Author: moon

ইসলামিক ডেস্কঃ আজ বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮। ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ— জোহরের সময় শুরু দুপুর ১১টা ৪৫ মিনিটে। আসরের সময় শুরু ৩টা ৪১ মিনিটে। মাগরিব ৫টা ২১ মিনিটে। এশার সময় শুরু ৬টা ৩৬ মিনিট। আগামীকাল ফজর শুরু ৪টা ৫৩ মিনিটে আজ ঢাকায় সূর্যাস্ত ৫টা ২১ মিনিট এবং আগামীকাল সূর্যোদয় ৬টা ৬ মিনিটে।

Read More

খেলাধুলা ডেস্কঃ স্পেনের দ্বিতীয় বিভাগে ম্যাচে প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয়ে মারা গেছেন ক্লাব সিডি তেনেরিফের স্ট্রাইকার হেসুস দে মিগেল। তার এই মৃত্যুতে শোক জানিয়েছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। নিজের স্যোশাল প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম স্টোরিতে মিগেলে একটি ছবি প্রকাশ করেছেন তিনি। সেই স্টোরিতে মেসি লেখেন, কিছু বলার ভাষা নেই… তার পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা এবং তাদের এই কঠিন সময়ে অনেক শক্তি কামনা করছি। তার আত্মা শান্তিতে থাকুক। সেইসঙ্গে মিগেলের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মেসি। এছাড়া, পিএসজি ও ম্যানচেস্টার ইউনাইটেডসহ বিভিন্ন ক্লাব মিগেলের মৃত্যুতে সমবেদনা জানিয়েছে। তার মৃত্যুতে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। গত সোমবার…

Read More

খেলাধুলা ডেস্কঃ হ্যামস্ট্রিং চোটের কারণে একমাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন বার্সেলোনার মিডফিল্ডার রদ্রি। এতে করে আগামী রবিবার অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না তিনি। বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে কাতালান ক্লাব বার্সা। মঙ্গলবার অ্যাস্টন ভিলার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ৩-০ গোলের জয় পায় বার্সেলোনা। ওই ম্যাচের প্রথমার্ধ শেষে চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হন ৩০ বছর বয়সী এই মিডফিল্ডার। পরবর্তী সময়ে পরীক্ষা-নিরীক্ষায় তার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে সামান্য চোট ধরা পড়ে। ক্লাবের বিবৃতিতে বলা হয়, পরীক্ষায় রদ্রির ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে সামান্য চোট নিশ্চিত হয়েছে। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে সে খেলতে পারবে না। তার সুস্থ হয়ে…

Read More

বিনোদন ডেস্কঃ বলিউডে নিজের অবস্থান নিয়ে বরাবরই আত্মবিশ্বাসী অভিনেত্রী কারিনা কাপুর খান। এবার জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর শেষ সিজনে হাজির হয়ে নিজেকেই বলিউডের বর্তমান প্রজন্মের এক নম্বর অভিনেত্রী হিসেবে তুলে ধরলেন তিনি। স্বামী সাইফ আলি খানের উপস্থিতিতে এমন মন্তব্য করে অনুষ্ঠানের টিজারেই আলোচনার জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি ‘কফি উইথ করণ ৯’-এর চতুর্থ পর্বের টিজার প্রকাশ করেছেন সঞ্চালক ও নির্মাতা করণ জোহর। এতে অতিথি হিসেবে দেখা যাবে কারিনা কাপুর ও সাইফ আলি খানকে। এর আগে ২০১০ সালে ‘কফি উইথ করণ’-এর তৃতীয় সিজনে দম্পতি হিসেবে একসঙ্গে হাজির হয়েছিলেন তারা। দীর্ঘ বিরতির পর আবারও তাঁদের যৌথ উপস্থিতি দর্শকদের মধ্যে আগ্রহ…

Read More

বিনোদন ডেস্কঃ বলিউড বাদশাহ শাহরুখ খানের বহুল প্রতিক্ষীত ‘কিং’ সিনেমা আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। তবে ব্যাপক দর্শক জনপ্রিয়তার তুঙ্গে আসন্ন অ্যাকশন থ্রিলার সিনেমাটি মুক্তির আগেই ৬৬৫ কোটি টাকার (৬.৬৫ বিলিয়ন রুপি) প্রি-রিলিজ চুক্তি সম্পন্ন করেছে বলে জানা গেছে। ফলে প্রেক্ষাগৃহে পৌঁছানোর আগেই এটি সাম্প্রতিক হিন্দি সিনেমার অন্যতম বড় বাণিজ্যিক উদ্যোগ হিসেবে জায়গা করে নিয়েছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমাটি দেশি ও বিদেশি প্রেক্ষাগৃহে প্রদর্শন, ডিজিটাল স্ট্রিমিং, স্যাটেলাইট এবং মিউজিক স্বত্ব বিক্রির মাধ্যমে বড় অঙ্কের চুক্তি অর্জন করেছে। তবে অন্যান্য অতিরিক্ত খরচ বাদেও সিনেমাটির নির্মাণ ব্যয় প্রায় ৫০০ কোটি টাকায় (৫ বিলিয়ন রুপি) পৌঁছেছে বলে শোনা যাচ্ছে। এতে বক্স অফিসে…

