নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক লুৎফুল্লাহ মাজেদকে ঘিরে দলে তীব্র বিতর্ক দেখা দিয়েছে। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে টাকার বিনিময়ে মনোনয়ন নেওয়া, সরকারি প্রকল্পে দুর্নীতি, ব্যবসায়িক প্রতারণা এবং রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ অনুযায়ী, লুৎফুল্লাহ মাজেদ তাঁর মালিকানাধীন কোম্পানি অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রকল্প পরিচালক হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বিভিন্ন টেন্ডারে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত। এ সংক্রান্ত একটি মামলা বর্তমানে দুর্নীতি দমন কমিশনে বিচারাধীন, যার কার্যক্রম ২৭ জানুয়ারি ২০২৫ থেকে চলছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, ব্যবসায়িক প্রতারণার অভিযোগেও তিনি একদিন একরাত ডিবি হেফাজতে ছিলেন।…
Author: News Desk
নিজস্ব প্রতিবেদকঃ আজ এক বিবৃতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারন মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বিবৃতিতে তিনি আরো বলেন, তিনি বলেন, সারাদেশে আশঙ্কা জনকভাবে খুন জখম ও রাহাজানির সংখ্যা বেড়েই চলেছে। দেশের মানুষ আজ তাদের জানমালের নিরাপত্তা নিয়ে শংকিত। নদীতে ফেলে দেয়া লাশের পাশাপাশি আজ জাতীয় ঈদগাহ মাঠের পাশে ২৬ টুকরা লাশের সন্ধান মিলেছে। রাজশাহীতে দায়রা জজ আদালতের বিচারকের বাসায় ঢুকে তার ছেলেকে হত্যা এবং স্ত্রীকে জখম করা হয়েছে। প্রতিদিন খবরের কাগজে এইরকম হত্যাকান্ডের খবর আমাদেরকে উদ্বিগ্ন করে তুলছে। তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সহ দেশের সাধারন মানুষের জানমালের নিরাপত্তা রক্ষার জন্য…
বিনোদন ডেস্কঃ বলিউডের জনপ্রিয় জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের ব্যক্তিজীবন বরাবরই ছিল আড়ালে। প্রেম থেকে বিয়ে—সবই হয়েছে নিভৃতে। সন্তানের জন্মের পর এবার স্ত্রী ক্যাটরিনাকে নিয়ে প্রথমবার খোলামেলা কথা বললেন ভিকি। সম্প্রতি তিনি ‘টু মাচ উইথ টুইঙ্কল অ্যান্ড কাজল’ অনুষ্ঠানে অংশ নিয়ে জানান, কীভাবে তার জীবনে আসেন ক্যাটরিনা। ভিকির জানায়, তাদের প্রথম দেখা হয়েছিল একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। সেখানে তিনি সঞ্চালকের ভূমিকায় ছিলেন, আর ক্যাটরিনা মঞ্চে পারফর্ম করছিলেন। ব্যাকস্টেজে অভিনেতা সুনীল গ্রোভার তাদের পরিচয় করিয়ে দেন। প্রথম দেখার অভিজ্ঞতা স্মরণ করে ভিকি বলেন, “মঞ্চে ‘ছিকনি চমেলি’ গানে ওর সঙ্গে নাচ করেছিলাম। পরে ব্যাকস্টেজে দেখা হতেই ক্যাটরিনা আমাকে শেখাতে শুরু করল,…
বিনোদন ডেস্কঃ জনপ্রিয় রকস্টার জেমস ও পাকিস্তানের সুফি-রক ঘরানার শিল্পী আলী আজমতের কনসার্ট অনুমতি না পাওয়া কারণে স্থগিত করা হয়েছে। ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ শীর্ষক এই আয়োজনটি স্থানীয় প্রশাসনের প্রয়োজনীয় অনুমোদন না পাওয়ায় আয়োজকরা অনুষ্ঠানটি স্থগিত করেছে। শুক্রবার কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন কমিউনিকেশন সামাজিক মাধ্যম ফেসবুকে একটি জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্যটি নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, “কিছু অনিবার্য পরিস্থিতির কারণে আজকের শো ‘আলী আজমত এক্স জেমস-লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ স্থগিত করা হয়েছে।” আয়োজক প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে যে, তারা দ্রুততম সময়ের মধ্যে কনসার্টটি আয়োজনের চেষ্টা করছেন। প্রয়োজনীয় সরকারি অনুমতির অভাবেই অনুষ্ঠানটি বাতিল করতে হয়েছে। অ্যাসেন কমিউনিকেশন বিজ্ঞপ্তিতে টিকিট ক্রেতা, স্পন্সর এবং স্টল মালিকদের…
বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান ঝিনাইদহের শৈলকুপার প্রতিবন্ধী নাজনীনের চিকিৎসার জন্য তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন। নাজনীনের বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ত্রিবেণী ইউনিয়নের আনন্দনগর গ্রামে। শুক্রবার সকালে সংশ্লিষ্ট পরিবারটির সাথে সাক্ষাৎ করতে যান ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। মানবিক এই সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত। সাক্ষাৎকালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে নাজনীনের পিতা নাছির মন্ডলের হাতে চিকিৎসা সহায়তা তুলে দেন বিএনপি’র কোষাধ্যক্ষ। পাশাপাশি অসহায় নাছির মন্ডলের পরিবারের প্রতি তারেক রহমান-এর সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এম…
বিশেষ প্রতিবেদকঃ রাশিয়ার দক্ষিণাঞ্চলের কৃষ্ণসাগর উপকূলের গুরুত্বপূর্ণ এক বন্দরনগরীতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। মেয়র আন্দ্রেই ক্রাভচেঙ্কো জানিয়েছেন, রাতে ইউক্রেনের ড্রোন হামলার পর ১৪ নভেম্বর সকালে নোভোরোসিয়েস্ক বন্দরনগরীতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ক্রাভচেঙ্কো জানিয়েছেন, কিয়েভের রাতের হামলায় ‘অরোরা রেসিডেনশিয়াল কমপ্লেক্স’ ও ‘সুভোরোভস্কায়া স্ট্রিট’-এর আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি ব্যক্তিমালিকানাধীন ভবনও ধ্বংস হয়ে গেছে। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। প্রয়োজনে অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হবে। আঞ্চলিক গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিয়েভ জানান, নোভোরোসিয়েস্কে তিনটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে এখন পর্যন্ত পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে, তাদের মধ্যে দুজন শিশুও আছে। ইউক্রোনের ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে শস্য টার্মিনালের তিনটি ট্যাংকারও ক্ষতিগ্রস্ত হয়েছে। ড্রোনের…
বিশেষ প্রতিবেদকঃ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুটি নতুন দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। একটি আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে এবং অন্যটি আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে। বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এক বার্তায় বিষয়টি জানান। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৪৮তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশেষ প্রতিবেদকঃ অপহরণের ঘটনা এখন আর বিচ্ছিন্ন নয়—বরং তা যেন প্রতিদিনের খবর হয়ে উঠেছে। চলতি বছরের প্রথম ১০ মাসে দেশে ৯২১টি অপহরণের মামলা হয়েছে, অর্থাৎ প্রতিদিন গড়ে তিনজন মানুষ অপহৃত হয়েছেন। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ভাষায়, বেশির ভাগ অপহরণ ঘটছে মুক্তিপণ, প্রতিশোধ বা ডিজিটাল যোগাযোগের অপব্যবহারকে কেন্দ্র করে। এতে নাগরিক জীবনে ফিরে এসেছে ভয়, হারিয়ে যাচ্ছে নিরাপত্তাবোধ। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, অক্টোবরে সারা দেশে মোট ১১০টি অপহরণের ঘটনায় মামলা হয়েছে। চলতি বছরের প্রথম ১০ মাসে (জানুয়ারি-অক্টোবর) দেশে মোট ৯২১টি অপহরণের মামলা রেকর্ড করা হয়েছে। গত বছর একই সময় এ সংখ্যা ছিল ৫০১। অর্থাৎ এক বছরে অপহরণের হার প্রায় দ্বিগুণ…
নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় ও নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে। শুক্রবার গণমাধ্যম এ বিষয়টি নিশ্চিত করেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম। শরিফুল ইসলাম জানান, ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় ও নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
আবহাওয়া প্রতিবেদকঃ সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত…