গুম-খুনের শিকার ও জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে করবী হলে এক অনুষ্ঠানে এই নিয়োগ পত্র তুলে দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, আজকে গুম-খুন শিকার এবং জুলাই অভ্যুত্থানের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র প্রদান করা হয়েছে। এরমধ্যে ১০ জনের হাতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়োগপত্র তুলে দেন। চাকরির নিয়োগপ্রাপ্তরা হলেন ‘গুমের শিকার ইফতেখার আহমেদ দিনারের ভাই ইশফাক আহমেদ, নুরুজ্জামান জনির ভাই মনিরুজ্জামান হীরা, আনোয়ার হোসেন মাহবুবের ভাই আনান হোসেন নূর, সেলিম রেজা পিন্টুর ভাই হাসনাইন রেজা এবং খালেদ হোসেন সোহেলের স্ত্রী শাম্মী সুলতানা। জুলাই অভ্যুত্থানে…
Author: Nasim
আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার ব্যক্তিত্ব আইরিন জুবাইদা খান জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। শুক্রবার (২৮ আগস্ট) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে আইরিন খান তার পরিচয়পত্র পেশ করেন। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর মধ্য দিয়ে তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। মানবাধিকার, আন্তর্জাতিক আইন, শরণার্থী সুরক্ষা, আইনের শাসন ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে আইরিন খানের কয়েক দশকের আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে। দীর্ঘ কর্মজীবনে তিনি জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আইরিন খান ২০২০ সাল থেকে মতামত ও মতপ্রকাশের স্বাধীনতার অধিকার সুরক্ষা ও প্রসারবিষয়ক জাতিসংঘের স্পেশাল…
লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করতে তথ্য প্রদানকারীদের জন্য বড় অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে নির্ধারিত সময়সীমার মধ্যে অগ্রগতি দেখাতে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শনিবার সকালে রাজধানীর রাজারবাগস্থ ‘বাংলাদেশ পুলিশ অডিটরিয়াম’-এ পুলিশ হেডকোয়ার্টার্স আয়োজিত ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সম্মেলনে (এপ্রিল-জুন ২০২৬: দ্বিতীয় কোয়ার্টার) প্রধান অতিথির বক্তব্য প্রদান শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নয়ন এবং পুলিশ বাহিনীকে জনবান্ধব ও জনপ্রত্যাশিত সংস্থায় পরিণত করে এর ভাবমূর্তি উজ্জ্বল করতে নিয়মিত কৌশলগত পরিকল্পনা গ্রহণ…
বিলের পানিতে ছুটে চলছে একের পর এক নৌকা। মাঝিদের হাতে দ্রুত উঠানামা করছে বৈঠা। চারিদিকে শুধুই ছলাৎ ছলাৎ শব্দ। মাঝে মধ্যে নৌকা থেকে হাঁক ছেড়ে মাঝিদের সাহস জোগানো হচ্ছে। কার নৌকা আগে পৌঁছাবে, তা নিয়ে টানটান উত্তেজনা। বিলের দুই পাড় থেকে হাজারো নারী-পুরুষ,বয়োবৃদ্ধ ও শিশুরা করতালি ও হর্ষধ্বনিতে মাঝিদের উৎসাহ দিচ্ছেন। দীর্ঘ কয়েক বছর পর এমন মনোমুগ্ধকর দৃশ্যের দেখা মিলেছে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামের আষাঢ়ের বিলে। শুক্রবার বিকেলে স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী নৌকা বাইচকে ঘিরে পুরো এলাকা পরিণত হয় উৎসবের মিলনমেলায়। নৌকা বাইচের পাশাপাশি বিলের পাড়ে বসে গ্রামীণ মেলা। মেলায় বিভিন্ন পসড়া নিয়ে হাজির হন দূর-দূরান্ত…
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান অভিযোগ করেছেন, ইসরায়েলের ‘যুদ্ধবাজ’ সরকার উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। একইসঙ্গে তিনি আঞ্চলিক উত্তেজনা মোকাবিলায় মুসলিম দেশগুলোর মধ্যে আরও ঘনিষ্ঠ ও শক্তিশালী সহযোগিতার আহ্বান জানান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এক বক্তব্যে এরদোগান বলেন, ইহুদিবাদ (জায়নবাদ) তার প্রতিবেশীদের শান্তির জন্য হুমকি সৃষ্টি করছে। মানবিক মূল্যবোধ রক্ষায় যারা কাজ করছে, ইসরায়েল তাদেরও লক্ষ্যবস্তু করছে বলে অভিযোগ করেন তিনি। আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের যথাযথ জবাব দিচ্ছে না বলেও সমালোচনা করেন এরদোগান। তার ভাষায়, ইসরায়েলের ‘গণহত্যার নেটওয়ার্কের’ এমন কিছু কর্মকাণ্ড রয়েছে, যা আন্তর্জাতিক আইন, নীতি, মূল্যবোধ ও…
নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা ৫৮৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শুধু নেপালেই ৫৭৯ জনের মরদেহ মিলেছে। আর চীনের তিব্বতে এখন পর্যন্ত পাঁচজনের নিহতের খবর পাওয়া গেছে। দুই দেশ মিলিয়ে নিখোঁজ মানুষের সংখ্যা ২ হাজার ৪৮২ জন। শনিবার এ রিপোর্ট লেখা (সকাল ১০টা) পর্যন্ত বিশ্ব গণমাধ্যমগুলোর প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৫৭৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন ১ হাজার ৯২৪ জন। অন্যদিকে, চীনের তিব্বতে বন্যা ও ভূমিধসে পাঁচজন নিহত এবং ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন। ফলে দুই দেশ মিলিয়ে নিহতের সংখ্যা ৫৮৪ এবং নিখোঁজের সংখ্যা ২ হাজার…
নিজস্ব প্রতিবেদক : জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে (ডিপিএইচই) যেন নিয়ম-কানুনের তোয়াক্কা না করেই ক্ষমতার একচ্ছত্র বলয় গড়ে উঠেছে—এমন অভিযোগ ক্রমেই জোরালো হচ্ছে। আর সেই বলয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল আউয়াল। গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের প্রতিবেদনে তার বিরুদ্ধে গুরুতর অনিয়ম ও দুর্নীতির তথ্য থাকার অভিযোগ সত্ত্বেও অস্বাভাবিক দ্রুততায় অধিদপ্তরের গুরুত্বপূর্ণ পদগুলো তার দখলে যাওয়ার ঘটনায় তোলপাড় শুরু হয়েছে সংশ্লিষ্ট মহলে। অভিযোগ রয়েছে, নিজ পদের অতিরিক্ত হিসেবে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চলতি দায়িত্বে থাকা আব্দুল আউয়াল মাত্র দুই মাসেরও কম সময়ে অতিরিক্ত প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্ব এবং একই সঙ্গে প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্ব বাগিয়ে নেন। ফলে অধিদপ্তরের শীর্ষ তিনটি গুরুত্বপূর্ণ পদে একই কর্মকর্তার দায়িত্ব…
নিজস্ব প্রতিবেদক : ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই উত্তাল সময়ে আন্দোলনকারীদের ওপর হামলা, আন্দোলন প্রতিহত করার অপ- তৎপরতা এবং সহিংসতার অভিযোগে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বহু নেতা-কর্মীর নাম সামনে এসেছে। এবার সেই তালিকায় নতুন করে আলোচনায় এসেছে যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী আকলিমা আক্তার এষার নাম। অভিযোগ উঠেছে, ২০২৪ সালের আন্দোলনের উত্তাল সময়ে রাজধানীর মিরপুর-১০ এলাকায় আন্দোলনকারীদের বিরুদ্ধে সক্রিয় অবস্থান নিয়েছিলেন এষা। স্থানীয় একাধিক সূত্রের দাবি, তৎকালীন ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাপ্পির সঙ্গে রাজনৈতিকভাবে সক্রিয় থেকে আন্দোলন প্রতিহত করার বিভিন্ন তৎপরতায় তিনি যুক্ত ছিলেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো—এ পর্যন্ত এষার বিরুদ্ধে…
শেরপুরের ঝিনাইগাতীতে ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগে একটি চক্রকে চিহ্নিত করেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, চক্রটি ঘোড়া জবাই করে সেই মাংস গরুর মাংস হিসেবে বাজারে বিক্রি করে আসছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ঘোড়ার মাংসের আলামত জব্দ করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে উপজেলার নলকুড়া ইউনিয়নের পশ্চিম ভালুকা এলাকার ফরহাদের বাড়ির পেছনে ফুলহারি নামক স্থানে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছে, ফুলহারি এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে ঘোড়া জবাই করে মাংস বিক্রির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন নাগরিকেরা দীর্ঘদিন ধরে খোঁজখবর রাখছিলেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার…
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নিজস্ব অর্থায়ন এবং তত্ত্বাবধানে ২৫ দিনের মধ্যে সংস্কার কাজ শেষে কামরাঙ্গীরচর লোহার সেতু চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সকালে সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম সেতুটির উদ্বোধন ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, নগরবাসীর যাতায়াত সুগম ও নিরাপদ করতে সিটি করপোরেশন বদ্ধপরিকর। নিজস্ব অর্থায়নে রেকর্ড সময়ের মধ্যে এই কাজ সম্পন্ন করা তারই একটি প্রমাণ। তিনি আরও বলেন, কামরাঙ্গীরচরের ঐতিহ্যবাহী এই সেতুটির ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণের লক্ষ্যে আট লেন প্রকল্প সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে সেতুটি কেবল পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত থাকবে। ১৪৫ মিটার দৈর্ঘ্য এবং ৪.২ মিটার প্রস্থ বিশিষ্ট এই গুরুত্বপূর্ণ সেতুটি…