বিশেষ প্রতিবেদকঃ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্বে থাকা মো. খালেকুজ্জামান চৌধুরীকে ঘিরে একের পর এক অভিযোগ সামনে এসেছে। তার চাকরিজীবনের পুরোনো বিভাগীয় শাস্তি, পরবর্তী সময়ে দ্রুত পদোন্নতি, জ্যেষ্ঠতা অতিক্রম করে গুরুত্বপূর্ণ পদে আসা, বদলি-পদায়ন, দরপত্র পুনর্মূল্যায়ন এবং রাজনৈতিক যোগাযোগ—সব মিলিয়ে তার প্রশাসনিক ভূমিকা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, চাকরির শুরুর দিকেই ভুয়া শিক্ষাসংক্রান্ত কাগজপত্র ব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল। সরকারি নথি অনুযায়ী, তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর তার লিখিত বক্তব্য নেওয়া হয় এবং তিনি দায় স্বীকার করে ক্ষমা চান। পরে তাকে এক বছরের জন্য একটি বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিতের শাস্তি…
Author: News Desk
বিশেষ প্রতিবেদকঃ জাল কাগজপত্র ও ভুয়া শিক্ষাসনদ ব্যবহারের অভিযোগে বিভাগীয় মামলায় শাস্তি পেয়েছিলেন গণপূর্ত অধিদপ্তরের বর্তমান প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. খালেকুজ্জামান চৌধুরী। সরকারি নথিতে ওই মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ার পর তার লিখিত জবাবে দোষ স্বীকার ও ক্ষমা প্রার্থনার তথ্যও রয়েছে। তবে গুরুতর অভিযোগে শেষ পর্যন্ত তাকে বড় কোনো শাস্তি না দিয়ে এক বছরের জন্য একটি বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত করা হয়েছি এই শাস্তির কয়েক বছরের মধ্যেই তার দ্রুত পদোন্নতি, গুরুত্বপূর্ণ পদে নিয়োগ, বদলি-পদায়ন, দরপত্র পুনর্মূল্যায়ন এবং রাজনৈতিক যোগাযোগ নিয়ে একের পর এক অভিযোগ সামনে এসেছে। তাকে ঘিরে ক্ষমতার বিভিন্ন কেন্দ্রের সঙ্গে ঘনিষ্ঠতার দাবি এবং রাজনৈতিক পালাবদলের সঙ্গে পরিচয় পরিবর্তনের অভিযোগও…
ডেস্ক নিউজঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ বুধবার (১২ আগস্ট)। এ উপলক্ষে বনানী কবরস্থানে কোকোর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির নেতাকর্মীরা। এ ছাড়া নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তার স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়া, বিকাল সাড়ে ৫টায় মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের (এসবিএনসিএস) মিডিয়া সেন্টারে তার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। উল্লেখ্য, ১৯৬৯ সালের ১২ আগস্ট জন্মগ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকো। তিনি ২০১৫…
আন্তর্জাতিক ডেস্কঃ লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্ত করা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ বাবেলে আল-মান্দেব প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় তিন ক্রু সদস্য নিহত হয়েছেন। জানা গেছে, নিহতদের মধ্যে দুইজন পাকিস্তানের এবং একজন ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। মেরিটাইম সূত্রগুলো জানিয়েছে, গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক নৌপথ দিয়ে যাওয়ার সময় জাহাজটি আচমকা হামলার শিকার হয়। সাম্প্রতিক মাসগুলোতে এই এলাকায় বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলা চলায় বিশ্ব বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রুটটি মারাত্মক ঝুঁকিতে পড়েছে। আজকের এই প্রাণহানির ঘটনা সেই নিরাপত্তাহীনতাকে আরও স্পষ্ট করে তুলল। ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জাহাজের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ এবং হামলার বিস্তারিত পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।…
