Author: News Desk

আন্তর্জাতিক ডেস্কঃ জামায়াতে ইসলামীর ইসলামাবাদমুখী লংমার্চ স্থগিত রাখার অনুরোধ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। পেট্রোলিয়াম লেভির বিরুদ্ধে চলমান এই মার্চ নিয়ে জামায়াতের আমির হাফিজ নাঈমুর রহমানকে ফোন করে তিনি এ অনুরোধ জানান। একই সঙ্গে জ্বালানি কর বিষয়ে দলটির সঙ্গে অর্থবহ আলোচনায় বসার প্রস্তাবও দিয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল এক মুখপাত্রের বরাতে জানিয়েছে, মুলতানে পৌঁছানোর পর জামায়াতের আমিরকে ফোন করেন শেহবাজ শরিফ। সে সময় তিনি মার্চ স্থগিত রাখার অনুরোধ করেন। জবাবে হাফিজ নাঈম বলেন, সরকারকে সংঘাত বা আইনশৃঙ্খলার অবনতির মুখে ফেলা তাদের উদ্দেশ্য নয়। জনগণের সমস্যা তুলে ধরতেই তারা রাস্তায় নেমেছেন। প্রতিবাদ করার অধিকার সরকারকে সম্মান…

Read More

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের গ্রেটার নয়ডা ওয়েস্টে ই-রিকশায় চেপে কর্মস্থলে যাওয়ার সময় এক নারীর হাত থেকে ৩ দিন আগে কেনা আইফোন ছিনতাই করেছে দুই ছিনতাইকারী। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে। ভুক্তভোগী শুভি ভান্ডারি ই-রিকশার ভাড়া অনলাইনে পরিশোধ করার জন্য ফোনটি হাতে বের করলে, হেলমেট পরা দুই বাইক আরোহী তার কাছে আসে। প্রথমে তারা রাস্তার দিক জানতে চায় এবং পরে ‘এটা কি নতুন আইফোন?’ বলে প্রশ্ন করে। শুভি ইতিবাচক উত্তর দেওয়ার পরপরই একজন তার হাত থেকে ফোনটি থাবা মেরে নিয়ে দ্রুত পালিয়ে যায়। শুভির স্বামী সাকেত গুপ্ত জানান, আইফোন ১৮ প্রো মডেলের ফোনটি মাত্র ৩ দিন আগে…

Read More

ক্রীড়া ডেস্কঃ ইংল্যান্ডে ছয় মাসের জন্য গাড়ি চালানোর নিষেধাজ্ঞার মুখে পড়েছেন লিভারপুলের সাবেক ফুটবলার ও মিসরের অধিনায়ক মোহাম্মদ সালাহ। গত মার্চে চেশায়ারের উইল্মসলো এলাকায় তার রোলস-রয়েস নির্ধারিত গতিসীমা অতিক্রম করায় এই শাস্তি দেওয়া হয়েছে। আদালতের নথি অনুযায়ী, গত ২৭ মার্চ ৩০ মাইল (প্রায় ৪৮ কিলোমিটার) গতিসীমার একটি সড়কে সালাহর বিলাসবহুল গাড়িটি ঘণ্টায় ৩৬ মাইল (প্রায় ৫৮ কিলোমিটার) বেগে চলতে ধরা পড়ে। তবে গাড়িটি চালাচ্ছিলেন কে, সে বিষয়ে পুলিশকে কোনো তথ্য দেননি ৩৪ বছর বয়সী এই ফুটবলার। চেশায়ার পুলিশ এ ঘটনায় একটি নোটিশ পাঠালেও সালাহ তার জবাব দেননি। এমনকি অভিযোগের বিষয়ে আদালতেও কোনো বক্তব্য বা জবাব জমা দেননি। ওয়ারিংটন কম্বাইন্ড কোর্টে…

