বিনোদন ডেস্কঃ সম্প্রতি একটি কনসার্টে মঞ্চ মাতান ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। আর এতে গায়িকার একটি কাণ্ড ঘিরে অন্তর্জালে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কেউ এটিকে ‘সাহসী’ বললেও কেউ আবার ‘সস্তা জনপ্রিয়তা’ পাওয়ার চেষ্টা অ্যাখ্যা দিয়ে সমালোচনায় মেতেছেন। সেই কনসার্টের ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, লেপার্ড-প্রিন্টের একটি আঁটসাঁট পোশাকে মঞ্চে গান গাইছেন নেহা। পরিবেশনার একপর্যায়ে তিনি একটি পানির বোতল তুলে নেন এবং নিজের শরীরের উপরিভাগে ঢেলে দেন। এই দৃশ্যটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। নেহার এই বিশেষ কোরিওগ্রাফি ঘিরেই মূলত বিতর্কের সূত্রপাত। টিকটক ও ইনস্টাগ্রামে ইতোমধ্যে ভিডিওটি ১ কোটির বেশি মানুষ দেখেছেন। নেহার এমন কাণ্ডে নেটিজেনদের একাংশ গায়িকাকে রীতিমতো ধুয়ে…
Author: News Desk
বিনোদন ডেস্কঃ বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র বেঁচে থাকলে আজ ৮ ডিসেম্বর পা দিতেন ৯০ বছরে। কিন্তু দিনটি উৎসবের নয়—শোকের। প্রায় দুই সপ্তাহ হলো বলিউডের ‘হি-ম্যান’ ভক্তদের, পরিবারকে ও ভালোবাসার মানুষদের ছেড়ে চিরবিদায় নিয়েছেন। স্বামীর প্রয়াণের ঠিক পরেই জন্মদিন—এই শূন্যতা আরও গভীরভাবে অনুভব করছেন অভিনেত্রী হেমা মালিনী। দীর্ঘ কর্মজীবনে অসংখ্য নারীর স্বপ্নপুরুষ ছিলেন ধর্মেন্দ্র। সেই মানুষটিই জীবনের এক পর্যায়ে প্রেমে পড়েছিলেন ‘ড্রিম গার্ল’ হেমা মালিনীর। প্রথম স্ত্রী প্রকাশ কৌরকে তালাক না দিয়ে, ধর্ম পরিবর্তন করেই হেমাকে বিয়ে করেন তিনি। তাদের সম্পর্ক সবসময় ছিল ভালোবাসা, টানাপোড়েন ও জটিল আবেগের এক সূক্ষ্ম মিশ্রণ। স্বামীর প্রয়াণ এবং প্রথম জন্মদিন দুইয়ে মিলে আজ স্বভাবতই মন…
বিনোদন ডেস্কঃ নায়িকারা শুধু লালগালিচায় হাঁটবেন, অনুষ্ঠানের সৌন্দর্য বাড়াবেন—এমনটাই ছিল প্রচলিত ধারণা। কিন্তু এবার এটির ব্যতিক্রম দেখা গেছে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের পঞ্চম আসরে। যেখানে অভিনেত্রীরা শুধু অনুষ্ঠানের সৌন্দর্য বাড়ানোয় নয়, বরং রীতিমতো নেতৃত্ব দিতে দেখা গেছে তাদের। ফেস্টিভ্যালের তৃতীয় দিনের শুরুতে দর্শকদের শুভেচ্ছা জানিয়ে মঞ্চে আসেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। মাতৃত্ব ও ক্যারিয়ার সামলানোর ব্যক্তিগত অভিজ্ঞতা, বিশ্বসুন্দরী খেতাব নিয়ে তার ভাবনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান নিয়ে খোলাখুলি কথা বলেন তিনি। ঐশ্বরিয়ার মতে, নিরাপত্তাহীনতা কখনো তার চালিকাশক্তি ছিল না, বরং সততা ও দৃঢ়তাই তাকে পথ দেখিয়েছে। অন্যদিকে হলিউড অভিনেত্রী আনা দে আরমাস ছিলেন…
ডেস্ক নিউজঃ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, হত্যা বন্ধে আমার কাছে কোনো ম্যাজিক বা সুইচ অন-অফের মতো কিছু নেই। এ রকম কিছু থাকলে সব বন্ধ করে দিতাম। সোমবার (৮ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন উপদেষ্টা। রংপুরে নিজ বাসায় মুক্তিযোদ্ধা ও তার স্ত্রী হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে এক সাংবাদিক জানতে চান, নির্বাচনের আগে এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনাকে তিনি কীভাবে দেখেন। উত্তরে উপদেষ্টা বলেন, ‘নির্বাচন বলে নয়, নির্বাচনের আগেও এ ধরনের ঘটনা ঘটছে। এটা অস্বীকার করার সুযোগ নেই।’ উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের আগে এগুলো সব বন্ধ হয়ে যাবে…
আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদের কাজ শুরু হওয়ার পর এবার লাখো কণ্ঠে কোরআন পাঠের আয়োজনের ঘোষণা দিয়েছেন ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির। আগামী বছরের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন। হুমায়ুন কবির বলেন, মুসলিমদের অধিক সংখ্যায় বিধানসভায় জয়ী করতে তিনি কোরআন পাঠের আয়োজন করবেন। মুর্শিদাবাদের কোনো স্থানে প্যান্ডেল তৈরি করে লাখো মুসলিমকে নিয়ে কোরআন পাঠ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের জন্য মাংস ও ভাতের ভোজের আয়োজন করা হবে। তিনি জানিয়েছেন, কোরআন পাঠের পর নতুন বাবরি মসজিদের নির্মাণকাজ শুরু হবে। এর আগে, গত ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙা ২ নম্বর ব্লকের ছেতিয়ানি এলাকায় নতুন…
বিশেষ প্রতিবেদকঃ জামালপুরের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে কর্মরত ক্যাশিয়ার আমিনুল ইসলামকে ঘিরে দীর্ঘদিন ধরে নানা ধরনের অভিযোগ ঘুরছে। অফিসের অনেকেই দাবি করেন, তিনি নাকি ঘুষ, চাঁদাবাজি আর ঠিকাদারি নিয়ন্ত্রণের সুযোগ নিয়ে নিজের জন্য এক ধরনের “অদৃশ্য ক্ষমতা” গড়ে তুলেছিলেন। এসব অভিযোগ সত্য কিনা তা এখনো তদন্তসাপেক্ষ, তবে অভিযোগকারীরা বলছেন—গত ১২ বছরে নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসে আমিনুল নাকি শত কোটি টাকার মালিক হওয়ার মতো বিপুল সম্পদ জমিয়েছেন। ২০১৬ সালের ১৭ নভেম্বর তিনি জামালপুর অফিসে যোগ দেন।এরপর থেকেই বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান অভিযোগ করে যে কোনো প্রকল্পে ফান্ড এলে তাদের নামে চেক ইস্যু করা হলেও আমিনুলের নির্ধারিত ‘কমিশন’ না দিলে চেক নাকি ক্যাশ…
বিশেষ প্রতিবেদকঃ যুব উন্নয়ন অধিদপ্তরকে ঘিরে সাম্প্রতিক সময়ে বেশ আলোচনা হচ্ছে। বিশেষ করে প্রতিষ্ঠানটির প্রশাসন পরিচালক এম এ আখের এবং তার ঘনিষ্ঠ সহযোগী মাসুদ আলমকে নিয়ে নানা ধরনের গুরুতর অভিযোগ উঠেছে। এসব অভিযোগের মধ্যে আছে দুর্নীতি, অর্থ লেনদেনে অনিয়ম, নিয়োগে পক্ষপাত, এমনকি বিদেশে অর্থ পাচারের মতো বিষয়ও। অভিযোগগুলো এখনো আনুষ্ঠানিকভাবে প্রমাণিত না হলেও অধিদপ্তরের ভেতরে-বাইরে স্পষ্ট অস্বস্তি তৈরি হয়েছে। অভিযোগকারীদের দাবি—এম এ আখের দীর্ঘ পাঁচ বছর ধরে অধিদপ্তরের প্রশাসনিক ক্ষমতা নিজের হাতে আটকে রেখেছেন। শুধু প্রশাসন পরিচালক হিসেবেই থেমে থাকেননি, একই সময়ে দুইটি ভিন্ন প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টরের দায়িত্বও ধরে রেখেছিলেন, যা অনেকের কাছে প্রশ্নের জন্ম দিয়েছে—কীভাবে একজন ব্যক্তি এতগুলো গুরুত্বপূর্ণ…
ডেস্ক নিউজঃ পেঁয়াজের দাম বৃদ্ধির পেছনে কারসাজিতে কৃষি কর্মকর্তাদের যুক্ত থাকার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, যারা কারসাজি করবেন তাদের চাকরি থাকবে না। আমার আমলে যত শাস্তি হয়েছে, এর আগে কখনও এতটা হয়নি। কৃষি কর্মকর্তাদের যদি কোনও যোগসাজশ থাকে, তাহলে তারা ধরা খাবেন। রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গতকাল হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে গেছে। এ কারসাজি যারা করছেন, সেই চক্রটিকে খুঁজে বের করতে হবে। অনেকেই পেঁয়াজ…
ডেস্ক নিউজঃ ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কারসহ কয়েকটি দাবিতে কঠোর কর্মসূচিতে নেমেছেন মোবাইল ব্যবসায়ীরা। রোববার (৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ‘বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি’-র ব্যানারে শত শত ব্যবসায়ী আগারগাঁওয়ে বিটিআরসি ভবনের সামনে জড়ো হয়ে অবস্থান নেন। অবস্থান কর্মসূচির কারণে সড়কের এক পাশের যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হয়। ব্যবসায়ীরা বিটিআরসি ঘেরাও করে চেয়ারম্যানসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের ভবনের ভেতরে অবরুদ্ধ করে রাখেন। রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় আগারগাঁও মোড় থেকে বিটিআরসি ভবন পর্যন্ত অন্তত চারটি স্থানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ জানান মোবাইল ব্যবসায়ীরা। মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)-এর সেক্রেটারি আবু সায়ীদ পিয়াস বলেন, আমরা বহুবার সরকারের সংশ্লিষ্ট দপ্তরে বৈঠকের…
ডেস্ক নিউজঃ আগামী সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অবহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের (ইসি) কমিশনারগণ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে নির্বাচন আয়োজনের অগ্রগতি সম্পর্কে জানান। বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। অপরদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে…