আন্তর্জাতিক ডেস্কঃ নেপালের আকস্মিক বন্যার পাঁচ দিন পরও বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পে নিখোঁজ শ্রমিকদের খোঁজ মেলেনি। স্বজনদের অপেক্ষা যত দীর্ঘ হচ্ছে, ততই বাড়ছে উদ্বেগ। উদ্ধারকাজে দেরি নিয়েও ক্ষোভ প্রকাশ করছেন তারা। নুওয়াকোটের আপার ত্রিশূলি ৩এ জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ বিদ্যুৎকেন্দ্রে আটকা পড়েছেন জিবলাল অধিকারী। বুধবার সকালে কাজে ঢোকার আগে স্ত্রীর সঙ্গে শেষবার কথা বলেন তিনি। এরপর থেকে তাঁর কোনো খোঁজ নেই। ইলেকট্রিসিটি অথরিটি ও ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার্স অ্যাসোসিয়েশন অব নেপালের তথ্য অনুযায়ী, বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ৮৯৭ জনের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। আপার ত্রিশূলি ৩এ প্রকল্পে বন্যার সময় ৩০ থেকে ৪০ জন প্রকৌশলী ও কারিগরি কর্মী ভূগর্ভস্থ বিদ্যুৎকেন্দ্রে কাজ…
Author: News Desk
বিশেষ প্রতিবেদকঃ দেশের অন্যতম বৃহৎ অবকাঠামো প্রকল্প পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প ঘিরে সরকারি বিশেষ নিরীক্ষায় উঠে এসেছে বিপুল অঙ্কের আর্থিক অনিয়মের অভিযোগ। ২০টি অডিট আপত্তিতে মোট ১৩ হাজার ৩৬১ কোটি ৫২ লাখ টাকার অনিয়মের অভিযোগ তোলা হয়েছে। কোথাও প্রকৃত কাজের তুলনায় বেশি বিল, কোথাও চুক্তির বাইরে ব্যয়, কোথাও নিম্নমানের বা কম কাজের বিপরীতে অর্থ পরিশোধ—আবার কোথাও প্রয়োজনের তুলনায় অতিরিক্ত উপকরণ আমদানির অভিযোগ। সবচেয়ে বড় প্রশ্নের জায়গায় রয়েছেন প্রকল্পটির তৎকালীন প্রকল্প পরিচালক মো. আফজাল হোসেন এবং সংশ্লিষ্ট ঠিকাদাররা। কারণ, অডিট প্রতিবেদনের একাধিক পর্যবেক্ষণে প্রকল্পের অর্থ ব্যবস্থাপনা, নকশা পরিবর্তনের পর বিল পরিশোধ এবং ঠিকাদারদের আর্থিক সুবিধা দেওয়ার বিষয়টি সামনে এসেছে। আরও…
আন্তর্জাতিক ডেস্কঃ নেপালের পাহাড়ি নদীতে ভয়াবহ ঢল। পানির সঙ্গে কাদা ও পাথরের স্রোতে একের পর এক জনপদ তছনছ হয়ে যায়। সেই ভয়াবহতার মধ্যে স্কুল থেকে পালিয়ে পাহাড়ি জঙ্গলে গিয়ে গাছে উঠে প্রাণ বাঁচায় আট বছরের শিশু জোয়াল ঘালে। এ ঘটনার পর হাসপাতালে ছেলেকে জীবিত ফিরে পেয়ে স্বস্তি ফিরেছে তার মা মাট্টি মায়া তামাংয়ের জীবনে। গত বুধবার নেপাল–তিব্বত সীমান্তে হিমবাহধসের পর ভোটেকোশি ও ত্রিশূলী নদী দিয়ে ভয়াবহ ঢল নামে। কাদা, পানি ও পাথরের স্রোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এখন পর্যন্ত ৬২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯২৪ জনে। তাদের মধ্যে অন্তত ৫৪০ জন বিদেশি। দুর্যোগের…
ক্রীড়া ডেস্কঃ অস্ট্রেলিয়ার ডারউইনে চলমান টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিফাইনালের চার দল চূড়ান্ত হয়েছে। শেষ চারে জায়গা করে নিয়েছে বাংলাদেশ এইচপি, অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি, ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি ও নিউজিল্যান্ড ‘এ’ দল। পয়েন্ট টেবিলের নিয়ম অনুযায়ী, দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ এইচপি সেমিফাইনালে মুখোমুখি হবে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমির। অন্য সেমিফাইনালে শীর্ষ দল অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির প্রতিপক্ষ নিউজিল্যান্ড ‘এ’। ছয় ম্যাচে পাঁচটি জয় নিয়ে ১০ পয়েন্ট করে পেয়েছে অ্যাডিলেড ও বাংলাদেশ এইচপি। তবে রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে রয়েছে অ্যাডিলেড। বাংলাদেশ এইচপি আছে দ্বিতীয় স্থানে। ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমিও ছয় ম্যাচে পাঁচ জয় নিয়ে ১০ পয়েন্ট অর্জন করেছে। তবে রান রেটে পিছিয়ে থাকায় তারা…
ক্রীড়া ডেস্কঃ চলতি বছরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত ‘জোড়াতালি’র টুর্নামেন্ট আয়োজন না করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সবকিছু গুছিয়ে তবেই বিপিএল ফেরানোর ইঙ্গিত দিয়েছে বিসিবি। শনিবার (২৯ আগস্ট) বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে বৈঠক করেছেন গেল আসরের তিন ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্স, ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাইডার্সের মালিকপক্ষ। বিসিবির সিদ্ধান্তে সহমত পোষণ করেছে এই তিন ফ্র্যাঞ্চাইজি। বৈঠক শেষে রংপুর রাইডার্সের সিইও ইসতিয়াক সাদেক বলেন, ‘বাজারের পরিস্থিতি দিনকে দিন এত খারাপ হচ্ছে যে এটা আরও বেশি খারাপই হবে। সুতরাং শুধু নামমাত্র বিপিএল করে প্রতিশ্রুতি দিলাম ৩০ লাখ টাকা…