Read More

ডেস্ক নিউজঃ সরকার দীর্ঘ প্রতীক্ষা শেষে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের গুরুত্বপূর্ণ ধাপে প্রবেশ করেছে। নতুন বেতন কাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের পুরো প্রক্রিয়া এবার অনলাইনে নেওয়া হচ্ছে। শিগগিরই সরকারি চাকরিজীবীরা আইবাস প্লাস প্লাসে প্রবেশ করে নিজেদের নতুন বেতন নির্ধারণ বা ‘পে ফিক্সেশন’ করতে পারবেন। ১৭ সেপ্টেম্বর জারি করা ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’-এর ৩২ নম্বর অনুচ্ছেদের অনলাইন বেতন নির্ধারণের আইনি বিধান অনুসরণ করে অর্থ বিভাগ (Finance Division) এ বিষয়ে জরুরি নির্দেশিকা জারি করেছে। অর্থ বিভাগের জরুরি নির্দেশনা অনুযায়ী, পে ফিক্সেশনের জন্য সরকারি কর্মচারীদের আইবাস প্লাস প্লাসের নির্ধারিত অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। তথ্য সাবমিট করার…

Read More

ডেস্ক নিউজঃ সর্বজনীন পেনশনব্যবস্থায় প্রথমবারের মতো শরিয়াহভিত্তিক পেনশন স্কিম চালুর পথে এগোচ্ছে সরকার। নতুন এ স্কিমের আইনগত ভিত্তি তৈরিতে আইনের খসড়া প্রণয়ন করে তা জাতীয় সংসদে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় পেনশন কর্তৃপক্ষের (এনপিএ) পরিচালনা পর্ষদ ইতোমধ্যে স্কিমটি চালুর প্রস্তাব অনুমোদন করেছে। এখন শরিয়াহসম্মত বিনিয়োগ, তহবিল ব্যবস্থাপনা, মুনাফা ও ঝুঁকি ব্যবস্থাপনার কাঠামো চূড়ান্ত করার কাজ চলছে। জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান জানান, সর্বজনীন পেনশনব্যবস্থার ইসলামিক বা শরিয়াহভিত্তিক সংস্করণ চালুর জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে আইনের খসড়া প্রণয়ন করে জাতীয় সংসদে পাঠানো হবে। তিনি বলেন, শরিয়াহভিত্তিক স্কিমের কাঠামো, পরিচালনপদ্ধতি, বিনিয়োগব্যবস্থা ও অন্যান্য কারিগরি বিষয় নির্ধারণের কাজ…

Read More

ডেস্ক নিউজঃ জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী দিনে সভাপতি ড. খলিলুর রহমান বলেছেন, ‘মানুষকে ব্যবস্থাপনার সমস্যা হিসেবে নয়, বরং সমাধান তৈরির শক্তি হিসেবে দেখতে হবে।’  ‘সামাজিক ব্যবসা, যুবসমাজ ও প্রযুক্তি’ বিষয়ক এক ইভেন্টে তিনি বলেন, সংকট মোকাবিলার তাৎক্ষণিক পদক্ষেপ থেকে বেরিয়ে ব্যবস্থাগত পরিবর্তনের দিকে এগিয়ে যেতে হবে। যুবসমাজের অংশগ্রহণকে শুধু অংশগ্রহণে সীমাবদ্ধ না রেখে যুব নেতৃত্বে রূপ দিতে হবে। পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) ত্বরান্বিতকারী শক্তি হিসেবে কাজে লাগাতে হবে। ড. খলিলুর রহমান বলেন, ২০৩০ সালের লক্ষ্যমাত্রা পূরণে হাতে আর মাত্র চার বছর। এ সময়ে মানুষকে প্রয়োজনীয় প্রযুক্তি, দক্ষতা ও সুযোগ দিয়ে সক্ষম করে তুলতে হবে, যাতে…

