Author: moon

বিশেষ প্রতিবেদকঃ জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট ইস্যুতে বৃহস্পতিবার দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে আনুষ্ঠানিকভাবে আলোচনার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ বিষয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, আমরা এ বিষয়ে আমাদের বক্তব্য গতকাল দলের স্থায়ী কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত খুব পরিষ্কারভাবে আপনাদেরকে জানিয়ে দিয়েছি। ওটাই আমাদের বক্তব্যে। রাজধানীর শেরেবাংলা নগরে শুক্রবার ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণের পরে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটির মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান,…

Read More

বিশেষ প্রতিবেদকঃ উত্তর কোরিয়া শুক্রবার একটি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার পরমাণু শক্তিচালিত সাবমেরিন তৈরির পরিকল্পনা অনুমোদনের প্রায় এক সপ্তাহ পর, শুক্রবার উত্তর কোরিয়ার এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনাটি ঘটল। খবর বার্তা সংস্থা এএফপি’র। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ জানিয়েছে, উত্তর কোরিয়া পূর্ব সাগরের দিকে একটি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ডিজেলচালিত সাবমেরিনগুলোকে তাদের ব্যাটারি রিচার্জ করার জন্য নিয়মিতভাবে ভূপৃষ্ঠে উঠতে হয়, কিন্তু পরমাণু শক্তিচালিত সাবমেরিনগুলো অনেক বেশি সময় ধরে পানির নিচে থাকতে পারে। বিশ্লেষকদের মতে, পরমাণু শক্তিচালিত সাবমেরিন নির্মাণ দক্ষিণ কোরিয়ার নৌ ও প্রতিরক্ষা শিল্পে একটি…

Read More

বিশেষ প্রতিবেদকঃ ঘূর্ণিঝড় কালমেগির প্রভাবে থাইল্যান্ডজুড়ে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। আজ শুক্রবার থেকেই দেশটির বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে থাইল্যান্ডের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। দেশটির শীর্ষ সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্যমতে, আসন্ন ঝড় কালমেগির কারণে শুক্রবার থেকে রোববার পর্যন্ত ব্যাংককসহ থাইল্যান্ডের ৬৫টি প্রদেশে বন্যার ঝুঁকি রয়েছে। বিষয়টি নিয়ে সারা দেশে সতর্কবার্তা জারি করা হয়েছে। রাজধানী ব্যাংকক ছাড়াও দ্রুত বয়ে চলা চাও ফ্রায়া নদীর তীরবর্তী ১০টি প্রদেশকে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। থাইল্যান্ডের দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগ (ডিডিপিএম) জানিয়েছে, চাই নাট প্রদেশের চাও ফ্রায়া ব্যারেজের উজানে নদী দিয়ে বর্তমানে প্রতি…

Read More

বিশেষ প্রতিবেদকঃ চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের উপস্থিতিতে নৌবাহিনীর কাছে দেশটির তৃতীয় বিমানবাহী রণতরীকে এক অনুষ্ঠানের মাধ্যমে হস্তান্তর করা হয়। তৃতীয় বিমানবাহী রণতরীটি কাজে মোতায়েন করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া শুক্রবার এ তথ্য জানিয়েছে। খবরে বলা হয়, দক্ষিণ চীন সাগরে আঞ্চলিক দাবি ও তাইওয়ানের সাথে উত্তেজনা বাড়ার প্রেক্ষিতে, চীনের নতুন বিমানবাহী রণতরী ফুজিয়ানের কমিশনিং সামরিক আধুনিকীকরণ এবং এই অঞ্চলে তাদের সামুদ্রিক শক্তি প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি প্রেসিডেন্ট সি চিনপিংয়ের একটি কৌশলগত প্রচেষ্টা, যা বেইজিংকে শক্তিশালী করতে সাহায্য করবে।

