Author: News Desk

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য নতুন আর্থিক বাধ্যবাধকতা যুক্ত হলো। মার্কিন সরকারের হালনাগাদ ‘ভিসা বন্ড’ তালিকায় বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত করায় এখন থেকে নির্দিষ্ট ক্ষেত্রে মার্কিন ভিসা পেতে বাংলাদেশি নাগরিকদের সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত জমা দিতে হতে পারে। আগামী ২১ জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হচ্ছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর ৬ জানুয়ারি ভিসা বন্ডের আওতাভুক্ত দেশগুলোর তালিকা হালনাগাদ করে। এতে নতুন করে বাংলাদেশের নাম যুক্ত হয়েছে। বর্তমানে এ তালিকায় বাংলাদেশসহ মোট ৩৮টি দেশ রয়েছে। তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকদের যুক্তরাষ্ট্রের অস্থায়ী নন-ইমিগ্র্যান্ট ভিসা, বিশেষ করে বি১/বি২ (ব্যবসা ও পর্যটন) ভিসার ক্ষেত্রে এই বন্ড আরোপ করা হতে পারে। পররাষ্ট্র দপ্তরের নির্দেশনা…

Read More

ডেস্ক নিউজঃ দীর্ঘ ১৪ বছর পর আবারও বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি আকাশপথে যোগাযোগ শুরু হতে যাচ্ছে। আগামী ২৯ জানুয়ারি থেকে ঢাকা-করাচি-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ট্রায়াল বা পরীক্ষামূলক ভিত্তিতে এই ফ্লাইটগুলো ৩০ মার্চ পর্যন্ত চলবে। যাত্রী চাহিদা এবং অন্যান্য পরিচালনগত দিক বিবেচনা করে পরবর্তীতে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হতে পারে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইতোমধ্যেই পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটির কাছ থেকে আনুষ্ঠানিক অনুমতি পেয়েছে। এর ফলে বিমান এখন থেকে পাকিস্তানের আকাশসীমার নির্দিষ্ট করিডোর ব্যবহার করে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে পারবে। বর্তমানে বাংলাদেশ ও পাকিস্তানের যাত্রীদের অধিকাংশকেই দুবাই বা দোহার মতো মধ্যপ্রাচ্যের ট্রানজিট…

Read More

ক্রীড়া ডেস্কঃ ভারতীয় উগ্রবাদীদের হুমকিতে মোস্তাফিজুর রহমানের আইপিএল খেলা হচ্ছে না। কিন্তু বিশ্ব ক্রিকেটে মোস্তাফিজের যে চাহিদা, তার সে সময়ে বসে থাকার কথাও না! কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে জানিয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটের পিএসএলের অফিশিয়াল পেজ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর জানানো হয়েছে। পিএসএলের পোস্টে বলা হয়েছে, ব্যাটাররা সাবধান… এবার নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে ফিজ। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছে মোস্তাফিজ। আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএলের নতুন আসরে কলকাতান নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল মুস্তাফিজের। দুর্দান্ত ফর্মে থাকা পেসারকে গত মাসে নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে নিয়েছিল…

Read More

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্ব রাজনীতিতে তেল আবারও বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। ভেনেজুয়েলা থেকে বিপুল পরিমাণ তেল কেনার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ভেনেজুয়েলার অন্তর্বর্তী কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের কাছে ৩ থেকে ৫ কোটি ব্যারেল উচ্চমানের তেল বিক্রি করবে। এই তেল বিক্রি হবে আন্তর্জাতিক বাজারদরে। মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলা থেকে আনা তেল সরাসরি যুক্তরাষ্ট্রে পাঠানো হবে। তেল বহনের জন্য ব্যবহার করা হবে বিশেষ স্টোরেজ জাহাজ। এসব জাহাজ যুক্তরাষ্ট্রের বন্দরে এসে তেল খালাস করবে। পুরো প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নের নির্দেশও দিয়েছেন তিনি। ট্রাম্প আরও জানান, এই তেল বিক্রির মাধ্যমে যে অর্থ আসবে, তা যুক্তরাষ্ট্রের…

Read More

আবহাওয়া ডেস্কঃ নওগাঁয় মাঝারি শৈত্যপ্রবাহে জেঁকে বসেছে তীব্র শীত। বুধবার সকাল ৬টার দিকে জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটিই এ বছরে সারা দেশের এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে মঙ্গলবার সকাল ৬টার দিকে রাজশাহীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। জানা যায়, কুয়াশার ঘনত্ব তুলনামূলক কম থাকলেও হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা কয়েক গুণ বেড়ে গেছে। ফলে সকাল থেকেই নগর ও গ্রামাঞ্চলে জনজীবন স্থবির হয়ে পড়েছে। ঠাণ্ডার কারণে ব্যাহত হচ্ছে এ মৌসুমের ধান রোপণ। কষ্টে আছেন ছিন্নমূল মানুষ। গত তিন দিন থেকেই এমন আবহাওয়া বইছে জেলাজুড়ে। নওগাঁ সদরের…

