ক্রীড়া ডেস্ক : নাহিদ রানার সাম্প্রতিক চোট সাইড স্ট্রেইন হলেও তাঁর শিনবোনেও ব্যথা আছে। ওদিকে অনেক দিন ধরে কাঁধের সমস্যায় ভোগা তাসকিন আহমেদকে যন্ত্রণা দিচ্ছে গোড়ালির বেড়ে যাওয়া হাড়ও। বাংলাদেশ দলের দুই পেসার তাঁদের সমস্যাগুলো নিয়ে সম্প্রতি পার্থে চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন। এরপর তাসকিন চলে গেছেন ডারউইনে, আজ সেখানে টেস্ট দলের সঙ্গে অনুশীলনও করেছেন। অন্যদিকে অস্ট্রেলিয়া সফরের দলে না থাকা নাহিদ আজ ফিরে এসেছেন দেশে। সাইড স্ট্রেইনের সমস্যা সময়ের সঙ্গে সঙ্গে সেরে যাবে। নাহিদের অস্ট্রেলিয়া যাওয়ার মূল উদ্দেশ্য ছিল শিনবোনের ব্যথা। ওষুধের ব্যবস্থাপত্র নিয়ে তিনি দেশে ফিরলেও ব্যথার বিষয়ে পার্থের চিকিৎসকের চূড়ান্ত মতামত এখনো পায়নি বিসিবির মেডিক্যাল বিভাগ। সংশ্লিষ্ট একটি সূত্র…
Author: Reporter
ডেস্ক নিউজ : আগামী ৭২ ঘণ্টায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা দেখা দিয়েছে দেশের উত্তরাঞ্চলের পাঁচ জেলায়। একই সময়ে সিলেট, সুনামগঞ্জ, লালমনিরহাট, কুড়িগ্রাম, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। রবিবার বন্যা পরিস্থিতি ও পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন দিনে তিস্তা ও দুধকুমার নদ-নদীর কিছু স্থানে পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া ধরলা নদীর পানি কয়েকটি স্থানে সতর্কসীমা ছুঁতে পারে। এতে লালমনিরহাট ও কুড়িগ্রামের নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। একই সময়ে সুরমা-কুশিয়ারা অববাহিকার সিলেট ও…
ডেস্ক নিউজ : গত জুলাই মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত আট বছরে জুলাই মাসে আসা রেমিট্যান্সের মধ্যে এই পরিমাণ সর্বোচ্চ বলে জানা গেছে। চলতি অর্থবছরের প্রথম মাসে প্রবাসীরা ২৮৫ কোটি ডলার পাঠিয়েছেন, যা গত বছরের জুলাইয়ের চেয়ে ১৫ শতাংশ বেশি। গত বছর জুলাইয়ে রেমিট্যান্স এসেছিল ২৫৯ কোটি ডলার। দেশের রপ্তানি আয় যখন মন্থর, তখন রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির পাওয়ায় আমদানি বিলসহ বৈদেশিক পরিশোধের দায় মেটাতে তা গুরুত্বপূর্ণ সহায়ক হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে রপ্তানি আয় আগের অর্থবছরের তুলনায় ২ শতাংশ কমে ৪০ বিলিয়ন ডলারে নেমেছে। অন্যদিকে জুলাই-মে সময়ে আমদানি ৬ দশমিক ২৬…
আন্তর্জাতিক ডেস্ক : নিচে দাউদাউ করে জ্বলছে বিধ্বংসী আগুন। চারপাশ ছাই করে দিচ্ছে রাক্ষুসে দাবানল। আগুন নেভাতে আকাশ থেকে পানি ছিটানোর কাজ চলছিল। চরম উৎকণ্ঠার মধ্যেই ঘটল আরেক ভয়াবহ বিপত্তি। মাঝ আকাশেই বিকট শব্দে ধাক্কা খেল আগুন নেভানোর কাজে থাকা দুটি হেলিকপ্টার! মুহূর্তের মধ্যেই একটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং আগুনের কুণ্ডলী হয়ে সেটি মাটিতে আছড়ে পড়ে। রোমহর্ষক এই ঘটনাটি ঘটেছে গ্রিসের এথেন্সের পশ্চিমে পসাথা অঞ্চলে। রবিবার ভয়াবহ দাবানল নেভানোর সময় ভাড়ায় চালিত দুটি ‘বেল’ হেলিকপ্টারের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, নিখোঁজ ক্রুদের উদ্ধারে তাৎক্ষণিকভাবে তল্লাশি শুরু হয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটি জানিয়েছে, এক ক্রুকে নিরাপদে উদ্ধার করা গেলেও…
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত জেলায় বিক্ষোভ চলাকালে থানার প্রবেশমুখে আত্মঘাতী বোমা হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন পুলিশ সদস্য রয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার (২ আগস্ট) স্থানীয় সময় দুপুরে সোয়াত জেলার কাবাল থানার সামনে এ হামলার ঘটনা ঘটে। ফরাসি বার্তা সংস্থা এএফপিকে সোয়াতের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) ফিদা হোসেন বলেন, হামলাকারী শরীরে বাঁধা বিস্ফোরক ভেস্টের বিস্ফোরণ ঘটান। এতে চার পুলিশ সদস্যসহ সাতজন নিহত এবং ২০ জনের বেশি মানুষ আহত হন। অন্যদিকে পাকিস্তানি সংবাদমাধ্যম *ডন* জানিয়েছে, হামলায় সাতজন নিহত ও অন্তত ১৮ জন আহত হয়েছেন। জেলার পুলিশ কর্মকর্তা (ডিপিও) উমর…
