Author: Reporter

আন্তর্জাতিক ডেস্ক : পানির নিচে ব্যবহারের জন্য বিশাল আকারের স্বয়ংক্রিয় ড্রোন বহনে বিশেষ একটি মাদারশিপ তৈরি করছে চীন। সাংহাইয়ের হুডং ঝোংহুয়া জাহাজ নির্মাণ কারখানায় জাহাজটির নির্মাণকাজ চলছে বলে স্যাটেলাইট ছবিতে দেখা গেছে। বিশেষজ্ঞদের মতে, জাহাজটি চীনের নৌবাহিনীর সক্ষমতায় নতুন মাত্রা যোগ করতে পারে। নৌ ইতিহাসবিদ ও বিশ্লেষক এইচ আই সাটন নেভাল নিউজে লিখেছেন, স্যাটেলাইট ছবি বিশ্লেষণে সবচেয়ে সম্ভাব্য ধারণা হলো, বড় আকারের চালকবিহীন ডুবোযান বহনের জন্যই জাহাজটি তৈরি করা হচ্ছে। জাহাজটির দৈর্ঘ্য প্রায় ৬৭০ ফুট এবং প্রস্থ ৮৮ দশমিক ৫ ফুট বলে ধারণা করা হচ্ছে। জাহাজটির পেছনের অংশে পানিতে ডুবোযান নামানোর জন্য বিশেষ ওয়েট ওয়েল ডেক ও ক্র্যাডল রয়েছে। ১২টি…

Read More

ডেস্ক নিউজ : রাজধানীর কাফরুল থানার সামনে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মিরপুর সুপার লিংক মালিক সমিতির একটি যাত্রীবাহী বাসে আগুন জ্বলছে। কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাসে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, থানার সামনে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুনের ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তিনি আরও জানান, তবে প্রাথমিকভাবে কীভাবে বা কারা বাসটিতে আগুন দিয়েছে সেই বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। আগুন লাগার কারণ জানতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Read More

ডেস্ক নিউজ : কক্সবাজার সমুদ্রসৈকতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে সীমান্ত নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। এ সময় স্রোতে ভেসে যাওয়া আরও দুই পর্যটককে জীবিত উদ্ধার করেছেন লাইফগার্ড ও বিচকর্মীরা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মধ্যবর্তী গ্রিন নেচার হোটেলসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ সীমান্ত কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া এলাকার বাসিন্দা। তিনি গত বুধবার বন্ধুদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে আসেন। তাঁরা শহরের কলাতলী এলাকার একটি হোটেলে অবস্থান করছিলেন। বিচকর্মীরা জানান, শুক্রবার বিকেলে সীমান্তসহ তাঁর বন্ধুরা সমুদ্রসৈকতে গোসলে নামেন। একপর্যায়ে স্রোতের টানে তিনজন ভেসে যেতে থাকেন। খবর পেয়ে লাইফগার্ড ও বিচকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে…

Read More

ক্রীড়া ডেস্ক : মায়ের দিক থেকে জার্মান-বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার কাভান সুলিভান। মাত্র ১৬ বছর বয়সেই ডাক পেয়েছেন যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলে। এর মাঝেই শোনা যাচ্ছে নতুন খবর। কাভানের দিকে নজর রাখছে স্পেনের দুই জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। বর্তমানে মেজর লিগ সকারে দল ফিলাডেলফিয়া ইউনিয়নে খেলছেন কাভান সুলিভান। তরুণ এই অ্যাটাকিং মিডফিল্ডারের সঙ্গে ইতিমধ্যে চুক্তি সম্পন্ন করে রেখেছে ম্যানচেস্টার সিটি। চুক্তি অনুযায়ী, ২০২৮ সালে ১৮ বছর বয়স পূর্ণ হলে তিনি ইংলিশ ক্লাবটিতে যোগ দেবেন। তবে টিমটকের বরাতে দিয়ে ইএসপিএন জানিয়েছে, বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ উভয় ক্লাবই কড়া নজর রাখছে কাভানের ওপর। ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা…

Read More

বিনোদন ডেস্ক : ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা ছিল বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তচিন্তার ফসল বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শরীফুল ইসলাম লিটন। তিনি আরও বলেন, সংস্কৃতি ও শিশুদের প্রতি জিয়াউর রহমানের গভীর অনুরাগ ছিল। এ কারণেই তিনি ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা ও শিশুপার্ক প্রতিষ্ঠা করেন। শুক্রবার সন্ধ্যায় বেইলি রোডের গাইড হাউস মিলনায়তনে সবুজ বাংলা কালচারাল ফোরাম আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শরীফুল ইসলাম লিটন বলেন, জিয়াউর রহমানের হাত ধরেই এ দেশের সংস্কৃতির বিকাশ ঘটে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একুশে পদক ও স্বাধীনতা পদক প্রবর্তনের মধ্য…

