Author: News Desk

খেলাধুলা ডেস্কঃ বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ওপর চাপ বাড়িয়েছে ইউরোপ ও উত্তর আমেরিকার ফুটবল সংস্থাগুলো। ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর প্রস্তাবিত বাণিজ্যিক উদ্যোগ ও সংস্থার আর্থিক ব্যবস্থাপনা নিয়ে বিরোধের মধ্যেই নতুন করে অর্থ বিতরণ ও স্বাধীন পর্যালোচনার দাবি উঠেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) প্রকাশিত রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা এবং উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফের প্রধানরা ফিফার ২১১ সদস্য দেশকে অর্থ দেওয়ার প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি ফিফার আর্থিক রিজার্ভ ও বিতর্কিত বাণিজ্যিক উদ্যোগ নিয়ে স্বাধীন পর্যালোচনার আহ্বান জানিয়েছেন তারা। ২১১ সদস্য দেশকে ১০ মিলিয়ন ডলার করে দেওয়ার প্রস্তাব উয়েফা সভাপতি আলেকসান্দার চেফেরিন এবং কনকাকাফ সভাপতি…

Read More

আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের দলীয় নাম ও নির্বাচনী প্রতীক নিয়ে নতুন করে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। দলের অভ্যন্তরীণ বিরোধের মধ্যে ভারতের নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসের প্রচলিত নাম ও ‘জোড়া ফুল’ প্রতীক সাময়িকভাবে স্থগিত করেছে। কমিশনের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দিনটিকে ‘গণতন্ত্রের কালো দিন’ হিসেবে উল্লেখ করেছেন। ১৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের অন্তর্বর্তী সিদ্ধান্তের পর তৃণমূলের দুই পক্ষকে পৃথক নাম ও নির্বাচনী প্রতীক ব্যবহারের নির্দেশ দেওয়া হয়। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো পক্ষই পুরোনো ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম ও প্রচলিত ‘ফুল ও ঘাস’ প্রতীক…

Read More

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে মসজিদে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজকে কেন্দ্র করে মুসল্লিরা মসজিদে জড়ো হওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে। এতে আরও বহু মানুষ আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে, কোহাটের একটি পুলিশ কমপ্লেক্সের ভেতরে থাকা মসজিদের কাছে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের পরপরই ওই এলাকায় গোলাগুলির ঘটনাও ঘটে। হামলায় নিহতদের মধ্যে পুলিশ সদস্য ও বেসামরিক নাগরিক রয়েছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, বিস্ফোরকবোঝাই একটি গাড়ি পুলিশ কমপ্লেক্সের প্রবেশপথের দিকে নিয়ে গিয়ে বিস্ফোরণ ঘটানো হয়। এরপর সশস্ত্র হামলাকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলিবিনিময় শুরু হয়। হামলার ঘটনায় পুলিশ কমপ্লেক্স ও মসজিদের…

Read More

নিজস্ব প্রতিবেদকঃ দীর্ঘ প্রতীক্ষার পর পারমাণবিক শক্তির ব্যবহারকারী দেশগুলোর কাতারে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেছে বাংলাদেশ। পাবনার ঈশ্বরদীতে নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক জ্বালানি লোডিং ও স্টার্টআপ কার্যক্রম শুরু হওয়ার মধ্য দিয়ে দেশের পারমাণবিক বিদ্যুৎ যুগে প্রবেশের গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের সহযোগিতায় নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ২০২৬ সালের ২৮ এপ্রিল পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়াম লোডিং শুরু হয়। এর আগে প্রথম ইউনিটের জ্বালানি লোডিংয়ের জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা) কমিশনিং লাইসেন্স দেয়। জাতীয় ও আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থার পর্যালোচনা ও কারিগরি যাচাইয়ের ভিত্তিতে এই অনুমোদন দেওয়া হয়। জ্বালানি লোডিং শুরু…

Read More

নিজস্ব প্রতিবেদকঃ বায়ুদূষণের মাত্রায় বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। একই তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে চতুর্থ অবস্থানে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ছিল ১৬৫। এ সময় কুয়ালালামপুরের AQI রেকর্ড করা হয় ২০৬। বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা আইকিউএয়ারের তথ্যের বরাতে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। শুক্রবার সকালের হিসাব অনুযায়ী, বিশ্বের দূষিত বড় শহরের তালিকায় কুয়ালালামপুর প্রথম, মালয়েশিয়ার কুচিং দ্বিতীয় এবং পাকিস্তানের লাহোর তৃতীয় অবস্থানে ছিল। কুচিংয়ের AQI ছিল ১৯১ এবং লাহোরের ১৭১। অন্যদিকে ১৬৫ AQI নিয়ে ঢাকা ছিল চতুর্থ অবস্থানে। ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’ বায়ুর মানের সূচক অনুযায়ী, ১৫১…

