Author: News Desk

আন্তর্জাতিক ডেস্কঃ মাদুরোর গ্রেফতার প্রমাণ করে ট্রাম্প যা বলেন তা তিনি করেন। এমন মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এর আগে ক্ষমতা ছাড়কে মাদুরোকে হুমকি দেওয়া হলেও তিনি তা শোনেননি। এরপর যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলায় হামলা চালিয়ে তাকে তুলে নিয়ে আসে। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের মাদুরোর ওপর এতো রাগ কেন তা নিয়েই প্রশ্ন উঠেছে। কারণ ট্রাম্প তার প্রথম মেয়াদেও মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু পারেননি। একটা সময় পর্যন্ত সংসার চালাতে বাস চালাতেন মাদুরো। ক্রমেই ভেনিজুয়েলার বামপন্থী প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। ২০১৩ সালে শ্যাভেজের মৃত্যুর পর প্রেসিডেন্ট হন তিনি। দীর্ঘদিন ধরেই ভেনিজুয়েলা আর্থিক সঙ্কটে ভুগছে। মাদুরোর নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠেছে।…

Read More

ডেস্ক নিউজঃ ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারপাশ। এ কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ ঘণ্টা কোনো ফ্লাইট ওঠানামা করতে পারেনি। এ অবস্থায় ৮টি ফ্লাইটকে বিভিন্ন গন্তব্যে ডাইভার্ট করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) সকাল ৬টার পর থেকে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় কোনো উড়োজাহাজ ঢাকা ছাড়তে পারেনি, তেমনি নামতেও পারেনি কোনো ফ্লাইট। বিমানবন্দর সূত্র জানায়, সকাল ৬টার পর কুয়াশায় চারপাশ ঝাপসা হয়ে যাওয়ায় কোনো ফ্লাইট ঢাকা থেকে উড্ডয়ন করতে পারেনি। একই কারণে ঢাকার আকাশে অবস্থান করা প্রায় ৬টি ফ্লাইট নির্ধারিত সময়ে অবতরণ করতে ব্যর্থ হয়। পরে সকাল ৯টা ৫২ মিনিটে কুয়াশা কিছুটা কেটে গেলে পুনরায় ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়। হজরত শাহজালাল…

Read More

আবহাওয়া ডেস্কঃ পৌষের মাঝামাঝি সময়ে দেশজুড়ে কনকনে শীতের প্রভাব বাড়ছে। ঘন কুয়াশা ও তীব্র হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের কিছু অঞ্চলে চলমান মৃদু শৈত্যপ্রবাহ আরও তীব্র হতে পারে। উত্তর ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে শীতের তীব্রতা বেড়েছে। ঠাকুরগাঁও ও শরীয়তপুরে হিমেল বাতাস বইছে এবং তাপমাত্রা নেমে এসেছে প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াসে। এই শীতে নিম্ন আয়ের মানুষ ও বহিরাগত শ্রমিকরা বিশেষভাবে বিপাকে পড়েছেন। হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর চাপও বেড়েছে। শয্যার তুলনায় ভর্তি রোগীর সংখ্যা কয়েকগুণ বেশি। বিশেষ ঝুঁকিতে রয়েছে শিশু ও বৃদ্ধরা। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রাজশাহী, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার ওপর দিয়ে বয়ে চলা মৃদু শৈত্যপ্রবাহ আগামী কয়েক…

Read More

ডেস্ক নিউজঃ পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর যৌথ উদ্যোগে শুরু হলো ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০২৬। এ মেলা চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে। শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল ৪ নম্বর সেক্টরে মেলার স্থায়ী ভেন্যু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার (বিসিএফইসি) ভবনে পঞ্চমবারের আয়োজিত এ মেলার উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। মেলার উদ্বোধনে পেপার এন্ড প্যাকেজিং প্রোডাক্টসকে বর্ষ পণ্য ঘোষণা করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইপিবির ভাইস চেয়ারম্যান (প্রধান নির্বাহী) অতিরিক্ত সচিব মোহাম্মদ হাসান আরিফ, বাংলাদেশ…

