Author: Reporter

ক্রীড়া ডেস্ক : এশিয়ান গেমসের আগে হঠাৎ টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দেন নিগার সুলতানা। তার এমন সিদ্ধান্তে হতবাক হয়ে পড়েন বিসিবির কর্মকর্তারা। ভারতের কাছে সেমিফাইনালে বড় ব্যবধানে হারের পর নিজের এই সিদ্ধান্তের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন নিগার। সিদ্ধান্তটি ঘোষণার পর এমন খবর ছড়িয়েছিল, কঠিন সময়ে বিসিবির কাছ থেকে পর্যাপ্ত সমর্থন না পাওয়ায় নিগার সুলতানা অসন্তুষ্ট ছিলেন। তবে তিনি এখন স্পষ্ট করেছেন, মূলত নিজের ব্যাটিংয়ে আরও মনোযোগ দেওয়া এবং একজন খেলোয়াড় হিসেবে দলের জন্য আরও বেশি অবদান রাখার লক্ষ্যেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। নিগার বিশ্বাস করেন, একজন ব্যাটার ও খেলোয়াড় হিসেবে বাংলাদেশের জন্য তার এখনও অনেক কিছু করার আছে। তাই…

Read More

বিনোদন ডেস্ক : আরব্য রজনীর গল্প অবলম্বনে পদাতিক নাট্য সংসদ মঞ্চায়ন করলো দলটির দর্শকনন্দিত নাটক ‘আলিবাবা এবং চল্লিশ চোর’। গতকাল রবিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় নাটকটি। এটি ছিল পদাতিক নাট্য সংসদ এর ৪৫ তম প্রযোজনার ৮ম মঞ্চায়ন। উম্মে হানীর নাট্যরূপে পরিকল্পনা ও নির্দেশনায় ছিলেন সুদীপ চক্রবর্তী। সম্রাট শাহরিয়ার তার প্রথম স্ত্রীর কাছ থেকে প্রতারিত হয়েছেন। ধীরে ধীরে তিনি এক নারীবিদ্বেষী শাসকে পরিণত হন। প্রতিদিন তিনি রাজ্যের একজন করে অবিবাহিত নারীকে বিয়ে করেন এবং তাকে শর্ত দেন, যদি তাকে গল্প শুনিয়ে সারা রাত জাগিয়ে রাখতে না পারে তবে ভোর হতেই সেই নারীকে হত্যা করা হবে। একে…

Read More

ডেস্ক নিউজ : টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার জাতিসংঘ আয়োজিত ‘এসডিজি মোমেন্ট’ অনুষ্ঠানে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক এ তথ্য জানান। ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের এখন কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং সবাইকে একযোগে কাজ করতে হবে।’ প্রধানমন্ত্রী তার বার্তায় এসডিজি বাস্তবায়নে আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদার, অভিজ্ঞতা বিনিময় এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। উল্লেখ্য, আগামী সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম (ইউএনজিএ-৮১)…

Read More

ডেস্ক নিউজ : অনুকূল আবহাওয়াগত পরিস্থিতির কারণে দেশের বিস্তীর্ণ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কয়েকটি এলাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। সংস্থাটি জানিয়েছে, শনিবার রাত ১০টা থেকে রোববার দুপুর ১২টার মধ্যে দেশের পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি ও বজ্রঝড় হতে পারে। শনিবার (১৯ সেপ্টেম্বর) এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বিডব্লিউওটি। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, বায়ুমণ্ডলে অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় ৩৭টি জেলা ও এর আশপাশের এলাকায় আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন হতে পারে। এসব এলাকায় সাময়িকভাবে দমকা বাতাসের সঙ্গে এক থেকে তিন দফা তীব্র বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিডব্লিউওটির তালিকায় রয়েছে- চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান,…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর একটি জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ঘটেছে। শহরের বাসিন্দারা প্রথমে বিকট বিস্ফোরণের শব্দ শোনেন। এর কিছুক্ষণ পরই ট্যাংকে আগুন ধরতে দেখা যায়। শনিবার (১৯ সেপ্টেম্বর) রিয়াদ থেকে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিনিধি জানিয়েছেন, তিনি নিজের চোখে আরামকোর ওই জ্বালানি ট্যাংকে আগুন দেখেছেন। স্থানীয়রাও একই কথা বলছেন। তবে কী কারণে আগুন লাগল, সে বিষয়ে আরামকো বা সৌদি কর্তৃপক্ষ এখনো কিছু নিশ্চিত করেনি। এএফপির ওই প্রতিনিধি আরও জানান, আরামকোর লোগোসংবলিত পুড়ে যাওয়া ট্যাংকটির আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন। এর আগে বিমানবন্দরের কাছে মনুষ্যবিহীন ড্রোন আঘাত…

