Author: Reporter

ডেস্ক নিউজ : ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় সমুদ্রবন্দরগুলোতে তোলা হয়েছে তিন নম্বর সতর্কসংকেত। সোমবার (২১ সেপ্টেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয়েছে, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্বমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : ইরান ও ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে তৈরি হওয়া ডিজেল সংকট আগামী বছরেও কাটার সম্ভাবনা কম। ফলে জ্বালানির বাড়তি দাম বিশ্ব অর্থনীতিতে আরও দীর্ঘ সময় চাপ তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট শিল্পের অংশীজন ও বাজার বিশ্লেষকেরা। ব্রিটিশ সংবাদসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য ও রাশিয়া থেকে ডিজেল সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এতে প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি বাজারে পৌঁছাতে পারছে না। একই সময়ে বিভিন্ন দেশে ডিজেলের মজুত ঐতিহাসিকভাবে নিচে নেমে গেছে। সরবরাহ ঘাটতির কারণে জ্বালানিটির দামও রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। ডিজেলের এই সংকটের প্রভাব শুধু জ্বালানি বাজারেই সীমাবদ্ধ থাকছে না। কৃষি, উৎপাদনশিল্প ও…

Read More

ডেস্ক নিউজ : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ ও পাউরুটি খেয়ে ৩৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। সোমবার দুপুরে উপজেলার চাড়োল ইউনিয়নের তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে অসুস্থ শিক্ষার্থীদের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে মধুপুর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩১ জন, তুলসীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন এবং মধ্য গোয়ালকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনজন রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা তুষার চন্দ্র সিংহ। বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে মধুপুর-১, তুলসীপাড়া ও মধ্য গোয়ালকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মিড ডে মিলের খাবার হিসেবে দুধ ও পাউরুটি দেওয়া হয়।…

Read More

ক্রীড়া ডেস্ক : ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এশিয়ান গেমস থেকে ছিটকে গেছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। সোমবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানান, গত ১৯ সেপ্টেম্বর অনুশীলনে বোলিং করার সময় ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন সাইফউদ্দিন। পরে শারীরিক পরীক্ষা এবং এমআরআই করানোর পর চোটের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তিনি জানান, পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে সাইফউদ্দিনকে প্রায় তিন সপ্তাহের মতো পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এশিয়ান গেমসে সাইফউদ্দিনের অনুপস্থিতির বিষয়টি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে (বিওএ) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বিসিবি। টুর্নামেন্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে খুব দ্রুতই তার বিকল্প খেলোয়াড়ের নাম…

Read More

ক্রীড়া ডেস্ক : রেফারির শেষ বাঁশি বাজার পরও কিছুক্ষণ মাঠে স্থির হয়ে দাঁড়িয়ে ছিলেন ঋতুপর্ণা চাকমাসহ বাংলাদেশের ফুটবলাররা। ওসাকার নাগাই স্টেডিয়ামে মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর এভাবেই শেষ হলো এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ফুটবল দলের এবারের যাত্রা। গত বছর মিয়ানমারের মাঠেই তাদের হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল বাংলাদেশ। প্রায় দেড় বছর পর সেই প্রতিপক্ষের বিপক্ষে আবার মাঠে নেমেও এবার গোলের দেখা পেল না দল। বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে না পারায় জয়ও পাওয়া হয়নি। শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। ম্যাচের শুরুতেই গোলের সুযোগ তৈরি করেছিল মিয়ানমার। প্রথম মিনিটেই আক্রমণে…

Read More

বিনোদন ডেস্ক : সুদর্শন চেহারা আর দুর্দান্ত শারীরিক গঠনের জন্য বলিপাড়ায় ‘গ্রিক গড’ নামে পরিচিত জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশন। দুই দশকেরও বেশি সময় ধরে রুপালি পর্দা কাঁপালেও তার জীবনে ঘটেছে এমন কিছু অদ্ভুত ও নজরকাড়া ঘটনা, যা যেকোনো চলচ্চিত্রপ্রেমীকে চমকে দেবে। তেমনই একটি স্মৃতিচারণ করে হৃতিক জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় আরও আগ্রহী ও মনোযোগী করে তুলতে একবার একটি স্কুল বোর্ড সরাসরি জীববিজ্ঞানের পাঠ্যবইয়ে তার নাম অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছিল। চলচ্চিত্র নির্মাতা ও সঞ্চালক করণ জোহরের জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ অংশ নিয়ে হৃতিক রোশন নিজেই এই ব্যতিক্রমী অভিজ্ঞতার কথা তুলে ধরেন। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় এক সফরে থাকার সময়…

