Author: News Desk

বিশেষ প্রতিবেদকঃ নোয়াখালী মেডিকেল কলেজ ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে স্থবির হয়ে আছে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণ প্রকল্প। প্রায় এক যুগ আগে প্রকল্পটির কাজ শুরু হলেও এখনো তা আলোর মুখ দেখেনি। বরং অধিগ্রহণ করা জমির একটি বড় অংশ দখল করে রেখেছে প্রভাবশালী মহল, যার কারণে হাসপাতাল নির্মাণ কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে। সোমবার (১১ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আশরাফ উদ্দীন ফোন করে অভিযান স্থগিতের ঘোষণা দেন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। কলেজের শিক্ষার্থীরা জানান, সরকারি নির্দেশনা ও বরাদ্দ থাকা সত্ত্বেও দীর্ঘদিন…

Read More

বিশেষ প্রতিবেদকঃ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর আওতাধীন “আরবান রেজিলিয়েন্ট টাউন ডেভেলপমেন্ট প্রজেক্ট” বা সংক্ষেপে আর ইউ টি ডিপি (RUTDP) নামের বিশাল এই প্রকল্পে একের পর এক অনিয়ম আর বিতর্কে জড়াচ্ছে কর্মকর্তারা। প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকার এই প্রকল্পে সরকারি অর্থে নিয়োগ দেওয়া হয়েছে শতাধিক কর্মকর্তা, কনসালটেন্ট ও ফার্ম। কিন্তু প্রকল্পের কর্মকাণ্ডের চেয়ে বেশি আলোচনায় এখন প্রকল্পের এক শীর্ষ কনসালটেন্ট নূরুল আমিন তালুকদার—যাকে নিয়ে নানা অভিযোগ ঘুরে বেড়াচ্ছে অফিসের ভেতরে-বাইরে। সূত্র জানায়, নূরুল আমিন তালুকদার এই প্রকল্পের ডি এম এস (DMS) কনসালটেন্ট হিসেবে দায়িত্বে আছেন। অভিযোগ রয়েছে, তিনি নাকি এই পদে আসীন হয়েছেন ঘুষের বিনিময়ে। প্রকল্পের সাবেক প্রজেক্ট ডিরেক্টর…

Read More

বিশেষ প্রতিবেদকঃ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর নির্বাহী প্রকৌশলী ফিরোজ আলম তালুকদারকে ঘিরে দপ্তরজুড়ে চলছে ব্যাপক তোলপাড়। তাঁর বিরুদ্ধে একের পর এক দুর্নীতি, ঘুষ বাণিজ্য ও প্রভাব খাটিয়ে নিয়োগ-বদলির অভিযোগে প্রতিষ্ঠানটি এখন সরগরম। সম্প্রতি তাঁর অনিয়ম ও সহযোগীদের দূর্নীতির খবর গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। অভিযোগ উঠেছে, সংবাদ প্রকাশ ঠেকাতে ফিরোজ আলম তালুকদার সংশ্লিষ্ট প্রতিবেদককে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন। এ ঘটনায় প্রতিবেদক ও তাঁর সহকর্মী শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং–৭১৪/২৫) করেছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) তালিকাভুক্ত ফিরোজ আলম তালুকদার দীর্ঘদিন ধরেই এলজিইডির সবচেয়ে বিতর্কিত কর্মকর্তা হিসেবে পরিচিত। ২০১৫ সালে দুদক তাঁকে অবৈধ সম্পদ…

Read More

ডেস্ক নিউজঃ ঢাকার বিভিন্ন স্থানে গতকাল একযোগে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় রাজধানী জুড়ে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়েছে। সারাদিনে অন্তত ১১ টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং তিনটি বাসে আগুন দেয়া হয়েছে। কোনো বড় ধরনের হতাহতের খবর না পাওয়া গেলেও ঘটনায় শহরে নিরাপত্তা বজায় রাখতে ইতোমধ্যেই ব্যাপকতবে তৎপরতা বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও র‌্যাব যৌথ কার্যক্রম শুরু করেছে এবং ধর্মীয় সম্প্রীতি ক্ষুন্ন করার যে কোনও চেষ্টা কঠোরতার সঙ্গে দমন করা হবে। পুলিশের নির্দেশে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত রাজধানীর সব থানাকে টহল, নজরদারি ও গৌণ প্রতিরোধ ব্যবস্থা…

Read More

আবহাওয়া ডেস্কঃ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সারা দেশে টেকসই পানি ব্যবস্থাপনা, নদী পুনঃখনন, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার এবং পরিবেশবান্ধব জীবিকা গঠনের লক্ষ্যে ১৮টি প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। ‘জলবায়ু পরিবর্তন ট্রাস্টি বোর্ডের সভায় সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গতকাল সোমবার সচিবালয়ে ‘জলবায়ু পরিবর্তন ট্রাস্টি বোর্ডের ৬৫তম সভায় এই সিদ্ধান্ত হয়।  অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে বাগেরহাট, নওগাঁ, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলায়- ‘প্রাকৃতিক সম্পদ, নবায়নযোগ্য জ্বালানি ও নিরাপদ পানির মাধ্যমে জলবায়ু সহনশীল পরিবেশ গঠন’-প্রকল্প গ্রহণ করা হয়েছে। নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার বড়াল নদী ও মির্জা মাহমুদ খাল পুনঃখনন ও সৌন্দর্যবর্ধনের জন্য প্রকল্প অনুমোদন করা হয়েছে।…

