Author: News Desk

ডেস্ক নিউজঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজধানী ছাড়ছেন অনেক মানুষ। বুধবার সকাল থেকে সায়েদাবাদ বাস টার্মিনাল ও আশপাশের এলাকায় ঘুরে দেখা গেছে, যাত্রীরা স্বস্তিতে বাসে উঠছেন এবং নিজ নিজ গন্তব্যে রওনা হচ্ছেন। তবে আগের দিনের মতো উপচেপড়া ভিড় নেই। মঙ্গলবার সায়েদাবাদ টার্মিনালে ছিল যাত্রীদের চাপ, বাস সংকট এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। কিন্তু বুধবার চিত্র ভিন্ন। পর্যাপ্ত বাস থাকায় অতিরিক্ত ভাড়ার অভিযোগও পাওয়া যায়নি। সায়েদাবাদ বাস টার্মিনাল, জনপথ মোড়, উত্তর যাত্রাবাড়ী, দোলাইপার, শনির আখড়া ও রায়েরবাগ এলাকায় কুমিল্লা, বরিশাল, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, হাজীগঞ্জ, চট্টগ্রাম, লাকসাম, খুলনা, সিলেট ও লক্ষ্মীপুরসহ বিভিন্ন জেলার বাস চলাচল করতে দেখা গেছে।…

Read More

ডেস্ক নিউজঃ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন হয়ে গেলে নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে। এর মধ্য দিয়ে শেষ হবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে এবং গৌরবের সঙ্গে নবনির্বাচিত সরকারের কাছে দায়িত্ব অর্পণ করে, তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে বিদায় নিয়ে নিজ নিজ কাজে ফিরে যাব। আমরা এই শুভ মুহূর্তের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’ তিনি এই সময় গুজব ও অপপ্রচারের বিষয়ে সতর্ক থাকার জন্য দেশবাসীকে আহ্বান জানান। অধ্যাপক ইউনূস বলেন, ‘একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে গুজব ও অপতথ্য ছড়িয়ে নাগরিকদের মনে সন্দেহ, ভয় ও বিভ্রান্তি সৃষ্টি…

Read More

ডেস্ক নিউজঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোটকে সামনে রেখে তিনি এই ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।

Read More

আন্তর্জাতিক ডেস্কঃ জরুরি অবতরণের সময় যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের এক ব্যস্ত মহাসড়কে একটি উড়োজাহাজ আছড়ে পড়েছে। এতে রাস্তায় থাকা কয়েকটি যানবাহনের সঙ্গে সংঘর্ষ হয় বিমানটির। স্থানীয় সময় সোমবার (৯ ফেব্রুয়ারি) দেশটিতে এই দুর্ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির।  মার্কিন পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, একক ইঞ্জিনের প্রশিক্ষণ বিমানটির পাইলট এটিকে মহাসড়কেই জরুরি অবতরণ করাতে বাধ্য হন। এর কারণ হিসেবে বলা হয়েছে, বিমানবন্দরে ফিরে যাওয়ার মতো সক্ষমতা ছিল না বিমানটির। ইতোমধ্যে বিমান সড়কে আছড়ে পড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছডিয়ে পড়েছে। সেখানে দেখা যায়, ছোট বিমানটি ব্যস্ত সড়কে জরুরি অবতরণের পর বেশ কয়েকটি গাড়ির সঙ্গে ধাক্কা খাচ্ছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাটিতে বেশ কয়েকজন সামান্য…

Read More

ডেস্ক নিউজঃ কমনওয়েলথ অবজারভার গ্রুপের চেয়ার ও ঘানার সাবেক রাষ্ট্রপতি এইচ.ই. নানা আকুফো-আডোর নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল সোমবার এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। কমনওয়েলথ অবজারভার গ্রুপের চেয়ার ও ঘানার সাবেক রাষ্ট্রপতি এইচ.ই. নানা আকুফো-আডো ২৩ সদস্যের এ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। এ সময় প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More

ক্রীড়া ডেস্কঃ চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের অবস্থান থেকে সরে এসে ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। সোমবার (৯ ফেব্রুয়ারি) মধ্যরাতে পাকিস্তান সরকারের ঘোষণার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়। পাকিস্তান সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানায়, ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচ খেলবে পাকিস্তান দল। এর আগে লাহোরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলামের উপস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রতিনিধিদলের মধ্যে বৈঠক হয়। ওই বৈঠকের পরই পাকিস্তানের অবস্থান পরিবর্তনের বিষয়টি স্পষ্ট হয়। পাকিস্তান সিদ্ধান্ত পরিবর্তন করায় খুশি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সহ-সভাপতি রাজীব শুক্লা। সংবাদিকদের তিনি বলেন,  ‘আমি খুবই আনন্দিত যে…

