বিনোদন ডেস্কঃ বলিউড বক্স অফিসে ঝড় তুলেছে ‘ধুরন্ধর’। ছবিটি নিয়ে উচ্ছ্বসিত সাধারণ দর্শক থেকে তারকারাও। এবার ‘ধুরন্ধর’কে প্রশংসায় ভাসালেন হৃতিক রোশন। এরসঙ্গে নিজের দ্বিমতের জায়গাও তুলে ধরলেন অভিনেতা। ইনস্টাগ্রাম স্টোরিতে ‘ধুরন্ধর’ দেখার অভিজ্ঞতা ভাগ করে হৃতিক লেখেন, আমি সিনেমাকে ভালোবাসি। সেই সব মানুষকে ভালোবাসি, যারা শিখরে পৌঁছেও কাহিনির কাছে নিজেকে সঁপে দেন, যা বলতে চাইছেন, তা পর্দায় ফুটে না ওঠা পর্যন্ত সেই কাহিনিই তাদের চালনা করে। ‘ধুরন্ধর’ তেমনই এক উদাহরণ। গল্প বলার ধরন দারুণ। ছবিতে যে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে তার সঙ্গে দ্বিমত প্রকাশ করে অভিনেতা আরও লেখেন, আমি হয়তো (ছবির) রাজনীতির ব্যাপারে দ্বিমত পোষণ করি। বৈশ্বিক নাগরিক হওয়ার দরুণ…
Author: moon
বিশেষ প্রতিবেদকঃ ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ঢাকা বোর্ডের মূল নম্বরপত্র বিতরণ শুরু হচ্ছে আজ বুধবার (১০ ডিসেম্বর) থেকে যা চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। এ সময়ে শিক্ষার্থীদের মূল নম্বরপত্র গ্রহণ করতে বলা হয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়। অফিস আদেশে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৫ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র বা ছাত্রীদের মূল নম্বরপত্র নিম্নে বর্ণিত সময় ও তারিখ অনুযায়ী বোর্ডের সনদ শাখা থেকে গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। এসব মূল নম্বরপত্র ১০ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত সকাল ১০টা থেকে দুপুর ৩টার মধ্যে সনদপত্র শাখার…
ইসলামিক ডেস্কঃ মুসলিম সমাজ আলেমদের দ্বারা নানাভাবে উপকৃত হয়। তাদের দ্বারা সমাজের চারিত্রিক, আত্মিক, ধর্মীয় ও জ্ঞানগত চাহিদা পূর্ণ হয়। তাদের দ্বারা ইসলামী বিশ্বাস ও সামাজিক মূল্যবোধ, ইসলামী শিক্ষাব্যবস্থা ও সামাজিক বন্ধন, ইসলামী সংস্কৃতি ও ঐতিহ্য টিকে থাকে। এ জন্য যে মুসলিম সমাজে আলেম ও ইমামদের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক সুদৃঢ় হয়, সে সমাজের মানুষ আত্মিক ও আধ্যাত্মিক শক্তিতে, ভালো কাজের উদ্দীপনায়, সুপথ অনুসরণে এগিয়ে যায়। আলেমদের কাছে আছে কোরআন-সুন্নাহর জ্ঞান। তাদের সংস্পর্শে মানুষ খুঁজে পায় নিজের আসল পরিচয়। শিখতে পারে আল্লাহর বিধি-বিধান। জানতে পারে হালাল-হারাম। তাদের সংস্পর্শে এসেই অন্ধকারজগতের মানুষ সন্ধান পায় আলোকিত জীবনের। মৃত হৃদয়গুলো হয় পুনরুজ্জীবিত। দুনিয়ার…