Read More

আবহাওয়া ডেস্কঃ দেশের ৪৪ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তীব্র শীতের পাশাপাশি সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কাও রয়েছে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। বুধবার (৭ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, নেত্রকোণা, মৌলভীবাজার, লক্ষ্মীপুর ও কুমিল্লা জেলাসহ রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা…

Read More

ডেস্ক নিউজঃ বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুজান রাইল সেনাসদরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আলোচনায় হাইকমিশনার সামরিক বাহিনীর সক্ষমতা উন্নয়নে অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে সহায়তা প্রদানে আগ্রহ প্রকাশ করেন। এ সময় সেনাবাহিনী প্রধান ভবিষ্যতে দুই দেশের মধ্যে যৌথ উদ্যোগ গ্রহণের সম্ভাবনার কথা উল্লেখ করেন এবং সামরিক কূটনীতির পরিসর আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

Read More

ডেস্ক নিউজঃ বাংলাদেশ রেলওয়ে  পূর্বাঞ্চলের ৬৪টি ট্রেনে ব্যাপক অভিযান পরিচালনা করে। মঙ্গলবার এই  অভিযানে মোট ৯৪ জন টিটিই অংশগ্রহণ করেন। এই কার্যক্রমের মাধ্যমে ১ হাজার ৯৪৫ জন টিকিটবিহীন যাত্রী শনাক্ত করা হয়। পরে তাদের কাছ থেকে ভাড়া ও জরিমানা হিসেবে মোট ৪ লাখ ২৪ হাজার ৯১০ টাকা আদায় করা হয়। বুধবার রেলওয়ের ভেরিফাইড পেইজে জানানো হয়েছে, এই অভিযান চলাকালীন মোট ২ হাজার ৭৩৫টি টিকিট যাচাই করা হয়। যাত্রীদের মধ্যে যাদের টিকিট ছিল না, তাদের কাছ থেকে ভাড়া হিসেবে আদায় করা হয়েছে ২ লাখ ৯৪ হাজার ৪৩০ টাকা, আর জরিমানা হিসাবে নেওয়া হয়েছে ১ লাখ ৩০ হাজার ৪৮০ টাকা। অভিযানটি মূলত রেলযাত্রীদের…

Read More

ডেস্ক নিউজঃ রাজধানীর ১০টি গুরুত্বপূর্ণ স্থানে শব্দদূষণ নিয়ন্ত্রণে ১০ কর্মদিবসের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু হয়েছে। পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এবং পরিবেশবাদী যুবসংগঠন গ্রিন ভয়েসের সহযোগিতায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্রিন ভয়েস। ক্যাম্পেইনের প্রথম দুই দিনে অতিরিক্ত হর্ন বাজানোর দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৮টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং মোট ২১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগও শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। গ্রিন ভয়েসের দেড় শতাধিক স্বেচ্ছাসেবী যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগানো এবং লিফলেট বিতরণে অংশ নেন। গত সোমবার জাতীয় প্রেসক্লাবের…

Read More

ডেস্ক নিউজঃ সরকারি যানবাহন কেনার মূল্যসীমা বৃদ্ধি করা হয়েছে। সরকারের বিভিন্ন দপ্তরকে নতুন নির্ধারিত ঊর্ধ্বসীমার মধ্যে থেকে যানবাহন ক্রয়ের নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। মঙ্গলবার (৬ জানুয়ারি) জারি করা এক নির্দেশনায় বলা হয়, বাজারে বিভিন্ন কোম্পানির কার, জিপ, পিকআপ, মাইক্রোবাস, মোটরসাইকেল, অ্যাম্বুলেন্স, কোস্টার মিনিবাস (এসি ও নন-এসি) ও ট্রাকের বর্তমান দাম বিবেচনায় নিয়ে নতুন করে এই মূল্যসীমা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত বছরের ২৮ অক্টোবর অর্থ বিভাগ এক পরিপত্রে জানায়, চলতি ২০২৫-২৬ অর্থবছরে সরকারি পর্যায়ে সব ধরনের যানবাহন ক্রয় বন্ধ থাকবে। তবে ওই পরিপত্রে উল্লেখ করা হয়, যেসব সরকারি যানবাহন ১০ বছরের বেশি পুরোনো, সেগুলো যথাযথ কর্তৃপক্ষের অনুমতি…

Read More