, কালিরগুন, চরনটাবাড়িয়া, মহিষভাঙ্গা মোল্লাপাড়া, নটাবাড়িয়া, জোয়ারী, কালিকাপুর কারিগরি কলেজপাড়া, খৌদ্দকাচুটিয়া ও বৃহৎ কাচুটিয়া ও এর আশপাশের এলাকা। তবে নির্ধারিত সময়ের…

Read More

আবহাওয়া ডেস্কঃ দেশের কয়েক স্থানে আজ বৃষ্টি হলেও দিনের বেশিরভাগই থাকবে রৌদ্রজ্জ্বল। একইসঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া অবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এতে আরও বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

Read More

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে বাঁধ মেরামতের জন্য বরাদ্দ অর্থ অন্য কাজে ব্যয় করার অভিযোগ উঠেছে। এ অভিযোগের পর তাঁর বিরুদ্ধে আবারও লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে অভিযোগের বিষয়ে ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা লিখিতভাবে জানাতে বলা হয়েছে। নোটিশে বলা হয়েছে, সরকারি অর্থ ব্যবহারে অনিয়মের অভিযোগ তুলে এর আগেও প্রবীর কুমার গোস্বামীকে ঘিরে ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর একটি লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছিল। সেখানে তাঁর দায়িত্ব পালনকালে বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়ে প্রশ্ন তুলে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। কিন্তু দীর্ঘ সময় পার…

Read More

ডেস্ক নিউজঃ আগামী অক্টোবর ও নভেম্বরে তিনটি দেশ সফরের প্রস্তুতি চলছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এর মধ্যে জাপান ও সৌদি আরবে দ্বিপক্ষীয় সফরে যাওয়ার কথা রয়েছে তার। আর তুরস্কে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন (কপ৩১) এ অংশ নেওয়ার কথা রয়েছে। টোকিও, রিয়াদ ও আঙ্কারার কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছে, অক্টোবরে জাপান এবং নভেম্বরে তুরস্ক ও সৌদি আরব সফরের প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে। কূটনৈতিক সূত্রগুলো জানায়, অক্টোবরের শেষ সপ্তাহে জাপান সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী। এরপর নভেম্বরের প্রথম দিকে তুরস্ক এবং মাসের দ্বিতীয়ার্ধে সৌদি আরব সফরের সম্ভাবনা রয়েছে। ঢাকা ও টোকিওর সূত্র জানিয়েছে, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে এই সফর হওয়ার কথা…

Read More

ডেস্ক নিউজঃ ঝিনাইদহে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রকি নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার ভোররাতে সদর উপজেলার বিষয়খালী গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রকি সদর উপজেলার কানুহরপুর গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে। স্থানীয় বাসিন্দারা জানান, বিষয়খালী গ্রামের উত্তরপাড়ার একটি ঘাসের জমিতে রকির মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, ভোররাতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রকির মৃত্যু হয়েছে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।’

Read More

বিশেষ প্রতিবেদকঃ প্রশাসনিক ট্রাইব্যুনালে পদোন্নতি ও চলতি দায়িত্ব প্রদানের আইনগত বৈধতা নিয়ে মামলা বিচারাধীন। আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নির্দেশও দিয়েছেন। এর মধ্যেই গণপূর্ত অধিদপ্তরের ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল (ই/এম) বিভাগের তিন প্রকৌশলীকে উচ্চতর পদে নেওয়ার প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, তাদের নিয়োগের বৈধতা, ক্যাডার স্ট্যাটাস, বিভাগীয় পরীক্ষা ও পদোন্নতির যোগ্যতা নিয়ে বিরোধ নিষ্পত্তির আগেই বিভাগীয় পদোন্নতি কমিটি—ডিপিসির মাধ্যমে বিষয়টি এগিয়ে নেওয়ার তৎপরতার অভিযোগও রয়েছে। আরও গুরুতর বিষয় হলো, তিন প্রকৌশলীর একজন মো. জাহাঙ্গীর আলমকে ঘিরে পৃথক অভিযোগের তদন্তের জন্য সরকারি নথিতে তদন্ত কমিটির সভার তথ্য রয়েছে। অথচ অভিযোগকারীদের দাবি, জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদোন্নতি-সংক্রান্ত অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত…

Read More