Author: Reporter

ডেস্ক নিউজ : রাজধানীর উত্তরা থেকে বাবার সামনে থেকে ছিনিয়ে নেওয়া উত্তরা গার্লস স্কুলের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মূল অভিযুক্ত লামীন ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১ মে) দুপুরে গাজীপুরের পূবাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। লামীন ইসলাম (১৯), গাজীপুরের কালীগঞ্জ থানার রায়েরদিয়া উলুখোলা এলাকার বাসিন্দা। এর আগে গত ২২ এপ্রিল পরীক্ষা শেষে দুপুরে মেয়েকে নিয়ে বাসায় ফেরার পথে এই অপহরণের ঘটনা ঘটে। ঘটনার ৯ দিনের মাথায় তাকে উদ্ধার করা হলো। ভুক্তভোগীর বাবা মামলার এজাহারে জানান, পরীক্ষা শেষে মেয়েকে নিয়ে বাসার উদ্দেশে রওনা হন। উত্তরা ৬ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কে পৌঁছালে লামীন ইসলামসহ…

Read More

ডেস্ক নিউজ : চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা–২০২৬ উপলক্ষে প্রশ্ন ফাঁস সংক্রান্ত গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার রোধে নজরদারি জোরদারের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত ২৬ এপ্রিল মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত একটি জরুরি নির্দেশনা জারি করে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। নির্দেশনায় বলা হয়, গত ২১ এপ্রিল শুরু হওয়া এসএসসি পরীক্ষা চলাকালীন সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে প্রশ্ন ফাঁসের গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। এ পরিস্থিতিতে এসব গুজব শনাক্ত ও প্রতিরোধে একটি বিশেষ সাইবার মনিটরিং সেল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এতে…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়ার পর মধ্যপ্রাচ্য ছেড়ে চলে গেছে যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড। শুক্রবার এ তথ্য জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। জেরাল্ড ফোর্ড চলে গেলেও ওই অঞ্চলে মার্কিনিদের আরও দুটি রণতরী রয়ে গেছে। জেরাল্ড ফোর্ড বর্তমানে ইউএস ইউরোপিয়ান কমান্ড এরিয়াতে আছে বলে জানিয়েছেন এ কর্মকর্তা। তিনি বলেন, সবমিলিয়ে মধ্যপ্রাচ্যে এখন তাদের ২০টি যুদ্ধজাহাজ আছে। যার মধ্যে রয়েছে রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন এবং ইউএসএস জর্জ এইচডব্লিউ বুশ। গত ১০ মাস ধরে সাগরে অবস্থান করছিল জেরাল্ড ফোর্ড। এটি মধ্যপ্রাচ্যে আসার আগে ছিল ক্যারিবিয়ান অঞ্চলে। সেখানকার দেশ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের আগ পর্যন্ত…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর ভোটগ্রহণ পর্ব শেষ হয়েছে। এখন রাজ্যের রাজনৈতিক বাতাসে অপেক্ষার ভারী চাপ, ফলাফল ঘোষণা হবে ৪ মে। সেদিনই স্পষ্ট হবে রাজ্যের মানুষ কাকে ক্ষমতায় দেখতে চাইছেন। কিন্তু ফল ঘোষণার আগেই বুথফেরত সমীক্ষা বা এক্সিট পোল নিয়ে আলোচনা তুঙ্গে। বিভিন্ন সমীক্ষা সংস্থা তাদের নিজস্ব হিসাব তুলে ধরছে, আর সেই হিসাব ঘিরেই তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক জল্পনা। তবে এই সমীক্ষাগুলো নিয়ে গণমাধ্যমের অবস্থান স্পষ্ট, তারা তথ্য তুলে ধরছে, কিন্তু তার দায় বা দায়িত্ব নিচ্ছে না। কারণ মাঠপর্যায়ে সরাসরি মানুষের সঙ্গে কথা বলে যে সাংবাদিকতার ভিত্তি তৈরি হয়, তার অনেকটাই অনুপস্থিত বর্তমান এক্সিট পোলের পদ্ধতিতে। সমীক্ষাগুলোর দিকে তাকালে…

