Author: Nasim

ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাত নিয়ে ‘ইরান জিতছে’—এমন একটি ধারণা তৈরি হয়েছে। তবে বাস্তব পরিস্থিতি বলছে, যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, বিশেষ করে হরমুজ প্রণালীকে ঘিরে ইরানের দর-কষাকষির ক্ষমতা ততই কমে আসছে। এমন বিশ্লেষণ প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। সংবাদমাধ্যমটির বিশ্লেষণ অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কয়েক সপ্তাহ ধরে ইরানের ওপর ব্যাপক বিমান হামলা চালিয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি করেছে এবং তেহরানের ওপর নানা ছাড়ের দাবি জানিয়েছে। কিন্তু ইরান আত্মসমর্পণ করেনি। দেশটির সরকার এখনও ক্ষমতায় রয়েছে এবং ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতাও আঞ্চলিকভাবে হুমকি হয়ে আছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হরমুজ প্রণালী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল ব্যাহত করার সক্ষমতা ইরানের রয়েছে। এর…

Read More

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের নেতৃত্বাধীন এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, গণতান্ত্রিক রূপান্তর এবং আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের সক্রিয় ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সোমবার জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের জনগণ চিরকালই গণতন্ত্রকামী এবং তারা গণতন্ত্রের মহান আদর্শ রক্ষায় বারবার জীবন উৎসর্গ করেছেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এদেশের মানুষ নিজেদের অধিকার আদায় ও সুশাসন প্রতিষ্ঠায় আত্মত্যাগ করতে পিছপা হননি। ইতিহাস সাক্ষী দেয়, এ দেশের সাধারণ মানুষ কখনোই কোনো স্বৈরাচারী শাসনকে মেনে নেয়নি বা…

Read More

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ভোটার দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। যারা সবাই স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন। সোমবার (৩১ আগস্ট) নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান। সচিব জানান, ৩১ জুলাই পর্যন্ত যাদের বয়স ১৮ বছর হয়েছে, তাদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সব মিলিয়ে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। হালনাগাদে ভোটার বেড়েছে ৪ লাখ ৫৪ হাজার ৪০৩ জন। ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০…

Read More

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিসিএস (কর) ক্যাডারের ৩৬ জন অতিরিক্ত কর কমিশনার পদে বড় ধরনের রদবদল করা হয়েছে। বদলি করা এসব কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। রবিবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর প্রশাসন-১ শাখা থেকে প্রথম সচিব ওয়াকিল আহমদ স্বাক্ষরিত ও জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, বদলি হওয়া ৩৬ জন কর্মকর্তা ও তাদের নতুন কর্মস্থল হলো- দীপক কুমার চক্রবর্তীকে কর আপিল অঞ্চল-চট্টগ্রামের আপিলাত রেঞ্জ-১ থেকে চট্টগ্রাম কর আপিল অঞ্চল-০২-এর আপিলাত রেঞ্জ-১ এ বদলি করা হয়েছে। মোহাম্মদ আব্দুল্লাহকে কর পরিদর্শন পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পদ থেকে ঢাকা কর অঞ্চল-১১-এর পরিদর্শী রেঞ্জ-১ এ বদলি করা হয়েছে। মোহাম্মদ শাহাদাত হোসেনকে…

Read More

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে জাপানের ভূখণ্ডে থাকা মার্কিন সামরিক স্থাপনা ব্যবহৃত হলে এর দায় জাপান সরকারকেও নিতে হবে। এ বিষয়ে জাপানের জনগণকে তাদের সরকারের কাছে জবাবদিহি দাবি করার আহ্বান জানিয়েছেন তিনি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম। আরাগচি বিশেষ করে জাপানের ভূখণ্ডে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও অন্যান্য সামরিক স্থাপনা কীভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ব্যবহৃত হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন। সম্প্রতি জাপানের মিসাওয়া বিমানঘাঁটি থেকে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যের উদ্দেশে পাঠানো হয়েছে এবং সেগুলো ইরানে হামলায় ব্যবহৃত হয়েছে—এমন খবরের প্রতিক্রিয়ায় আরাগচি এসব…