Read More

ডেস্ক নিউজ : কুমিল্লায় ইশায়াত শাহরিয়ার অপ্রতীম হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে ৩ ঘাতক। রবিবার রাত সাড়ে ৮টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম আবিদা সুলতানা মলির আদালতে ঘাতক তুহিন, ফাহাদ এবং কামরুল ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি প্রদান করেন। কুমিল্লা আদালতের পরিদর্শক সাদিকুর রহমানসহ সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র জানায়, জবানবন্দিতে তারা তিনজনই অপ্রতীমকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার কথা স্বীকার করেছেন। হাতে আইফোনটি দিতে রাজি না হওয়ায় তার সাথে ধস্তাধস্তি করা হয়। একপর্যায়ে মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়া হয়। এ সময় বাঁশ দিয়ে পিটিয়ে তার মৃত্যু নিশ্চিত করা হয়। তিন ঘাতকই আদালতে হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে এর দায় স্বীকার করেছেন।…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : তিন ঘণ্টার ব্যবধানে পূর্ব উপকূল থেকে দুটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। রোববারের (২০ সেপ্টেম্বর) এ ঘটনা এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দেশটির দ্বিতীয় দফার ক্ষেপণাস্ত্র পরীক্ষা। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৩টার দিকে ওনসান এলাকা থেকে প্রথম ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। এটি প্রায় ৪৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পূর্ব সাগরে গিয়ে পড়ে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর ধারণা, ক্ষেপণাস্ত্রটি হোয়াসং-১১ সিরিজের। এর প্রায় তিন ঘণ্টা পর বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে একই এলাকা থেকে দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। দক্ষিণ কোরিয়ার ভাষ্য, এটি ৬০০ কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করেছে। জাপানের প্রতিরক্ষা…

Read More

ডেস্ক নিউজ : সাভারের আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকায় প্রীতি গ্রুপের একটি পোশাক কারখানায় বিস্ফোরণের পর ভয়াবহ আগুনের ঘটনায় অন্তত সাতজন আহতের খবর পাওয়া গেছে। অগ্নিদগ্ধ হয়ে এবং বিস্ফোরণের চাপে বিভিন্ন কিছু (লোহার/পাইপের টুকরো) পড়ে তাদের কেউ আহত ও কেউ দগ্ধ হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে দগ্ধ ‍দুজনের অবস্থা আশঙ্কাজনক। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে প্রীতি গ্রুপের এফ অ্যান্ড এফ কারখানার সীমানা ঘেরা প্রাচীরের কোণায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক তৈরি হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুনের তীব্রতার কারণে ঘটনাস্থলের ভেতরে…

Read More

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের তরুণ ক্রিকেট আরিফুল ইসলাম। সর্বশেষ টপ অ্যান্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন তিনি। এবার প্রথমবারের মতো বিদেশি লিগে দল পেলেন এই তরুণ টাইগার ক্রিকেটার। আসন্ন নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) খেলবেন আরিফুল। কর্ণালি ইয়াকসের হয়ে মাঠ মাতাবেন তিনি। এনপিএলে একই দলের হয়ে খেলবেন আরেক বাংলাদেশি ক্রিকেটার আকবর আলি। বাংলাদেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এটাই হবে আরিফুলের প্রথম লিগে খেলা। এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ছাড়া অন্য কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেননি তিনি। বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের হয়ে টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে দারুণ পারফরম্যান্স করেছেন ডানহাতি ব্যাটার আরিফুল। সাত ম্যাচে ৩৬.৫০ গড়ে ও ১৩৮.৬০ স্ট্রাইক রেটে…

Read More