Author: News Desk

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা অঞ্চলে ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। রোববার (২৩ নভেম্বর) সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।  প্রতিবেদনে বলা হয়, প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ বরাবর অবস্থিত ইন্দোনেশিয়ার বিভিন্ন অংশে প্রায়শই ভূমিকম্প হয়। কারণ, সেখানে একাধিক টেকটোনিক প্লেট মিলিত হয়েছে। এর ফলে বারবার আগ্নেয়গিরির অগ্নুৎপাত এবং ভূমিকম্পের ঘটনা ঘটে। এদিকে মিয়ানমার উপকূলে ৫ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। বাংলাদেশ সময় আজ সকাল ১০টা ৩৯ মিনিটে এই ভূকম্পন আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল…

Read More

ডেস্ক নিউজঃ দেশে বড় আকারের ভূমিকম্প হলে তা মোকাবিলায় উদ্বেগ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (২৩ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে তিনি এই  উদ্বেগ প্রকাশ করেন। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কোনো শঙ্কা আছে কি না জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এমন কোনো শঙ্কা নেই। ‘আজকে দেখেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। কিন্তু নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসবে, সেই সময়ে বিভিন্ন দলের বিক্ষোভ-মিছিলের সংখ্যা বেড়ে যাবে। সভা-সমিতির সংখ্যাও বেড়ে যাবে।’ স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা যখন দায়িত্ব নিয়েছি, তখন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মধ্যেই ছিল। পরে গেল…

Read More

ডেস্ক নিউজঃ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের রায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিচারকদের ছবি এবং ভিডিওর সঙ্গে অবমাননাকর মন্তব্য ছড়িয়ে পড়ায় তা দ্রুত সরানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে আগামী ৩ ডিসেম্বরের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন দেওয়ার জন্যও বলা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত দুই সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। প্যানেলের অন্য সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী। জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও কামালকে মৃত্যুদণ্ড প্রদান করেন এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ…

Read More

আবহাওয়া ডেস্কঃ দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। তবে লঘুচাপটির শেষ গন্তব্য নির্ধারণ এখনই বলা যাচ্ছে না।   আবহাওয়াবিদরা বলছেন, এটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিলে বাংলাদেশের ওপর প্রভাবের সম্ভাবনা কম। সম্ভাব্য গতিপথ ভারতের তামিলনাড়ুর দিকে হতে পারে। আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, লঘুচাপটি আরও শক্তিশালী হতে পারে, তবে কোথায় আঘাত হানবে তা এখনও নিশ্চিত করা যায়নি। কয়েকদিন পর এর গতিপথ স্পষ্ট হবে। আজ রোববার সকাল থেকে ঢাকা ও আশপাশের আবহাওয়া রৌদ্রোজ্জ্বল থাকবে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের…

Read More

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন এবি শ্রমিক পার্টির কেন্দ্রীয় সমন্বয়ক শেখ জামাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ পার্টির ঝালকাঠি জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক জামাল হোসেন হাওলাদার, সদস্য সচিব জাহিদুল ইসলাম বশির, এবি শ্রমিক পার্টির জেলা আহ্বায়ক শেখ মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় জেলা প্রশাসক এর সাথে আন্তরিক পরিবেশে ঝালকাঠির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ঝালকাঠি -২ আসনের এবি পার্টির সংসদ সদস্য প্রার্থী শেখ জামাল হোসেন তার দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এর পক্ষ থেকে জেলা প্রশাসকে সালাম ও শুভেচ্ছা জানান।

Read More

নিজস্ব প্রতিবেদকঃ আজ (২৩শে নভেম্বর) শ্রমিক নেতা দিদারুল হকের দশম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও তার কবরে পুষ্পর্পণ করেন, গণতান্ত্রিক ফ্রন্ট,বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি যশোর জেলা ও অভয়নগর থানা কমিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পুষ্পর্পণ শেষে দাঁড়িয়ে ১ মিনিট শোক নীরবতা পালন ও শপথ পাঠ করা হয়। এছাড়া আগামীকাল দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছরের ন্যায় এক বিশাল শোক সভা আগামীকাল বিকাল তিনটায় নোয়াপাড়া বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত হবে। সভাটি সভাপতিত্ব করবেন বাহারুল ইসলাম (বাহার), সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোঃ শাহ আলম ভূঁইয়া, প্রধান বক্তা হিসেবে থাকবেন চৌধুরী আশিকুল…

