ডেস্ক নিউজঃ রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমণ্ডি লেকের দূষণ রোধ এবং পরিবেশগত উন্নয়নে সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। লেকগুলোতে পয়ঃবর্জ্য প্রবেশ বন্ধ, নিয়মিত বর্জ্য অপসারণ, স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আয়োজিত বৈঠকে এসব নির্দেশনা দেন তিনি। বৈঠকে গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকার লেকগুলোর বর্তমান অবস্থা, দূষণের উৎস এবং সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে ধানমণ্ডি লেকের সংস্কার, স্লাজ অপসারণ ও পাইলট প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা…
Author: News Desk
ডেস্ক নিউজঃ বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চোখ বেঁধে, গুলি করে, পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে পানিতে ফেলে দেওয়া হয় বলে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন মেজর সাব্বির। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ গুমের মামলায় এ সাক্ষ্য দেন প্রত্যক্ষদর্শী মেজর সাব্বির। তিনি বলেন, ২০১০ সালের মে মাসে র্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের তৎকালীন প্রধান জিয়াউল আহসানের উপস্থিতি ও নির্দেশে এই হত্যাকাণ্ড করে র্যাব ৮ এর ইন্টেলিজেন্স উইংয়ের সদস্যরা। সাক্ষ্যে মেজর সাব্বির বলেন, পাথরঘাটার চরদুয়ানির বলেশ্বর নদীতে ফিশিং ট্রলারে মুখ ও পুরো শরীর ঢেকে চারজনকে নিয়ে যাওয়া হয়। পরে তাদের নৃশংসভাবে হত্যা করা হয়। একই কায়দায় ২০১০ সালে আরও…
ডেস্ক নিউজঃ বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন বা ৪৭ লাখ লিটার ডিজেল দেশে এসেছে। দিনাজপুরের পার্বতীপুর রিসিভিং টার্মিনাল ডিপোতে এসব জ্বালানি পৌঁছেছে। এটি পাইপলাইনের ৭২তম চালান। বুধবার (১৬ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, গত ১৩ সেপ্টেম্বর সকাল ৯টায় সরবরাহ শুরু হয়এই চালানের। সেটি শেষ হয় ১৫ সেপ্টেম্বর। পার্বতীপুর রেল ডিপোর পরিচালন ব্যবস্থাপক মো. রবিউল আলম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, ২০১৮ সালে করা দ্বিপক্ষীয় চুক্তি অনুসারে, ১৫ বছরে এই পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে প্রায় ২০ লাখ মেট্রিক টন ডিজেল সরবরাহের কথা রয়েছে। ২০২৩ সালের মার্চে পাইপলাইনটি চালু…
ডেস্ক নিউজঃ ব্যয় সাশ্রয় ও দেশীয় পণ্যের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে ফার্নিচারসহ ব্যয়বহুল বিদেশি পণ্য আমদানিতে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে সহজলভ্য পণ্য আমদানি না করার বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক করেছেন তিনি। বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এসব বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন বলে বৈঠকে অংশ নেওয়া এক কর্মকর্তা জানান। একনেক সভার সম্মানী নিয়েও ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমি দিনে কতটা মিটিং করি আপনারা জানেন? আমি কিন্তু কোনো সম্মানী নিই না। তাহলে আপনাদের কেন সম্মানী নিতে হবে?’ কাজের অংশ হিসেবেই এসব সভায় অংশ নেওয়ার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এটা আপনাদের দায়িত্ব।’ প্রকল্পের…
বিশেষ প্রতিবেদকঃ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চট্টগ্রাম জোন) মো. কায়কোবাদের বিরুদ্ধে কমিশন বাণিজ্য, ঠিকাদার সিন্ডিকেটের সঙ্গে ঘনিষ্ঠতা, বদলি-পদায়নে প্রভাব বিস্তার, প্রকল্পের বিল নিয়ে অনিয়ম এবং বৈধ আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বিপুল সম্পদ অর্জনের মতো গুরুতর অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলেও এখন পর্যন্ত কোনো তদন্ত কমিটি গঠন করেনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। এমনকি অভিযোগগুলোর বিষয়ে দৃশ্যমান কোনো নথিভিত্তিক তদন্ত হয়েছে কি না, সেটিও স্পষ্ট নয়। গুরুতর এসব অভিযোগ প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে—একজন অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে এতগুলো অভিযোগ ওঠার পরও মন্ত্রণালয় কেন নীরব? অভিযোগগুলো খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের প্রয়োজনই বা কেন দেখা হলো…
