Author: News Desk

ডেস্ক নিউজঃ ৫৪তম জাতীয় দিবস (ইদ আল ইতিহাদ) উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের শাসকরা ৪৪০ বাংলাদেশি বন্দির রাজকীয় ক্ষমা ঘোষণা করেছে। এটি দেশটির দীর্ঘদিনের মানবিক ঐতিহ্যের প্রতিফলন। বুধবার ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের ইদ আল ইতিহাদ উদযাপনের অংশ হিসেবে এ ক্ষমার ঘোষণা দেওয়া হয়। এ সময় সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্ব দেশব্যাপী বিভিন্ন দেশের হাজারো বন্দিকে ক্ষমা করে দেয়। প্রতি বছর ঈদ, জাতীয় দিবসসহ প্রধান জাতীয় ও ধর্মীয় উৎসব, উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের শাসকরা দণ্ডিতদের এ ধরনের রাজকীয় ক্ষমা ঘোষণা করেন। এর উদ্দেশ্য হলো-ক্ষমাশীলতা, সমাজে পুনরায় একীকরণ এবং পারিবারিক পুনর্মিলনকে উৎসাহিত করা। কর্মকর্তারা উল্লেখ করেছেন,…

Read More

বিশেষ প্রতিনিধিঃ এলজিইডি’র অতিরিক্ত দায়িত্বে থাকা ল্যাব টেকনিশিয়ান সাব এসিস্ট্যান ইঞ্জিনিয়ার মো: জেমস জাবেদ এর বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, দৃষ্টি নন্দন প্রকল্পের এক আদেশে প্রকল্প পরিচালক মো: বারেক হাওলাদার এর অধীনস্থ থেকে সংযুক্তির মাধ্যমে অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য ঢাকা জেলার এলজিইডি অফিসে ল্যাব টেকনিশিয়ান হিসেবে যুক্ত হন। নিম্নমানের কাজ ও অতিরিক্ত বিল প্রদান সংক্রান্ত অভিযোগ উঠেছে এসএই জাবেদের বিরুদ্ধে। জানা যায়, দূর্নীতিতে সিদ্ধহস্ত জাবেদ টাকার বিনিময়ে উপরের মহল ম্যানেজ করেই ঢাকা জেলার ল্যাব টেকনিশিয়ান হিসেবে দায়িত্ব নেন। সূত্রমতে জাবেদের দূর্নীতির কারণে দূর্নীতি না করেও অহেতুক ফেঁসে যেতে পারেন উর্ধতন কর্তৃপক্ষ। জানতে চাইলেন এসিস্ট্যান্ট সাব ইঞ্জিনিয়ার জাবেদ প্রতিবেদকে…

Read More

ডেস্ক নিউজঃ নবম জাতীয় পে-স্কেল নির্ধারণে আজ ফের আলোচনায় বসছে জাতীয় পে-কমিশন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের পুরাতন ভবনের সভাকক্ষে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।ধারণা করা হচ্ছে, এই সভাতেই চূড়ান্ত হতে পারে বেতন কাঠামোর মূল রূপরেখা। কমিশন সূত্রে জানা গেছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন নির্ধারণের পাশাপাশি গ্রেড সংখ্যা, বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ও উৎসব ভাতা, অবসরকালীন সুবিধাসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা হবে আজকের বৈঠকে। কমিশনের সদস্যরা একমত হলে এসব বিষয়ে আজই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য জানিয়েছেন, এবারের সুপারিশে শুধু সংখ্যার হিসাব নয়, বরং বর্তমান উচ্চ মূল্যস্ফীতি, শিক্ষা ব্যয়…

Read More

আবহাওয়া ডেস্কঃ রাজধানী ঢাকায় শীতের তীব্রতা গত সপ্তাহের তুলনায় কিছুটা কম অনুভূত হলেও বৃহস্পতিবার সকালে তাপমাত্রার পারদ ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে।  বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আজ ১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে দিনভর আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং দিনের তাপমাত্রায় বড় ধরনের কোনো পরিবর্তনের আভাস নেই। আবহাওয়া অফিস জানিয়েছে যে, বর্তমানে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও রাজধানীতে এখনই হাড়কাঁপানো শীত ফেরার সম্ভাবনা কম। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড…

