Author: News Desk

ক্রীড়া ডেস্কঃ লিওনেল মেসি। বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের ক্ষত কাটিয়ে ফের খেলায় ফিরেছিলেন। ইন্টার মায়ামির জার্সি গায়ে জড়িয়ে গোলও করেছিলেন তিনি। কিন্তু কয়েক দিন পরই আর্জেন্টাইন জাদুকর হারান তার প্রিয় বাবা হোর্হে মেসিকে। বাবাকে হারানোর পর বুধবার (১২ আগস্ট) স্যোশাল মিডিয়ায় নিজেকে প্রকাশ করেন মেসি। বাবাকে নিয়ে তিনি পোস্ট করেছেন দীর্ঘ আবেগঘন বার্তা। পেস্টের শুরুতেই মেসি লিখেছেন, ‘বাবা, আমি এখনও বিশ্বাসই করতে পারছি না যে তুমি নেই। আর কোনোদিন তোমাকে দেখতে পাব না, তোমার সঙ্গে কথা বলতে পারব না– এটা ভাবতেই পারছি না। আমি জানি, তুমি অনেক কষ্টে ছিলে আর মুক্তি পাওয়াটাই তোমার জন্য ভালো হয়েছে; কিন্তু তুমি বড্ড…

Read More

ক্রীড়া ডেস্কঃ অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে এমন একটি দিন বাংলাদেশের জন্য একসময় ছিল স্বপ্নের মতো। ডারউইন টেস্টের প্রথম দিন শেষে সেই স্বপ্নই যেন বাস্তবতার রূপ নিয়েছে। বল হাতে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করার পর ব্যাট হাতেও দারুণ শুরু করেছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়াকে শুরু থেকেই চাপে রাখেন বাংলাদেশের পেসাররা। হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে ১৯৮ রানেই গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। একাই ৬ উইকেট নেন হাসান। তাসকিন আহমেদ ও এবাদত হোসেন নেন দুটি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ২৪ ওভারে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৯৬ রান। দিন শেষে তানজিদ হাসান তামিম ৩২ এবং মুমিনুল…

Read More

বিনোদন ডেস্কঃ শাড়ি আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। এর পরপরই আদালত প্রাঙ্গণে ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী। মামলার ঘটনাকে ‌‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন তিনি। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন জানান তানজিন তিশা। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগে, গত ১২ জুলাই একই আদালত তাকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশনা মেনেই এদিন আত্মসমর্পণ করে জামিন নেন তিনি। আদালত প্রাঙ্গণে তিশা বলেন, যিনি আমার বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন, তিনি একজন নারী। তার স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করেছে এবং সে আমাকে…

Read More

ডেস্ক নিউজঃ বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ সফরে আসা ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের (ইউএসবিবিসি) ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই বৈঠকের তথ্য জানানো হয়। বৈঠকে ইউএস–বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। প্রতিনিধিদলে এক্সিলারেট এনার্জি, শেভরন, মেটা, মেটলাইফ, বোয়িং, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকসহ যুক্তরাষ্ট্রের ২৫ কোম্পানির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন এক্সিলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট ও চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিম্পসন এবং ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি ও ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ…

Read More

ডেস্ক নিউজঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ার পর দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে বিএনপির শীর্ষ ও জ্যেষ্ঠ নেতাদের জরুরি বৈঠকে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। বৈঠক শেষে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় মির্জা ফখরুল দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।’ এর আগে সকাল ৯টার দিকে…

Read More

আবহাওয়া ডেস্কঃ বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। একই সঙ্গে উপকূলীয় অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত এবং পাঁচ অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও এর কাছাকাছি পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও…

Read More

ডেস্ক নিউজঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনে ও রাতে মিলিয়ে অনেক এলাকায় মাত্র চার থেকে পাঁচ ঘণ্টা বিদ্যুৎ থাকছে। বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। মাদারগঞ্জ পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, উপজেলার বিদ্যুতের চাহিদার মাত্র এক-তৃতীয়াংশ সরবরাহ করা যাচ্ছে। এ অবস্থায় নাশকতা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে বিদ্যুৎ অফিস ও উপকেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদারের জন্য জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনের কাছে চিঠি পাঠানো হয়েছে। মাদারগঞ্জ জোনাল অফিস ও কয়ড়া সাব-জোনাল অফিসের আওতায় উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌর এলাকায় প্রায় এক লাখ গ্রাহক রয়েছেন। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে, দিনে গড়ে চার থেকে…

Read More

ডেস্ক নিউজঃ জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) জন্মতারিখ সংশোধনের প্রক্রিয়ায় নতুন সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। এখন থেকে অনলাইনে যাচাই করা যায়—এমন শিক্ষাগত সনদের ভিত্তিতে জন্মতারিখ সংশোধনের আবেদন মাঠপর্যায়ের কর্মকর্তারাই নিষ্পত্তি করতে পারবেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ ব্যবহার করে জন্মতারিখ সংশোধনের আবেদন এবং নিজের নাম বা বাবা-মায়ের নাম সম্পূর্ণ পরিবর্তনের আবেদন জাতীয় পরিচয়পত্রের মহাপরিচালক (ডিজি) নিষ্পত্তি করবেন। এ ছাড়া জন্মতারিখ, নিজের নাম এবং বাবা-মায়ের নাম সম্পূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে সংশোধনের সুযোগ একবারই থাকবে। অর্থাৎ এসব তথ্য একবার সম্পূর্ণ পরিবর্তন করা হলে পরবর্তীতে…

Read More

আন্তর্জাতিক ডেস্কঃ কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ২৬৫ জনে পৌঁছেছে এবং ৩ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, এই ৭.৪ মাত্রার ভূমিকম্পের পর উদ্ধার অভিযান এখন ‘চূড়ান্ত ধাপে’ প্রবেশ করেছে। ধ্বংসস্তূপের নিচে জীবিতদের খুঁজে পাওয়ার সবচেয়ে সম্ভাব্য সময় বিবেচনা করা ৭২ ঘণ্টা পার হতে চললেও এখনো প্রায় ৫০০ জন নিখোঁজ রয়েছেন এবং ৯ হাজার ৫৫০টিরও বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে। দেশের কফি অঞ্চলের কেন্দ্রবিন্দু পেরেইরাতে ৮৩ জন এবং তৃতীয় বৃহত্তম শহর কালিতে ৭৪ জনের মৃত্যু হয়েছে। কালির মেয়র আলেজান্দ্রো এডার বুধবার জানান, পরিস্থিতি ক্রমশ জটিল হলেও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।…

Read More

আন্তর্জাতিক ডেস্কঃ ইরাক থেকে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব সেনা প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র। বুধবার (১২ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদির দপ্তর। আলজাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। বিবৃতিতে বলা হয়, ইরাকে আইএস বিরোধী বৈশ্বিক জোটের অভিযানের সমাপ্তি হতে চলেছে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব বিদেশি সেনা প্রস্থান করবে। এই সময়সীমা নির্ধারিত এবং চূড়ান্ত। আগামী ১ অক্টোবর দেশের জন্য একটি ঐতিহাসিক দিন হতে চলেছে। কারণ এই দিন থেকে ইরাকে আর কোনো বিদেশি সেনার উপস্থিতি থাকবে না। বিবৃতিতে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকমের কমান্ডার জেনারেল ব্র্যাড কুপারের সঙ্গে…

Read More