Read More

ডেস্ক নিউজ : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কলাবাগান থানার এক উপপরিদর্শক (এসআই) ব্যারাক থেকে বেরিয়ে ‘নিখোঁজ’ রয়েছেন। তাঁর নাম রাকিবুল হাসান সরকার (৩২)। গত মঙ্গলবার রাত্রিকালীন ডিউটি করার কথা বলে তিনি থানা ভবনের ব্যারাক থেকে বেরিয়ে যাওয়ার পর আর ফিরে আসেননি। যোগাযোগ করা হলে বৃহস্পতিবার কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক  বলেন, এসআই রাকিবুল হাসান মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রাত্রিকালীন ডিউটির কথা বলে কলাবাগান থানা ভবনের ব্যারাক থেকে সাদাপোশাকে বের হন। পরে চা খেয়ে আবার ব্যারাকে ঢোকেন। নাইট ডিউটি আছে বলে রাত পৌনে আটটার দিকে আবার সাদাপোশাকে ব্যারাক থেকে বের হন। এরপর আর খোঁজ নেই। তাঁকে গরহাজির…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে সংবাদপত্রের স্বাধীনতা গত পঁচিশ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। প্যারিস-ভিত্তিক সংবাদপত্রের স্বাধীনতা বিষয়ক শীর্ষস্থানীয় এনজিও রিপোর্টার্স স্যান্স ফ্রন্টিয়ার্স (আরএসএফ) বা রিপোর্টার্স উইদাউট বর্ডারস প্রকাশিত সূচকে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার নতুন সূচকটি প্রকাশিত হয়েছে। প্রতি বছর আরএসএফ বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা সূচক প্রকাশ করে, যা ১৮০টি দেশে সাংবাদিক এবং গণমাধ্যমগুলোর ভোগ করা স্বাধীনতার স্তর তুলনা করতে ব্যবহৃত হয়। এর র‍্যাংকিংয়ে একটি দেশের সংবাদপত্রের স্বাধীনতার স্তর মূল্যায়ন করার জন্য পাঁচ-পয়েন্টের একটি স্কেল ব্যবহার করা হয়, যা ‘খুব গুরুতর’ থেকে ‘ভালো’ পর্যন্ত বিস্তৃত। ২০০২ সালে আরএসএফ এই সূচক তৈরি শুরু করার পর এবারই প্রথম বিশ্বের অর্ধেকেরও বেশি দেশ…

Read More

 আন্তর্জাতিক ডেস্ক : ইরান যুদ্ধে ‍যুক্তরাষ্ট্রের ব্যয় নিয়ে দেশটির প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ ও আইনপ্রণেতাদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। তিন মাসে গড়ানো এই সংঘাত শুরু হওয়ার পর ক্যাপিটল হিলে এটিই ছিল প্রতিরক্ষা সচিবের প্রথম উপস্থিতি। বুধবার (২৯ এপ্রিল) হাউস আর্মড সার্ভিসেস কমিটির এক শুনানিতে পেন্টাগন জানায়, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ২৫ বিলিয়ন (২৫০০ কোটি ডলার) ডলার ব্যয় করেছে। এই ব্যয়ের একটি বড় অংশ খরচ হয়েছে গোলাবারুদ এবং সামরিক সরঞ্জামের রক্ষণাবেক্ষণ খাতে। কিন্তু ডেমোক্র্যাটিক নেতারা ও বেশ কয়েকজন অর্থনীতিবিদ মনে করেন, এই সংখ্যাটি ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রকৃত ব্যয়ের তুলনায় অনেক কম। তাদের মতে, মার্কিন অর্থনীতি এবং দেশটির ৩৩ কোটি…

Read More

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। নারী-পুরুষের সমান মজুরি নিশ্চিতেও আমরা বদ্ধপরিকর। মহান মে দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মোট ৩৯ কনভেনশন এবং একটি প্রোটোকল অনুস্বাক্ষর করেছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার সঙ্গে নিবিড় ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার বিষয়ে বাংলাদেশ সরকার বদ্ধপরিকর। সে লক্ষ্যেই বিগত ঈদুল ফিতরে দেশের সব শ্রমিকের বেতন, বোনাস ও অন্যান্য সুবিধাদি সময়মতো পরিশোধের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখা হবে। মে দিবসে এ বছরের প্রতিপাদ্য ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত।’ এ প্রতিপাদ্যের…

Read More

ডেস্ক নিউজ : ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হয়েছে। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের অধিবেশনের সমাপনী বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনের সমাপনী সংক্রান্ত রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আহমদের আদেশ পড়ে শোনান। এরপর স্পিকার অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন। এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। এই অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আহমদ এই সংসদের শুরু এবং বছরের প্রথম অধিবেশনের শুরু উপলক্ষে ভাষণ দেন। এর পর সরকারি ও বিরোধী দলের সদস্যারা ভাষণের আলোচনা করেন। শেষ দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব সদস্যদের কণ্ঠ ভোটে গৃহীত হয়। এই প্রথম অধিবেশন ২৫তম দিনে শেষ হয়েছে। অধিবেশন সমাপনীর ঘোষণার আগে স্পিকার হাফিজ…

Read More

ডেস্ক নিউজ : অবিরাম বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। হাওরাঞ্চলসহ নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষক। পাকা ধান ঘরে তোলার আগেই তলিয়ে যাচ্ছে পানির নিচে। আগাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে সারাদেশের ক্ষয়ক্ষতি নিয়ে প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন সংশ্লিষ্ট ব্যুরো, জেলা ও উপজেলা প্রতিনিধিরা। চট্টগ্রাম নগরীতে সামান্য বৃষ্টিতেই ফের জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বুধবার দুপুরে বৃষ্টি বাড়ার সঙ্গে সঙ্গে প্রবর্তক মোড়, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকা, পাঁচলাইশ ও কাতালগঞ্জের বিভিন্ন সড়ক পানিতে ডুবে যায়। হাসপাতালের মর্গেও পানি ঢুকে পড়ে। স্থানীয়দের…

Read More