বিশেষ প্রতিবেদকঃ ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়নের নামে গত দেড় দশকে সরকারি ও আর্থিক খাতের বিভিন্ন প্রকল্প থেকে প্রায় ১,৫০০ কোটি টাকার ব্যবসা পেয়েছে ১৯৯২ সালে প্রতিষ্ঠিত প্রযুক্তি প্রতিষ্ঠান লিডস করপোরেশন লিমিটেড—এমন তথ্য ও দাবি ঘিরে এখন নতুন করে প্রশ্ন উঠেছে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক উত্থান, মালিকানা, রাজনৈতিক যোগাযোগ, আর্থিক ব্যবস্থাপনা এবং রাষ্ট্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ প্রযুক্তি অবকাঠামোর নিরাপত্তা নিয়ে। রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি সংস্থায় প্রযুক্তি অবকাঠামো ও সফটওয়্যার সেবা দিয়ে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থান তৈরি করেছে লিডস। প্রতিষ্ঠানটির দাবি, দেশের ১৩টি রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকে তাদের কোর ব্যাংকিং সফটওয়্যার BankUltimus ব্যবহৃত হচ্ছে। পাশাপাশি Finginx নামে নতুন একটি ইউনিভার্সাল ব্যাংকিং…
ক্রীড়া ডেস্কঃ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে করা অভিযোগে সমর্থন জানিয়েছেন এক লাখেরও বেশি মানুষ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইনফান্তিনোর ঘনিষ্ঠতা এবং কয়েকটি বিতর্কিত ঘটনায় ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক নিরপেক্ষতার দায়িত্ব লঙ্ঘনের অভিযোগ তুলেছে সংশ্লিষ্ট সংগঠনগুলো। ‘রিবুট ফিফা’ নামের একটি প্রচারণার উদ্যোগে এই অভিযোগ করা হয়েছে। বিশ্বকাপের আগে শুরু হওয়া এই প্রচারণার লক্ষ্য ছিল ফিফার পরিচালনা ও শাসনব্যবস্থার বিভিন্ন অভিযোগ তুলে ধরে সংগঠনটির ইতিহাসে সবচেয়ে বড় অভিযোগপত্র তৈরি করা। মঙ্গলবার ফিফার নৈতিকতা কমিটির কাছে নতুন করে অভিযোগ জমা দেওয়া হয়েছে। অভিযোগের সঙ্গে দেওয়া চিঠিতে ‘ফেয়ার স্কয়ার’ নামের একটি অধিকারভিত্তিক সংগঠন কমিটিকে দ্রুত ও স্বচ্ছভাবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা…
ক্রীড়া ডেস্কঃ জার্সি উন্মোচনের আগেই নতুন বাংলাদেশ জাতীয় দলের জার্সি ঘিরে সমর্থকদের মধ্যে তৈরি হয়েছিল ব্যাপক আগ্রহ। নকশা কেমন হবে, দাম কত—এসব নিয়ে চলছিল নানা আলোচনা। অবশেষে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে বাংলাদেশ জাতীয় দলের নতুন হোম ও অ্যাওয়ে কিট। একই সঙ্গে প্রকাশ করা হয়েছে জার্সির দাম ও বিক্রির পরিকল্পনা। নতুন অফিসিয়াল জার্সির দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৬০০ টাকা। খেলোয়াড়ের নাম ও নম্বর সংযুক্ত জার্সি কিনতে খরচ হবে ১ হাজার ৭০০ টাকা। বিষয়টি জানিয়েছেন জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান দৌড়ের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবিদ আলম। গত মাসেই নতুন জার্সি উন্মোচনের কথা থাকলেও নানা কারণে তা…
ডেস্ক নিউজঃ সরকারি কাজে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের অভ্যন্তরীণ ও বৈদেশিক ভ্রমণের বিল পরিশোধ এবং অগ্রিম অর্থ সমন্বয়ের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। এখন থেকে প্রয়োজনীয় প্রমাণপত্র যথাযথভাবে দাখিল না করলে ভ্রমণ বিলের অর্থ ছাড় করা হবে না। গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি বিশেষ পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। পরিপত্রে বলা হয়েছে, সরকারি প্রয়োজনে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা দেশের ভেতরে এবং বিদেশে বিভিন্ন সময় সফর করেন। এসব সফরের ব্যয় মেটাতে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিগণ বিষয়ক ইউনিট থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ সফরের আগে অগ্রিম অর্থ বরাদ্দ কিংবা সফর শেষে প্রকৃত ব্যয় পরিশোধের জন্য…
আন্তর্জাতিক ডেস্কঃ আম্মানের আল রশিদ আবাসিক এলাকায় অর্ধশতাধিক পথবিড়ালকে বিষ খাইয়ে হত্যা করার অভিযোগ ঘিরে তোলপাড় শুরু হয়েছে জর্ডানে। প্রিয় প্রাণীগুলোর এই নির্মম মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। স্থানীয় সূত্র অনুযায়ী, আল রশীদ আবাসিক এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে ওই অঞ্চলের বিড়ালগুলোকে নিয়মিত খাবার দিতেন ও যত্ন নিতেন। কিন্তু সম্প্রতি হঠাৎ করেই একের পর এক বিড়াল মারা যেতে শুরু করে এবং অনেক বিড়াল রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। একসঙ্গে বিপুল সংখ্যক বিড়ালের এমন অস্বাভাবিক মৃত্যু দেখে বাসিন্দাদের মনে বিষপ্রয়োগের সন্দেহ জাগে এবং তারা পরবর্তীতে বিষয়টি নিয়ে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আনুষ্ঠানিক…