Author: News Desk

বিশেষ প্রতিনিধিঃ দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, কোম্পানিটি সুইজারল্যান্ডভিত্তিক লাইফ সার্কেল নিউট্রিশন কোম্পানির তৈরি হার্বাল কক্সিডিউস্ট্যাট “হার্ব-অল-কক্স” পণ্যের ডোজ কমিয়ে এবং অবৈধভাবে রিপ্যাকিং করে বাজারজাত করেছে। পোল্ট্রি খামারগুলো দাবি করেছে, তারা গত চার বছর ধরে এই পণ্য ব্যবহার করছে। কিন্তু অভিযোগে বলা হয়েছে, ডোজ কমানোর কারণে খামারে পাখির রোগপ্রতিরোধ ক্ষমতা হ্রাস পেয়েছে এবং উৎপাদনে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। খামার মালিকদের বক্তব্যে বলা হয়েছে, এ ধরনের প্রতারণা অব্যাহত থাকলে অ্যান্টিবায়োটিক-রহিত ও স্বাস্থ্যসম্মত খাদ্য উৎপাদনের উদ্যোগ বিপন্ন হবে এবং পোল্ট্রি মাংসের মাধ্যমে ক্ষতিকর উপাদান মানুষের শরীরে প্রবেশ করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ডোজ কমানো বা…

Read More

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ২নং পত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহীন হাওলাদার নিজের জীবনের ওপর হামলা অপহরণচেষ্টা এবং পরবর্তীতে তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। শনিবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহীন বলেন, ২০২১ সালের ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হাওলাদার মোয়াজ্জেম হোসেনকে পরাজিত করে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। দায়িত্ব গ্রহণের পর থেকেই এলাকার শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ছাত্রজীবনে তিনি জিয়ানগর উপজেলা ছাত্রদলের সঙ্গে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে শ্রমিক দলের জিয়ানগর উপজেলা সভাপতি ছিলেন।…

Read More

নিজস্ব সংবাদদাতাঃ ঢাকায় বসবাসরত ভান্ডারিয়ার  কল্যাণ সমিতি মতবিনিময় আয়োজন করা হয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য শক্তিশালী-সেবা-মনস্ক ও স্বচ্ছ সংগঠন গড়ে তুলতে পরিকল্পনা উপস্থাপন ভান্ডারিয়া কল্যাণ সমিতি,ঢাকা’র উদ্যোগে আয়োজিত ঢাকায় বসবাসরত ভান্ডারিয়ার পেশাজীবীদের সাথে মতবিনিময় সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন টিপু বলেছেন, ভান্ডারিয়া কল্যাণ সমিতি,ঢাকা কখনোই কোনো প্রকার চাঁদাবাজি, কিংবা কারো রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হওয়া বা কোনো ব্যক্তিস্বার্থে ব্যবহৃত হয়নি। এটি সর্বদা কল্যাণ, সততা ও সামাজিক মর্যাদার পথে পরিচালিত একটি সংগঠন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্তিশালী, সেবা-মনস্ক ও স্বচ্ছ সংগঠন গড়ে তোলার প্রত্যয়ে উপস্থিত পেশাজীবিদের উদ্দেশ্যে সংগঠনের আগামীদিনের পরিকল্পনা তুলে ধরে সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, ঢাকায় সংগঠনের জন্য স্থায়ী…

Read More

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ হেমন্তের কোমল রোদ, শীতের আগমনী বার্তা আর সাহিত্যপ্রেমীদের উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছিল চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা। শনিবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী গুমাইবিলে রাঙ্গুনিয়া সাহিত্য পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয় হেমন্তকাল কবিতা উৎসব ও পিঠা উৎসব-২০২৫। উৎসবে অংশ নেন উপজেলার বিভিন্ন প্রজন্মের কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সংস্কৃতিপ্রেমীরা। কবিতা পাঠ, সংগীত, পিঠা উৎসব ও কবিতা প্রতিযোগিতার মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজন পরিণত হয় মিলনমেলায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া সাহিত্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি কবি পারভীন আক্তার এবং সঞ্চালনা করেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহী মুহাম্মদ ইলিয়াছ। আলোচনা পর্বে বক্তব্য দেন পরিষদের উপদেষ্টা মাস্টার মুহাম্মদ সেলিম, রহিম উদ্দিন সিকদার, সমিরণ বড়ুয়া, পুষ্প বড়ুয়া,পরিষদের পক্ষে …

Read More

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা ভুলিয়ে দিতে একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত। সোমবার বেলা ১১টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঠাকুরগাঁও জেলা ইউনিট কমান্ড আয়োজিত জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। ফখরুল বলেন, ‘মুক্তিযুদ্ধের দিনগুলোকে মুছে দিতে চাওয়া হচ্ছে, কিন্তু সেই ইতিহাস কখনো ভুলে যাওয়া সম্ভব নয়। আমরা বুকের ভেতর মুক্তিযুদ্ধকে বয়ে বেড়াচ্ছি। এটি আমাদের অস্তিত্বের অংশ।’ তিনি আরও বলেন, যারা মুক্তিযুদ্ধের সময়ে মা-বোনদের পাকিস্তানি হানাদারদের হাতে তুলে দিয়েছিল বা হাজার হাজার নিরীহ মানুষকে হত্যায় সহযোগিতা করেছিল, তাদের সঙ্গে কোনো আপস হতে পারে না। এরা বারবার মুখ…

