Author: moon

ইসলামিক ডেস্কঃ মহান আল্লাহর যত গুণাবলি রয়েছে, ক্ষমার গুণ তার অন্যতম। কোরআন-হাদিসের পাতায় পাতায় আল্লাহর ক্ষমা ও মহানুভবতার পরিচয় মুক্তার মতো ছড়িয়ে আছে। আল্লাহ বলেছেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের প্রতি অবিচার করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন  (জুমার)। এ আয়াত থেকে আমরা জানতে পারলাম, পৃথিবীতে এমন কোনো গুনাহ নেই, যার ক্ষমা নেই। তবে এর জন্য তওবা আবশ্যক। অর্থাৎ আল্লাহর হকসম্পৃক্ত সব গুনাহই যথাযথ তওবা করলে আল্লাহ ক্ষমা করে দেন। আর বান্দার হকসম্পৃক্ত গুনাহের ক্ষেত্রে তওবার পাশাপাশি বান্দার কাছ থেকে ক্ষমা চাওয়াও আবশ্যক। মুত্তাকিদের গুণাবলি বর্ণনা করতে গিয়ে সুরা আলে ইমরানে মহান…

Read More

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থা নিয়ে সাংবাদিকদের ব্রিফ করবেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। শুক্রবার রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে এ ব্রিফিং অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ আপডেট নিয়ে সাংবাদিক সঙ্গে কথা বলবেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেড এম জাহিদ হোসেন।

Read More

বিশেষ প্রতিবেদকঃ কম্বোডিয়ায় নতুন করে ‘এফ-১৬’ যুদ্ধবিমান দিয়ে হামলা চালিয়েছে থাইল্যান্ড। কম্বোডিয়া জানিয়েছে, থাইল্যান্ডের বাহিনী বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) প্রিয়াহ ভিহিয়ার প্রদেশে ‘এফ-১৬’ যুদ্ধবিমান দিয়ে নতুন করে হামলা চালিয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম ফ্রেশ নিউজ জানিয়েছে, সকালের দিকে থাই বিমানগুলো নম কমোচ এবং পিক স্বিক এলাকায় বোমাবর্ষণ করে। গত ১২ দিন আগে সংঘাত শুরু হওয়ার পর থেকে উভয়পক্ষের কমপক্ষে ৫৫ জন নিহত হয়েছেন। কম্বোডিয়ার মন্ত্রণালয় জানিয়েছে, সংকল্পের সঙ্গে দেশের আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদা রক্ষা করে চলবে তাদের বাহিনী। অপরদিকে রয়্যাল থাই আর্মি জানিয়েছে, ৭ ডিসেম্বর সংঘাত পুনরায় শুরু হওয়ার পর থেকে তারা ক্যাসিনো এবং হোটেলসহ আন্তর্জাতিক জালিয়াতি…

Read More

বিশেষ প্রতিবেদকঃ ভুয়া তথ্য, গুজব ও বিভ্রান্তিকর কনটেন্টের বিস্তার রোধে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত একটি বিশেষ সেল সক্রিয় করেছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ)। অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুল তথ্য শনাক্ত, যাচাই-বাছাই এবং সত্যতা নিশ্চিত করার কাজ করবে এই সেল। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। এনসিএসএ জানিয়েছে, বিশেষ সেলটি সার্বক্ষণিকভাবে ডিজিটাল প্ল্যাটফর্ম পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে ভুয়া খবর, উসকানিমূলক তথ্য ও বিভ্রান্তি সৃষ্টিকারী কনটেন্ট দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই কার্যক্রম বাস্তবায়নে এনসিএসএ প্রধান উপদেষ্টার প্রেস উইং, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি), বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), বাংলাদেশ টেলিযোগাযোগ…

Read More

বিশেষ প্রতিবেদকঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হচ্ছে না। সে কারণে দুঃখ প্রকাশ করছে সিঙ্গাপুরের বাংলাদেশ হাইকমিশন। শুক্রবার (১৯ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তায় এ তথ্য জানিয়েছে হাইকমিশন। সিঙ্গাপুর প্রবাসীদের উদ্দেশে বার্তায় উল্লেখ করা হয়, গতকাল রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ওসমান হাদি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। যথাযথ কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স না পাওয়ায় তার জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হচ্ছে না। এ জন্য হাইকমিশন দুঃখ প্রকাশ করছে। সিঙ্গাপুর প্রবাসী ভাইদের সিঙ্গাপুরের আইনের প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানাচ্ছি। আমরা যার যার অবস্থান থেকে বিদেহী আত্মার জন্য দোয়া ও মাগফিরাত কামনা…

Read More

বিশেষ প্রতিবেদকঃ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ রাজধানীর বিভিন্ন মসজিদে তার জন্য দোয়া করা হয়। গতকাল বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে হাদি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জুলাই গণঅভ্যুত্থানের লড়াকু যোদ্ধা হাদির মৃত্যুতে আগামীকাল শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। গতকাল রাতে সিঙ্গাপুরে হাদির মৃত্যুর খবর আসার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ ঘোষণা দেন। আজ শুক্রবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে হাদির মরদেহ দেশে পৌঁছানোর কথা। আগামীকাল বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা হবে।…

