আবহাওয়া ডেস্কঃ উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময় কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২০ জুলাই) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন…
Author: News Desk
ডেস্ক নিউজঃ যুগপৎ আন্দোলন-সংগ্রামের শরিক দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের মধ্যে এ সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমের কাছে তথ্যটি নিশ্চিত করেছেন। যদিও বৈঠকে অংশগ্রহণকারী দল বা আলোচ্যসূচি সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী বিরোধীদলগুলোর বাইরে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া নিবন্ধিত ও অনিবন্ধিত বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের এ মতবিনিময়ে আমন্ত্রণ জানানো হচ্ছে।
ক্রীড়া ডেস্কঃ ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সবচেয়ে আলোচিত মুহূর্ত হয়ে উঠেছে আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের লাল কার্ড। নির্ধারিত সময়ের যোগ করা সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। এরপর অতিরিক্ত সময়ে একজন কম নিয়ে খেলতে হয় আর্জেন্টিনাকে। ম্যাচ শেষে তাই প্রশ্ন উঠেছে, এই লাল কার্ডই কি শেষ পর্যন্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। নির্ধারিত ৯০ মিনিটের আগে অবশ্য স্পেনই দাপট দেখাচ্ছিল। তবে মাঝমাঠে এনজো ফার্নান্দেজ আর্জেন্টিনার খেলার ছন্দ ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন। যোগ করা সময়ে নিকো উইলিয়ামসকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন তিনি। ফলে অতিরিক্ত ৩০ মিনিটে ১০ জন নিয়েই খেলতে হয় লিওনেল স্কালোনির দলকে। এনজো মাঠ ছাড়ার পর…
ক্রীড়া ডেস্কঃ আর্জেন্টিনাকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ জিতল স্পেন। এই জয়ে সব মিলিয়ে নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। এর আগে ২০১০ সালে বিশ্বকাপ জিতেছিল স্পেন। টুর্নামেন্টে ফেভারিট হিসেবে খেলতে আসা স্পেন এতটাই গোছানো ফুটবল খেলেছে যে প্রতিপক্ষকে মাঠে কোণঠাসা করে ফেলে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত ১টায় মুখোমুখি হয় দুই দল। ম্যাচের শুরু থেকেই স্পেনের স্পষ্ট আধিপত্য ছিল চোখে পড়ার মতো। বলের দখলে শুরু থেকেই আর্জেন্টাইন রক্ষণভাগকে চাপের মুখে রাখে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। ম্যাচের পঞ্চম মিনিটে লামিন ইয়ামাল গোলের সহজ সুযোগ নষ্ট করে। এরপর ১২তম মিনিটে স্পেন…
আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্মাণাধীন ‘ডারখোভিন’ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার (১৯ জুলাই) এক বিবৃতিতে ইরানের পারমাণবিক শক্তি সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে। আন্তর্জাতিক রক্ষাকবচের অধীনে থাকা একটি শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় এই হামলাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছে তেহরান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ইরানের পারমাণবিক শক্তি সংস্থা জানায়, ডারখোভিন বিদ্যুৎকেন্দ্রটি এখনো নির্মাণাধীন পর্যায়ে রয়েছে। তবে এই হামলায় স্থাপনাটির কী ধরনের বা কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তেহরানের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরাজমান চরম উত্তেজনার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। সম্প্রতি ইরানের অভ্যন্তরে বেশ কয়েকটি…
ডেস্ক নিউজঃ বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের লড়াই শুধু দুই ফুটবল পরাশক্তির নয়, এটি দুই কোচেরও এক বিশেষ অধ্যায়ের গল্প। স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে এবং আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি একসময় ছিলেন শিক্ষক ও ছাত্র। এবার বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে সেই দুইজনই দাঁড়িয়েছেন একে অপরের বিপরীতে। রবিবার (বাংলাদেশ সময় রাত ১টা) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। মাঠে লিওনেল মেসি, লামিন ইয়ামালদের লড়াই যতটা আলোচনায়, ডাগআউটে দে লা ফুয়েন্তে ও স্কালোনির পুনর্মিলনও ততটাই আকর্ষণের কেন্দ্রবিন্দু। ২০১৭ সালের শেষ দিকে কোচিং ক্যারিয়ার শুরু করার প্রস্তুতি নিচ্ছিলেন স্কালোনি। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ‘লা রোজাস’ ট্রেনিং সেন্টারে প্রফেশনাল কোচিং…
ডেস্ক নিউজঃ গণমাধ্যমের কাজ ক্ষমতাকে প্রশ্ন করা কিন্তু বিগত ফ্যাসিবাদের সময়ে সেই দায়িত্ব পালন না করে গণমাধ্যমের মানুষেরা তোষামোদীতে ব্যস্ত ছিলেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এই তোষামোদী আর দেখতে না চাইলেও দুর্ভাগ্যজনকভাবে এখনো তা দেখতে হচ্ছে।’ রোববার (১৯ জুলাই) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ‘জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)। অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া পাঁচ সাংবাদিকের পরিবারকে সম্মাননা ও এক লাখ টাকা করে অর্থসহায়তা দেওয়া হয় এনইসির পক্ষ থেকে। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘তোষামোদী,…
ডেস্ক নিউজঃ রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনস বহর সম্প্রসারণে বড় ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে। পরিচালন সক্ষমতা বাড়ানো এবং নতুন আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালুর লক্ষ্য নিয়ে আগামী বছরের মধ্যে সর্বোচ্চ ১০টি উড়োজাহাজ লিজে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ইউরোপীয় নির্মাতা এয়ারবাস থেকে আরও ১০টি নতুন উড়োজাহাজ কেনার প্রক্রিয়াও এগিয়ে চলছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বর্তমানে বিমানের বহরে ১৯টি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে তিনটি সাময়িকভাবে গ্রাউন্ডেড থাকায় ফ্লাইট পরিচালনায় চাপ তৈরি হয়েছে। পরিকল্পনা অনুযায়ী ১০টি উড়োজাহাজ লিজে যুক্ত হলে বহরের আকার বেড়ে হবে ২৯টি, যা বর্তমান বহরের তুলনায় প্রায় ৫৩ শতাংশ বেশি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বোয়িং ও…
ক্রীড়া ডেস্কঃ ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে গেলেও বিশ্বকাপ শেষটা দারুণভাবে রাঙিয়েছে ইংল্যান্ড। মায়ামিতে অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গোলবন্যার এক রোমাঞ্চকর লড়াইয়ে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করেছে থ্রি লায়ন্সরা। বুকায়ো সাকার হ্যাটট্রিক, ডেকলান রাইসের দুর্দান্ত গোল এবং শেষদিকে জুড বেলিংহ্যামের একক নৈপুণ্যে জয় তুলে নেয় থমাস টুখেলের দল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইংল্যান্ড। তৃতীয় মিনিটেই মাঝমাঠে ফ্রান্সের ডেজিরে দুয়ের ভুল পাস কেড়ে নিয়ে একক প্রচেষ্টায় গোল করেন ডেকলান রাইস। বল নিয়ে দ্রুত এগিয়ে গিয়ে বক্সের বাইরে থেকে ডান পায়ের দারুণ বাঁকানো শটে গোলরক্ষক মাইক মেনিয়াঁকে পরাস্ত করেন আর্সেনালের এই মিডফিল্ডার। ১৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ…
আবহাওয়া ডেস্কঃ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অপরদিকে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আজ (১৯ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা…