ক্রীড়া ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়ে ফিল্ডিংয়ের ভয়াবহ ব্যর্থতাকে কাজে লাগিয়ে সহজ জয় পেয়েছে শ্রীলঙ্কা। সোমবার (৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই ম্যাচে আইরিশদের হাতছাড়া করা চারটি ক্যাচ এবং গুরুত্বপূর্ণ সময়ে বাজে ফিল্ডিংয়ের সুযোগ নিয়ে ২০ রানে জয় নিশ্চিত করে লঙ্কানরা। জয়ের জন্য ১৬৪ রানের লক্ষ্যে খেলতে নেমে আয়ারল্যান্ড এক বল হাতে থাকতেই ১৪৩ রানে অলআউট হয়ে যায়। এই জয়ের ফলে এই ফরম্যাটে আয়ারল্যান্ডের বিপক্ষে টানা ১১তম জয়ের রেকর্ড ধরে রাখল শ্রীলঙ্কা, যা তাদের বিশ্বকাপের মিশন ২ পয়েন্ট দিয়ে শুরু করতে সাহায্য করেছে। ম্যাচের শুরুতে আয়ারল্যান্ডের বোলাররা লঙ্কানদের বেশ চাপে রেখেছিলেন। ইনিংসের চার ওভার বাকি থাকতে শ্রীলঙ্কার স্কোর…
Author: News Desk
ডেস্ক নিউজঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন (১২ ফেব্রুয়ারি) ট্রেন শিডিউল অনুযায়ী চলাচল করবে। যাত্রীদের চলাচলের সুবিধার্থে ছুটি বাতিল (মঙ্গলবার) করা হয়েছে ঢাকা-রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেসের। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের যুগ্ম-মহাপরিচালক (অপারেশন) শহিদুল ইসলাম। তিনি জানান, পদ্মা এক্সপ্রেসের সাপ্তাহিক ছুটি মঙ্গলবার। যাত্রীদের চলাচল স্বাভাবিক রাখতে নির্ধারিত ছুটি বাতিল করা হয়েছে। অন্যদিকে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে টানা তিন দিন সারা দেশে মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। তবে নির্বাচনের দিন চলবে না ক্যাব-মাইক্রোবাস-ট্রাক। রাজধানীতে নির্বাচনের ছুটিতে চলবে মেট্রোরেল। মোটরসাইকেল: সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত…
ডেস্ক নিউজঃ আমরা কেউই চিরস্থায়ী নই। কিন্তু নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, তারা যেন জানে এই দেশ কোথা থেকে এলো, কীভাবে যুদ্ধ হয়েছে। যুদ্ধ তো একটা না, সামনে আরও যুদ্ধ আসবে। আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ যেন প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণা হিসেবে থাকে। রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সদস্যদের সঙ্গে বৈঠককালে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। বৈঠকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেজর জেনারেল…
নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ নির্মাণ করবে এবং নগর উন্নয়ন ব্যবস্থা ঢেলে সাজাবে, এমন একটি বহুমাত্রিক প্রতিশ্রুতিসহ নির্বাচনী ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের প্রার্থী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে গতকাল রোববার মিরপুরের ইসিবি চত্বরে আয়োজিত নির্বাচনী পথসভায় নির্বাচিত হলে ঢাকা শহরে ৪০টি আধুনিক খেলার মাঠ নির্মাণ করবেন। তারেক রহমান প্রতিশ্রুতি দিলেন উন্নত নগর পরিবেশ ও নাগরিক কল্যাণের স্বপ্ন নিয়ে। তারেক রহমান বলেছেন, যদি বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জয়ের মাধ্যমে সরকার গঠন করতে পারে, তাহলে রাজধানীর যেকোনো এলাকা এবং নির্দিষ্ট নগর শ্রেণীর জন্য কমপক্ষে ৪০টি নতুন খেলার মাঠ নির্মাণ করা…
আবহাওয়া ডেস্কঃ হালকা কুয়াশা পড়তে পারে নদ-নদী অববাহিকায়। এ ছাড়া আবহাওয়া থাকতে শুষ্ক। রবিবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সোমবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে,…
বিশেষ প্রতিবেদকঃ স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত হবিগঞ্জ-০৪ আসন (চুনারুঘাট–মাধবপুর) এবার একেবারেই ভিন্ন বাস্তবতায় দাঁড়িয়ে। নৌকা প্রতীক না থাকায় ভোটারদের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা, কৌতূহল আর চাপা উত্তেজনা। প্রায় ৫ লাখ ১০ হাজার ভোটারের এই আসনে দীর্ঘদিন ধরে নৌকার পক্ষে থাকা একটি বড় অংশ এবার কোন দিকে যাবে, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এই আসনের রাজনীতিতে এবার মুখোমুখি অবস্থানে বিএনপি মনোনীত প্রার্থী শিল্পপতি ও রাজনীতিবিদ এস এম ফয়সল এবং আহলে সুন্নাত ওয়াল জামায়াত মনোনীত প্রার্থী ইসলামি বক্তা মুফতী গিয়াস উদ্দিন তাহেরি। দুজনের প্রচার, বক্তব্য ও সমর্থন ঘিরে শুরু থেকেই চলছে নানা আলোচনা ও বিতর্ক। স্থানীয় সূত্রে…
বিনোদন ডেস্কঃ ঢালিউডে জোর গুঞ্জন চলছে, ফের মা হতে হচ্ছেন অভিনেত্রী শবনম বুবলী। সম্প্রতি একটি অনুষ্ঠানে তার উপস্থিতি এবং শারীরিক পরিবর্তন এই আলোচনাকে উসকে দিয়েছে। তবে বরাবরের মতো এবারও বিষয়টি নিয়ে ধোঁয়াশা রেখেছেন এই নায়িকা। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর একটি শপিং কমপ্লেক্সে একটি ব্র্যান্ডের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে হাজির হন বুবলী। অনুষ্ঠানে একটি সাদা ফ্লোর টাচ গাউন পরেছিলেন। তার একটি ভিডিও ভাইরাল হলে নেটিজেনরা দাবি করেন, ক্যামেরায় তার বেবিবাম্প স্পষ্ট ধরা পড়েছে। এছাড়াও সেই ইভেন্টে উপস্থিত সাংবাদিকদের মনেও কৌতূহল জাগে। বিশেষ করে, তার হাঁটাচলা এবং শারীরিক ভঙ্গি দেখে উপস্থিত অনেকেরই মনে হয়েছে তিনি মা হতে চলেছেন। সেই অনুষ্ঠানে মা হওয়ার গুঞ্জন…
ক্রীড়া ডেস্কঃ বিশ্বকাপের প্রথম দিন। আলাদা দুই মাঠ, আলাদা দুই প্রতিপক্ষ। অথচ আশ্চর্য মিল নিয়ে একই গল্প লিখল পাকিস্তান ভারত। রাজনৈতিক বৈরিতার বাইরে গিয়ে ক্রিকেটের মাঠে দুই চিরপ্রতিদ্বন্দ্বী যেন হয়ে উঠল একই বৃন্তে দুটি ফুল। নেদারল্যান্ডস আর যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারের শঙ্কা থেকে ফিরে এসে জয় তুলে নেওয়ার পথে দুই দলকে এক ছাতার নিচে এনে দিল মাত্র দুটি ঘটনা, দুটি ক্যাচ মিস। পাকিস্তান ভারতের সম্পর্ক বহু বছর ধরেই উত্তপ্ত। তবে মাঠে সেই উত্তাপ কিছুদিন আগেও এতটা চোখে পড়েনি। বাবর আজম মোহাম্মদ রিজওয়ানদের সঙ্গে বিরাট কোহলি রোহিত শর্মাদের হাসিমুখের ছবি একসময় নিয়মিত দেখা যেত। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই দৃশ্য বদলেছে। এশিয়া কাপে…
নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, একটি দল দেশটাকে পাকিস্তান বানাতে চায়। তারা মা-বোনদের অসম্মান করছেন এবং আজকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক পরিবর্তন করছেন। এই দেশটাকে বাঁচাতে পারে একমাত্র জাতীয় পাটি। সেই সঙ্গে সুন্দরগঞ্জের মানুষকে নিরাপত্তা দিতে পারবে জাতীয় পার্টি। তাই লাঙলে ভোট দিতে হবে। ধুবনী কঞ্চিবাড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে জাতীয় পার্টির নির্বাচনী সভায় প্রাধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এই সরকার দেশ চালাতে সম্পূর্ণরূপে ব্যর্থ। মবের ভয়ে এই সরকার বিচার করতে পারছেন না। যারা ৭১ এর চেতনাকে ধুলিসাৎ করেছেন, তাদের বিচার এই দেশের মাটিতে হবে। দেশের জন্য সকল রাজনৈতিক দল আন্দোলন করেছে। সকল…
ক্রীড়া ডেস্কঃ মুম্বাইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি-টেয়েন্টি বিশ্বকাপের উদ্বোধণী অনুষ্ঠান দেখে বুঝার উপায় নেই যে এবারের আসর কতোটা বিতর্কের মধ্য দিয়ে এসেছে। ওয়াংখেড়ের মাঠে উদ্বোধণী অনুষ্ঠান মাতিয়েছেন বলিউডের ডান্স কুইন খ্যাত নোরা ফাতেহি এবং র্যাপারখ্যাত বাদশা। নোরা ফাতেহির উদ্দাম নাচের ঝলকে ওয়াংখেড়ে স্টেডিয়ামের দর্শক মুগ্ধ। আলোর ঝলকানি আর নাচের মঞ্চ কাঁপিয়ে বিশ্বকাপের দশম আসরের সুর বাজল। তবে এবারের বিতর্কিত টি-টোয়োন্টি বিশ্বকাপের সুর সবার কানে শ্রুতিমধুর হয়নি। যেখানে ভারতই ছিল নানা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে। আইসিসি এখনও চেষ্টা করছে পাকিস্তান যেন ভারতের বিপক্ষে ম্যাচটা খেলতে নামে। নানা বিতর্ক ও অনিশ্চয়তা মাথায় নিয়ে গতকাল পর্দা উঠল টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিসির সভাপতি…