Author: News Desk

ডেস্ক নিউজঃ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী নিয়োগ পাওয়া ২১ বিচারপতি শপথ নিয়েছেন। অসুস্থতার কারণে একজন বিচারপতি পরে শপথ নেবেন। বুধবার (১২ নভেম্বর) দুপুর দেড়টার পর সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ নবনিযুক্ত বিচারকদের শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠান সঞ্চালনা করেন রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। এর আগে মঙ্গলবার (১১ নভেম্বর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে হাইকোর্ট বিভাগের ২২ জন অতিরিক্ত বিচারককে স্থায়ীভাবে নিয়োগ দেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। আজ শপথ অনুষ্ঠানে উপস্থিত না থাকা বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন…

Read More

ডেস্ক নিউজঃ পে স্কেল বাস্তবায়নে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, পে কমিশনের জন্য আলাদা একটি কমিশন কাজ করছে এবং তিনটি রিপোর্ট যাচাই-বাছাইয়ের পর বর্তমান সরকার একটি ফ্রেমওয়ার্ক তৈরি করে যাবে, যা পরবর্তী সরকার এসে বাস্তবায়ন করবে। বুধবার (১২ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, ‘পে কমিশনের জন্য আলাদা কমিশন কাজ করছে। তিনটি রিপোর্ট পাওয়ার পর সেগুলো যাচাই-বাছাই করতে হবে। এরপর প্রশাসনিক প্রক্রিয়া যেমন সচিব কমিটি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের পর্যালোচনা, তারপর অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত মতামত— এসব প্রক্রিয়া শেষ…

Read More

আবহাওয়া ডেস্কঃ  দেশজুড়ে শীতের আগমনী বার্তা মিলছে, রাজধানী ঢাকাতেও পড়ছে ঠান্ডার ছোঁয়া। শেষ রাত থেকে সকাল পর্যন্ত হালকা শীত অনুভূত হচ্ছে নগরজুড়ে। বুধবার (১২ নভেম্বর) সকালে ঢাকার তাপমাত্রা নেমে এসেছে ২০ ডিগ্রি সেলসিয়াসে, যা গত কয়েক দিনের তুলনায় কিছুটা কম।  আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়েছে, দিনের প্রথমার্ধে ঢাকা ও আশপাশের আকাশ থাকবে পরিষ্কার। উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে। তাপমাত্রা সামান্য পরিবর্তনসহ প্রায় অপরিবর্তিত থাকবে বলেও জানায় দপ্তরটি। আবহাওয়া অফিসের তথ্যমতে, আজ সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড…

Read More

ডেস্ক নিউজঃ ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎ কেনার বকেয়া টাকা অন্তর্বর্তী সরকার নিয়মিত শোধ করছে। এরই ধারাবাহিকতায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) চলতি মাসে আদানিকে মোট ১০ কোটি মার্কিন ডলার পরিশোধ করতে পারে। এর মধ্যে মঙ্গলবার ৩ কোটি ডলার পরিশোধ করা হয়েছে। বিদ্যুৎ বিভাগের একজন যুগ্ম সচিব নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছেন। পিডিবি সূত্রে জানা গেছে, কৃষি ব্যাংকের মাধ্যমে আদানির তিন কোটি ডলার বিল শোধের প্রক্রিয়া চূড়ান্ত হয় গত সোমবার। মঙ্গলবার আদানির ব্যাংক হিসাবে টাকা স্থানান্তর করেছে কৃষি ব্যাংক। এর আগে বকেয়া শোধে ১০ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়ে পিডিবিকে চিঠি দিয়েছিল আদানি। তা না হলে ১১ নভেম্বর থেকে…

Read More

নিজস্ব প্রতিবেদকঃ নিজ ফেসবুক লাইভে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে বাঁশখালীর ছাত্রলীগ নেতা শেফায়েতুল ইসলাম ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) ভোরে কক্সবাজার সদর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শহরের একটি এলাকা থেকে তাকে আটক করে। পুলিশ জানায়, হুমকিমূলক ভিডিও প্রকাশের পর থেকে ইমরান পলাতক ছিলেন এবং তাকে ধরতে চট্টগ্রাম, গোপালগঞ্জ, ঢাকা ও কক্সবাজারে অভিযান চালানো হয়। ইমরান সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরোধী প্রচারণা ও উস্কানিমূলক বক্তব্য ছড়াতেন। সর্বশেষ ৯ নভেম্বর বাঁশখালীর প্রধান সড়কে একটি নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের নেতৃত্ব দেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ইমরান বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের…

