আন্তর্জাতিক ডেস্কঃ ইরানকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘাতের আশঙ্কা বাড়তে থাকায় উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা জোরদারে কাতারে যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাজ্য। কাতারের দোহা শহরের কাছে আল উদেইদ বিমানঘাঁটিতে রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) টাইফুন যুদ্ধবিমান পাঠানো হয়েছে। শুক্রবার যুক্তরাজ্য সরকার জানায়, আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই মোতায়েন করা হয়েছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, কাতার সরকারের আমন্ত্রণে পাঠানো এসব টাইফুন যুদ্ধবিমান যৌথ আরএএফ–কাতারি ইউনিট নম্বর ১২ স্কোয়াড্রনের অংশ হিসেবে কাজ করবে। এর লক্ষ্য উপসাগরীয় অঞ্চলে প্রতিরক্ষামূলক সক্ষমতা জোরদার করা। যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেন, এই অংশীদারত্ব দুই দেশের জাতীয় নিরাপত্তা জোরদার করে এবং উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা রক্ষায় সহায়ক ভূমিকা রাখে। তার ভাষায়, যৌথ স্কোয়াড্রনের…
Author: News Desk
ডেস্ক নিউজঃ আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ‘গাম্বিয়া বনাম মিয়ানমার’ মামলায় রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উপস্থাপনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার (২৩ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়। এর আগে বৃহস্পতিবার এ বিষয়ে প্রাথমিক আপত্তি তোলে বাংলাদেশ। প্রতিবাদে ঢাকা বলেছে, ২০১৬-১৭ সালের জাতিগত নির্মূল অভিযানকে সন্ত্রাসবাদবিরোধী অভিযান হিসেবে বৈধতা দেওয়া এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি ভিন্নখাতে নিতে পরিকল্পিতভাবে রোহিঙ্গাদের জাতিগত পরিচয় বিকৃত করছে মিয়ানমার। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে চিত্রায়নের মাধ্যমে মিয়ানমার তাদের ‘অবৈধ অভিবাসী’ ও ‘অভ্যন্তরীণ নিরাপত্তার হুমকি’ প্রমাণের চেষ্টা করছে। এর মাধ্যমে তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা শুদ্ধি অভিযানকে সন্ত্রাসবাদবিরোধী পদক্ষেপ হিসেবে বৈধতা দেওয়ার অপচেষ্টা…
আবহাওয়া ডেস্কঃ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার তাপমাত্রা কমেছে। এ দিন দেশের তিন জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামীকাল রবিবার থেকে আবার বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গোপালগঞ্জে, ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া পঞ্চগড়ের তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। এই তিন জেলাতেই মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, সার্বিকভাবেই দেশের তাপমাত্রা কিছুটা কমে গেছে। এর মধ্যে তিনটি স্থানে শৈত্যপ্রবাহ বয়ে গেছে। শনিবার তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকতে পারে। তবে রবিবার…
ডেস্ক নিউজঃ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এদেশ আমাদের সবার। ধর্ম ও বর্ণভেদে নয়, বাংলাদেশ সব মানুষের জন্য এক নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ‘সরস্বতী পূজা’ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা হিন্দু সম্প্রদায়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এ কথা বলেন ৷ প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। হাজার বছর ধরে এদেশে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের সঙ্গে মিলেমিশে বসবাস করে আসছেন। তিনি বলেন, হিন্দু ধর্মমতে, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানের প্রতীক। তিনি বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। তিনি আমাদের অজ্ঞতার অন্ধকার থেকে আলোর…
ডেস্ক নিউজঃ বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে নিজেদের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য সরকার। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রকাশিত এই সতর্কবার্তায় নির্বাচনের সময় সম্ভাব্য রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা ঝুঁকির বিষয়টি তুলে ধরা হয়। যুক্তরাজ্যের ফরেন অফিস জানিয়েছে, বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত ২২ জানুয়ারি থেকে দেশজুড়ে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। এই সময়ে রাজনৈতিক সমাবেশ বা র্যালির সংখ্যা বাড়তে পারে, যার ফলে বড় ধরনের জনসমাগম, নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতি এবং পরিবহন চলাচলে বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে। ব্রিটিশ নাগরিকদের এই সময়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাফেরা করার এবং যেকোনো ধরনের বিঘ্ন এড়াতে বিকল্প পরিকল্পনা রাখার পরামর্শ দেওয়া…
