Author: News Desk

ডেস্ক নিউজঃ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানি‌য়ে ঢাকা ত্যাগ ক‌রে‌ছেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়েন পো ডিএন ডুঙ্গেল। বৃহস্প‌তিবার (১ জানুয়া‌রি) সকা‌লে ঢাকা ছে‌ড়ে গে‌ছেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী। ঢাকার ভুটান দূতাবাস এই তথ্য জা‌নি‌য়ে‌ছে। ভুটান দূতাবাস জানায়, বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠা‌নে অংশগ্রহণ ক‌রে আজ (বৃহস্প‌তিবার) সকা‌লে ঢাকা ত্যাগ ক‌রে‌ছেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়েন পো ডিএন ডুঙ্গেল।

Read More

ডেস্ক নিউজঃ পৌষের মাঝামাঝি সময়ে এসে রাজধানী ঢাকায় শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে। বছরের প্রথম দিন বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোরে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।  আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়েছে যে, আজ দিনের প্রথমার্ধে আকাশ সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকলেও দুপুরের দিকে তাপমাত্রা গতকালের তুলনায় কিছুটা বাড়তে পারে। এর ফলে দিনের বেলা শীতের প্রকোপ গত কয়েক দিনের তুলনায় সামান্য কম অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা না হলেও বাতাসে জলীয় বাষ্পের আধিক্য এবং কুয়াশার কারণে জনজীবনে কনকনে শীতের আমেজ বজায় রয়েছে। সকাল ৭টা থেকে পরবর্তী…

Read More

ডেস্ক নিউজঃ রাষ্ট্র সংস্কারের নানা চেষ্টা, মব সন্ত্রাস, প্রাণঘাতী ভূমিকম্প, তারেক রহমানের দেশে ফেরা ও খালেদা জিয়ার মৃত্যুসহ নানা ঘটনার পরম্পরায় শুরু হলো আরেকটি বছর।  খ্রিষ্টীয় ২০২৬ সালকে বরণ করে নিতে বুধবার রাত ১২টা বাজতে না বাজতেই ঢাকার আকাশে দেখা যায় বর্ণিল আলোর ঝলকানি। এবার এমন সময় নতুন বছর কড়া নাড়ল, যখন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক চলছে। শোকের এ সময়ে খ্রিষ্টীয় নতুন বছর বরণে নানা বিধিনিষেধের কথা জানিয়েছিল ডিএমপি। মঙ্গলবার ডিএমপির গণবিজ্ঞপ্তিতে বলা হয়, “রাষ্ট্রীয় শোকের সময়ে ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ থাকবে।” উন্মুক্ত স্থানে…

Read More

ডেস্ক নিউজঃ নববর্ষ ২০২৬ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস দেশে ও বিদেশে বসবাসরত সকল বাংলাদেশিসহ সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। ‘ইংরেজি নববর্ষ’ উপলক্ষ্যে বুধবার দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা এই শুভেচ্ছা জানান। মুহাম্মদ ইউনূস বলেন, ‘নতুন বছরে আরও জোরদার হোক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন। নতুন বছর সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। সবাইকে শুভ নববর্ষ।’ তিনি বলেন, ‘নববর্ষ মানেই নতুন স্বপ্ন, নতুন আশা ও নতুন সম্ভাবনার সূচনা। নতুনের এ আগমনি বার্তা আমাদের উদ্বেলিত করে। সব গ্লানি ভুলে সুন্দর আগামীর পথচলার জন্য যোগায় নবোদ্যম ও অনুপ্রেরণা।’ একটি গণতান্ত্রিক বাংলাদেশে আমরা সবাই দেশকে ভালোবেসে মানুষের কল্যাণে সর্বশক্তি নিয়োগ…

Read More

ডেস্ক নিউজঃ লাখো মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা। এদিন তার জানাজা ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় জনস্রোত বয়ে যায়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। খালেদা জিয়ার বিদায়কে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে তিনি লেখেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় জাতি তাকে সবচেয়ে সম্মানের বিদায় দিয়েছিল। আজ বেগম খালেদা জিয়াকে দেওয়া হলো এক ঐতিহাসিক বিদায়। জনস্রোত নিয়ে উপদেষ্টার অভিমত, মানিক মিয়া অ্যাভিনিউ-সংসদ ভবন দক্ষিণ প্লাজা থেকে শুরু করে একদিকে সোবহানবাগ, অন্যদিকে কারওয়ান বাজার, আরেকদিকে বিজয় সরণি, শ‍্যামলী হয়ে এই যে জনতার স্রোত—এটা…