Read More

ডেস্ক নিউজ : সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের তিনটি ডেগ ও পাঁচটি দানবাক্স খুলে ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৮ টাকা পাওয়া গেছে। এছাড়া ১ ভরি ৯ আনা ২ রতি স্বর্ণ এবং ১৫ দেশের বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। এর আগে ৩৬ দিনের মাথায় শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে সিলগালা অবস্থায় থাকা তিনটি ডেগ ও পাঁচটি দানবাক্স খোলা হয়। এ সময় সিলেট জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর পাওয়া নগদ অর্থ, স্বর্ণ ও বৈদেশিক মুদ্রার হিসাব করা হয়। মাজার কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, দানবাক্স ও ডেগ থেকে পাওয়া নগদ অর্থের পরিমাণ ৮৮ লাখ…

Read More

ক্রীড়া ডেস্ক : জাপানের নাগোয়ায় জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে ২০তম এশিয়ান গেমস। শনিবার মিজুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে নাচ, সংগীত ও আতশবাজির বর্ণিল আয়োজনে শুরু হয় এবারের আসর। তবে উদ্বোধনের আগে খেলোয়াড়দের আবাসন, পরিবহন ও ব্যবস্থাপনা নিয়ে নানা অভিযোগের কারণে আয়োজকদের সমালোচনার মুখে পড়তে হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ৪৫টি দেশ ও অঞ্চলের প্রতিনিধিরা কুচকাওয়াজে অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপানের সম্রাট নারুহিতো ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি কার্স্টি কভেন্ট্রি। পরে সম্রাট আনুষ্ঠানিকভাবে এশিয়ান গেমসের উদ্বোধন ঘোষণা করেন। এবারের এশিয়ান গেমসে ৪৩টি খেলায় ৩৬৯টি সোনার পদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন ১১ হাজারের বেশি ক্রীড়াবিদ। আয়োজকেরা আলাদা কোনো অ্যাথলেট ভিলেজ তৈরি না…

Read More

ক্রীড়া ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে ম্যাচটি। ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন নিয়মিত ক্রিকেটাররাই। তবে তাদের সঙ্গে যাচ্ছেন আরও তিন অতিরিক্ত ক্রিকেটার। স্পিনার নাইম হাসানসহ দুই জন পেসার ইকবাল হোসেন ইমন এবং মুশফিক হাসান আছেন অতিরিক্ত তালিকায়। আরব আমিরাতে টেস্ট ম্যাচে মাঠে নামার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এই ম্যাচের বাড়তি চাপ সামলাতেই অতিরিক্ত ৩ ক্রিকেটারকে নিয়ে যাচ্ছে বিসিবি। বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘আপনারা জানেন যে আমাদের এশিয়ান গেমসে দল যাচ্ছে, সেখানে ছয়জন ক্রিকেটার আছে এই দল (আফগানিস্তান টেস্ট)…

Read More

বিনোদন ডেস্ক : নব্বই দশকের জনপ্রিয় নায়ক সালমান শাহ। যাকে বলা হতো বাংলা চলচ্চিত্র জগতের রাজপুত্র। মাত্র চার বছরের ক্যারিয়ারে ২৭ টি সিনেমা উপহার দেওয়া প্রয়াত এই চিত্রনায়কের জন্মদিন আজ। বেঁচে থাকলে আজ ৫৫ বছরে পা রাখতেন বাংলা চলচ্চিত্রের এই স্বপ্নের নায়ক। ১৯৭১ সালের এই দিনে সিলেটের জকিগঞ্জে জন্মগ্রহণ করেন শাহরিয়ার চৌধুরী ইমন, যিনি চলচ্চিত্রে এসে পরিচিতি পান সালমান শাহ নামে। অল্প বয়সেই চলচ্চিত্রে পা রেখে তিনি হয়ে উঠেছিলেন নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় নায়ক। ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় সালমান শাহর। প্রথম সিনেমাতেই তার অভিনয় ও পর্দার উপস্থিতি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এরপর…

Read More

ডেস্ক নিউজ : বিদেশে বাংলাদেশি কর্মীর কর্মসংস্থান বাড়লেও শ্রমবাজারে কোনো বৈচিত্র্য আসেনি। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশেই আটকে আছে বাংলাদেশের শ্রমবাজার। গত বছর মোট কর্মী রপ্তানির দুই-তৃতীয়াংশই গেছে সৌদি আরবে। আর মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের উপসাগরীয় সহযোগিতা পরিষদ-জিসিসিভুক্ত ছয় দেশে গেছে ৮১ শতাংশ কর্মী। যা বৈশ্বিক শ্রমবাজারে বাংলাদেশের একক দেশ ও অঞ্চল নির্ভরতার চিত্রকেই ফুটিয়ে তুলছে। এই নির্ভরতা দেশের শ্রমবাজারে চরম ঝুঁকি তৈরি করছে। আঞ্চলিক সংঘাত, নীতি পরিবর্তন, ভিসা সীমিতকরণ কিংবা শ্রমবাজারে নতুন শর্ত আরোপ কর্মী রপ্তানির পুরো ব্যবস্থাকেই চাপে ফেলে। এজন্য বিকল্প শ্রমবাজার খোঁজার তাগিদ দিচ্ছেন খাতসংশ্লিষ্টরা। তবে কর্মীদের কারিগরি ও ভাষাগত দক্ষতার অভাব বিকল্প শ্রমবাজারের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা…

Read More