ডেস্ক নিউজঃ ফেব্রুয়ারি মাসের শুরুতেই সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন। পবিত্র শবেবরাত উপলক্ষে ৪ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে ছুটি ঘোষণার পর সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এই অবকাশ মিলছে। একই মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরেও আরও চার দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। ইসলামী ফাউন্ডেশন–এর তথ্য অনুযায়ী, আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে। এ উপলক্ষে ৪ ফেব্রুয়ারি (বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরের দিন ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ছুটি নিলে ৬ ও ৭ ফেব্রুয়ারি (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের অবকাশ পাওয়া যাবে। এদিকে, আগামী ১২ ফেব্রুয়ারি…
ডেস্ক নিউজঃ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মন্তব্য করেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন দেশের ভবিষ্যতের সব নির্বাচনের জন্য একটি স্থায়ী মানদণ্ড বা ‘বেঞ্চমার্ক’ হয়ে থাকবে। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। দায়িত্ব গ্রহণের পর প্রধান উপদেষ্টার সঙ্গে এটিই ছিল মার্কিন রাষ্ট্রদূতের প্রথম আনুষ্ঠানিক বৈঠক। অধ্যাপক ইউনূস রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন, সরকার একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ ভোটগ্রহণের জন্য পুরোপুরি প্রস্তুত এবং এই নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের পক্ষ থেকে বিপুল সংখ্যক পর্যবেক্ষক উপস্থিত…
নিজস্ব প্রতিবেদকঃ বিদ্যা, বুদ্ধি ও সৃজনশীলতার দেবী মা সরস্বতীর পবিত্র পূজা উপলক্ষে দেশের হিন্দু ধর্মাবলম্বী জনগণ এবং শিক্ষার্থী, শিক্ষক ও সংস্কৃতিকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বর্তমান সময়ে দেশ এক গভীর রাজনৈতিক ও সামাজিক সংকট অতিক্রম করছে। এই সংকট উত্তরণে জ্ঞান, যুক্তিবোধ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চা অত্যন্ত জরুরি। মা সরস্বতী সেই আলোকিত চেতনার প্রতীক, যা অজ্ঞতা, বিভ্রান্তি ও অসহিষ্ণুতার বিপরীতে সত্য ও বিবেকের পথ দেখায়। তিনি বলেন, একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়তে হলে শিক্ষাকে মুক্ত চিন্তা, সৃজনশীলতা ও মানবিক চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষাঙ্গনে সহনশীলতা, মতপ্রকাশের…
ডেস্ক নিউউজঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। নির্বাচনের দিন (১২ ফেব্রুয়ারি) এমনিতেই সাধারণ ছুটি থাকে। ভোটের পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় এবার নির্বাচন ঘিরে টানা চার দিন ছুটি থাকছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে করা সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। শফিকুল আলম বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আর ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য সাধারণ ছুটি থাকবে।’ এছাড়া আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন এমনিতেই সাধারণ ছুটি থাকে। ভোটের…
আন্তর্জাতিক ডেস্কঃ আর্কটিক অঞ্চলে ভূ-রাজনীতির ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে গ্রিনল্যান্ড নিয়ে নজিরবিহীন মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার রাশিয়ার নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি জানান, যুক্তরাষ্ট্র যদি ডেনমার্কের কাছ থেকে এই দ্বীপটি কিনে নিতে চায় তবে তার মূল্য হতে পারে প্রায় ১ বিলিয়ন ডলার। এই মূল্যায়নের স্বপক্ষে পুতিন ১৮৬৭ সালে রাশিয়ার কাছ থেকে আমেরিকার আলাস্কা ক্রয়ের ঐতিহাসিক উদাহরণ টেনে আনেন। তিনি বলেন, সে সময় আলাস্কা ৭.২ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল। বর্তমান সময়ে স্বর্ণের মূল্যমান ও ভৌগোলিক আয়তন বিবেচনা করলে গ্রিনল্যান্ডের দাম ১ বিলিয়ন ডলারের আশেপাশে হওয়া উচিত এবং আমেরিকার মতো দেশের জন্য এই অর্থ পরিশোধ করা কোনো কঠিন বিষয় নয়। তবে…