ডেস্ক নিউজঃ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন–ভাতার আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। যা চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬ নামে অভিহিত করা হয়েছে। নতুন প্রজ্ঞাপন অনুসারে, নতুন বেতনকাঠামোতে গত ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নতুন বেতনকাঠামোতে বাড়তি মূল বেতনের ৪০ শতাংশ এবং ১০-২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ৫০ শতাংশ হারে পাবেন, যা গত ৩০ জুন আহরিত বা প্রাপ্য বেতনের সঙ্গে যুক্ত হবে। এছাড়া ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নতুন বেতনকাঠামোতে বাড়তি মূল বেতনের ৭০ শতাংশ এবং ১০-২০তম…
Author: News Desk
ডেস্ক নিউজঃ কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য (এমপি) মনিরুল হক চৌধুরী বলেছেন, অপ্রতিম হত্যার মতো অমানবিক ঘটনা এই সময়ে ঘটতে পারে, তা বিশ্বাস করতে পারছেন না তিনি। এই ঘটনার কোনো জবাব নেই বলেও মন্তব্য করেন তিনি। এসময় তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘একটা আইফোনের জন্য একটা অবুঝ বাচ্চাকে এভাবে মারতে পারে? আমি তো লজ্জিত, আমি ক্ষমা প্রার্থনা করি। একজন মানুষ হিসেবে ভাই, আমি লজ্জিত। আমরা এরকম বাচ্চাদের রক্ষা করতে পারলাম না।’ শনিবার (১৯ সেপ্টেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়। ক্যাম্পাসের পার্শ্ববর্তী লালমাই সানন্দা পাহাড় এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ…
আন্তর্জাতিক ডেস্কঃ ড্রোনের কারণে লুক্সেমবার্গ বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি (এএ) এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, অনুমতি ছাড়া কয়েকটি ড্রোন বিমানবন্দরের আশপাশে ও রানওয়ে এলাকায় উড়তে দেখা যাওয়ার পর শনিবার ভোরে কিছু সময়ের জন্য লুক্সেমবার্গ বিমানবন্দরের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, বিমানবন্দরের আশপাশে এবং পরবর্তীতে রানওয়ে এলাকায় অনুমোদনহীন চালকবিহীন আকাশযান (ইউএএস) শনাক্ত হওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফ্লাইট চলাচল স্থগিত করা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় বিমান চলাচল শুরু করা হয়। কর্তৃপক্ষ আরও জানায়, যাত্রী, বিমানকর্মী, স্থলকর্মী এবং উড়োজাহাজের নিরাপত্তা নিশ্চিত করতেই সাময়িক এই সিদ্ধান্ত…
ডেস্ক নিউজঃ দীর্ঘ অপেক্ষার পর সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তুতি শেষ পর্যায়ে। নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন আজ জারি হতে পারে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। এরইমধ্যে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস) প্রজ্ঞাপন ছাপার কাজ চলছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরের পর এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশের প্রস্তুতি নেওয়া হয়েছে। আইন মন্ত্রণালয়ের ভেটিংসহ প্রজ্ঞাপন প্রকাশের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে উল্লেখ করে সূত্র জানায়, শুক্রবার রাতেও বিজি প্রেসে প্রজ্ঞাপনের ছাপার কাজ চলছিল। সবকিছু ঠিক থাকলে আজই নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন প্রকাশ করা হতে পারে। এর আগে, গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো…
ডেস্ক নিউজঃ এখন থেকে পরিবারের সদস্য ও আত্মীয় ছাড়াও অন্যদের দান করা কিডনি প্রতিস্থাপনের সুযোগ রয়েছে। শনিবার সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। তিনি বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো ইমোশনাল ডোনারের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। এর মাধ্যমে নতুন দ্বার উন্মোচিত হয়েছে। আইনগত বাধ্যবাধকতা না থাকায় নিকট আত্মীয় ছাড়াও স্বেচ্ছায় যে কেউ কিডনি দান করতে পারবেন৷ বিএমইউ উপাচার্য বলেন, ইমোশনাল ডোনার যাচাই বাছাইয়ের জন্য কযেকটি সংস্থা কাজ করছে। আইনগত ভিত্তিগুলো সংস্থাগুলো যাচাই-বাছাই করে পরবর্তীতে প্রতিস্থাপন করা হবে। হাসপাতালের একটি টিম আছে, তারা মেডিকেল ও অন্যন্য জটিল বিষয়…
