Author: moon

খেলাধুলা ডেস্কঃ এবিজি স্পোর্টস সিটিতে কত উৎসবই না হয়েছে। ফুটবল, ক্রিকেট, বক্সিংসহ আরও নানা আয়োজনে এখানে দর্শকরা মুগ্ধ হয়েছেন। আন্তর্জাতিক উৎসবও দেখেছেন। তবে আজ এক অন্যরকম আয়োজনে মেতে উঠতে যাচ্ছে এবিজি স্পোর্টস সিটি। তারুণ্যের উৎসব। বাংলাদেশের অন্যতম সেরা ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট ও ফুটবল দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ। প্রথম দিনে লড়াই হবে ব্যাটবলের। আনভীর ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হবে সোনারগাঁও ইউনিভার্সিটি ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বিকাল ৫টায়। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এই ম্যাচ শুরু হবে রাত ৮টায়। গত কয়েক সপ্তাহ ধরেই এবিজি ইউনিভার্সিটি কাপ…

Read More

খেলাধুলা ডেস্কঃ মাঠে নেমে আলোচনার জন্ম দেওয়া যেন নেইমার জুনিয়রের জন্য নতুন কিছু নয়। এবার সান্তোসের হয়ে খেলতে নেমে বিতর্কের জন্ম দিলেন তিনি। মুখের ওপর হাত রেখে প্রতিপক্ষকে কিছু একটা বলেছিলেন। অভিযোগ পাওয়ার পর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তা নিয়ে তাকে লাল কার্ড দেখান প্রধান রেফারি। তবে নেইমার তাতে থামার মানুষ নন। অভিযোগকারীর দিকে তেড়ে যান এবং মাঠ ছেড়ে যাওয়ার সময় তাকে ‘দেখে নেওয়ার’ হুমকিও দেন। শনিবার রাতে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে সান্তোস-বাহিয়া ম্যাচে এ ঘটনাটি ঘটে। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। লাল কার্ড দেখার আগে প্রথমার্ধে একটি হলুদ কার্ডও দেখেছেন নেইমার। আগেও একটি কার্ড থাকায় তখনই নিশ্চিত হয়ে যায় পরের ম্যাচে পালমেইরাসের বিপক্ষে…

Read More

খেলাধুলা ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয়েছে আফগানিস্তান। দারুণ খেলে র‍্যাঙ্কিংয়েও উন্নতি করেছে আফগানরা। অন্যদিকে আরেক ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের পর শ্রীলঙ্কার কাছেও হেরেছে ইংল্যান্ড। এতে র‍্যাঙ্কিংয়ে ইংল্যান্ডকে টপকে গেছে আফগানিস্তান। র‍্যাঙ্কিংয়ে ছয় থেকে আটে নেমেছে ইংল্যান্ড। সাত থেকে ছয়ে উঠেছে শ্রীলঙ্কা। আর এক ধাপ উন্নতি করে সাতে অবস্থান করছে আফগানিস্তান। আফগানিস্তানের উন্নতি এসেছে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতে। শারজায় শুক্রবারের ফাইনালে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে ইংল্যান্ডকে পেছনে ফেলেছে আফগানরা। অন্যদিকে পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজে প্রথমে স্বাগতিকদের কাছে হারে ইংল্যান্ড। এরপর বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৪২৯ রান করেও আবার হারে তারা। সেই জয়ের সুবাদেই ইংল্যান্ডকে টপকে…

Read More

খেলাধুলা ডেস্কঃ স্পেন থেকে যুক্তরাষ্ট্রে ফিরেই মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। কিন্তু রাজকীয় সম্মাননা পাওয়ার আনন্দ ধরে রাখা গেল না মাঠের লড়াইয়ে। নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ২-০ গোলে হেরে গেল ইন্টার মায়ামি। বিরতির পর বদলি হিসেবে মাঠে নেমেও দলকে পরাজয়ের হাত থেকে বাঁচাতে পারেননি আর্জেন্টাইন মহাতারকা। স্পেনের ওভিয়েদো থেকে যুক্তরাষ্ট্রে ফিরেছেন লিওনেল মেসি। সঙ্গে ছিল বিশ্ব ফুটবলে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে পাওয়া মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার’। কিন্তু সেই অর্জনের রেশ কাটতে না কাটতেই মাঠে নেমে হতাশ হতে হলো আটবারের ব্যালন ডি’অরজয়ী তারকাকে। নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ইন্টার মায়ামির হারে ম্লান হয়ে গেল তার ব্যক্তিগত অর্জনের আনন্দ। স্পেনের রাজপরিবারের দেওয়া…

Read More

বিনোদন ডেস্কঃ করপোরেট জগতে কাজ করার স্বপ্ন নিয়ে কর্মজীবনের প্রস্তুতি শুরু করলেও শেষ পর্যন্ত সাংবাদিকতাকেই নিজের পরিচয় গড়ার ক্ষেত্র হিসেবে বেছে নেন জান্নাতুল কলি। নিজের পায়ে দাঁড়ানোর প্রত্যয়, নিরলস পরিশ্রম আর পেশার প্রতি ভালোবাসায় পেরিয়েছেন এক দশকের পথ। বর্তমানে নিউজ টোয়েন্টিফোরের অনুষ্ঠান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি উপস্থাপনা করছেন দুটি রাজনৈতিক অনুষ্ঠান। সংবাদ উপস্থাপনা থেকে রাজনৈতিক অনুষ্ঠান পরিচালনা—বিভিন্ন অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়েছে তাঁর পেশাগত জীবন। এমন একটি জগতে নিজেকে খুঁজে পান, যেখানে প্রতিদিন নতুন মানুষের গল্প, সমাজের পরিবর্তন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং সময়ের নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়। খুব অল্প বয়সেই কর্মজীবন শুরু করেন তিনি। এরপর টেলিভিশন সংবাদমাধ্যম হয়ে ওঠে তাঁর…