Read More

নিজস্ব প্রতিবেদকঃ দুর্নীতির মামলায় সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল (অব.) শেখ আব্দুল হান্নানের ঘনিষ্ঠ সহযোগী সানজিদা আক্তারের নামে থাকা দুইটি ফ্ল্যাট ও ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১১ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর আদালত এই আদেশ দেন। দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক মাহমুদুল হাসান আবেদনটি দাখিল করেন। এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা উপ-পরিচালক আকতারুল ইসলাম। দুদকের আবেদনে বলা হয়, সাবেক এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ করে নিজের এবং ঘনিষ্ঠদের নামে অবৈধ সম্পদ অর্জনের…

Read More

নিজস্ব প্রতিবেদকঃ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চারটি রিক্রুটিং এজেন্সির মালিক ও কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) চারটি পৃথক মামলা করেছে। এসব মামলায় মোট পাঁচজনকে আসামি করা হয়েছে, যারা প্রবাসে ১৮ হাজারের বেশি শ্রমিক পাঠানোর সময় সরকার নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করে প্রায় ৩১০ কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ করেছেন। গতকাল (১১ নভেম্বর) মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সংস্থার মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম বাদী হয়ে ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে চারটি মামলা দায়ের করেছেন। মামলায় আসামি করা হয়েছে—  সেলিব্রিটি ইন্টারন্যাশনাল লিমিটেড-এর…

Read More

ডেস্ক নিউজঃ পাকিস্তানের আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈয়বার প্রধান হাফিজ সাঈদ ভারতে হামলার ছক বাংলাদেশের মাটি ব্যবহার করে করেছে বলে দাবি করেছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম। ভারতীয় গণমাধ্যমের এ তথ্য বিশ্বাস করার মতো কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তৌহিদ হোসেন বলেন, যাই কিছু ঘটুক না কেন মিডিয়া আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করবে। কিন্তু এটার কোনো কারণ নাই বিশ্বাস করার। কোনো সেনসিবল লোক এটা বিশ্বাস করবে না। এর আগে, সোমবার দিল্লির লাল কেল্লার কাছে একটি গাড়িতে বিস্ফোরণে অন্তত আট জনের…

Read More

ডেস্ক নিউজঃ একবিংশ শতাব্দীর জটিল ও পরিবর্তনশীল চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার (১২ নভেম্বর) খুলনার জাহানাবাদ সেনানিবাসে আর্মি সার্ভিস কোরের (এএসসি) ৪৪তম বার্ষিক অধিনায়ক সম্মেলনে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, আর্মি সার্ভিস কোর বাংলাদেশের সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল একটি অংশ, যারা দীর্ঘদিন ধরে দেশ ও সেনাবাহিনীর সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তিনি আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দিয়ে সদস্যদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় আরও প্রস্তুত হওয়ার নির্দেশ দেন। এর আগে জেনারেল ওয়াকার-উজ-জামান এএসসি সেন্টার অ্যান্ড স্কুলে (এএসসিসিঅ্যান্ডএস) পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক); জিওসি, ৫৫…

Read More

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন খোলপেটুয়া ও কপোতাক্ষ নদে অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যাপক অর্থ উপার্জন করছেন উপজেলা যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম আংগুর। এলাকাজুড়ে তিনি এখন “বালু খেকো” নামে পরিচিত। স্থানীয় সূত্রে জানা যায়, প্রশাসন ও রাজনৈতিক নেতাদের প্রভাব কাজে লাগিয়ে তিনি নদী থেকে বালু তুলছেন নির্বিঘ্নে, আর এতে প্রতি মাসে আয় করছেন কোটি টাকার বেশি। শ্যামনগরের গাবুরা, পদ্মপুকুর, বুড়িগোয়ালিনী, আড়পাঙ্গাশিয়া, নওয়াবেকী ও ঘোলা— এসব এলাকায় কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর তীরে জনবসতি গড়ে উঠেছে। প্রায় প্রতিবছরই এসব এলাকায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও অতিরিক্ত জোয়ারের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক প্রভাবশালীরা অবৈধভাবে বালু তোলার কারণে নদীভাঙন আরও…

Read More