ডেস্ক নিউজ : টাঙ্গুয়ার হাওরের পরিবেশ, জীববৈচিত্র্য, প্রতিবেশগত ভারসাম্য ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থান নিয়েছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। হাওরের পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) সীমানার অভ্যন্তরে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব প্রকার হাউসবোট ও পর্যটকবাহী নৌযান প্রবেশ ও চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে হাওরে চলাচলকারী সকল নৌযানের মালিক ও পরিচালনাকারীদের আগামী ১০ আগস্টের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (১ আগস্ট) সুনামগঞ্জ জেলা প্রশাসনের ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ শাখা থেকে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার কথা জানানো হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ, ২০২৫’ -এর…
ক্রীড়া ডেস্ক : প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপের রিকার্ভ মিক্সড টিম ইভেন্টে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে স্বর্ণপদক অর্জন করেছেন বাংলাদেশের আরচ্যার সীমা আক্তার শিমু। টঙ্গীর আরচ্যারি ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় শিমু ও মালয়েশিয়ার মোহাম্মদ দানিশের জুটিতে গড়া ‘আজালিয়া’ দল ৬-০ সেটে প্রতিপক্ষ ‘ব্লুবেল’ দলকে পরাজিত করে এই গৌরব অর্জন করে। একই ইভেন্টের ব্রোঞ্জপদক নির্ধারণী লড়াইয়ে প্রিমরোজ দল ডালিয়া দলকে পরাজিত করে তৃতীয় স্থান নিশ্চিত করেছে। এদিকে প্রতিযোগিতার রিকার্ভ অনূর্ধ্ব ১৮ মিক্সড টিম ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ‘লিলি’ দল। ফাইনালে লিলি দলের দুই প্রতিযোগী অ্যাঞ্জেলা ফিলিপ অ্যালেক্সিস এবং রুদ্র কুমার ৬-০ সেটে জয়লাভ করেন মোনা আলশারা ও দ্যানেশ বালাজি চেরালের…
ক্রীড়া ডেস্ক : স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে ১-০ ব্যবধানে পরাজয়ের হতাশা কাটিয়ে ১৩ দিন পর আবারও মাঠে ফিরলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তবে প্রত্যাবর্তনের ম্যাচে গোলের সুবর্ণ সুযোগ হাতছাড়া করে দর্শকদের বিস্মিত করেন তিনি। শেষ পর্যন্ত মেজর লিগ সকারে (এমএলএস) কলাম্বাস ক্রুর বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। ঘরের মাঠ নু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৫৩তম মিনিটে ড্যানিয়েল পিন্টারের পরিবর্তে মাঠে নামেন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। ষষ্ঠ বিশ্বকাপ শেষে প্রথমবার মাঠে নামায় দর্শকদের উষ্ণ অভ্যর্থনা পান তিনি। মাঠে নামার মাত্র তিন মিনিট পরই গোল করার দারুণ সুযোগ পান মেসি। পেনাল্টি বক্সের ডান পাশে লুইস সুয়ারেজের বাড়ানো বল থেকে বাঁ পায়ের…
বিনোদন ডেস্ক : বিতর্ক আর কঙ্গনা যেন এক অপরের পরিপূরক। বিতর্ক ছাড়া যেন ভালোই লাগে না চারবার জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী কঙ্গনা রানাউতের। অভিনেত্রী থেকে রাজনীতিতে যোগ দিয়ে সংসদ সদস্য বনে গেলেও বিতর্ক সৃষ্টির অভ্যাস বদলায়নি। সম্প্রতি ককরোচ জনতা পার্টি-সিজেপির আন্দোলনের সময় অশালীন শব্দ ব্যবহারের তীব্র সমালোচনা করে ‘জেন-জি’দের জেনারেশন গাটার বা ‘নর্দমার প্রজন্ম‘ বলে অভিহিত করেছিলেন কঙ্গনা। সিজেপিও পাল্টা জবাব দিলে এ নিয়ে সৃষ্টি হয় নতুন বিতর্ক। বিতর্কের ডালপালা বহু দিকে ছড়িয়ে পড়ে। এই বিতর্ক টেনে এনেছে হৃত্বিক রোশনের সঙ্গে কঙ্গনার ১০ বছরের পুরোনো আইনি তিক্ততাকেও। কঙ্গনা-সিজেপি বিতর্কে হৃত্বিককে টেনে আনার দায় অবশ্য সিজেপি মুখপাত্র সৌরভ দাসের। কঙ্গনার মন্তব্যের…
ক্রীড়া ডেস্ক : প্রায় আড়াই দশক পর আবারও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেট খেলতে যাচ্ছে বাংলাদেশ। ২০০৩ সালের সফরের পর এই প্রথম সেখানে দ্বিপাক্ষিক টেস্ট সিরিজে অংশ নেবে টাইগাররা। শুক্রবার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ায় একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। এরপর ১৩ আগস্ট ডারউইনে মাঠে গড়াবে প্রথম টেস্ট। দুই ম্যাচের এই সিরিজের শেষ লড়াই শুরু হবে ২২ আগস্ট, ম্যাকাইয়ে। যদিও বহুল প্রতীক্ষিত এই সফরের আগে দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ শিবির। সাইড স্ট্রেনের চোটে আক্রান্ত হওয়ায় পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন গতিময় পেসার নাহিদ রানা। তার অনুপস্থিতি বাংলাদেশের…