Read More

খেলাধুলা ডেস্কঃ আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি পেল আফগানিস্তান। ত্রিদেশীয় সিরিজের শিরোপা জয়ের পর আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ইংল্যান্ডকে পেছনে ফেলেছে দলটি। আট নম্বর থেকে সাত নম্বরে উঠে এসেছে আফগানরা। অন্যদিকে টানা দুই হারে দুই ধাপ পিছিয়ে আট নম্বরে নেমে গেছে ইংল্যান্ড। শারজাহতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে গতকাল জিম্বাবুয়েকে ১৬৯ রানে অলআউট করে আফগানিস্তান। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে তিন উইকেট নেন অধিনায়ক রশিদ খান। এ ছাড়া ফজলহক ফারুকী, মোহাম্মদ নবি ও বিলাল সামি দুটি করে উইকেট শিকার করেন। জবাবে ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৫তম ওভারেই জয় নিশ্চিত করে আফগানিস্তান। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ইব্রাহিম…

Read More

খেলাধুলা ডেস্কঃ ২০২৮ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ছাড়া অন্য সব ম্যাচ আয়োজন করতে আগ্রহী পাকিস্তান। অন্যদিকে, ভারতীয় দলের ম্যাচগুলোর জন্য নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে সবচেয়ে উপযুক্ত বলে মনে করা হচ্ছে। আইসিসি জানিয়েছে, ১২ দলের এই আসরটি ২০২৮ সালের ৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং এতে প্রধান আয়োজক হিসেবে থাকবে পাকিস্তান। ভারতের ম্যাচগুলোর জন্য নিরপেক্ষ ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি, তবে আইসিসি নিশ্চিত করেছে, টুর্নামেন্টে এমন একটি ব্যবস্থা থাকবে। পিসিবির একটি সূত্র জানিয়েছে, পাকিস্তান টুর্নামেন্টটি আয়োজনে প্রস্তুত থাকলেও, তারা আইসিসির কাছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যবহৃত ‘হাইব্রিড মডেল’  আয়োজন পদ্ধতিটিই অনুসরণ করার অনুরোধ জানাবে। ‘ইন্ডিয়া টুডে’-র প্রতিবেদন…

Read More

খেলাধুলা ডেস্কঃ বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদান এবং মানবিক কাজের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার ২০২৬’ জিতে ইতিহাস গড়েছেন লিওনেল মেসি। ঐতিহাসিক এই অর্জনের পর আবেগঘন বার্তা দিয়ে উষ্ণ অভিনন্দন জানিয়েছে তার সাবেক ক্লাব এফসি বার্সেলোনা। ২০২১ সালে কাতালান ক্লাবটিকে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানাতে বাধ্য হয়েছিলেন মেসি। শুক্রবার (২৩ অক্টোবর) স্পেনের ওভিয়েদোর কাম্পোয়াম থিয়েটারে স্পেনের সিংহাসনের উত্তরাধিকারী রাজকন্যা লিওনরের হাত থেকে এই সম্মানজনক স্মারক গ্রহণ করেন ৩৯ বছর বয়সী মেসি। তার এই অর্জনের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ বার্তা প্রকাশ করে সাবেক ক্লাব বার্সেলোনা। ক্লাবের অফিশিয়াল বার্তায় জানানো হয়, ‘২০২৬ সালের ক্রীড়া প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার জেতায় লিও…

Read More

খেলাধুলা ডেস্কঃ ভারতের সঙ্গে চলমান বৈরীতার কারণে ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস’ (ডব্লিউসিএল) থেকে সরে আসার পর নতুন করে নিজেদের একটি লিগ চালু করার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। ‘হংকং সিক্সস’-এর আদলে দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি ছয়জনের দলের একটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জনপ্রিয়তা ক্রমাগত বাড়তে থাকায় পিসিবি তাদের পরিধি আরও বিস্তৃত করতে যাচ্ছে। তারা নতুন প্রতিভা খুঁজে বের করতে এবং দর্শকদের আরও আনন্দদায়ক ও আকর্ষণীয় ক্রিকেট উপহার দিতে চায়। পিএসএলের একটি পডকাস্টে কথা বলার সময় লিগটির প্রধান নির্বাহী সালমান নাসির জানান, মহসিন নাকভির নেতৃত্বাধীন পিসিবি একটি নতুন ছয়জনের টুর্নামেন্ট নিয়ে কাজ করছে, যার নাম হবে ‘পিএসএল সিক্সস’। তিনি বলেন,…

Read More

বিনোদন ডেস্কঃ ভারতের রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলা এক্স৬’-খ্যাত মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নবরাত্রির একটি অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, আমন্ত্রণ জানিয়ে চরম অব্যবস্থার মধ্যে ফেলে রাখা হয় তাঁকে। এমনকি জোর করে গাড়িতে তুলে অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন এই মডেল। পুরো ঘটনাকে একপর্যায়ে ‘অপহরণ’ বলে বর্ণনা করেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পুনের পেডকর গ্রাউন্ডসে নবরাত্রি উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আকাঙ্ক্ষার অভিযোগ, অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হলেও তাঁর জন্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা করেননি আয়োজকেরা। পাশাপাশি, নির্ধারিত পারিশ্রমিকও তাঁকে দেওয়া হয়নি। আকাঙ্ক্ষার দাবি, আয়োজক দলের মাত্র তিনজন সদস্যের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। তাঁদের বয়সও ছিল আনুমানিক ১৮…

Read More