Read More

বিশেষ প্রতিবেদকঃ যুক্তরাষ্ট্রের বহুজাতিক বৈদ্যুতিক গাড়ি কোম্পানি টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক ইতিহাসের সবচেয়ে বড় করপোরেট বেতন-ভাতা প্যাকেজের অনুমোদন পেয়েছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) টেসলার কারখানায় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ৭৫ শতাংশের বেশি শেয়ারহোল্ডার তার জন্য প্রস্তাবিত বেতন-ভাতা প্যাকেজে ভোট দিয়ে সমর্থন জানান। যদিও কিছু বিনিয়োগকারী বলেছেন, এটি অবিশ্বাস্যভাবে ব্যয়বহুল এবং অপ্রয়োজনীয়। অনেকে এটিকে মাস্ককে ধরে রাখার একটি উপায় হিসাবে দেখেছেন এবং বিশ্বাস করেন যে প্যাকেজে নির্ধারিত লক্ষ্যগুলি নিশ্চিত করায় অনেক বিনিয়েযোগকারী পুরস্কৃত হবেন। শেয়ারহোল্ডারদের অনুমোদনের ফলে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্ক আগামী এক দশকে সর্বোচ্চ ১ ট্রিলিয়ন ডলার মূল্যের টেসলার শেয়ার পেতে পারেন।তবে কর ও অন্যান্য কর্তনের পর এই শেয়ারের প্রকৃত…

Read More

আবহাওয়া প্রতিবেদকঃ আবহাওয়া অফিস বলছে, উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় বাংলাদেশের দক্ষিণপূর্বাঞ্চলে অবস্থান করা সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ পরিস্থিতে সংস্থাটি বলছে, আজ শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এর পরের ২৪ ঘণ্টা চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে,…

Read More

বিশেষ প্রতিবেদকঃ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে চুরি করে বের হওয়ার সময় জেনারুল নামের এক আনসার সদস্যকে আটক করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিরাপত্তা কর্মীরা। বৃহস্পতিবার বিকেলে বিমানবন্দরের ৮ নম্বর গেটে এ ঘটনা ঘটে। এ সময় ওই আনসার সদস্যকে তল্লাশি করে তার বুট জুতা, প্যান্ট, শার্টে লুকিয়ে রাখা অবস্থায় অন্তত ১৫টি মোবাইন ফোন পাওয়া যায়। কার্গোর দায়িত্বে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। অভিযুক্ত জেনারুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় বিমান কর্তৃপক্ষ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক নিরাপত্তাকর্মী জানান, আটক জেনারুল বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। বিকেলে যখন তিনি হ্যাঙ্গার গেট দিয়ে বের…

Read More

বিশেষ প্রতিবেদকঃ পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ঢাকা ও গাজীপুরের কয়েকটি এলাকায় আজ শুক্রবার (৭ নভেম্বর) সকাল থেকে ২২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে বলা হয়, তিতাস গ্যাসের পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৯টা থেকে শনিবার (৮ নভেম্বর) সকাল ৭টা পর্যন্ত মোট ২২ ঘণ্টা কড্ডা, কোনাবাড়ী, জরুন, সুরাবাড়ী, কাশিমপুর, মৌচাক, সফিপুর, চন্দ্রা, কালিয়াকৈর, শ্রীপুর, নবীনগর, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া, জিরাবো ও এর কাছাকাছি এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Read More

নেত্রকোনা প্রতিনিধি : ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ফের জোরালোভাবে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার নেত্রকোনায় এ কথা জানান তিনি। প্রেস সচিব বলেন, পতিত সরকারের আমলের কিছু সুবিধা ভোগীরা নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এরা ফ্যাসিস্ট সরকারের পেইড। কাজেই এদের কথায় কিছু হবে না। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন অনুষ্ঠিত হবে। মতবিনিময়কালে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান ও পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ সঙ্গে ছিলেন।

Read More

নিজস্ব প্রতিবেদকঃ দেশের কৃষি খাতে ধান চাষে নতুন প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হচ্ছে। আধুনিক সেচ ব্যবস্থা, উন্নত বীজ ও যান্ত্রিকীকরণ ব্যবহার করে কৃষকরা কম সময়ে বেশি ফসল উৎপাদন করতে পারছেন। কৃষক আলমগীর হোসেন বলেন, “নতুন বীজ এবং যান্ত্রিক প্রযুক্তি ব্যবহার করার পর ধানের ফলন আগের চেয়ে অনেক বেড়ে গেছে।” কৃষি বিশেষজ্ঞরা জানাচ্ছেন, উন্নত প্রযুক্তি ছড়িয়ে দিতে হলে সরকারি প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধি করা জরুরি, যাতে প্রতিটি কৃষক নিরাপদ ও কার্যকরভাবে তা ব্যবহার করতে পারে। সরকারি তথ্য অনুযায়ী, আগামী বছর ধান চাষে আরও আধুনিক প্রযুক্তি ব্যবহার বাড়ানো হবে, যাতে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যায়।

Read More