Read More

ডেস্ক নিউজ : দক্ষিণ এশিয়ায় নারী-পুরুষ সমতায় শীর্ষ অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট-২০২৬’-এ এই তথ্য উঠে এসেছে। ২০১৪ সালে শ্রীলঙ্কাকে পেছনে ফেলার পর থেকে টানা ১২ বছর ধরে এই অঞ্চলে এক নম্বর স্থান ধরে রেখেছে ঢাকা। গতকাল বুধবার প্রকাশিত সূচকটির ২০তম সংস্করণ অনুযায়ী, বাংলাদেশে সার্বিক লিঙ্গ বৈষম্য কমে দাঁড়িয়েছে ৭১.২ শতাংশে, যা গত বছর ছিল ৭৭.৫ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে দেশে লিঙ্গসমতার সূচক কমেছে ৬.২ শতাংশ পয়েন্ট। অঞ্চলের দেশগুলোর মধ্যে মালদ্বীপ ৬৬.৯ শতাংশ সমতা নিয়ে ১১৯তম, নেপাল ৬৬.৯ শতাংশ নিয়ে ১২০তম, ভুটান ৬৬.৩ শতাংশ নিয়ে ১২১তম, শ্রীলঙ্কা ৬৪.৬ শতাংশ নিয়ে ১২৯তম এবং…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ববাজারে বড় ধরনের উত্থানের মধ্য দিয়ে ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের দাম। বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে মূল্যবান এই ধাতুটির দাম এক লাফে ২ শতাংশের বেশি বেড়েছে। আগের সেশনেই স্বর্ণের দরপতন হয়ে প্রায় ছয় সপ্তাহের সর্বনিম্নে নেমে গিয়েছিল। তবে বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দাম কমা এবং মার্কিন ডলারের দরপতনের জেরে বিনিয়োগকারীরা আবারও স্বর্ণের দিকে ঝুঁকছেন, যার ফলে ধাতুটির বাজারে এই দ্রুত ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়ে ৪ হাজার ৩৬৪ দশমিক ২৯ ডলারে দাঁড়ায়। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৯টা ১১ মিনিটে এই দর রেকর্ড করা হয় বলে জানা গেছে রয়টার্সের প্রতিবেদনে। এদিকে ডিসেম্বর…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেকার চলমান উত্তেজনা এড়াতে সমদ্রপথে বাণিজ্য রুটগুলো পরিবর্তিত হচ্ছে এবং দূরপাল্লার পথে অপরিশোধিত তেল পরিবহনের চাহিদা বাড়ছে। এমন পরিস্থিতিতে সরবরাহ স্বাভাবিক রাখতে চলতি বছরে বিপুল সংখ্যাক সুপারট্যাঙ্কার কেনার আদেশ দিয়েছেন জাহাজ মালিকরা। ২০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের এই বিশাল কেনাকাটা অন্তত ২৫ বছরের মধ্যে সর্বোচ্চ। যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। এমন প্রবণতা থেকে বুঝা যাচ্ছে, ক্রেতারা মধ্যপ্রাচ্যের উৎসের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প উৎসের দিকে ঝুঁকছে। ফলে আটলান্টিক অঞ্চল থেকে দীর্ঘ দূরত্ব পাড়ি দিয়ে তেল পরিবহনের বিষয়টি ক্রমশ গ্রহণযোগ্যতা পাচ্ছে। পাশাপাশি জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার প্রক্রিয়া সত্ত্বেও দীর্ঘ দূরত্বের তেল বাণিজ্য অব্যাহত থাকবে,…

Read More

ডেস্ক নিউজ : কুমিল্লা নগরীতে ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংসে অভিযান চালিয়েছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক)। অভিযানে দুটি ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় দুই ভবন মালিককে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার নগরীর ঝাউতলা ও বাদুরতলা ডাক্তারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ঝাউতলা এলাকায় ডা. আব্দুল করিমের বাসভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একইভাবে বাদুরতলা ডাক্তারপাড়া এলাকায় নোমান নামের এক ব্যক্তির ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। কুসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভবনমালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জমে থাকা পানি…

Read More

ক্রীড়া ডেস্ক : আজারবাইজানে অনুষ্ঠেয় ‘ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল ২০২৬’-এ কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘জি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইউরোপের দুই দল পর্তুগাল ও ওয়েলস। একই গ্রুপে আছে ইন্দোনেশিয়া, বুরুন্ডি ও ফিজি। বিশ্বের বিভিন্ন দেশের তরুণ ফুটবলারদের নিয়ে আয়োজিত এবারের টুর্নামেন্টে ১৯১টি দেশ অংশ নিচ্ছে। দলগুলোকে ৩২টি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ পর্বে মাত্র তিন দিনে পাঁচটি ম্যাচ খেলবে বাংলাদেশের কিশোররা। আগামী ২৪ অক্টোবর সকাল ৯টায় ওয়েলসের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে তারা। পরদিন ২৫ অক্টোবর বাংলাদেশের দুটি ম্যাচ রয়েছে। দুপুর ২টা ৩০ মিনিটে পর্তুগালের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর রাত ৮টা ৪৫ মিনিটে ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে…

Read More