Author: News Desk

ডেস্ক নিউজঃ বিরোধী দলসহ সংসদে প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করে সংবিধান সংশোধনের ওপর জোর দিয়েছেন গণমাধ্যমের প্রতিনিধি ও টকশো ব্যক্তিত্বরা। একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার গঠন ও প্রক্রিয়া, সংবিধানের ৭০ অনুচ্ছেদ, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও সক্ষমতা এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে লিখিত ও সুস্পষ্ট প্রস্তাব দেওয়ার আহ্বান জানানো হয়েছে। অংশীজনদের মতামত নিয়ে দীর্ঘমেয়াদে টেকসই ও রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য সংশোধনী প্রণয়নের কথা জানিয়েছে সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি। ব্যক্তিতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার ঝুঁকি এড়াতে একজন ব্যক্তির প্রধানমন্ত্রী পদে থাকার সর্বোচ্চ মেয়াদ ১০ বছর নির্ধারণের প্রস্তাব থেকে সরে আসেনি সরকার। এ প্রস্তাবকে অগণতান্ত্রিক আখ্যা দিয়ে কিছু মতামত এলেও ক্ষমতাসীন দলের অবস্থান…

Read More

ক্রীড়া ডেস্কঃ ২০২৭ বিশ্বকাপের সময়সূচি প্রকাশ করতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী ১ অক্টোবর আইসিসি এবং ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) যৌথভাবে সময়সূচি প্রকাশ করবে। এ দিন বিশ্বকাপ শুরুর এক বছর আগের কাউন্টডাউনও শুরু করবে। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে জিও সুপার। প্রতিবেদনে বলা হয়েছে, সূচি প্রকাশের পাশাপাশি বিশ্বকাপের টিকিটের ব্যালটও চালু করবে আইসিসি। ১ অক্টোবর থেকে সমর্থকেরা টিকিটের ব্যালটে অংশ নিতে নিবন্ধন করতে পারবেন। তবে সেদিন সরাসরি টিকিট কেনার সুযোগ থাকবে না। আগামী বছরের বিশ্বকাপে অংশ নেবে ১৪টি দল। এর মধ্যে ১০টি দলের জায়গা ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চিত হবে। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে আয়োজক হিসেবে সরাসরি জায়গা পেয়েছে। বাকি আটটি…

Read More

ডেস্ক নিউজঃ সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৬ সালের শারদীয় দুর্গাপূজায় সরকারি ছুটি থাকছে দুদিন। এই ছুটির সঙ্গে মাত্র একদিনের ছুটি নিতে পারলেই কাটানো যাবে টানা পাঁচ দিনের ছুটি। মহানবমী উপলক্ষে ২০ অক্টোবর (মঙ্গলবার) নির্বাহী আদেশে এবং বিজয়া দশমী উপলক্ষে ২১ অক্টোবর (বুধবার) সাধারণ ছুটি থাকবে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) অফিস কার্যক্রম যথারীতি চলবে। তবে কেউ যদি এই দিনটি ছুটি নিতে পারেন, তাহলেই কাটাতে পারবেন টানা পাঁচ দিনের ছুটি। এর পরের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। সরকারি ছুটির দিনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও সাধারণত বন্ধ থাকে। তবে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট কোনো শাখা বা বিশেষ সেবা চালু থাকতে পারে। এটিএম, কার্ড…

Read More

বিশেষ প্রতিবেদকঃ প্রশাসনিক ট্রাইব্যুনালে একই বিষয়ে মামলা বিচারাধীন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নির্দেশও দেওয়া হয়েছে। মামলার নথিতে পদোন্নতি ও চলতি দায়িত্ব প্রদানের আইনগত কর্তৃত্ব নিয়েই প্রশ্ন তোলা হয়েছে। এর মধ্যেই গণপূর্ত অধিদপ্তরের ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল (ই/এম) বিভাগের তিন প্রকৌশলীকে উচ্চতর পদে নেওয়ার প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আরও বিস্ময়কর বিষয়—একজন প্রস্তাবিত প্রকৌশলীকে ঘিরে পৃথক অভিযোগ তদন্তের জন্য সরকারি নথিতে তদন্ত কমিটির সভার তথ্য থাকার পরও তার উচ্চতর দায়িত্ব দেওয়ার প্রস্তাব করা হয়েছিল বলে নথিতে দেখা যাচ্ছে। অন্যদিকে পদোন্নতি ও চলতি দায়িত্বের পুরো প্রক্রিয়াকে ঘিরে অর্থ লেনদেনের অভিযোগ উঠলেও তার সত্যতা যাচাইয়ে দৃশ্যমান পূর্ণাঙ্গ প্রশাসনিক তদন্ত হয়েছে কি না, সে প্রশ্নেরও স্পষ্ট…