Read More

নিজস্ব প্রতিবেদক: সাবেক আওয়ামী ফ্যাসিবাদী চক্রের অঙ্গসংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের বুয়েট শাখার সহ-সভাপতি থেকে নারায়ণগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদের জিগরি দোস্ত আতিকুল ইসলাম কে ওএসডি করা হলেও ধরাছোঁয়ার বাইরে থেকে গেলেন হারুন আর রশিদ। গণপূর্ত অধিদপ্তরের সর্বত্র আলোচনা ও সমালোচনা চলছে যে, সংস্কারের নামে উপদেষ্টা আদিলুরের চোখে ধুলা দিয়ে রাজশাহী থেকে নারায়ণগঞ্জে ফ্যাসিবাদের পদায়ন, আতিক সিন্ডিকেটের হাতিয়ার হয়ে উঠেছিলেন হারুন — টেন্ডারবাজি, অনিয়ম আর ঠিকাদারদের কোণঠাসা করে নারায়ণগঞ্জ গণপূর্তে এ যেনো নতুন চকচকে বাহারি মোড়কে পুরোনো শরাব। অন্তর্বর্তী সরকারের সংস্কারের ঢেউ শহরজুড়ে বইলেও গণপূর্ত অধিদপ্তরে চলছে উল্টো খেলা। সাবেক প্রধান প্রকৌশলী শামীম আখতার আঁকড়ে রেখেছিলেন পুরোনো আওয়ামী সিন্ডিকেট, আর…

Read More

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানে হস্তক্ষেপে দৃঢ় অবস্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে চলমান সরকারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে তিনি প্রকাশ্যে বিক্ষোভকারীদের সমর্থন জানিয়ে তেহরান সরকারের বিরুদ্ধে কড়া বার্তা দিচ্ছেন। গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ‘ইরানি দেশপ্রেমিকরা, আন্দোলন চালিয়ে যান। আপনাদের প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নিন। হত্যাকারী ও নির্যাতনকারীদের নাম সংরক্ষণ করুন। তাদের এর চড়া মূল্য দিতে হবে।’ তিনি আরও বলেন, বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করা হয়েছে। তবে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কী ধরনের পদক্ষেপ নিতে পারে, তা নিয়ে ওয়াশিংটনের রাজনৈতিক ও সামরিক মহলে স্পষ্ট ঐকমত্য নেই। সম্ভাব্য পদক্ষেপ হিসেবে নিষেধাজ্ঞা জোরদার, সাইবার…

Read More

ডেস্ক নিউজঃ আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বলে দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।  মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাবেক দুই জ্যেষ্ঠ মার্কিন কূটনীতিক আলবার্ট গম্বিস ও মোর্স ট্যানের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই ঘোষণা দেন। প্রধান উপদেষ্টা অত্যন্ত দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, ‘কে কী বললো তাতে কিছু আসে-যায় না। ১২ ফেব্রুয়ারিই নির্বাচন হবে—একদিন আগেও না, একদিন পরেও না।’ বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এক সংবাদ ব্রিফিংয়ে এই আলোচনার বিস্তারিত তথ্য তুলে ধরেন। বৈঠককালে ড. ইউনূস বিদেশি প্রতিনিধিদের…

Read More

ডেস্ক নিউজঃ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, নির্বাচনে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের জন্য ফোর্সের সংখ্যা বাড়ানো হয়েছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না। সবাই সহযোগিতা করলে নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়ে যাবে। বুধবার সকালে সাতকানিয়ায় বাইতুল ইজ্জতে বিজিবির ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিজিবি’র ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের (বিজিটিসিঅ্যান্ডসি) বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথ গ্রহণ ও প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। এ সময়…

Read More

ডেস্ক নিউজঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে বিদেশি নাগরিকদের ভিসা ব্যবস্থাপনায় নতুন নির্দেশনা জারি করেছে সরকার। নির্বাচনকালীন সময়ে বিদেশিদের আগমন, অবস্থান ও প্রস্থান সুশৃঙ্খল রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৫ শাখা থেকে জারি করা এক আদেশে এসব নির্দেশনা দেওয়া হয়। উপ-সচিব মো. শফিকুল ইসলামের সই করা আদেশ অনুযায়ী, আগমনী ভিসাসহ সব ধরনের ভিসার ক্ষেত্রেই নতুন নিয়ম কার্যকর হবে এবং তা অবিলম্বে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ভিসা নীতিমালা-২০০৬ ও পরবর্তীতে জারি করা সংশ্লিষ্ট প্রজ্ঞাপন অনুসরণ করে বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলোকে নির্দিষ্ট…

Read More

আবহাওয়া ডেস্কঃ দেশে আজ বুধবার মাত্র এক জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। উত্তরের সেই জেলা হলো পঞ্চগড়। ১০ দিনের বেশি সময় ধরে চলা শৈত্যপ্রবাহ আজই সবচেয়ে কম অঞ্চলে বিস্তৃত হয়েছে। আজ অবশ্য রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা কমেছে খানিকটা। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল বৃহস্পতিবার থেকে শৈত্যপ্রবাহ আবার বাড়তে পারে। দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে আবার নতুন করে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। আবহাওয়া অধিদপ্তর সূত্র আজ সকালে জানিয়েছে, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় এই তেঁতুলিয়াতেই, ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। টানা সাত দিন ধরে তেঁতুলিয়াতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকছে। গত…

Read More