Read More

আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি মো. হাবিবুল গনি শপথ নিয়েছেন। আজ রবিবার সকাল সাড়ে ৯টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. আরশাদুর রউফ এবং সুপ্রিম কোর্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত ২৭ আগস্ট রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন। আইন মন্ত্রণালয়ের জারি করা গেজেট প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়েছে।

Read More

নড়াইলে দুই দিনব্যাপী ‘সুলতান উৎসব’ সমাপ্ত হয়েছে। এস এম সুলতান শিশু চারু ও চারুকলা ফাউন্ডেশনের আয়োজনে শনিবার রাতে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্ত্বরে সুলতান উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো: মোস্তাফিজুর রহমান আলেক। এ সময় আরও উপস্থিত ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক হায়দার আলী দেওয়ান, এস এম সুলতান শিশু চারু ও চারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ, সদস্য সচিব সসীম সরকার প্রমুখ। সমাপনী দিনে ‘আলোকচিত্র প্রদর্শনীতে’ অংশ নেয়া গণমাধ্যমকর্মী ফরহাদ খানসহ শ্রেষ্ঠ ৫ জনকে পুরষ্কৃত করা হয়। আলোকচিত্র প্রদর্শনীতে মোট ৫৫ জনের আঁকা ছবি স্থান পায়। এছাড়া রাতে…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘এ দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং ভুক্তভোগীদের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ।’ সরকারের পক্ষ থেকে গুম-খুনের শিকার এবং জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ও শহীদ পরিবারগুলোর পাশে থাকার দৃঢ় আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সীমিত সম্পদের মধ্যেও আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আপনাদের পাশে থাকার। যে অপূরণীয় ক্ষতি আপনাদের হয়েছে, তা কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। তবুও আমরা আপনাদের সাথে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।’ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। গুম-খুনের শিকার পরিবার এবং জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ও শহীদ পরিবারের ৭৪ জন সদস্যের হাতে আনুষ্ঠানিকভাবে চাকরির নিয়োগপত্র প্রদান…

Read More

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশে পর্যাপ্ত সার সরবরাহ ও মজুদ রয়েছে। তবে কৃষকের কাছে সঠিকভাবে সার পৌঁছাতে নানা সমস্যা সৃষ্টি করা হচ্ছে। ডিলারদের একটি অংশ কৃষকদের মধ্যে যথাযথভাবে সার বিতরণ না করায় কৃত্রিম সংকট তৈরি হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টার দিকে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে প্রশাসন ও জেলার নিবন্ধিত রাসায়নিক সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। পঞ্চগড় জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ সভার আয়োজন করে। ক্ষুদ্র কৃষকদের দিনের পর দিন, এমনকি ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে সার সংগ্রহ করতে হচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সার বিতরণ ব্যবস্থার সংকট কাটাতে…

Read More

পারমাণবিক অস্ত্র পরীক্ষা বিশ্বাস বিনষ্ট করে তাই বিশ্বের সমস্ত পারমাণবিক শক্তিধর দেশকে পরীক্ষা স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। শনিবার (২৯ আগস্ট) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বার্তায় গুতেরেস জানান, অতীতের পারমাণবিক পরীক্ষার প্রভাব নিয়ে বেঁচে থাকা জনগোষ্ঠীকে পারমাণবিক পরীক্ষাগুলো প্রতারিত করে। তিনি সার্বিক পারমাণবিক পরীক্ষা নিষেধাজ্ঞা চুক্তি (সিটিবিটি) অবিলম্বে কার্যকর করতে বিশ্বনেতাদের প্রতি তাগিদ দেন। রাশিয়া পরমাণু অস্ত্র বহনে সক্ষম একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করার পর জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে এই আহ্বান এল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আরখাংগেলস্ক অঞ্চলের প্লেসেটস্ক কসমোড্রোম থেকে উৎক্ষিপ্ত কঠিন জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্রটি…

Read More