Read More

ডেস্ক নিউজঃ রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে ধর্মীয় সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিঘ্ন ঘটানোর যেকোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছে সরকার। সোমবার (১০ নভেম্বর) এক সরকারি বিবৃতিতে জানানো হয়, সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ককটেল বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে, ককটেল হামলার ঘটনায় ২৮ বছর বয়সি এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। প্রাথমিক তদন্তে তাকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে। প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রেস উইংয়ের প্রকাশিত বিবৃতিতে বলা হয়, সন্দেহভাজন ওই ব্যক্তিকে কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথেড্রাল ও সেন্ট…

Read More

আবহাওয়া ডেস্কঃ বিশ্বজুড়ে ক্রমেই বাড়ছে বায়ুদূষণের প্রকোপ। দীর্ঘদিন ধরেই দূষণে শীর্ষ অবস্থানে থাকা মেগাসিটি ঢাকার বাতাসও আবারও অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে। কিছুদিন আগে সামান্য উন্নতি দেখা গেলেও গত কয়েক দিনে রাজধানীর বায়ুমান আবারও নেমে এসেছে বিপজ্জনক মাত্রায়। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ২২২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ঢাকা। সংস্থাটির সূচকে এই মান ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। একই সময়ে ভারতের রাজধানী দিল্লি ৭৭৮ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে আছে পাকিস্তানের লাহোর (৪৮০), তৃতীয় স্থানে উজবেকিস্তানের তাশখন্দ (২৩১) এবং পঞ্চম স্থানে ভারতের কলকাতা,…

Read More

বিশেষ প্রতিবেদকঃ জাতীয় পার্টির দফতর সম্পাদক মাহমুদ আলমের বাবা হাফেজ জাহাঙ্গীর আলম (৭৬) ইন্তেকাল করেছেন। “ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন।” জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, মরহুম জাহাঙ্গীর আলমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। পৃথক এক শোকবার্তায় জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, মরহুম জাহাঙ্গীর আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ২ মেয়ে, নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ এশা জানাযা শেষে মরহুমকে আজিমপুর কবরস্থানে…

Read More

বিশেষ প্রতিবেদকঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যানের সরকারি বাসভবন সংস্কারকাজে এক অত্যান্ত প্রকাশ্য অনিয়ম ঘটেছে—প্রথমে হিসাব করা হয় মাত্র ৩০ লাখ টাকায় হবে যে কাজ, শেষমেশ খরচ দাঁড়ায় দুই কোটি ১৬ লাখ টাকায়—প্রায় সাত গুণ বেশি। তদ্রূপ, দরপত্র আহ্বানের আগেই ৮০ শতাংশ কাজ শেষ হয়ে গেছে, আর প্রতিযোগিতা ও অনুমোদনের নিয়ম অমান্য করে কাজ শুরু হয়েছে। এই তথ্য পাওয়া গেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়‑এর গঠন করা তদন্ত কমিটির প্রতিবেদনের মাধ্যমে। এরই মধ্যে রাজউক‑এর নিজস্ব তদন্তের রিপোর্ট ঠিক উল্টো চিত্র দিচ্ছে: “কোনো অনিয়ম পাওয়া যায়নি” — এমন দাবি করা হয়েছে মাত্র এক সপ্তাহে। কিন্তু মন্ত্রণালয়ের তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে স্পষ্ট করে জানিয়েছে, নকশা ও…

Read More

বিশেষ প্রতিবেদকঃ দেশের গুরুত্বপূর্ণ সরকারি খাতগুলোতে অনিয়ম ও দুর্নীতির খবর মিলেছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) এই তিন খাতে একাধিক অভিযান পরিচালনা করেছে, যার মধ্যে বিদ্যুৎ উন্নয়ন, জলবায়ু পরিবর্তন প্রকল্প এবং স্বাস্থ্যসেবা খাত অন্তর্ভুক্ত। কমিশন বলেছে, এ ধরনের উদ্যোগ জনসাধারণের স্বার্থে জবাবদিহিতা নিশ্চিত এবং দুর্নীতি রোধে গুরুত্বপূর্ণ। চট্টগ্রামে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগের আগ্রাবাদ ও হালিশহর অফিসে দুদক অভিযান চালিয়েছে। এ সময় তারা বিভিন্ন টেন্ডার ও কার্যাদেশের রেকর্ড পরীক্ষা করেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর টার্নওভার, ক্রেডিট লাইন, কাজের অভিজ্ঞতা, কোয়ালিটি কন্ট্রোল সনদ, ম্যানুফ্যাকচারার অথরাইজেশন লেটার এবং ই‑জিপি কালো তালিকাভুক্তির তথ্য যাচাই করা হয়েছে। কর্মকর্তাদের সঙ্গে আলাপের মাধ্যমে সম্ভাব্য অনিয়ম চিহ্নিত…

Read More