আবহাওয়া ডেস্কঃ চলতি মাসেই বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু তথা বর্ষা বিদায় নেবে। এরপরই আসতে থাকবে শীতের হিমেল আবেশ। তবে এ মাসেই একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. মমিনুল ইসলাম জানিয়েছেন, বঙ্গোপসাগরে ২-৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ/ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এ মাসের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) বাংলাদেশ থেকে পর্যায়ক্রমে বিদায় নিতে পারে। এ ছাড়া অক্টোবরে দেশে ৩-৪ দিন বজ্রঝড় হতে পারে। মাসের দ্বিতীয়ার্ধে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। চলতি মাসে দেশের প্রধান নদ-নদীসমূহের স্বাভাবিক…
Author: News Desk
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের আকাশসীমা প্রায় দেড় বছর বন্ধ থাকার কারণে ভারতীয় বিমানগুলো এখন চীনের হোটান এলাকার আকাশপথ ব্যবহারের সম্ভাবনা খতিয়ে দেখছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছেন ভারতের বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাম মোহন নাইডু। রাম মোহন বলেন, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় চীনা কর্তৃপক্ষের সঙ্গে এ নিয়ে কথা বলছে। শেষ পর্যন্ত কতটা এগোয়, তা দেখা যাক। ২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগামে হামলার দুই দিন পর পাকিস্তান ভারতীয় উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয়। এর ছয় দিন পর ভারতও পাল্টা ব্যবস্থা নেয়। তখন থেকে ভারতীয় বিমানগুলোকে ইউরোপে যেতে-আসতে ঘুরপথ ধরতে হচ্ছে। ফলে সময়ও বেশি লাগছে,…
ক্রীড়া ডেস্কঃ নরওয়ের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচে পুরো ৯০ মিনিট বেঞ্চে বসে থাকার পর পর্তুগালের কোচ জর্জ জেসুসের ওপর অসন্তুষ্ট হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো- এমন খবর প্রকাশ করেছে পর্তুগালের বিভিন্ন সংবাদমাধ্যম। ম্যাচটিতে পর্তুগাল ২–১ গোলে জয় পেলেও রোনালদোকে মাঠে না নামানো নিয়ে দলের ভেতরে অস্বস্তির খবর ছড়িয়ে পড়ে। পর্তুগালের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে রোনালদো ও জেসুসের মধ্যে সাময়িক উত্তেজনা বা অস্বস্তির কথা উঠে এসেছে। তবে পরবর্তী সময়ে দু’জনের মধ্যে সরাসরি কথা হয়েছে এবং বিষয়টি মিটে গেছে বলেও জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ও জাতীয় সম্প্রচারমাধ্যম আরটিপি। কথা ছিল পরে মাঠে নামবেন রোনালদো প্রতিবেদনগুলো অনুযায়ী, নরওয়ের বিপক্ষে ম্যাচের আগে জেসুস রোনালদোর সঙ্গে কথা বলেছিলেন।…
ডেস্ক নিউজঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন আসন্ন মন্ত্রিসভায় এর অনুমোদন নিয়ে ছুটির প্রজ্ঞাপন জারি করা হবে। ফলে এবার দুর্গাপূজায় সাপ্তাহিক ছুটিসহ টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা। প্রশ্ন উঠেছে এই ছুটি কি কেবল সরকারি কর্মকর্তা-কর্মচারীরাই ভোগ করবেন, নাকি বেসরকারি খাতের চাকরিজীবীরাও এর আওতায় আসবেন। ছুটির বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ছুটির প্রজ্ঞাপন ও বেসরকারি খাতও এই ছুটির আওতায় থাকবে কি না, সে বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এটি বড় সিদ্ধান্ত, তাই মন্ত্রিসভার অনুমোদনের প্রয়োজন হয়। মন্ত্রিসভার অনুমোদনের আগে প্রজ্ঞাপন জারির সুযোগ নেই। আশা করা হচ্ছে আগামী মন্ত্রিসভায়…
ডেস্ক নিউজঃ সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে এই দম্পতির হত্যা মামলার প্রতিবেদন দাখিলের তারিখ ১৩০ বার পেছাল। বুধবার (৩০ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এই তারিখ ঠিক করেন। এদিন মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রতিবেদন দাখিল করতে পারেননি। এ জন্য বিচারক প্রতিবেদন দাখিলের নতুন করে এই তারিখ দেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন…
ডেস্ক নিউজঃ দেশের বাজারে স্বর্ণের গহনার দাম আবারও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ার কারণে গহনার মূল্য সমন্বয় করা হয়েছে। এ সিদ্ধান্ত নেওয়া হয় বুধবার অনুষ্ঠিত বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দামের বিষয়টি জানানো হয়। নতুন…
ডেস্ক নিউজঃ বিশ্বের অনেক দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনদিন বাড়ছে। এই বাণিজ্য চালিয়ে যেতে মুদ্রা বিনিময়ের পরিমাণও বাড়ছে। লেনদেনের সুবিধার্থে বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার আজ বুধবার বিনিময় হার: বৈদেশিক মুদ্রা – বাংলাদেশি টাকা ইউএস ডলার – ১২২ টাকা ৯০ পয়সা ইউরো – ১৩৯ টাকা ৩৬ পয়সা পাউন্ড – ১৬২ টাকা ৫৮ পয়সা ভারতীয় রুপি – ১ টাকা ২৮ পয়সা ইউয়ান – ১৮ টাকা ৩২ পয়সা ইয়েন – ০ টাকা ৭৮ পয়সা অস্ট্রেলিয়ান ডলার – ৮৫ টাকা ৮২ পয়সা সিঙ্গাপুরি ডলার – ৯৬ টাকা ১৫ পয়সা সূত্র: গুগল *যে কোনো সময় মুদ্রার বিনিময় হার পরিবর্তন হতে পারে।
ক্রীড়া ডেস্কঃ লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের পরও তার আইকনিক ১০ নম্বর জার্সি নিয়ে তাড়াহুড়ো করতে চান না আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। বেনিনের বিপক্ষে মেসির সম্ভাব্য শেষ আন্তর্জাতিক ম্যাচ পর্যন্ত এই জার্সি অন্য কাউকে দেওয়া হবে না বলে জানিয়েছেন বিশ্বকাপজয়ী কোচ। তবে পরবর্তীতে আর্জেন্টিনার অন্য কোনো ফুটবলার এই জার্সি পরবেন বলেও নিশ্চিত করেছেন তিনি। আগামীকাল বৃহস্পতিবার কর্দোবার কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এরপর বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে আরও দুটি ম্যাচ রয়েছে তাদের। ৭ অক্টোবর বুয়েন্স আয়ার্সে বেনিনের বিপক্ষে ম্যাচে জাতীয় দলের জার্সিতে শেষবার মাঠে নামার কথা মেসির। বলিভিয়ার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন,…
ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে আজ সংবাদ সম্মেলন করবে প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রেস উইং জানায়, বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
আবহাওয়া ডেস্কঃ দেশের তিন জেলায় দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব/পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় এসব এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।