Read More

ডেস্ক নিউজঃ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ৮ পয়সা এবং সিটি সার্ভিসের বাসে প্রতি কিলোমিটারে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। পাশাপাশি লঞ্চের ভাড়া প্রতি নটিক্যাল মাইলে ৫ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে সংগঠনটি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক জরুরি প্রেসবার্তায় এসব প্রস্তাব দেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী। প্রেসবার্তায় সংগঠনটি অভিযোগ করে, জ্বালানি তেলের দাম বাড়ার পর বাস ও লঞ্চের ভাড়া পুনর্নির্ধারণের ক্ষেত্রে যাত্রীদের প্রতিনিধিত্ব না রেখে পরিবহন মালিকদের সুবিধা দেওয়ার চেষ্টা চলছে। সরকারি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলো বাস ও লঞ্চ মালিকদের সঙ্গে দফায় দফায় রুদ্ধদ্বার বৈঠক করলেও যাত্রীদের প্রতিনিধিদের…

Read More

ক্রীড়া ডেস্কঃ বিশ্বকাপের পর ফিফার প্রথম আন্তর্জাতিক উইন্ডোতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বলিভিয়া, বুরকিনা ফাসো এবং বেনিনের মোকাবিলা করবে আলবিসেলেস্তেরা। এর মধ্যে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি।   আগামী ৬ অক্টোবর মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। মেসিকে বিদায় জানাতে সেই ম্যাচ অ্যাঞ্জেল স্টেডিয়ামে হাজির হবেন ডি মারিয়াও। তিনি নিজেই এই খবর নিশ্চিত করেছেন। ক্লাউসুরা টুর্নামেন্টে আর্জেন্টিনোস জুনিয়র্সের বিপক্ষে রোসারিও সেন্ট্রালের গুরুত্বপূর্ণ জয়ের পর মিক্সড জোনে ডি মারিয়া জানান, ৫ অক্টোবর ব্যানফিল্ডের বিপক্ষে ম্যাচ রয়েছে। তবুও পরের দিন মেসির শেষ ম্যাচ দেখতে মনুমেন্তালে হাজির হবেন তিনি। ডি মারিয়া বলেন, ‘আমাকে স্টেডিয়ামে যেতে হবে,…

Read More

ক্রীড়া ডেস্কঃ এশিয়ান গেমসের কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। সোমবার (২১ সেপ্টেম্বর) ৩৯-৩৫ পয়েন্টে জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। আজ বিকেলে চাইনিজ তাইপেকে হারালে পদক পুনরুদ্ধারের দ্বারপ্রান্তে থাকবে বাংলাদেশ। দক্ষিণ কোরিয়ার সঙ্গে বেশ হাড্ডাহাড্ডি লড়াই করে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। প্রথমার্ধে বাংলাদেশের ১৭ পয়েন্টের বিপরীত কোরিয়ার পয়েন্ট ছিল ১৬। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরও ২২ আর কোরিয়া ১৯ পয়েন্ট পায়। এতে ৩৯-৩৫ পয়েন্টে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান কোচ আব্দুল জলিল বলেন, ‘আমরা কোরিয়ার দুই খেলোয়াড়কে মার্ক করেছিলাম। খেলোয়াড়েরা নির্দেশনা অনুসরণ করেছে। এজন্য ম্যাচটি আমাদের পক্ষে এসেছে। যদিও অনেক লড়াই হয়েছে।’  এখন পদক জয়ের স্বপ্ন…

Read More

ডেস্ক নিউজঃ দ্বিতীয় স্ত্রী মরিয়মের (১৯) মৃত্যুর ঘটনায় সাতক্ষীরার এমপি জিএম নজরুল ইসলামের রিমান্ড আবেদন করবে শেরেবাংলা নগর থানা পুলিশ। সোমবার তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, আমরা রিমান্ড আবেদন করবো। তবে কতদিনের রিমান্ড চাওয়া হবে তা সিনিয়র স্যারদের সঙ্গে কথা বলে ঠিক করা হবে। এদিকে সংসদ সদস্যকে গ্রেফতার করলে তা জাতীয় সংসদের স্পিকারকে অবহিত করতে হয়। তা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন তিনি। দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যুর ঘটনায় শেরেবাংলা নগর থানায় মামলা করেছেন তার বাবা এসএম মাসুম বিল্লাহ। মামলায় এমপি নজরুল, তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে। তাদের রবিবার রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ।…

Read More