Read More

ডেস্ক নিউজঃ বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বুধবার বেলা সাড়ে চারটার পর ঢাকার জিয়া উদ্যানে স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয়। এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া এভিনিউয়ে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। সেখান থেকে আশপাশের বিভিন্ন এলাকার সব রাস্তা জুড়ে সমবেত হন দেশের দূর-দূরান্ত থেকে আসা বিএনপি নেতা, কর্মী, সমর্থকসহ বিপুল সংখ্যক মানুষ। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরাও বাংলাদেশে আসেন খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে। পাশাপাশি, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরাও জানাজায় শামিল হন। রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত এই জানাজায়…

Read More

ডেস্ক নিউজঃ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে এসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হয়েছে। বুধবার ( ৩১ ডিসেম্বর) দুপুর ১২টার একটু পর কফিনবাহী জাতীয় পতাকায় মোড়ানো গাড়ি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রবেশ করে। দুপুর ২টায় তার নামাজে জানাজা হওয়ার কথা রয়েছে। জানাজা নামাজে ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আব্দুল মালেক। এর আগে সকাল ১১টার দিকে গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বরের তারেক রহমানের বাসা থেকে মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স যাত্রা করে। তারও আগে সকাল ৯টা ১৭ মিনিটে আইনশৃঙ্খলা রক্ষাকারী…

Read More

নিজস্ব প্রতিবেদকঃ দুনিয়ার সফরের শেষ গন্তব্য মৃত্যু। মৃত্যু এক অপ্রিয় সত্য, যা সুনিশ্চিত অনিবার্য ও অবশ্যম্ভাবী। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ‘প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে।’ (সুরা আলে ইমরান: ১৮৫) জানাজার নামাজ ফরজে কিফায়া। অর্থাৎ কোনো মুসলমান মারা গেলে মহল্লার অল্পসংখ্যক লোক জানাজার নামাজ আদায় করলে বাকিরা দায়িত্বমুক্ত হয়ে যাবে। এছাড়া একজন মুসলমানের ওপর অন্য মুসলমানের পাঁচটি হক আছে। এর মধ্যে মৃত ব্যক্তির জানাজায় অংশ নেওয়াও একটি হক। হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.) বলেছেন, ‘এক মুসলমানের অধিকার অন্য মুসলমানের ওপর পাঁচটি: সালামের জবাব দেওয়া, রোগীকে দেখতে যাওয়া, জানাজার সঙ্গে যাওয়া, দাওয়াত কবুল করা…

Read More

ডেস্ক নিউজঃ ইংরেজি বর্ষ বিদায় ও বরণ উৎসব ‘থার্টি ফার্স্ট নাইট’ ঘিরে পর্যটননগরী কক্সবাজারে নেওয়া হয়েছে কয়েক স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে ১০টি চেকপোস্ট, ৭টি বিশেষ টিমসহ পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি উৎসব উদযাপন নিয়ন্ত্রণে ঘোষণা করা হয়েছে ৭ দফা বিধিনিষেধ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় কক্সবাজার জেলা পুলিশের ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে পর্যটন এলাকাসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট, টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তায় মাঠে রয়েছে ২টি মোবাইল…

Read More

আবহাওয়া ডেস্কঃ রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় হাড়কাঁপানো শীতের দাপট অব্যাহত রয়েছে এবং বুধবার (৩১ ডিসেম্বর) সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার একই সময়ে তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস, যা নির্দেশ করে যে শীতের তীব্রতা আগের দিনের তুলনায় প্রায় অপরিবর্তিত রয়েছে। আজ সকাল থেকেই ঢাকার আকাশে কিছুটা রোদের দেখা মিললেও হিমেল বাতাসের কারণে জনজীবনে শীতের অনুভূতি কমেনি। আবহাওয়া অফিস সতর্ক করেছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা থাকলেও ঘন কুয়াশার দাপট অব্যাহত থাকতে পারে। আজ সকাল ৭টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো…

Read More