ডেস্ক নিউজঃ সরকারি কার্যালয়গুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর সিদ্ধান্ত বাস্তবায়নে নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সোমবার (১০ আগস্ট) এ বিষয়ে মন্ত্রিপরিষদের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন এবং অর্থ বিভাগে দাপ্তরিক কাজে ব্যবহার্য বিদ্যুতের সিংহভাগ সৌরবিদ্যুৎ ব্যবহার করতে হবে। অন্যান্য সরকারি দপ্তরে পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। পরিপত্র অনুযায়ী, নির্দেশনাটি জারির সঙ্গে সঙ্গেই কার্যকর হবে। এর আগে গত ৩ আগস্ট সচিবালয়ে সৌরবিদ্যুৎ নিয়ে অনুষ্ঠিত এক সভায় জ্বালানি সংকট মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল বসানোর নির্দেশ…
ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন।’ মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তথ্য উপদেষ্টা বলেন, ‘বিমসটেকের সভাপতি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। ভারতের পক্ষ থেকেও আলাদাভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। আর প্রধানমন্ত্রী যেকোনো সময় ভারতে যেতে পারেন।’ বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, ‘বন্ধু পাল্টানো যায়, কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না।’ দুই দেশের গোয়েন্দা সংস্থার মধ্যে যোগাযোগ ও কথাবার্তা হতে পারে বলেও জানান তিনি। তথ্য উপদেষ্টা বলেন, ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং…
ডেস্ক নিউজঃ জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ এক দিন পিছিয়েছে। ১২ আগস্ট সাক্ষ্যগ্রহণের নতুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সাক্ষী অসুস্থ থাকায় সাক্ষ্যগ্রহণ পেছানো হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চ এ দিন ধার্য করেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে সময় চান প্রসিকিউটর শাইখ মাহদী। তিনি বলেন, এ মামলায় আজ মঙ্গলবার সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারিত ছিল। কিন্তু সাক্ষী অসুস্থ থাকায় সময় চেয়ে আবেদন করা হয়। পরে আবেদনটি মঞ্জুর করে আগামীকাল বুধবার দিন ঠিক করেন আদালত। এ মামলায় ১৩ আসামির মধ্যে গ্রেপ্তার রয়েছেন তিনজন। তারা হলেন-…
ডেস্ক নিউজঃ রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জাতীয় সংসদ ভবনে প্রস্তুতিমূলক সভা শুরু হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টায় ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এ সভা শুরু হয়। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। গত রোববার (৯ আগস্ট) নির্বাচন কমিশনের (ইসি) রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দলটির পক্ষ থেকে মনোনয়নপত্র দুটি সংগ্রহ করা হয়। রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। পাশাপাশি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, নজরুল ইসলাম খান ও গয়েশ্বর চন্দ্র রায়ের নামও আলোচনায় রয়েছে। এছাড়া স্পিকার হাফিজ উদ্দিন…
আবহাওয়া ডেস্কঃ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কিছু এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে। মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার সন্ধ্যার পর রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা বাড়ে। এতে নগরীর বিভিন্ন সড়কে পানি জমে সাময়িক জলাবদ্ধতার…
ক্রীড়া ডেস্কঃ আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৩ উইকেটের জয় পেয়েছে আফগানিস্তান। এতে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে আফগানরা। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের টিকিট কাটলো তারা। আগামী ৩০ সেপ্টেম্বরের পর শীর্ষ আট র্যাংকিংধারী দল বিশ্বকাপে সরাসরি খেলবে। তবে সেরা আটে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা থাকায় নবম স্থানের দলও সুযোগ পাচ্ছে বিশ্বকাপে খেলার। আর যোগ্যতা অর্জনের এই শেষ জায়গাটিতে আছে বাংলাদেশ। টাইগাররা বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সঙ্গে যোগ দেবে। দশ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের হাতে কাট-অফ তারিখের আগে দুটি ওয়ানডে রয়েছে। কিন্তু ভারতের বিপক্ষে সেই দুই ম্যাচ…