Author: News Desk

নিজস্ব প্রতিবেদকঃ রিয়েল এস্টেট খাতে নানা অনিয়ম, প্রতারণা আর গ্রাহকদের ঠকানোর অভিযোগ বাড়তে থাকায় অবশেষে কড়া অবস্থান নিয়েছে রাজউক ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। তারা এক জরুরি নোটিশে জনগণকে সতর্ক করে জানিয়েছে—৩৬টি রিয়েল এস্টেট কোম্পানির সঙ্গে জমি বা ফ্ল্যাট কেনাবেচার চুক্তিতে না যেতে। কারণ এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনুমোদন ছাড়া প্রকল্প নেয়া, নিবন্ধনের মেয়াদ শেষ হয়ে যাওয়া, শর্ত না মানা এবং গ্রাহকদের প্রতারিত করার অভিযোগ পাওয়া গেছে। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ নুরুল বাসির বলেন, সরকারের নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রতিটি প্রকল্পের অনুমোদন নিতে কোম্পানিগুলোর জাতীয় গৃহায়নের কাছে আসার কথা ছিল। কিন্তু তারা সেই নিয়মই মানেনি। এজন্যই তাদের নিবন্ধন সনদ বাতিল…

Read More

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা–১৫ আসনের অধীনস্থ ৯৪ নং ওয়ার্ডের পশ্চিম কাজীপাড়া বাড়ি ও ফ্ল্যাট মালিক কল্যাণ সোসাইটি এবং এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা করেন ঢাকা–১৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব শফিকুল ইসলাম খান মিল্টন। সভায় মিল্টন বলেন, তিনি এলাকার দীর্ঘদিনের অবহেলা, উন্নয়নের বৈষম্য ও নাগরিক সেবার সংকট দূর করতে জনগণকে সঙ্গে নিয়ে একটি কার্যকর ও বাস্তবসম্মত পরিকল্পনা বাস্তবায়ন করতে চান। তিনি উল্লেখ করেন যে, বিএনপির ঘোষিত সংস্কারভিত্তিক ৩১ দফা ও গণতন্ত্র পুনরুদ্ধারের রোডম্যাপই আগামী দিনের পরিবর্তনের ভিত্তি। এলাকাবাসীরা মিল্টনের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, “আমাদের সমস্যা ও উন্নয়নের কথা যে মানুষটি আন্তরিকভাবে শুনছেন এবং সমাধানের অঙ্গীকার করছেন— তিনি মিল্টন ভাই।” মতবিনিময় সভাটি ছিল…

Read More

নিজস্ব প্রতিবেদকঃ পল্লবী ও রূপনগর এলাকায় স্কুল শিক্ষার্থীদের জন্য এক ভিন্নধর্মী কুইজ প্রতিযোগিতার আয়োজন করে আবারও আলোচনায় আসলেন জনপ্রিয় জননেতা আমিনুল হক। এলাকার ২২টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেয়, আর অনুষ্ঠান ঘিরে পুরো এলাকা যেন উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে। স্থানীয়দের মতে, এভাবে বড় পরিসরে শিক্ষামূলক কুইজ আগে কেউ আয়োজন করেছে বলে তাদের জানা নেই। এজন্যই আমিনুল হকের উদ্যোগটিকে তারা দেখছেন তরুণ প্রজন্মকে উৎসাহিত করার এক অনন্য ও প্রশংসনীয় প্রচেষ্টা হিসেবে। এলাকাবাসীর ভাষায়— আমিনুল হক যখন কোনো কাজ হাতে নেন, তাতে থাকে নতুনত্ব আর পরিকল্পনার ছাপ। এই কুইজ প্রতিযোগিতাও শিক্ষার্থীদের জ্ঞান বাড়ানোর পাশাপাশি এলাকায় একটি ইতিবাচক, শিক্ষামুখী পরিবেশ তৈরিতে বড় ভূমিকা…

Read More

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশের সরকারি দপ্তরে সেবা নিতে গেলে অনেকেই এক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হন। কেউ সরাসরি বলে দেন—“১০ কোটি টাকা দিয়ে এই চেয়ারে বসেছি, টাকা ছাড়া কাজ করানো যাবে না।” কথাটা শুনতে যতটা আগ্রাসী মনে হয়, বাস্তবে এর চিত্র আরও ভয়াবহ। দেশের বহু সরকারি দপ্তরে বদলি-বাণিজ্য যেন ওপেন সিক্রেট—যেখানে পদ, পোস্টিং আর দায়িত্ব সবই নির্ভর করে কে কত টাকা দিতে পারে তার ওপর। অধিকাংশ মানুষের ধারণা, এসব অনৈতিক কাজ হয়তো নিচের স্তরের কয়েকজন কর্মচারীর মধ্যে সীমাবদ্ধ। কিন্তু অনুসন্ধানে দেখা যায় চিত্র একেবারেই উল্টো—সচিব পর্যায় থেকে শুরু করে নিম্নতম স্তর পর্যন্ত অনেক কর্মকর্তা পছন্দের পদে যেতে মোটা অঙ্কের টাকা লেনদেন করে থাকেন।…