Read More

নিজস্ব প্রতিবেদকঃ মানবসেবায় অনন্য অবদান ও সামাজিক দায়বদ্ধতার স্বীকৃতিস্বরূপ মিরপুর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি বদরুল আলম এবং সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন-কে “মানবতার পুরস্কার” প্রদান করা হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি এই সম্মাননা প্রদান করে। অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাঁদের বুকে সম্মাননার পিন পরিয়ে দেন মিরপুর প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা ও দৈনিক পাঞ্জেরী পত্রিকার সম্পাদক তালুকদার রুমী এবং হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কেন্দ্রীয় পরিচালক ও ঢাকা বিভাগীয় সভাপতি সাইমন। সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ পরিবেশন নয়—মানবতার পক্ষে দাঁড়ানো, নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হওয়াই প্রকৃত সাংবাদিকতার মূল দর্শন।এস এম বদরুল আলম ও শিহাব উদ্দিন তাঁদের পেশাগত দায়িত্বের পাশাপাশি মানবিক…

Read More

নিজস্ব প্রতিবেদকঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে মিরপুর প্রেসক্লাব, ঢাকা। শুক্রবার, ০২জানুয়ারি ২০২৬ তারিখে (শুক্রবার) মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার ইন্তেকালের পর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় জানাজা, যা বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ জানাজাগুলোর একটি হিসেবে বিবেচিত হয়েছে। মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে সারাদিনব্যাপী এই মিলাদ ও দোয়া মাহফিলে কোরআন তেলাওয়াত, ওয়াজ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। ওয়াজে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান…

Read More

ডেস্ক নিউজঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে দোয়া ও শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যানে আসছেন বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং মোনাজাতে অংশ নিচ্ছেন তারা। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর ১২টার পর জিয়া উদ্যানের প্রবেশমুখ খুলে দেওয়া হয়। প্রবেশের পর বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং মোনাজাত করেন। জিয়া উদ্যানে আগতদের মধ্যে ঢাকার বাইরের মানুষও ছিলেন। এর আগে, বেলা ১১টা পর্যন্ত জিয়া উদ্যানের ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হয়নি এবং সামনের সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়। সেখানে দায়িত্বরত পুলিশরা জানান, কড়া নির্দেশনার কারণে নির্ধারিত সময়ের আগে প্রবেশ…

Read More

ডেস্ক নিউজঃ বিনামূল্যে নিরাপদ খাবার পানিকে দেশের প্রত্যেক নাগরিকের জন্য সংবিধান অনুসারে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিচারপতি মো. আশরাফুল কামাল এবং বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের দেয়া এই রায়ের ১৬ পৃষ্ঠার পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে। এর আগে, ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি ওই রায় দিয়েছিলেন হাইকোর্ট। দেশের প্রত্যেক নাগরিকের জন্য নিরাপদ ব্যবহারযোগ্য পানি নিশ্চিত করতে ২০২০ সালে স্বপ্রণোদিত হয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। রুলে সকল নাগরিকের জন্য নিরাপদ পানযোগ্য পানি সরবরাহ করা রাষ্ট্রের দায়িত্ব কিনা, অথবা এই নিরাপদ পানি পাওয়ার অধিকার প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করা যায় কিনা তা জানতে চেয়েছিলেন। ওই রুলের চূড়ান্ত…

Read More

ডেস্ক নিউজঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তথ্য অধিদপ্তর সূত্র জানায়, রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক হয়।

Read More

ডেস্ক নিউজঃ ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা গত বছরের ৯ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে প্রকাশ করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন বছরে সাধারণ ছুটি থাকবে ১৪ দিন এবং নির্বাহী আদেশে আরও ১৪ দিন—সব মিলিয়ে মোট সরকারি ছুটি নির্ধারিত হয়েছে ২৮ দিন। এর মধ্যে ৯ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে (শুক্র–শনিবার), ফলে প্রকৃত ছুটি থাকছে ১৯ দিন। ঐচ্ছিক ছুটির ক্ষেত্রেও নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। মুসলিম কর্মীদের জন্য ৫ দিন, হিন্দুদের জন্য ৯ দিন, খ্রিষ্টানদের ৮ দিন, বৌদ্ধদের ৭ দিন এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কর্মীদের জন্য ২ দিন করে ঐচ্ছিক ছুটি ভোগের সুযোগ থাকবে। তবে একজন কর্মকর্তা বছরে সর্বোচ্চ ৩…

Read More