Read More

ডেস্ক নিউজঃ আগামী ২০২৬ সালে বাংলাদেশের সরকারি ও আধা-সরকারি অফিসগুলোতে মোট ২৮ দিনের ছুটি থাকবে। এই ছুটির মধ্যে সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশে ছুটি থাকবে প্রতিটি ১৪ দিন করে, যা গত রোববার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করেছে। এছাড়া ধর্মভিত্তিক ঐচ্ছিক ছুটি রাখা হয়েছে। মুসলিম কর্মচারীরা নিতে পারবেন ৫ দিন, হিন্দু ধর্মের কর্মচারী ৯ দিন, খ্রিষ্টান ধর্মের জন্য ৮ দিন, বৌদ্ধ ধর্মের জন্য ৭ দিন, আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ২ দিন। তবে প্রত্যেক কর্মচারী তার নিজ ধর্ম অনুযায়ী সর্বোচ্চ ৩ দিনের ঐচ্ছিক ছুটি বছরের শুরুতেই কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে নিতে পারবেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, যারা সরকারের কর্তৃক অত্যাবশ্যক হিসেবে…

Read More

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা ওয়াসার নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ নিয়ে আবারও শুরু হয়েছে বিতর্ক। সংস্থার বর্তমান অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুস সালাম ব্যাপারীকে এই পদে বসানোর জন্য নানাভাবে প্রক্রিয়া বদলে ফেলার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে— তাঁর যোগ্যতা নিশ্চিত করতে একাধিকবার নিয়োগের শর্ত পরিবর্তন করা হয়েছে, এমনকি তাঁকে দ্রুত পদোন্নতিও দেওয়া হয়েছে। ওয়াসার সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা ছিল, যোগ্য প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। কিন্তু সেটি মানা হয়নি। ৩৭ জন আবেদনকারী থাকার পরও কাউকে ডাকা হয়নি। বরং সরাসরি তিনজনের তালিকা তৈরি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, যেখানে প্রথমেই রাখা হয়েছে আব্দুস সালামের নাম। এরপর সেই তালিকাই প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো হয়েছে। তবে…

Read More

নিজস্ব প্রতিবেদকঃ ২০১৩ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-র বৈজ্ঞানিক সহকারী পদে নিয়োগ সংক্রান্ত একটি গোপন দুর্নীতি চিত্র উঠে এসেছে। সেই সময় মোট ২০টি শূন্য আসনে লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছিল। স্বাভাবিক নিয়মে বাছাই কমিটি লিখিত পরীক্ষার নম্বর, কোটাসহ বিভিন্ন মানদণ্ড বিবেচনায় নিয়ে ১৮ জন প্রার্থীর নিয়োগ সুপারিশ করেছিল। পরে সেই সুপারিশ অনুযায়ী নিয়োগ দেয়া হয়েছিল। কিন্তু দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর তদন্তে দেখা গেছে, সুপারিশপ্রাপ্ত ওই ১৮ জনের বাইরে ৪২ জন প্রার্থীকে সম্পূর্ণ অনিয়মভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। তারা কেউ আবেদন করেনি, কেউ পরীক্ষায় উত্তীর্ণ হয়নি — তবু নিয়োগ পেয়েছে। উদাহরণস্বরূপ, ২৫ জন লিখিত পরীক্ষায় পাশ করতে পারেনি। ১৪ জন…

Read More

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী প্রকৌশলী মো. মোহাম্মদ গোলাম কিবরিয়ার বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে সংস্থাটি। ডিএসসিসির সচিব মোহাম্মদ শফিকুল ইসলাম স্বাক্ষরিত দপ্তর আদেশে (স্মারক নং: ৪৬.২০১.০৩১.০০.০২.০০৯.২০০৮–৩৭৩০, তারিখ ২৬ অক্টোবর ২০২৫) গঠিত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পরিবহন) মোহাম্মদ নাছিম আহমেদ। সদস্য হিসেবে রয়েছেন প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা মো. জয়নুল আবেদীন এবং সদস্য–সচিব হিসেবে দায়িত্বে আছেন অঞ্চল–১০ এর নির্বাহী প্রকৌশলী মো. আহসান হাবিব। দপ্তর আদেশে বলা হয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে। ইতোমধ্যে কমিটি মাঠপর্যায়ে তদন্ত কাজ…

Read More

আবহাওয়া ডেস্কঃ কয়েক দিন ধরেই দেশের উত্তরাঞ্চলে বইছে হিমেল হাওয়া, বেড়েছে কাঁপুনি ধরানো শীতের অনুভূতি। বিকেল নামলেই বাতাসে ছড়িয়ে পড়ছে ঠাণ্ডার ছোঁয়া। মনে হচ্ছে, শীত যেন দুয়ারে কড়া নাড়ছে।  আবহাওয়ার পূর্বাভাস বলছে, সামনে আরও কমবে তাপমাত্রা। ইতোমধ্যে রাজশাহীর তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে এসেছে। রোববার (৯ ফেব্রুয়ারি) দেশের আবহাওয়া পর্যবেক্ষণে কাজ করা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে আজ রাতেই দেশের বিভিন্ন জেলায় তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। এক ফেসবুক পোস্টে তারা জানায়, রোববার রাত থেকে ১৫ নভেম্বর রাত পর্যন্ত পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, শেরপুর, জামালপুর…

Read More