খেলাধুলা ডেস্কঃ আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফির দল ঘোষণা করেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আইসিসি উইমেন্স ট্রফি অনুষ্ঠিত হবে। আগামী ১০ নভেম্বর বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হবে। তার আগে আজ নতুন অধিনায়কের নেতৃত্বে দল ঘোষণা করেছে বিসিবি। নিগার সুলতানা জ্যোতি নেতৃত্ব ছাড়ায় নতুন করে দায়িত্ব পেয়েছেন নাহিদা আক্তার। তবে জ্যোতিকে রেখেই দল ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। বাংলাদেশ স্কোয়াড নাহিদা আক্তার (অধিনায়ক), সোবহানা মোস্তারী, (সহ-অধিনায়ক), নিগার সুলতানা জ্যোতি, শারমিন আক্তার সুপ্তা, স্বর্ণা আক্তার, রিতু মনি, দিলারা আক্তার, রাবেয়া খান, দিশা বিশ্বাস, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফাহিমা খাতুন, জুয়াইরিয়া ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস সুমনা, সানজিদা আক্তার মেঘলা, সাথী রানী।
Author: moon
খেলাধুলা ডেস্কঃ নিউইয়র্কে ম্যারাথনে দৌড়ানোর সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ২৪ বছর বয়সী এক তরুণী। এরপর চিকিৎসক ও দৌড় প্রতিযোগিতার আয়োজক কর্মীদের প্রচেষ্টার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি। এই তরুণী এক সময় ফিল্ড হকি খেলোয়াড় ছিলেন। স্থানীয় সময় রবিবার (১ নভেম্বর) নিউইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কে ফিনিশ লাইন থেকে প্রায় দুই মাইল দূরে র্যাচেল আপা নামে ওই ক্রীড়াবিদ হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। সেখানে উপস্থিত হাসপাতালের সমাজকর্মী মাইকেলা নিকোলাস দ্রুত সাহায্যের জন্য এগিয়ে আসেন, কিন্তু তিনি র্যাচেলের কোনো নাড়ির স্পন্দন পাননি। ম্যারাথনের মেডিকেল টিম ডিফিব্রিলেটর নিয়ে পৌঁছানোর আগ পর্যন্ত, দর্শকদের মধ্যে থাকা দুজন চিকিৎসক পালাক্রমে তাকে সিপিআর দেওয়ার চেষ্টা করেন। পরে র্যাচেলকে মাউন্ট সিনাই মেডিকেল…
বিনোদন ডেস্কঃ অভিনয় দক্ষতা দিয়ে ধীরে ধীরে দর্শকদের হৃদয়ে আলাদা জায়গা তৈরি করেছেন নাজনীন নীহা। নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদের মধ্যে তিনি এখন বেশ আলোচিত নাম। টেলিভিশন নাটক, ডিজিটাল কনটেন্টে তার কাজ দর্শকমহলে আলাদা আগ্রহ তৈরি করেছে। শুরু থেকেই অভিনয়ের প্রতি তার আগ্রহ এবং পরিশ্রমই তাকে এই জায়গায় নিয়ে এসেছে। বর্তমানে নাটক ও ওটিটি মাধ্যমে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। বছরের বিভিন্ন সময়েই তার অভিনীত নাটকগুলোর দেখা মেলে ছোটপর্দায়। সমসাময়িক অনেক অভিনয়শিল্পী যখন বড়পর্দায় কাজ করার জন্য দৌড়ঝাঁপ করছেন, নাজনীন নীহা হাঁটছেন ভিন্ন পথে। তিনি মনে করেন, মেধা ও প্রস্তুতির দিক থেকে বাণিজ্যিক চলচ্চিত্রে কাজ করার মতো পূর্ণাঙ্গ ফিটনেস তার এখনও তৈরি…
বিনোদন ডেস্কঃ রাজধানীর মগবাজারে নিজের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় মামলা করেছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। শনিবার (২৪ অক্টোবর) রাতে হাতিরঝিল থানায় তিনি নিজেই বাদী হয়ে মামলাটি করেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার তদন্ত চলছে। তবে এখনো জড়িত ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বিষয়টি নিয়ে কাজ করছে। পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার ভোর পৌনে ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে মগবাজারের বিশাল সেন্টারের সামনে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ঘটনার সময় তিনি গাড়িতে ছিলেন না; বিশাল সেন্টারে অবস্থিত নিজের…
বিনোদন ডেস্কঃ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার এবার পৌঁছেছে চলচ্চিত্র নির্মাণেও। চীনে প্রথমবারের মতো সম্পূর্ণ এআই দিয়ে তৈরি একটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। শুক্রবার মুক্তি পাওয়া ছবিটির নাম ‘সানশিংদুই: ফিউচার পাস্ট’। সায়েন্স ফিকশন থ্রিলার ঘরানার সিনেমাটি চীনের ১০ হাজারের বেশি প্রেক্ষাগৃহে প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। মুক্তির আগে ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহের প্রতিফলন দেখা যায়নি আগাম টিকিট বিক্রিতে। ফলে বক্স অফিসে প্রত্যাশিত আয় নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। চীনের টিকিট বিক্রির প্ল্যাটফর্ম মাওইয়ানের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত সিনেমাটির আগাম টিকিট বিক্রি থেকে আয় হয়েছে মাত্র ৮০ হাজার ইউয়ান, যা প্রায় ১১ হাজার ৯৮০ মার্কিন ডলারের সমান। প্রাথমিক ধারণা অনুযায়ী, সব মিলিয়ে…