Read More

বিনোদন ডেস্কঃ ভোটের মাঠের প্রচারণায় এবার শোবিজ তারকাদের উপস্থিতি খুব একটা দেখা যায়নি। তবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইতে মাঠে নেমেছেন দলটির সমর্থিত শিল্পীদের একাংশ।    সম্প্রতি ঢাকা-১৭ আসনে নির্বাচনী প্রচারণায় গিয়ে সংরক্ষিত আসনে এমপি হওয়ার আশা প্রকাশ করেছেন একসময়ের দাপুটে খল-অভিনেত্রী রিনা খান। তার ভাষ্যমতে, বিগত ১৭ বছরে বিএনপি সমর্থিত অনেক শিল্পীই দেশে থাকতে পারেননি। যারা ছিলেন, তারাও হয়েছেন নির্যাতিত। তিনি তাদেরই একজন। আসন্ন নির্বাচন পরবর্তী সময়ে সংরক্ষিত আসনে একটি সিট পাওয়ার প্রত্যাশা এই অভিনেত্রীর। বিটিভির নিবন্ধিত শিল্পী হওয়া সত্ত্বেও রাজনৈতিক পরিচয়ের কারণে দীর্ঘদিন কাজের সুযোগ থেকে বঞ্চিত থাকার অভিযোগ তুলেছেন রিনা খান। বাংলাদেশ জাতীয়তাবাদী…

Read More

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্র ও কানাডার নবনির্মিত সংযোগ সেতুর উদ্বোধন আটকে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ওয়াশিংটন তার উত্তরের প্রতিবেশী রাষ্ট্রটিকে যা কিছু দিয়েছে, তার জন্য ‘পূর্ণ ক্ষতিপূরণ’ না পাওয়া পর্যন্ত এই পদক্ষেপ বহাল থাকবে। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয, সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “কানাডার অন্টারিও প্রদেশ এবং যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সংযোগকারী গর্ডি হাউ আন্তর্জাতিক সেতুটি ততক্ষণ পর্যন্ত খুলবে না, যতক্ষণ না অটোয়া ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে সেই ন্যায্য ও সম্মানজনক আচরণ করছে, যার দাবিদার আমরা’।” প্রকল্পের ওয়েবসাইট অনুযায়ী, সেতুটির নির্মাণ ব্যয় সম্পূর্ণ বহন করছে কানাডা সরকার, তবে এটি কানাডা ও মিশিগান উভয় পক্ষের সরকারি মালিকানাধীন…

Read More

ক্রীড়া ডেস্কঃ অবশেষে পাকিস্তানের মত বদল। আগামী ১৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠে নামতে রাজি হয়েছে পাকিস্তান। ভূ-রাজনৈতিক উত্তেজনা আর নানা টানাপোড়েনের জেরে শুরুতে ম্যাচটি বয়কটের ঘোষণা দিলেও শেষ পর্যন্ত নিজেদের অবস্থান থেকে সরে এসেছে পাকিস্তান সরকার। মূলত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশেষ অনুরোধের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। সোমবার রাতে পাকিস্তান সরকারের আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, খেলাধুলার চেতনা সমুন্নত রাখতে এবং বিশ্ব ক্রিকেটের ধারাবাহিকতা বজায় রাখতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। এই সংকট নিরসনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কাও সক্রিয় ভূমিকা পালন করেছে। বিশেষ করে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুঢ়া কুমারা দিশানায়েকে…

Read More

ডেস্ক নিউজঃ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিগত আমলের নির্বাচনগুলোকে ‘ফেক’ ও ‘প্রহসন’ আখ্যা দিয়ে আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও ঐতিহাসিক করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল সোমবার প্রায় ৭০ জন সচিবের সঙ্গে বৈঠকে তিনি এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাত্র দুই দিন আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান। প্রেস সচিব বলেন, ‘প্রধান উপদেষ্টা নির্বাচনের অতীত চিত্র তুলে ধরে বলেন, সেগুলো প্রকৃত নির্বাচন ছিল না, বরং ছিল এক ধরনের মকারি। সব কটিই ছিল ভুয়া নির্বাচন। তিনি সচিবদের আশ্বস্ত করেন,…

Read More