ইসলামিক ডেস্কঃ মানবজীবনের প্রকৃত সফলতা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। তাই একজন মুমিনের প্রতিটি শ্বাস, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কাজই হওয়া উচিত সেই মহান সন্তুষ্টির সন্ধানে নিবেদিত। কিন্তু কোন কোন কাজ আল্লাহর কাছে বেশি প্রিয়—এ প্রশ্নটি যুগে যুগে প্রত্যেক ঈমানদারের হৃদয়ে অনুরণিত হয়েছে। যার মাধ্যমে একজন বান্দা সহজ, সুন্দর ও শুদ্ধভাবে তার রবের নৈকট্য অর্জন করতে পারে এবং দুনিয়া ও আখিরাতে সফলতার আলোক পথে অগ্রসর হতে পারে। ১. নির্ধারিত সময়ে নামাজ আদায় করা নির্ধারিত সময়ে নামাজ আদায় করা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় ও উত্তম আমল। আবদুল্লাহ ইবন মাসউদ (রা.) বলেন, ‘আমি আল্লাহর রাসুল (সা.)-কে জিজ্ঞাসা করলাম : কোন আমল আল্লাহর কাছে…
খেলাধুলা ডেস্কঃ লিওনেল মেসি যেন থামতেই জানেন না। আবারও ইতিহাস গড়ে মেজর লিগ সকারের (এমএলএস) সেরা খেলোয়াড়ের (এমভিপি) মুকুট জিতলেন আর্জেন্টাইন মহাতারকা। টানা দ্বিতীয়বার এই পুরস্কার জিতে এমএলএস ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে অনন্য রেকর্ড গড়লেন ৩৮ বছর বয়সী ফুটবল জাদুকর। ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত এক মৌসুম কাটিয়েছেন মেসি। লিগে সর্বোচ্চ ২৯ গোল ও ১৯ অ্যাসিস্ট করে দলকে এমএলএস কাপ জেতাতে বড় ভূমিকা রাখেন তিনি। এমএলএস-এ এক মৌসুমে এটি চতুর্থ সর্বোচ্চ গোলের রেকর্ডও। পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত মেসি বলেন, “এই পুরস্কার পেয়ে আমি সত্যিই খুশি। টানা দুই বছর জিতে এমএলএস ইতিহাসে প্রথম হতে পেরে গর্বিত। এই সম্মান আমি আমার সতীর্থদের সঙ্গে ভাগ…
খেলাধুলা ডেস্কঃ সাকিব আল হাসানের পরে দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে খেলতে যাচ্ছেন লেগস্পিনার রিশাদ হোসেন। হোবার্ট হারিকেন্সের হয়ে এবারই প্রথম মাঠে নামবেন তিনি। ইতোমধ্যে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিয়েছেন এই তরুণ স্পিনার। গত মৌসুমেও হোবার্ট হারিকেন্স রিশাদকে দলে ভিড়িয়েছিল; তবে বিসিবির অনুমতি (এনওসি) না পাওয়ায় খেলতে পারেননি তিনি। সেই মৌসুমেই শিরোপা জিতেছিল হোবার্ট। এবার শিরোপা ধরে রাখার মিশনে দলে যুক্ত হলো বাংলাদেশের উদীয়মান এই লেগস্পিনার। ২০২৪-২৫ মৌসুমে হোবার্ট হারিকেন্স তাদের অভিযান শুরু করবে ১৬ ডিসেম্বর সিডনি থান্ডারের বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে। ডিসেম্বর মাসে গ্রুপপর্বে আরও চারটি ম্যাচ খেলবে…
খেলাধুলা ডেস্কঃ আবুধাবিতে আইএলটি২০’র ম্যাচে ১ রানের ব্যবধানে এমআই এমিরেটসেকে হারিয়েছে ভাইপার্স। তবে ক্রিকেট বিশ্ব আলোচনায় এসেছে নিকোলাস পুরানের এক অদ্ভুত সিদ্ধান্তকে ঘিরে। ম্যাচের ১৬তম ওভারে, রশিদ খানের বলে ম্যাক্স হোল্ডেন মারতে গিয়ে পুরোপুরি মিস করেন। স্পষ্ট সুযোগ থাকা সত্ত্বেও ম্যাক্স হোল্ডেনকে স্টাম্প না করা—এটাই ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত। পরে ভাইপার্স তাকে রিটায়ার্ড আউট ঘোষণা করলে বিষয়টি আরও আগুন ধরায় ক্রিকেটমহলে। টি-টোয়েন্টিতে কৌশলগত কারণে ব্যাটারকে রিটায়ার্ড আউট করা বৈধ। একইভাবে ব্যাটার বের হলে স্টাম্পিং বাধ্যতামূলক নয়। ফলে পুরানের সিদ্ধান্ত পুরোপুরি আইনি। এদিকে, ভাইপার্স শেষ ৪ ওভারে ৪১ রান তুলে ১৫৯/৪ এ পৌঁছায়। এমআই এমিরেটস ১৫৮/৯ এ থামে। সামাজিক মাধ্যমে কিছু…