ডেস্ক নিউজঃ ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা ও নৌকাবাইচ বন্ধের বিষয়ে সংসদে দেওয়া বক্তব্যে স্থানীয় মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। শনিবার (২৯ আগস্ট) এক ফেসবুক পোস্টে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহিতা চেয়ে সংসদে দেওয়া বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ও আলেম-ওলামাদের সম্পর্কে ভুল বার্তা যাওয়ায় তিনি দুঃখিত। হাসনাত বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি মন্তব্য করেছিলেন, ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা ও সিনেমা অনেকটা নিষিদ্ধের মতো। তার মতে, এ বক্তব্যের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয়ের ব্যর্থতার দায় ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ও সেখানকার আলেম-ওলামাদের ওপর চাপিয়েছেন এবং এতে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের কনসার্ট বন্ধ হওয়ার…
ডেস্ক নিউজঃ সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নতুন বেতন কাঠামো (পে-স্কেল) আগামী সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে। সেদিন অনুমোদন পাওয়া গেলে আগামী বৃহস্পতিবারের মধ্যেই নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি হতে পারে। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তা বলেন, নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন আগামী সপ্তাহেই জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে এ সংক্রান্ত কাজ চূড়ান্ত করা হয়েছে। সোমবারের মন্ত্রিসভা বৈঠকে বিষয়টি এজেন্ডাভুক্ত করে অনুমোদনের জন্য উপস্থাপনের প্রস্তুতি চলছে। অনুমোদন মিললে বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে। তবে মন্ত্রিসভায় অনুমোদনের জন্য প্রস্তুত করা চূড়ান্ত খসড়ায় বেতন-ভাতা কত…
ডেস্ক নিউজঃ দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৭ হাজার ১১৫ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। শনিবার সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৯…
ডেস্ক নিউজঃ দেশে বিদ্যুতের ঘাটতি অব্যাহত থাকায় শনিবার (২৯ আগস্ট) সর্বোচ্চ ২ হাজার ৮৯৪ মেগাওয়াট লোডশেডিং হতে পারে। বিদ্যুৎ সরবরাহে ঘাটতির কারণে বিকেল ৫টার দিকে লোডশেডিং সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার (২৯ আগস্ট) পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির (পিজিসিবি) তথ্য বিশ্লেষণ করে এ চিত্র দেখা গেছে। তথ্য অনুযায়ী, শনিবার সকাল ১০টায় ১ হাজার ৩ মেগাওয়াট এবং দুপুর ১২টায় ১ হাজার ২০৩ মেগাওয়াট লোডশেডিং হতে পারে। তবে বিকেলের দিকে বিদ্যুতের ঘাটতি দ্রুত বাড়ার আশঙ্কা রয়েছে। দুপুর ২টায় লোডশেডিং ১ হাজার ৪৭১ মেগাওয়াটে পৌঁছাতে পারে। এরপর বিকেল ৩টায় তা বেড়ে ২ হাজার ৪৮৩ মেগাওয়াট এবং ৪টায় ২ হাজার ৫৯৩…
ডেস্ক নিউজঃ আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার ব্যক্তিত্ব আইরিন জুবাইদা খান জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। শুক্রবার (২৮ আগস্ট) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে আইরিন খান তার পরিচয়পত্র পেশ করেন। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর মধ্য দিয়ে তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। মানবাধিকার, আন্তর্জাতিক আইন, শরণার্থী সুরক্ষা, আইনের শাসন ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে আইরিন খানের কয়েক দশকের আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে। দীর্ঘ কর্মজীবনে তিনি জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আইরিন খান ২০২০ সাল থেকে মতামত ও মতপ্রকাশের স্বাধীনতার অধিকার সুরক্ষা ও প্রসারবিষয়ক…