ডেস্ক নিউজঃ জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা ভোটার আইডি কার্ডে নাম, জন্মস্থান, বাবা-মায়ের নাম, পেশা কিংবা ঠিকানায় ভুল থাকলে তা সংশোধনের সুযোগ রয়েছে। তবে কোন তথ্য সংশোধন করতে হবে, তার ওপর প্রয়োজনীয় কাগজপত্রের ধরনও ভিন্ন হয়। আগে থেকেই প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখলে আবেদন প্রক্রিয়া সহজ হতে পারে। নাম সংশোধনে যেসব কাগজ লাগতে পারে নামের বানান বা আংশিক সংশোধনের ক্ষেত্রে সাধারণত প্রয়োজন হতে পারে— এসএসসি, জেএসসি বা পিএসসি সনদ—যা প্রযোজ্য অনলাইন জন্মনিবন্ধন সনদ পাসপোর্ট—থাকলে ড্রাইভিং লাইসেন্স—থাকলে সন্তানের জন্মসনদ বা শিক্ষাসনদ—থাকলে কাবিননামা বা বিবাহ সনদ স্বামী বা স্ত্রীর এনআইডি সম্পূর্ণ নাম পরিবর্তনের ক্ষেত্রে এসব নথির পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সম্পাদিত হলফনামা প্রয়োজন হতে…
ডেস্ক নিউজঃ দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বেড়েছে ১ হাজার ৬৯১ টাকা। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ায় নতুন করে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। শনিবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সভায় এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম…
ডেস্ক নিউজঃ আগামী ২১ সেপ্টেম্বর সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। সংক্ষিপ্ত সফর শেষে তিনি দেশে ফিরবেন। নিউইয়র্কে তার সম্মানে যে নাগরিক সংবর্ধনার প্রস্তুতি নেওয়া হয়েছিল, সেটিও আর হচ্ছে না বলে একাধিক সূত্র জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২৪ সেপ্টেম্বর বক্তৃতা দেওয়ার পরদিন ২৫ সেপ্টেম্বর রাতে তিনি নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দেবেন। নিউইয়র্কে অবস্থানের সময় প্রধানমন্ত্রী জাতিসংঘের উচ্চপর্যায়ের কয়েকটি বৈঠক, বাংলাদেশ আয়োজিত আলোচনা এবং বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতার সঙ্গে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে পৃথকভাবে আলোচনা করবেন। জাতিসংঘের উচ্চপর্যায়ের কয়েকটি বৈঠকের…
আবহাওয়া ডেস্কঃ সারাদেশের বিভিন্ন স্থানে আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও হতে পারে মাঝারী ধরনের ভারী বর্ষণ। পাশাপাশি কমতে পারে গরমও বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১৯ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এসময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে…
খেলাধুলা ডেস্কঃ বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল জানিয়েছেন, ক্যারিয়ারে তিনি প্রায় ‘হাজারো বার’ বর্ণবাদের শিকার হয়েছেন। স্প্যানিশ সম্প্রচারমাধ্যম মুভিস্টার প্লাসের ‘ইউনিভার্সো ভালদানো’ অনুষ্ঠানে সাবেক আর্জেন্টাইন ফুটবলার হোর্হে ভালদানোর সঙ্গে সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। ইয়ামাল বলেন, বর্ণবাদ সবসময় সরাসরি গালিগালাজের মাধ্যমে প্রকাশ পায় না। অনেক সময় মানুষের মন্তব্য, দৃষ্টিভঙ্গি কিংবা আচরণের মধ্যেও বর্ণবাদী মনোভাব থাকে। তবে এসব আচরণ করা ব্যক্তিরা অনেক সময় নিজেরাই বুঝতে পারেন না যে তারা বর্ণবাদী আচরণ করছেন। সাক্ষাৎকারে ভালদানো ইয়ামালকে সরাসরি জিজ্ঞেস করেন, তিনি কখনো বর্ণবাদের শিকার হয়েছেন কি না। জবাবে বার্সেলোনার এই ফরোয়ার্ড বলেন, ‘হ্যাঁ, হাজারো বার।’ ইয়ামাল আরও বলেন, ‘মানুষ অনেক সময়…