ক্রীড়া ডেস্কঃ লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের রেশ কাটতে না কাটতেই এবার অবসরের ঘোষণা দিলেন স্পেনের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার মার্কোস লরিয়েন্তে। নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে এক আবেগঘন বার্তার মাধ্যমে জাতীয় দলকে চিরবিদায় জানান এই স্প্যানিশ তারকা। যেখানে মার্কোস লরিয়েন্তে লেখেন, ‘অনেক ভেবেচিন্তে জাতীয় দলের হয়ে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। জানি যে বয়স এখনো কম। হয়তো ভালোভাবে খেলতে পারলে এই জার্সিতে আরও কয়েক বছর খেলার সুযোগ থাকত। কিন্তু এটা ব্যক্তিগত সিদ্ধান্ত। ভেবেচিন্তে নিয়েছি। অনেক আবেগঘন এক সিদ্ধান্ত।’ নিউজার্সিতে গত ১৯ জুলাই আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপ জেতে স্পেন। স্প্যানিশদের এটা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা। যদিও ফাইনালটা তিনি কাটিয়েছেন বেঞ্চে বসেই।…
Author: News Desk
আন্তর্জাতিক ডেস্কঃ নেপালের ভোতেকোশি নদীতে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩৪৪ জনে দাঁড়িয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে নেপাল পুলিশ। গত ২৬ আগস্ট নেপালে ভয়াবহ বন্যা দেখা দেয়। ধারণা করা হচ্ছে, হিমালয়ে হিমবাহ ধসে উপত্যকাজুড়ে কয়েকটি হ্রদের সৃষ্টি হয়। পরে সেসব হ্রদের পানি তিব্বত সীমান্তবর্তী কয়েকটি গ্রামের ওপর দিয়ে প্রবল বেগে ধেয়ে যায়। এতে ব্যাপক মানুষ বাস্তুচ্যুত হন এবং বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ভয়াবহ এ বন্যায় নেপালের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা ঘরবাড়ি পুনর্গঠনের চেষ্টা করছেন। একই সঙ্গে পানিদূষণ এবং সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও দেখা দিয়েছে। দ্য কাঠমান্ডু পোস্টের…
আন্তর্জাতিক ডেস্কঃ সাড়ে চার বছরের চলা সংঘাত অবসানের লক্ষ্যে নতুন করে আলোচনার তোরজোড়ের মধ্যেই ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে দেশটিতে চালানো পৃথক হামলায় এক শিশুসহ পাঁচ শ্রমিক নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও পাঁচজন। দক্ষিণাঞ্চলীয় দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের একটি শিল্পকেন্দ্রে চালানোর বিষয়ে স্থানীয় সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্দর হানঝা বলেন, শিল্পকেন্দ্রে কাজ করার সময় শত্রুপক্ষের হামলায় শ্রমিকদের মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, ওই অঞ্চলের নিকোপোল জেলায় পৃথক আরেকটি হামলায় ৬২ বছর বয়সী এক ব্যক্তি আহত হয়েছেন এবং বেশ কয়েকটি বাড়ি ও একটি অ্যাপার্টমেন্টের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ওই অঞ্চলের দুটি ধাতু প্রক্রিয়াজাতকরণ…
আবহাওয়া ডেস্কঃ উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের মধ্যে আগামী কয়েক দিনে দেশের কয়েকটি নদ-নদীর পানি বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে বর্তমানে দেশের সব প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত বৃষ্টিপাত, নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন দিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং এসব অঞ্চলের উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি বেড়েছে। আগামী তিন দিন এ প্রবণতা অব্যাহত থাকতে পারে। এরপরের দুই দিন এসব নদীর পানি স্থিতিশীল থাকতে পারে।…
ডেস্ক নিউজঃ নতুন ও শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল GPT-6 অ্যাস্ট্রা উন্মোচন করেছে ওপেনএআই। প্রতিষ্ঠানটির দাবি, কম্পিউটার ব্যবহার, সফটওয়্যার তৈরি, সাইবার নিরাপত্তা, বিজ্ঞান ও পেশাগত কাজসহ বিভিন্ন ক্ষেত্রে এটি আগের মডেলগুলোর তুলনায় বেশি সক্ষম। তবে নতুন এই মডেল নিয়ে নিরাপত্তা উদ্বেগও তৈরি হয়েছে। ওপেনএআই জানিয়েছে, অ্যাস্ট্রা কিছু ক্ষেত্রে মানুষের পর্যবেক্ষণ এড়িয়ে যাওয়ার সক্ষমতা দেখিয়েছে। এমনকি নিরাপত্তার দুর্বলতা খুঁজে বের করে সেগুলো কাজে লাগানোর উপায়ও এটি স্বয়ংক্রিয়ভাবে তৈরি করতে পারে। ওপেনএআইয়ের প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যান বলেন, অ্যাস্ট্রা কম্পিউটারে মানুষ যে ধরনের কাজ করতে পারে, তার প্রায় সবই করতে সক্ষম। এমন সক্ষমতার কারণে এটিকে কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা বা এজিআইয়ের একটি সংস্করণ হিসেবে দেখাও যুক্তিসংগত…