Read More

বিনোদন ডেস্কঃবলিউড অভিনেত্রী দিয়া মির্জার শব্দবাজিবিরোধী দীপাবলি প্রচারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন বম্বে হাইকোর্ট। বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) ভিডিওটি সরিয়ে দেওয়ার ঘটনায় অসন্তোষ প্রকাশ করে আদালত এ নির্দেশ দেন। মঙ্গলবার বিচারপতি গিরীশ কুলকার্নি ও নীলা গোখলের ডিভিশন বেঞ্চ ভিডিওটি মুছে দেওয়ার ঘটনাকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেন। আদালতের মতে, সংবিধানের প্রতি মানুষের আস্থা বজায় রাখতে ভিডিও ও সংশ্লিষ্ট প্রচারবার্তা পুনরায় প্রকাশ করাই যথাযথ পদক্ষেপ। শুনানিতে বিচারপতিরা বলেন, ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ। মুম্বাইয়ের সামাজিক সম্প্রীতি ও সহাবস্থানের ঐতিহ্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনপ্রতিনিধিদের এ ধরনের বিষয়ে দায়িত্বশীল আচরণ করা উচিত। কোনো দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের কারণে সামাজিক ভারসাম্য নষ্ট হওয়া কাম্য নয়।…

Read More

বিনোদন ডেস্কঃ সিনেমার পর্দায় নায়ক হওয়ার স্বপ্ন অনেকেরই। আর সেই স্বপ্নকে পুঁজি করেই প্রতারণার জাল বিস্তার করেছে একটি সাইবার জালিয়াত চক্র। জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তীর কণ্ঠ নকল করে অভিনয়ে সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে দুই লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের প্রাথমিক ধারণা, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে পরিচালকের কণ্ঠস্বর নকল করেছে প্রতারকেরা। সম্প্রতি এ ঘটনায় কলকাতার দক্ষিণাঞ্চলের বাঁশদ্রোণী থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, অভিনয়ের প্রতি আগ্রহী এক যুবক সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নামী প্রযোজনা সংস্থার নামে তৈরি ভুয়া ফেসবুক পেজ দেখতে পান।…

Read More

ইসলামী ডেস্কঃ মুসলিম বিশ্বের প্রখ্যাত ইসলামি আইনজ্ঞ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি অর্থনীতিবিদ মুফতি মুহাম্মদ তাকী উসমানি এক সপ্তাহের সফরে বাংলাদেশে আসছেন। আগামী ২২ নভেম্বর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে পাকিস্তানের সাবেক এই বিচারপতির। সফরকালে তিনি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সম্মেলন ও সেমিনারে অংশ নেবেন। সফর শেষে ২৮ নভেম্বর তার পাকিস্তানে ফিরে যাওয়ার কথা রয়েছে। রাজধানীর শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক ও বিশিষ্ট মুহাদ্দিস মুফতি মিজানুর রহমান সাঈদ এ তথ্য নিশ্চিত করেছেন। সফরসূচি অনুযায়ী, ২২ নভেম্বর বাদ জোহর রাজধানীর কাওলা নামাপাড়ায় শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার আয়োজিত ‘১৫তম সালানা দস্তারবন্দী মহাসম্মেলনে’ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন মুফতি তাকী উসমানি। এ…

Read More

খেলাধুলা ডেস্কঃ আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে পিছিয়ে দেওয়া হয়েছে এএফসি এশিয়ান কাপ। আগামী বছরের জানুয়ারিতে সৌদি আরবে টুর্নামেন্টটি আয়োজনের কথা থাকলেও নতুন সূচি অনুযায়ী তা শুরু হবে ২০২৭ সালের ২৩ ডিসেম্বর। চলবে ২০২৮ সালের ২১ জানুয়ারি পর্যন্ত। আগে নির্ধারিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের ৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত হওয়ার কথা ছিল এশিয়ার জাতীয় দলগুলোর সবচেয়ে বড় এই ফুটবল প্রতিযোগিতা। তবে সৌদি আরবকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ, যাতায়াত ও লজিস্টিক জটিলতার কারণে সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এএফসি জানায়, অঞ্চলের বর্তমান পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে টুর্নামেন্ট আয়োজন কঠিন হয়ে পড়েছে। অংশগ্রহণকারী দল, কর্মকর্তা, দর্শক…

Read More

খেলাধুলা ডেস্কঃ স্পেনের দ্বিতীয় বিভাগের ম্যাচে ভয়াবহ সংঘর্ষে গুরুতর আহত হয়ে মারা গেছেন টেনেরিফের স্ট্রাইকার হেসুস দে মিগেল। ৩০ বছর বয়সী এই ফুটবলারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তাঁর ক্লাব সিডি টেনেরিফ। সোমবার স্পেনের দ্বিতীয় বিভাগের ম্যাচে এফসি আন্দোরার বিপক্ষে খেলছিল টেনেরিফ। ম্যাচের যোগ করা সময়ের সপ্তম মিনিটে দুই দলের স্কোর ছিল ২-২। এ সময় লম্বা বল ক্লিয়ার করতে নিজেদের গোলপোস্ট ছেড়ে মাঝমাঠের দিকে ছুটে আসেন আন্দোরার গোলরক্ষক হেসুস ওওনো। বলের দিকে এগিয়ে যাওয়ার সময় তার হাঁটুর সঙ্গে সংঘর্ষ হয় দে মিগেলের। সংঘর্ষের পরই মাঠে লুটিয়ে পড়েন দে মিগেল। তিনি দীর্ঘ সময় নড়াচড়া করতে পারছিলেন না। দ্রুত মাঠে প্রবেশ করেন চিকিৎসাকর্মীরা।…

Read More