Author: News Desk

ডেস্ক নিউজঃ আদানি পাওয়ার প্ল্যান্টের দ্বিতীয় ইউনিট থেকে ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ শুরু হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে জাতীয় গ্রিডের সঙ্গে সিঙ্ক্রোনাইজ হয়। বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম গণমাধ্যমকে জানান, ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ আরও বাড়ানো হবে। এই অতিরিক্ত উৎপাদন সামগ্রিক বিদ্যুৎ ব্যবস্থাকে শক্তিশালী করবে এবং দেশজুড়ে লোডশেডিং কমাতে সহায়ক ভূমিকা রাখবে। এদিকে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ২৮ এপ্রিল থেকে এসএস পাওয়ার এবং আরএনপিএল থেকেও জাতীয় গ্রিডে অতিরিক্ত ৬০০ মেগাওয়াট করে বিদ্যুৎ যুক্ত হওয়ার কথা রয়েছে। আরএনপিএল মূলত রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নরিনকোর যৌথ উদ্যোগ। প্রতিষ্ঠানটি ২৮ এপ্রিল থেকেই…

Read More

ডেস্ক নিউজঃ জাতীয় সংসদের দর্শক গ্যালারিগুলোর নামকরণ করা হয়েছে মহান মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠের নামে। একইসঙ্গে সংসদে প্রবেশের মূল ফটকের নাম দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর নামে। সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সংসদ ভবনের গ্যালারিগুলোতে বসে দর্শনার্থীরা অধিবেশনের কার্যক্রম সরাসরি দেখতে পারেন। অনুমতি সাপেক্ষে শিক্ষার্থীদেরও প্রবেশের সুযোগ রয়েছে। এতদিন এসব গ্যালারির নাম ফুল ও নদীর নামে থাকলেও এবার তা পরিবর্তন করে বীরশ্রেষ্ঠদের নামে রাখা হয়েছে। নতুন নাম অনুযায়ী, ভিআইপি গ্যালারি-১ এর নামকরণ করা হয়েছে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে এবং ভিআইপি গ্যালারি-২ বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর…

Read More

আবহাওয়া ডেস্কঃ দেশের কয়েকটি অঞ্চলে দুপুরের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬০-৮০ কি.মি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুশিয়ারী সংকেত (পুনঃ) ২ নম্বর নৌ হুশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে। এতে আরও বলা হয়, ঢাকা, টাংগাইল, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং…

Read More

ডেস্ক নিউজঃ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র-এর প্রথম ইউনিটে (ইউনিট-১) মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে নতুন পারমাণবিক জ্বালানি (ইউরেনিয়াম) লোডিং কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এটি দেশের কার্বনমুক্ত বিদ্যুৎ উৎপাদনের পথে এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন-এর সাবেক চেয়ারম্যান এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর। ড. শৌকত আকবরের নেতৃত্ব ও দূরদর্শী পরিকল্পনার হাত ধরেই দেশে এই বৃহৎ পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর রচিত হয়। তার দীর্ঘদিনের নিরলস প্রচেষ্টা, পরিকল্পনা ও বাস্তবায়ন প্রক্রিয়ার ধারাবাহিকতায় আজ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তার অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলকে পৌঁছাতে যাচ্ছে। দীর্ঘ পথ পেরিয়ে গত ১৬ এপ্রিল বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ…

Read More

ডেস্ক নিউজঃ সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হজ পালনে গিয়ে এখন পর্যন্ত মোট ছয়জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত ৩টায় ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। সর্বশেষ মারা যাওয়া দুই হজযাত্রী হলেন—জামালপুরের মাদারগঞ্জের মো. আব্দুল হাই (৬১), যিনি মদিনায় মৃত্যুবরণ করেন এবং শেরপুরের শ্রীবরদীর মো. আবদুল্লাহ আল মামুন (৫৮), যিনি মক্কায় মারা যান। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, তারা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন। এর আগে ২৬ এপ্রিল দিনাজপুরের বিরামপুরের মো. খলিলুর রহমান (৬৪), ২৫ এপ্রিল ময়মনসিংহের পাগলার মো. সেরাজুল হক (৬৬), ২২ এপ্রিল টাঙ্গাইল সদরের মো.…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার স্থানীয় সময় ১৭ এপ্রিল বিকেল সাড়ে চারটার কিছু সময় পর। সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটির (ইউএসএফ) শিক্ষার্থী ওমর হোসাইন বিশ্ববিদ্যালয়ের পুলিশ বিভাগে গিয়ে জানান, আগের দিন সকাল ১০টার পর থেকে তিনি তাঁর বন্ধু নাহিদা সুলতানা বৃষ্টির কোনো দেখা পাননি। ওমর হোসাইন তাঁর বান্ধবী নাহিদাকে ফোন করার চেষ্টা করেছিলেন। কিন্তু কয়েকবার চেষ্টা করেও তাঁর ফোনটি বন্ধ পান। এরপর ওমর তাঁদের দুজনেরই বন্ধু জামিল আহমেদ লিমনকে ফোন করার চেষ্টা করেন। কিন্তু লিমনের ফোনটিও বন্ধ পান তিনি। হোসাইন বলেন, এরপর তিনি অ্যাভালন হাইটস স্টুডেন্ট হাউজিং কমপ্লেক্সে লিমনের ফ্ল্যাটে যান। তাঁর (লিমনের) স্কুটারটি সেখানেই ছিল। লিমনের বাসায় থাকা আরেকজন ঋষিত রাজ…