Read More

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে আগামীকাল জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস। আগামী তিন থেকে চার মাসের মধ্যে তিতাস-২৯, ৩০ ও ৩১ এবং বাখরাবাদ-১১ নম্বর কূপ থেকে আরও ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সব মিলিয়ে পাঁচটি কূপ থেকে দৈনিক সর্বোচ্চ প্রায় সাড়ে ৬৭ মিলিয়ন ঘনফুট অতিরিক্ত গ্যাস সরবরাহের সম্ভাবনা রয়েছে। বিএনপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দেশীয় উৎস থেকে গ্যাসের সরবরাহ বাড়াতে নতুন কূপ খনন ও বিদ্যমান গ্যাসক্ষেত্রের উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এসব গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, দেশীয়…

Read More

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) আবার সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। এ অঞ্চল ও এর জনগণের যৌথ কল্যাণে সার্ককে পুনরুজ্জীবিত করার বিষয়ে ভুটানের সমর্থন চাওয়া হয়েছে। শুক্রবার ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বল্প সময়ের যাত্রাবিরতিকালে এ সহযোগিতা চাওয়া হয়। জার্মানির উদ্দেশে রওনা হওয়ার আগে তিনি বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন। ভুটানের প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় একটি সমৃদ্ধ দক্ষিণ এশিয়ার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন তারা। সংক্ষিপ্ত আলাপকালে মন্ত্রী ও…

Read More

নিজস্ব প্রতিবেদক: ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে দায়িত্ব পালনের জন্য আইন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেছেন, রাষ্ট্রের আইন কর্মকর্তাদের দায়িত্ব কেবল মামলা পরিচালনা বা জয়লাভের মধ্যে সীমাবদ্ধ নয়; ন্যায়বিচার নিশ্চিত করতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাও তাঁদের অন্যতম প্রধান দায়িত্ব। শুক্রবার বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কর্মরত আইন কর্মকর্তাদের জন্য আয়োজিত নৈতিকতা বিষয়ক উচ্চতর প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন। জাতিসংঘ ও ইউএনডিপির সহায়তায় ‘বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল অফিসের জন্য প্রসিকিউটরিয়াল এথিক্সের নীতি ও অনুশীলনকে শক্তিশালী করা’ শীর্ষক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, দুর্নীতি, ঘুষ গ্রহণ, দায়িত্বে অবহেলা,…

Read More

নিজস্ব প্রতিবেদক: গত সপ্তাহের তুলনায় রাজধানীর বাজারে বেড়েছে সবজির দাম। একই সঙ্গে মাছ, মাংস ও ডিমের বাজারও চড়া রয়েছে। এতে বাড়তি খরচের চাপে পড়েছেন ক্রেতারা। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে। বাজার ঘুরে দেখা যায়, জাত ও মানভেদে বেগুন ১০০ থেকে ১৬০ টাকা, টমেটো ১০০ থেকে ১২০ টাকা এবং করলা ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পটল ও ঢ্যাঁড়স ৬০ থেকে ৭০ টাকা, চিচিঙা ৬০ থেকে ৭০ টাকা, কাঁকরোল ও ঝিঙা ৭০ থেকে ৮০ টাকা, বরবটি ৮০ থেকে ১০০ টাকা, পেঁপে ৩০ থেকে ৪০ টাকা এবং লাউ ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ…

Read More

ডেস্ক নিউজঃ সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় বেতন স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া এগিয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপনের খসড়া আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, ভেটিংয়ের অধিকাংশ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। অর্থ মন্ত্রণালয়-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ভেটিংয়ের বাকি আনুষ্ঠানিকতাগুলোও দ্রুত শেষ করার চেষ্টা চলছে। এরপর প্রজ্ঞাপন জারির পরবর্তী কার্যক্রম শুরু হবে। গত ৩১ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে ‘জাতীয় বেতন স্কেল ২০২৬’ অনুমোদন দেওয়া হয়। এতে নতুন বেতন কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ বিভাগ জানিয়েছে, দেশের আর্থিক সক্ষমতা ও সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।…

Read More