Read More

বিশেষ প্রতিবেদকঃ জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে আনা হবে। এনসিপির স্বাস্থ্য সেলের প্রধান ও হাদির চিকিৎসায় নিয়োজিত থাকা ডা. আব্দুল আহাদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ওসমান হাদির মরদেহ শুক্রবার বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টা ৫০মিনিটে সিঙ্গাপুর থেকে রওয়ানা হয়ে সম্ভাব্য সময় সন্ধ্যা ৬টা ৫মিনিটে ঢাকায় অবতরণ করবে।’ বাংলাদেশ সময় বৃহষ্পতিবার রাত ৯টা ৪৫মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। গত শুক্রবার রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট রোড এলাকায় রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী সন্ত্রাসীদের গুলিতে গুরুতর…

Read More

খেলাধুলা ডেস্কঃ কেউ প্রায় পুরো দল ধরে রেখেছে। আবার কেউ অধিনায়ককেই ছেড়ে দিয়েছে। কারও পকেটে রয়েছে মাত্র ২ কোটি টাকা। আবার কেউ ৬৪ কোটি নিয়ে নামবে আইপিএলের নিলামে। মঙ্গলাবার (১৬ ডিসেম্বর) আবু ধাবিতে হবে এবারের আইপিএলের মিনি নিলাম। গতবার বড় নিলাম হওয়ায় এবার শুধু জায়গা পূরণের লক্ষ্যে নামবে প্রতিযোগিতার ১০ দল। প্রতিটি দলের চাহিদা আলাদা। দেখে নেওয়া যাক- নিলামে কোন দল কাদের নেওয়ার জন্য ঝাঁপাবে। কলকাতা নাইট রাইডার্স হাতে কত- ৬৪ কোটি ৩০ লাখ টাকা ধরে রাখা ক্রিকেটার- অজিঙ্ক রাহানে, অঙ্গকৃশ রঘুবংশী, অনুকুল রায়, হর্ষিত রানা, মণীশ পাণ্ডে, রমনদীপ সিংহ, রিঙ্কু সিংহ, রভম্যান পাওয়েল, সুনীল নারাইন, উমরান মালিক, বৈভব অরোরা…

Read More

খেলাধুলা ডেস্কঃ মাঠে ফেরার জন‍্য অপেক্ষা বাড়ছে নাহিদা আক্তারের। নারীদের জাতীয় ক্রিকেট লিগের (ডব্লিউএনসিএল) পর বাংলাদেশ ক্রিকেট লিগেও (ডব্লিউবিসিএল) খেলা হচ্ছে না অভিজ্ঞ এই বাঁহাতি স্পিনারের। তবে চোট কাটিয়ে বিসিএল দিয়ে মাঠে ফিরছেন নিগার সুলতানা ও মারুফা আক্তার। চার দল নিয়ে ডব্লিউবিসিএল রাজশাহীতে শুরু হয়েছে সোমবার (১৫ ডিসেম্বর)। আগামী মাসে নেপালে অনুষ্ঠেয় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতির ভালো সুযোগ এই টুর্নামেন্ট। চোটের জন‍্য গত নভেম্বরে ডব্লিউএনসিএলে খেলেননি জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও পেসার মারুফা। সেরে ওঠায় সেন্ট্রাল জোনকে নেতৃত্বে আছেন কিপার-ব‍্যাটার নিগার। সাউথ জোনের হয়ে খেলবেন মারুফা। নির্বাচক সাজ্জাদ আহমেদ জানিয়েছেন, পুরোপুরি সুস্থ না হওয়ায় নাহিদা এই টুর্নামেন্টেও…

Read More

বিনোদন ডেস্কঃ সম্প্রতি সৌদি ট্যুর করেছেন গ্র্যামি অ্যাওয়ার্ডজয়ী মার্কিন র‌্যাপার কার্ডি বি। সফরে তিনি দেশটির ঐতিহ্যবাহী পোশাক হিজাব পরেছেন। পাশাপাশি সৌদি ও সে দেশের মানুষদের নিয়ে প্রশংসার ফুলঝুরি ফুটিয়েছেন তার কথায়। শনিবার (১৩ ডিসেম্বর) সংবাদমাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে এসব তথ্য জানায়। কার্ডি বি ওই দিন তার ইনস্টাগ্রামে নিজের একটি ভিডিও প্রকাশ করেন। সেটির ক্যাপশনে লেখেন, হ্যালো সৌদি আরব। হালাল বি এসেছে। পাশে সৌদির পতাকার রঙের একটি লাভ ইমোজিও জুড়ে দেন তিনি। ভিডিওতে দেখা গেছে, কার্ডি বি একটি সম্পূর্ণ কালো, মেঝে-ছোঁয়া পোশাক পরেছিলেন, যার সঙ্গে ছিল উঁচু হল্টার নেকলাইন, লম্বা কালো গ্লাভস এবং তার কাঁধের ওপর একটি ম্যাচিং হুড। পরে…

Read More