ডেস্ক নিউজঃ প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যদের প্রতিনিধি দল। সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এতে অংশ নেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সেক্রেটারি মনিরা শারমিন এবং আইনি সহায়তাবিষয়ক উপকমিটির প্রধান জহিরুল ইসলাম মূসা। এসময় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব উপস্থিত ছিলেন। বৈঠকে নির্বাচন নিয়ে পর্যবেক্ষণ ও বিভিন্ন উদ্বেগ জানান এনসিপি নেতৃবৃন্দ। তারা বলেন, গণভোটে “হ্যাঁ” এর পক্ষে এনসিপির সর্বস্তরের নেতাকর্মীরা প্রচারণা করছেন। এনসিপির নেতৃবৃন্দ নির্বাচন…
Author: News Desk
আবহাওয়া ডেস্কঃ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের বাকিটা সময় আকাশ পরিষ্কার ও আবহাওয়া শুষ্ক থাকবে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং…
নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সদ্য নিয়োগপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টা ৫৬ মিনিটে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য হুমায়ুন কবির এবং উপদেষ্টা পরিষদের সদস্য মাহাদি আমিন উপস্থিত ছিলেন। ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের একাধিক কর্মকর্তাও রয়েছেন। ব্রেন্ট ক্রিস্টেনসেন ওয়াশিংটন ডিসিতে শপথ গ্রহণের দুই দিন পর গত ১২ জানুয়ারি ঢাকায় পৌঁছান।
ডেস্ক নিউজঃ বিএনপির প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ ১৯ জানুয়ারি। ১৯৩৬ সালে বগুড়ার গাবতলীর বাগবাড়ীর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। শিক্ষাজীবন শেষে ১৯৫৩ সালে তিনি যোগ দেন পাকিস্তান সেনাবাহিনীতে। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী এ দেশের (তত্কালীন পূর্ব পাকিস্তান) জনগণের ওপর আক্রমণ করার পর তিনি পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। ২৬ মার্চ তিনি চট্টগ্রাম কালুরঘাট বেতারকেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। স্বাধীনতাত্তোর বাংলাদেশে যখন মানুষের বাক্ ও মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করে গণতন্ত্রকে মাটিচাপা দেওয়া হয়েছিল, তেমন এক সংকটকালে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সৈনিক জনতার এক বিপ্লবের…
ডেস্ক নিউজঃ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নেতৃত্বাধীন চার সদস্যের প্রতিনিধি দল রোববারর (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে প্রবেশ করেছেন। তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন। দলের পক্ষ থেকে আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এর আগে অন্য একটি গাড়িতে যমুনায় প্রবেশ করেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। ধারণা করা হচ্ছে, এই বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনী প্রস্তুতি ও অন্যান্য সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করা হবে।
নিজস্ব প্রতিবেদকঃ “আমাদের কয়েকজন সদসস্যের আপীল না মঞ্জুর হলেও নির্বাচন কমিশনের আপীল শুনানী বিভাগের উপর আমরা সন্তুষ্ট। আমরা আরো আশা করি নির্বাচন কমিশন যেন শেষ পর্যন্ত এই ধারাবাহিকতা বজায় রাখতে পারে- এই কথা বলেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও আপীল সহায়তা কমিটির সদস্য সচিব এডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া। জনাব রেজাউল ইসলাম ভুঁইয়া আরো বলেন, জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী দল। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বহুদলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিকল্প নাই। দেশ আজ খাদের কিনারে আছে উল্লেখ করে তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ন ভাবে ক্ষমতা হস্তান্তের মা্ধ্যমে দেশে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারে। রবিবার ১৮…
ডেস্ক নিউজঃ জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন বিষয়ে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রকাশ্য সমর্থন গণতান্ত্রিক আদর্শের পরিপন্থি নয় বলে দাবি করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে পাঠানো এক বিবৃতিতে প্রেস উইং জানায়, অন্তর্বর্তী সরকারের এই অবস্থান কোনোভাবেই নিরপেক্ষতার লঙ্ঘন নয়; বরং এটি সরকারের দায়িত্ব ও সংস্কারমূলক ম্যান্ডেটের স্বাভাবিক বহিঃপ্রকাশ। বার্তায় বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শুধু দৈনন্দিন রাষ্ট্র পরিচালনা বা নির্বাচন আয়োজনের জন্য গঠিত হয়নি। দীর্ঘদিনের অপশাসন, প্রাতিষ্ঠানিক দুর্বলতা ও গণতান্ত্রিক সংকটের প্রেক্ষাপটে সংঘটিত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার দায়িত্ব গ্রহণ করে। সরকারের মূল দায়িত্ব হলো রাষ্ট্রকে স্থিতিশীল…
ডেস্ক নিউজঃ কিছু মানুষের কাছে সংস্কার নিয়ে নেতিবাচক কথা উদ্দীপকের মতো বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, ‘কোনো সংস্কার হয় নাই, এটা ঠিক নয়। যথেষ্ট হয়েছে। এক্সপেকটেশন যদি ১০ থাকে, অন্তত চার তো অর্জন করতে পেরেছি।’ রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন’ শীর্ষক নীতি সংলাপে আসিফ নজরুল এ কথাগুলো বলেন। সংস্কার প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, ‘অনেকে বলেন, সরকার কারও সঙ্গে কোনো পরামর্শ করেনি। এটা খুব হাস্যকর একটা কথা। যে কমিশনগুলো করা হয়েছে, এত এক্সটেনসিভ লেভেলে কনসালটেশন ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন করার সময়ও করা হয়নি।’ নাগরিক সমাজের প্রতিনিধিদের উদ্দেশে…
বিশেষ প্রতিবেদকঃ জাতীয় পরিচয়পত্রের গোপন তথ্য হাতিয়ে নিয়ে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন চ্যানেলের মাধ্যমে টাকার বিনিময়ে বিক্রি করার একটি সংঘবদ্ধ চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এই চক্রের মাধ্যমে প্রতি মাসে কোটি টাকারও বেশি অবৈধ আয় করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় নির্বাচন কমিশনের সঙ্গে যুক্ত দুই কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া দুজন হলেন মো. হাবীবুল্লাহ ও মো. আলামিন। তাদের দুজনেরই বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায়। তারা দুজনই নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কাজের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন, যা এই অপরাধকে আরও ভয়াবহ করে তুলেছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সাইবার পুলিশ সেন্টারের একটি বিশেষ ইউনিট গোপন তথ্যের ভিত্তিতে…
বিশেষ প্রতিবেদকঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে পেনশনের কাগজপত্র নিয়ে ভয়াবহ অনিয়মের ঘটনা সামনে এসেছে। ওই কার্যালয়ের অবসরপ্রাপ্ত অফিস সহায়ক আ ন ম মুদ্দাছেরুল হক পেনশনের টাকা তুলতে প্রয়োজনীয় কাগজ ঠিক করতে গেলে বিপাকে পড়েন। অভিযোগ অনুযায়ী, একই অফিসে কর্মরত অফিস সহকারী শাহ আলম তাঁর কাছে ফাইল এগিয়ে দেওয়ার নাম করে মোট ৯০ হাজার টাকা ঘুষ দাবি করেন। আ ন ম মুদ্দাছেরুল হক বাধ্য হয়ে প্রথম দফায় ব্যাংক চেকের মাধ্যমে কিছু টাকা দেন। এরপরও শাহ আলম থামেননি। তিনি আরও টাকা দাবি করতে থাকেন এবং শেষ পর্যন্ত অতিরিক্ত ২০ হাজার টাকা নেওয়ার জন্য চাপ দেন। পেনশনের টাকা না পেলে সংসার…