ডেস্ক নিউজঃ কারাগারের চার দেয়ালের বন্দিজীবনে স্বজনদের সরাসরি দেখার আকুলতা দূর করতে চালু হচ্ছে ভিডিও কলের বিশেষ সুবিধা। ইতোমধ্যে মুন্সীগঞ্জ জেলা কারাগারে পাইলট প্রকল্প হিসেবে এ সুবিধা চালু হয়েছে। শিগগিরই সারা দেশে এ সুবিধা সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছে কারা অধিদপ্তর। কারা কর্তৃপক্ষের এই আধুনিক ও মানবিক উদ্যোগের ফলে নির্দিষ্ট নিয়ম মেনে কয়েদি ও হাজতিরা সপ্তাহে একবার ১০ মিনিট ভিডিও কলে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারবেন। ঢাকা কারা অধিদপ্তরের জেলার (লজিস্টিক অ্যান্ড মিডিয়া) মো. মাসুদ হাসান জুয়েল রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস’কে বলেন, সারা দেশে শিগগিরই কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন। এ ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখা হবে।…
ডেস্ক নিউজঃ শুধু চিঠি কিংবা প্যাকেট নয়; ডাকযোগে এখন গ্রাহকের কাছে যাচ্ছে ফ্রিজ, মোটরসাইকেলের মতো ভারী পণ্যও। বাংলাদেশ ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় গত দুই মাসে পরিবহন হয়েছে প্রায় ৪০০ টন পণ্য। প্রথম কেজিতে ১০ টাকা, এরপর প্রতি কেজিতে আরও ৫ টাকা-এই মাশুলেই চলছে স্পিড পোস্ট। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম। মহাপরিচালক বলেন, দেশের আইনে অবৈধ নয়, এমন যেকোনো পণ্যই এখন ডাকের গাড়িতে তোলা, নামানো এবং পোস্টম্যানের মাধ্যমে বিলি করা যায়। সম্প্রতি পরীক্ষামূলকভাবে বেশ কয়েকটি মোটরসাইকেলও ডাকযোগে পাঠানো হয়েছে। সঙ্গে গেছে ফ্রিজ, আলমারি ও ওয়ারড্রবের মতো বড় আসবাবপত্র। শিক্ষার্থীদের কাঁথা-বালিশ ও বিছানাপত্রও পাঠানো…
ডেস্ক নিউজঃ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস প্রথমবারের মতো জাতীয় সংসদে তার নিজ অফিসে দাপ্তরিক কাজ শুরু করেছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তিনি তার অফিসে উপস্থিত হন। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে উল্লেখ করা হয়, বিএনপির জাতীয় স্হায়ী কমিটির সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস-এমপি আজ প্রথম জাতীয় সংসদে তার নিজ অফিসে দাপ্তরিক কাজ শুরু করেছেন। এর আগে গতকাল বুধবার রাত পৌনে ১০টায় সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে চিকিৎসা শেষে প্রায় সাড়ে ৫ মাস পর দেশে ফিরে আসেন মির্জা আব্বাস। উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময়…
ক্রীড়া ডেস্কঃ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। তবে তার বিদায়টা মাঠ থেকে হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে জাতীয় দলকে বিদায় বলেছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। তবে জাতীয় দলের হয়ে মেসির দুই দশকের বর্ণিল পথচলাকে মাঠেই বিশেষভাবে সম্মান জানাতে যাচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। চলতি সপ্তাহান্তে আর্জেন্টিনার সব ঘরোয়া ম্যাচের দশম মিনিটে খেলা থামবে। দেওয়া হবে এক মিনিটের করতালি। মেসি আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর ঘোষণার পর তাকে সম্মান জানাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর্জেন্টিনা দলে ১০ নম্বর জার্সি পরেছেন মেসি। সে জন্যই খেলা থামানো হবে দশম মিনিটে। পুরুষ ও নারীদের সব ধরনের…
আন্তর্জাতিক ডেস্কঃ ডেনমার্কের সামরিক প্রতিরক্ষা শিল্পের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোতে রুশ গোয়েন্দা সংস্থা সরাসরি নাশকতামূলক হামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে দেশের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা (পিইটি)। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। পিইটির কাউন্টারইন্টেলিজেন্স বিভাগের প্রধান এমিল গ্রেসহোম স্থানীয় ড্যানিশ সংবাদমাধ্যম ডিআর এবং বার্লিংস্কেকে জানান, ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া কোম্পানিগুলোকে লক্ষ্য করে রাশিয়া সুনির্দিষ্ট নাশকতার পরিকল্পনা করছে। এটি কেবল ভবিষ্যতের কোনো আশঙ্কা নয়, বরং রাশিয়া ইতিমধ্যেই এই ধরণের হামলার বাস্তব পরিকল্পনা শুরু করে দিয়েছে। ড্যানিশ গোয়েন্দা সংস্থা জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সাধারণ ড্যানিশ নাগরিকদের প্রলুব্ধ করার চেষ্টা করছে রাশিয়া। ছবি তোলা…