Read More

বিশেষ প্রতিবেদকঃ ঢাকা কাস্টমস হাউসে দায়িত্ব পালন করা রাজস্ব কর্মকর্তা ওয়ালিউল হাসানকে ঘিরে নানা ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এখন চর্চার কেন্দ্রে। কাস্টমসের অভ্যন্তরীণ কিছু সূত্র এবং ব্যবসায়ীদের অভিযোগে জানা যাচ্ছে, তিনি দায়িত্বের সুযোগ নিয়ে ব্যক্তিগত লেনদেন, সুবিধাবাদী সমঝোতা এবং সরাসরি ঘুষ গ্রহণের মাধ্যমে সরকারের রাজস্বে বড় ধরনের ক্ষতি করেছেন। সম্প্রতি একটি ভিডিওতে তাকে ঘুষ নিতে দেখা গেছে বলে দাবি করা হয়েছে, যা পুরো বিষয়টিকে আরও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। ওয়ালিউল হাসানের বিরুদ্ধে অভিযোগের তালিকায় রয়েছে—শুল্ক ও ভ্যাট কমিয়ে দেওয়ার নামে বিশেষ ব্যবসায়ীর কাছ থেকে টাকা নেওয়া, বাজেয়াপ্ত করা পণ্যের বিনিময়ে গোপনে ‘মুক্তিপণ’ আদায়, কাগজপত্র জালিয়াতি করে আমদানি–রপ্তানি প্রক্রিয়ায় সুবিধা…

Read More

নিজস্ব প্রতিবেদকঃ টলটলে মুক্তোর মতো শিশির যেন ভোরের আলোর সঙ্গে প্রতিদিন নতুন জন্ম নেয়। ঘাসের ডগায়, ধানের শীষের মাথায় তারা চিকচিক করে ওঠে। দূরদিগন্ত অবধি ছড়িয়ে থাকা ধানক্ষেত তখন সোনালি আভায় দীপশিখার মতো ঝলমল করে। সবুজ স্বপ্নের সঙ্গে হলুদ সোনালি রঙ একাকার হয়ে বাংলার হেমন্তকে সাজিয়ে তোলে এক অপূর্ব মায়াবী আলোয়। অখণ্ড নীল আকাশ, কোমল সোনাঝরা রোদ আর হিমশীতল বাতাস—সব মিলিয়ে প্রকৃতির ভাষা যেন বলে ওঠে, এসেছে অগ্রহায়ণ। দিনগুলো ছোট হয়ে আসে। শেষ বিকেলে কুয়াশার পাতলা চাদর নেমে আসে নিঃশব্দে, ঠিক শিশিরের মৃদু টুপটাপ শব্দের মতো। নিশিথের গাঢ় নিস্তব্ধতায় সেই শিশির যেন রূপ নেয় অদৃশ্য সংগীতে। আর সে সুরেই ভেসে…

Read More

ডেস্ক নিউজঃ আগামী সংসদ নির্বাচনের আগেই পে কমিশন বাস্তবায়ন ও নবম পে স্কেল গেজেট জারির দাবি করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে তারা। শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠানের আয়োজন করে। এতে বলা হয়, পে স্কেল বাস্তবায়ন করা না হলে ১৮ লাখ কর্মচারী নির্বাচনের দায়িত্ব থেকে বিরত থাকবেন। বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারী আছেন প্রায় ১৫ লাখ। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সমন্বয়ক মো. লুৎফর রহমান। তিনি বলেন, ‘পে কমিশন নির্বাচনের আগেই দিতে হবে। এটির…

Read More

ডেস্ক নিউজঃ বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীন চলমান গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে পূর্ণ সমর্থন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আগামী নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বকে স্বাগত জানিয়েছে ইইউ।  একইসঙ্গে, সব রাজনৈতিক দলকে গঠনমূলকভাবে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে উৎসাহিত করেছে ইইউ। ইইউ এক ফেসবুক পোস্টে জানায়, ‘অন্তর্বর্তী সরকারের অধীনে গণতান্ত্রিক নির্বাচনের পথে বাংলাদেশের এগিয়ে যাওয়াকে আমরা সমর্থন করি।’ এতে আরও বলা হয়, ‘আগামী ফেব্রুয়ারিতে অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রেক্ষিতে আমরা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বকে স্বাগত জানাই।’ দায়িত্বশীলভাবে কাজ করার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে ইইউ বলেছে, ‘আমরা রাজনৈতিক দলগুলোকে পরবর্তী ধাপে গঠনমূলকভাবে অংশগ্রহণ…

Read More

ডেস্ক নিউজঃ বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদের গায়ে নতুন পোশাক উঠেছে। শনিবার (১৫ নভেম্বর) থেকে ঢাকা মহানগর পুলিশসহ (ডিএমপি) দেশের সব মহানগর পুলিশ ও বিশেষায়িত ইউনিটে নতুন পোশাক পরেছে পুলিশ। তবে জেলা পুলিশ এখনো তা পায়নি। পর্যায়ক্রমে তারাও নতুন পোশাক পাবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। বৈষম্যবিরোধী আন্দোলনে দমন-পীড়নের অভিযোগ ওঠার পর থেকে সমালোচনার মুখে থাকা পুলিশ বাহিনীর সংস্কার ও পোশাক পরিবর্তনের দাবি উঠলে অন্তর্বর্তী সরকার নতুন পোশাক অনুমোদন করে। এরই অংশ হিসেবে মহানগর পুলিশে লৌহ রঙের নতুন পোশাক দেওয়া হয়েছে। পুলিশের বিশেষায়িত ইউনিট পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ, নৌ এই পোশাক পরবে। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও…

Read More

নিজস্ব প্রতিবেদকঃ দুর্নীতির অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়াল ও তার স্ত্রী সবিতা আগারওয়ালের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনের করা আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। দুদকের আবেদনে বলা হয়, দিলীপ কুমার আগারওয়াল অসৎ উপায়ে আয়ের উৎসের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ১১২ কোটি ৪৭ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন ও ভোগদখলে রেখেছেন। এছাড়া তিনি ও তার মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর নামে ৩৪টি ব্যাংক হিসাবে ৭৫৫ কোটি ৩০ লাখ টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন। এসব কার্যক্রম মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি দমন আইনের…

Read More