Read More

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা-১৫ আসনে ভোটারদের সাম্প্রতিক মতামত জরিপে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী ও যুবদলের কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খান মিল্টনকে এগিয়ে দেখা গেছে। এলাকার ২০০ জন ভোটারকে নিয়ে করা এই জরিপে প্রায় ৭৮ শতাংশ জানিয়েছেন যে তারা মিল্টনকে ভোট দিতে চান। অন্যদিকে জামায়াতে ইসলামী প্রার্থী ড. শফিকুর রহমানের পক্ষে এসেছে প্রায় ২২ শতাংশ ভোটারের সমর্থন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঢাকা-১৫ সবসময়ই প্রতিযোগিতামূলক একটি আসন হিসেবে পরিচিত। এবারও দুইজন হেভিওয়েট প্রার্থী মাঠে থাকলেও জরিপে লড়াইটা আপাতত একতরফা বলেই প্রতীয়মান হচ্ছে। জরিপে আরও দেখা গেছে, জামায়াত আমির ড. শফিকুর রহমান এলাকায় মোটামুটি গ্রহণযোগ্য অবস্থায় থাকলেও জাতীয় পার্টি বা আওয়ামী…

Read More

বিশেষ প্রতিবেদকঃ ঢাকা ক্যান্টনমেন্টসংলগ্ন ইসিবি চত্বরে জমি ব্যবসায়ী নাজিমুদ্দিন ও তার প্রতিষ্ঠান নিউ গিনি প্রপার্টিজকে ঘিরে বেশ কিছু অভিযোগ সামনে এসেছে। ক্রেতা থেকে শুরু করে জমির মালিক—অনেকেই বলছেন, জমি দখল, প্লট আটকে রাখা, প্রতারণা, অতিরিক্ত টাকার দাবি, এমনকি ভয়ভীতি দেখানোর ঘটনাও ঘটছে নিয়মিত। অভিযোগকারীদের মধ্যে রয়েছেন সেনাবাহিনী, বিমানবাহিনীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত কর্মকর্তারা, যারা জীবনের সঞ্চয় লাগিয়ে নিরাপদ একটি জায়গা করতে চেয়েছিলেন। ভুক্তভোগীদের অভিযোগ, কেউ ৫০ লাখ, কেউ ১ কোটি টাকা পর্যন্ত দিলেও এখনো কোনো প্লট পাননি। অনেকে আবার টাকা দেওয়ার পরও কোনো কাগজপত্র পর্যন্ত হাতে পাননি। টাকা ফেরত চাইলে নাজিমুদ্দিনের লোকজন নাকি মামলা করার ভয় দেখায়। ভুক্তভোগী আমির বলেন, “শেষ…

Read More

বিশেষ প্রতিবেদকঃ কক্সবাজারে যোগদানের পর থেকেই এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মামুন খানকে ঘিরে একের পর এক অনিয়ম, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র বলছে, মামুন খান দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রকল্প বাস্তবায়নে নানা অসঙ্গতি নিয়মে পরিণত হয়েছে। ঢাকায় ফ্ল্যাট, পটুয়াখালীতে আধুনিক বাড়ি, ধানি জমি, ঢাকার অদূরে বাগানবাড়ি আর দামি গাড়ি—সব মিলিয়ে তার বিত্তবৈভব নিয়েও প্রশ্ন উঠেছে। ২০২৩–২৪ অর্থবছরের সম্পন্ন ও চলমান কাজের বিস্তারিত তথ্য চাইলে মামুন খান সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করে সাংবাদিকদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, একজন সেনা সদস্যের মাধ্যমে চাপ সৃষ্টি করা হয় এবং পরে গুলিস্তান আর্মি ক্যাম্পের কর্নেল আফজালুর রহমান পরিচয়ে একটি…

Read More

বিনোদন ডেস্কঃ নিজের ছবি ‘ধাক ধাক’ নিয়ে কথা বলছিলেন বলিউডের অভিনেত্রী ফাতিমা সানা শেখ। অভিনেত্রী জানান, এই ছবির কিছু দৃশ্য এমন, দেখে মনে হবে পরিচালক নিশ্চয়ই কোনও নারী। অভিনেত্রী বলেন, “ভেবেছিলাম ছবির পরিচালক কোনও নারীই এমন দৃশ্য রাখতে পারেন। কিন্তু পরে দেখলাম, এ তো পুরুষ! উনি খুবই নারীবাদী পুরুষ। এর মানে এই নয় যে উনি পুরুষবিরোধী।” ফাতিমা বলেছেন, “পুরুষদের যদি প্রশ্ন করা হয়, ‘আপনি কি নারীবাদী?’ ওরা রেগে গিয়ে জবাব দেয়, ‘না না, আমি নারীবাদী নই। ’ যেন নারীবাদী কথাটা খুব খারাপ। আসলে এরা নারীবাদী কথার অর্থই জানে না। ভাবে নারীবাদী হওয়া খুব খারাপ।” নারীরা নাকি নারীদের শত্রু হয়। নারীরা…

Read More