Read More

ডেস্ক নিউজ : কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য জড়োকালে মানবপাচার চক্রের গোপন আস্তানায় পৃথক দুটি অভিযান চালিয়ে নারী ও শিশুসহ মিয়ানমারের ৬৯ জন রোহিঙ্গা নাগরিককে উদ্ধার এবং ৩ পাচারকারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান এ তথ্য জানান। ‎তবে আটক পাচারকারিদের নাম ও পরিচয় নিশ্চিত করতে না পারলেও উদ্ধাররা মিয়ানমারের নাগরিক এবং উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে তথ্য দিয়েছেন তিনি। ‎লে. কর্নেল হানিফুর রহমান বলেন, ‘সোমবার ভোর সাড়ে ৪টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালী পাড়ায় জনৈক মোহাম্মদ শক্কুরের বসত বাড়ির পাশের একটি…

Read More

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জুজুর ভয় দেখিয়ে বাংলাদেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না। দেশের মানুষকে দাবিয়ে রাখা যাবে না।’ তিনি হুঁশিয়ারি দিয়ে বললেন, ‘দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না। আসুন আমরা নিজেদেরকে সর্তক রাখব যাতে আর কেউ দেশে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে। জনগণের শান্তি নষ্ট করে ১৭৩ দিন হরতাল পালন করবে সেই সুযোগ আমরা আর কাউকে দেবো না।’ সোমবার বিকালে যশোর জেলার ঈদগাহ প্রাঙ্গণে এক জনসভায় প্রধানমন্ত্রী এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। সমাবেশে বিগত আন্দোলনের নেতা-কর্মীদের আত্মত্যাগ, নিপিড়ন-নির্যাতন, মিথ্যা মামলা দায়েরের পরিসংখ্যানও তুলে ধরেন প্রধানমন্ত্রী। নির্বাচনে দেয়া প্রতিশ্রুতির মাধ্যমে সরকার বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অচলাবস্থা কাটাতে নতুন একটি প্রস্তাব দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, তারা যুদ্ধের সমাপ্তি ও হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে কাজ করতে প্রস্তুত, তবে পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত আলোচনা আপাতত স্থগিত রাখতে চায়। সোমবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে পরিচিত আরও দুটি সূত্রের বরাত দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সম্প্রতি ইসলামাবাদ সফরকালে মধ্যস্থতাকারী দেশগুলোর (পাকিস্তান, মিসর, তুরস্ক এবং কাতার) কাছে এই নতুন পরিকল্পনা তুলে ধরেন। আরাগচি স্বীকার করেছেন যে, ওয়াশিংটনের পারমাণবিক দাবিগুলো কীভাবে মোকাবিলা করা হবে, তা নিয়ে ইরানের অভ্যন্তরীণ…

Read More

ডেস্ক নিউজ :  বিজলি, কিরণমালা, দুমকি, সিডর, দুর্বার, রানি, সুইটি আরও বাহারি নামের ঘোড়া ! ঘোড়াগুলোর ক্ষিপ্রতা আর বুদ্ধিমত্তায়, দুলকি চলনে বিদ্যুৎগতি এমন নানামুখী গুণের কারণে তাদের নাম রাখা হয়েছে। পছন্দের ঘোড়াকে পেতে ক্রেতাদের মধ্যেও চলে রীতিমতো কাড়াকাড়ি আর দর-কষাকষি। এখন ক্রেতা-বিক্রেতা ও দর্শনার্থীদের পদচারণায় মুখর ঐতিহ্যবাহী বুড়াচিন্তামন ঘোড়ার মেলা। দরদাম ঠিকঠাকের পর খেলার মাঠে ঘোড়া নিয়ে যাওয়া হয়। সেখানে ক্রেতাকে দেখানো হয় ঘোড়ার দৌড়। তারপর বেচাকেনার লেনদেন। এ অবস্থা দিনাজপুরের ফুলবাড়ী শহর থেকে ৮/৯ কিমি দক্ষিণ-পশ্চিমে এবং বারাইহাট থেকে ৫/৬ কিমি দক্ষিণে আলাদীপুর ইউনিয়নে ২০০ বছর ধরে চলে আসা এ ঐতিহ্যবাহী বুড়াচিন্তামন মেলায়। দীর্ঘদিনের ঐতিহ্যকে লালন করতে প্রতিবছর বাংলা…

Read More