বিনোদন ডেস্কঃ রাজধানীর মগবাজারে নিজের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় মুখ খুলেছেন সংগীতশিল্পী আসিফ আকবর। অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি গাড়িটি লক্ষ্য করে গুলি চালালেও অক্ষত রয়েছেন এই গায়ক। তার ধারণা, দুর্বৃত্তরা তাকেই লক্ষ্যবস্তু করেছিল। তবে ঘটনার সময় গাড়িতে না থাকায় প্রাণে বেঁচে গেছেন তিনি। শনিবার (২৪ অক্টোবর) ভোর পৌনে ৫টার দিকে মগবাজারের বিশাল সেন্টারের সামনে পার্ক করা আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। ঘটনার সময় গাড়িতে ছিলেন না এই সংগীতশিল্পী। এ ঘটনায় কেউ হতাহত হননি। এ ঘটনার পর শনিবার বিকেলে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে আসিফ আকবর বলেন, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। সকালে পুলিশের সঙ্গে প্রয়োজনীয় কাজ…
বিনোদন ডেস্কঃ না ফেরার দেশে বিশিষ্ট চিত্রশিল্পী যোগেন চৌধুরী। রবিবার সকালের দিকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে (রুবি জেনারেল) তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। পারিবারিক সূত্রে জানা গেছে গত প্রায় ১৪ মাস ধরে রক্তে ক্যান্সারের রোগে ভুগছিলেন যোগেন। বেশ কয়েকটি কেমোথেরাপিও নিলেও শারীরিক অবস্থার কোন উন্নতি হয়নি। দুর্গাপূজা চলাকালীন সময়ে গত ১৬ অক্টোবর ষষ্ঠীর দিন মূত্রনালীর গুরুতর সংক্রমণ ও সেফসিসের উপসর্গ নিয়ে ইএম বাইপাসের ওই হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাংস্কৃতিক জগতে। শোকজ্ঞাপন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন…
কৃষি ডেস্কঃ ভোরের আলো তখনো পুরোপুরি ছড়িয়ে পড়েনি। চারদিকে বিস্তীর্ণ বিলের পানি, তার ওপর সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুটে আছে সাদা-লাল শাপলা। নৌকা নিয়ে বিলে নেমেছেন একজন, আরেকজন পানির বুক থেকে তুলে নৌকায় জমা করছেন শাপলা। তীরে বসে কেউ সেগুলো গুছিয়ে আঁটি বাঁধছেন। কিছুক্ষণের মধ্যেই এসব শাপলা নিয়ে ছুটতে হবে গ্রামের হাটে। সেখানে অপেক্ষায় আছেন পাইকার ও সবজি ব্যবসায়ীরা। এরপর শাপলার আঁটি যাবে দূরবর্তী বাজারে, এমনকি রাজধানী ঢাকার খাবার টেবিলেও। দূর থেকে দেখলে এটি কেবল শাপলা সংগ্রহ ও বিক্রির একটি সাধারণ দৃশ্য। কিন্তু এর আড়ালে লুকিয়ে আছে শত শত মানুষের ঘাম-শ্রম, পরিবারের বেঁচে থাকার সংগ্রাম এবং প্রকৃতিকে ঘিরে গড়ে ওঠা…
শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুর ও চাঁদপুর জেলার সীমান্তবর্তী মেঘনা নদী এলাকায় সরকারি খাসজমিতে নির্মিত মৎস্যঘের উচ্ছেদে অভিযান চালিয়েছে চাঁদপুর জেলা প্রশাসন। স্থানীয় সংসদ সদস্যকে সঙ্গে নিয়ে টানা তিন দিন অভিযান চালিয়ে কয়েকটি মৎস্যঘেরের বাঁধ কেটে দেওয়া হয়েছে। এতে ঘেরের মাছ নদীতে চলে যাওয়ায় ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি করেছেন মৎস্যচাষি ও ঘের মালিকেরা। শরীয়তপুরের ফেরিঘাট থেকে প্রায় দুই কিলোমিটার দূরে মেঘনা নদীর তীরবর্তী এলাকায় এসব মৎস্যঘের গড়ে উঠেছে। অভিযোগ রয়েছে, একটি চক্র সরকারি খাসজমিতে ঘের নির্মাণ করে পরে সাধারণ ব্যবসায়ী ও মৎস্যচাষিদের কাছে সেগুলো লিজ দিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিল। স্থানীয়দের অভিযোগ, মমিন দিদার নামের এক ব্যক্তি এসব…
ইসলামিক ডেস্কঃ বর্তমান যুগকে বলা হয় তথ্য ও প্রযুক্তির যুগ। পৃথিবীর কোটি কোটি মানুষ আজ ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এক্স (টুইটার), টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে যুক্ত। প্রযুক্তির এই বিস্ময়কর অগ্রগতি মানবজীবনকে যেমন সহজ করেছে, তেমনি নতুন কিছু চ্যালেঞ্জও সৃষ্টি করেছে। আজ অনেকের দিন শুরু হয় মোবাইলের স্ক্রিন দেখে, আর শেষ হয় সোশ্যাল মিডিয়ার নিউজফিড স্ক্রল করতে করতে। ফলে অজান্তেই প্রযুক্তি মানুষের জীবন পরিচালনার একটি শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে। নামাজে যেমন ইমাম সামনে থেকে নেতৃত্ব দেন আর মুক্তাদি তাঁর অনুসরণ করেন, তেমনি আধুনিক সমাজে অনেক মানুষের জীবনযাত্রা, চিন্তাভাবনা, পছন্দ-অপছন্দ, এমনকি মূল্যবোধও অনেকাংশে সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম দ্বারা পরিচালিত হচ্ছে। একজন মুমিনের জন্য এটি…