খেলাধুলা ডেস্কঃ চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটি, এ ম্যাচ এখন প্রায় ঋতুভিত্তিক এক উৎসবের নাম। ২০১২-১৩ মৌসুমে প্রথম সাক্ষাতের পর থেকে ইউরোপিয়ান ফুটবলের আর কোনো দুই দল এতবার মুখোমুখি হয়নি। আজ সান্তিয়াগো বার্নাব্যুতে হতে যাচ্ছে তাদের ১৫তম দ্বৈরথ। তবে এবারের লড়াইটিকে বিশেষ করে তুলেছে আরও কয়েকটি কারণ। প্রথমবারের মতো একে-অপরের বিপক্ষে ডাগআউটে দাঁড়াবেন ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা ও রিয়াল মাদ্রিদের জাবি আলোনসো। বায়ার্ন মিউনিখে গার্দিওলার অধীনে খেলা আলোনসোর কাছে এই সাক্ষাৎ তাই নিঃসন্দেহে অন্যরকম অনুভূতির। আজকের ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে কিলিয়ান এমবাপ্পে বনাম আর্লিং হলান্ডের লড়াই। বিশ্বের সবচেয়ে আলোচিত দুই ফরোয়ার্ডের এটি চ্যাম্পিয়নস লিগে তৃতীয় মুখোমুখি। ২০২০…
বিনোদন ডেস্কঃ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই সমালোচনায় খোরাক হন জনপ্রিয় টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এবার আরও একবার কটাক্ষের শিকার হলেন নায়িকা। সম্প্রতি ইনস্টাগ্রামে বাথটাবে লাস্যময়ী ভঙ্গিমার একটি ছবি পোস্ট করে ফের নেটিজেনদের তোপের মুখে পড়েছেন তিনি। শ্রাবন্তী তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবিটি শেয়ার করেছেন, যেখানে তাকে দেখা যাচ্ছে সাবানের ফেনাভর্তি বাথটাবে। ছবিতে সোনালি রঙের বিকিনিতে আবৃত নায়িকার মুখে লেগে রয়েছে চেনা হাসি। চোখে আবেশের রেশ, যা তার অনুরাগী মহলে মুগ্ধতা ছড়িয়েছে। ছবিটি পোস্ট করে ক্যাপশনে শ্রাবন্তী লিখেছেন, নিজেকে সিক্ত করতে থাকুন। ছবিটি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অসংখ্য অনুরাগী ভালোবাসা প্রকাশ করে ইতিবাচক মন্তব্য করেছেন। একজন লিখেছেন, অসাধারণ দুটি…
বিনোদন ডেস্কঃ মুঘল সম্রাট শাহজাহান ও মমতাজের প্রেমের স্মৃতি তাজমহলকে ঘিরে হঠাৎ নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বলিউড পরিচালক তুষার গোয়েল নির্মিত দ্য তাজ স্টোরি সিনেমাটিই সেই বিতর্কের সূত্রপাত ঘটিয়েছে। সিনেমাটিতে বিশ্বের সবচেয়ে পরিচিত প্রেমের স্মৃতিস্তম্ভের সরকারিভাবে স্বীকৃত ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। একটি দৃশ্যে দেখানো হয়েছে, তাজমহল আসলে মুসলিম সমাধি নয়, বরং একটি হিন্দু প্রাসাদ যা পরে মুঘল শাসকেরা দখল করে নিজেদের প্রয়োজনে ব্যবহার করেছিলেন। যদিও এই দাবির কোনো ঐতিহাসিক ভিত্তি নেই এবং অতীতেও ইতিহাসবিদরা এমন তত্ত্বকে একাধিকবার খণ্ডন করেছেন। সিনেমায় তাজমহলের ট্যুর গাইড চরিত্রে অভিনয় করেছেন বিশু দাস অর্থাৎ পরেশ রাওয়াল। সিনেমাটিতে তার মুখ দিয়ে বলা হয়েছে, এতদিন যেকোনো…