Read More

ডেস্ক নিউজঃ কারিগরি সমস্যার কারণে ঢাকায় অবস্থিত এমআরভি-এর কেন্দ্রীয় সার্ভার সাময়িকভাবে অচল হয়ে পড়েছে। ফলে বিদেশে অবস্থিত বাংলাদেশি মিশনগুলোতে ভিসা ও নো-ভিসা সেবা সাময়িকভাবে বিঘ্নিত হচ্ছে।  স্থানীয় সময় সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে পৃথক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ দূতাবাস, ব্যাংকক ও লিসবন। ব্যাংকক দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিসা সার্ভারে সাময়িক কারিগরি ত্রুটির কারণে আবেদনকারীরা ভিসা আবেদন জমা দেওয়া এবং ভিসা-সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন। সংশ্লিষ্ট কারিগরি দল দ্রুত সমস্যাটি সমাধানে কাজ করছে জানিয়ে দূতাবাস আবেদনকারীদের সাময়িক অসুবিধাটি বিবেচনায় রাখার অনুরোধ করেছে। পাশাপাশি সিস্টেম পুরোপুরি সচল না হওয়া পর্যন্ত, যেখানে সম্ভব, ভিসা প্রক্রিয়াকরণের ওপর নির্ভরশীল…

Read More

ডেস্ক নিউজঃ ১৯৮১ সালে চট্টগ্রাম সার্কিট হাউসে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর তার মরদেহ পাহাড় থেকে ফেলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদে সাবেক সেনা কর্মকর্তা মেজর (বরখাস্ত/অবসরপ্রাপ্ত) মোজাফফর হোসেন নিজেই এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রসিকিউটর তানভীর হাসান একটি গণমাধ্যমকে জানান, গত ১৩ সেপ্টেম্বর ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদের সময় মোজাফফর হোসেন এই তথ্য প্রকাশ করেন। গত ১৫ জুলাই রাজধানীর বনানী থেকে মোজাফফরকে গ্রেপ্তার করে পুলিশ। প্রসিকিউটর তানভীর হাসান বলেন, জিজ্ঞাসাবাদে মোজাফফর জানিয়েছেন যে তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান তাকে জিয়ার মরদেহ পাহাড় থেকে ফেলে দেওয়ার…

Read More

ডেস্ক নিউজঃ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খান রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো পদক্ষেপ গ্রহণ এবং জোরপূর্বক বাস্তুচ্যুত ১২ লাখের বেশি মানুষকে নিরাপদে মিয়ানমারে ফিরিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) দেওয়া প্রথম ভাষণে প্রধানমন্ত্রী দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকটের অবসানে রাজনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। একইসঙ্গে তিনি রোহিঙ্গাদের স্বেচ্ছায় ও নিরাপদে মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য একটি রোডম্যাপ এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জন্য আরও মানবিক সহায়তার প্রস্তাব দেন। নিউইয়র্ক থেকে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে দেওয়া এক সাক্ষাৎকারে আইরিন খান বলেন, ‘প্রকৃতপক্ষে যে বিষয়টি ব্যর্থ হচ্ছে, তা হলো- প্রথমত, এই ১২ লাখ রোহিঙ্গাকে সহায়তা করার আন্তর্জাতিক অঙ্গীকার;…

Read More

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্য আফ্রিকান দেশ গণপ্রজাতন্ত্রী কঙ্গোয় (ডিআর কঙ্গো) ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব আশঙ্কাজনক রূপ ধারণ করেছে। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, চলমান এই সংক্রমণে আক্রান্তের সংখ্যা প্রথমবারের মতো ৮ হাজার অতিক্রম করেছে। কঙ্গোর ইতিহাসে একেই সবচেয়ে বড় ও প্রাণঘাতী মহামারি হিসেবে বিবেচনা করা হচ্ছে। দেশটির জনস্বাস্থ্য ইনস্টিটিউটের সর্বশেষ পরিস্থিতির প্রতিবেদনে জানানো হয়েছে, নিশ্চিত হওয়া মোট ইবোলা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৬৭ জনে। ইতোমধ্যেই ভাইরাসের ছোবলে ৩ হাজার ৯০১ জন প্রাণ হারিয়েছেন। ইবোলা ভাইরাসের ‘বুন্দিবুগিও’ প্রজাতির কারণে সৃষ্ট এই প্রাদুর্ভাবটি কঙ্গোর ২০১৮-২০২০ সালের প্রাদুর্ভাবকেও ছাড়িয়ে গেছে। বিশ্ব স্বাস্থ্য ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, প্রাদুর্ভাব ও মৃত্যুর দিক থেকে এটি এখন কেবল ২০১৪-২০১৬…

Read More

ডেস্ক নিউজঃ দেশের সব প্রধান নদ-নদীর পানি এখন বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল কমেছে। আগামী পাঁচ দিনও এসব নদ-নদীর পানি কমতে পারে। সোমবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। বুলেটিনে বলা হয়, গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল বর্তমানে স্থিতিশীল রয়েছে। গঙ্গার পানি আগামী দুই দিন স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী তিন দিন বাড়তে পারে। অন্যদিকে পদ্মার পানি আগামী পাঁচ দিন স্থিতিশীল থাকতে পারে। উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানিও গত ২৪ ঘণ্টায় কমেছে। আগামী তিন দিন এসব নদীর পানি কমতে পারে। এ ছাড়া উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানিও গত ২৪…

Read More

ডেস্ক নিউজঃ দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ১৫৮ টাকা পর্যন্ত কমানো হয়েছে। ​সোমবার এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। স্বর্ণের এই নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে। ​বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এ নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। ​নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। যা গতকাল ছিল ২ লাখ…

Read More