Author: News Desk

ডেস্ক নিউজঃ প্রতি বছরের মতো এবারও নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার এবং নারী জাগরণে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ চার বিশিষ্ট নারীকে সম্মানিত করা হলো রোকেয়া পদকে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাদের হাতে পদক তুলে দেন। এবার যারা পদক পেলেন তারা হলেন– নারীশিক্ষা শ্রেণিতে (গবেষণা) রুভানা রাকিব, নারী অধিকার শ্রেণিতে (শ্রম অধিকার) কল্পনা আক্তার, মানবাধিকার শ্রেণিতে নাবিলা ইদ্রিস ও নারী জাগরণ শ্রেণিতে (ক্রীড়া) ঋতুপর্ণা চাকমা। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করছে। রোকেয়া দিবস উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নানা কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে।

Read More

ডেস্ক নিউজঃ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে ব্যাপক আকারে বিশেষ কর্মসূচির প্রস্তুতি চলছে। যথাযথ মর্যাদায় দিবসটি পালনের জন্য অন্যান্য আয়োজনের পাশাপাশি এবার সর্বাধিক পতাকা উড়িয়ে প্যারাস্যুটিং করে বিশ্ব রেকর্ড গড়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর যৌথ উদ্যোগে স্বাধীনতার ৫৪ বছর উদ্‌যাপনে ৫৪ জন প্যারাট্রুপার পতাকা হাতে স্কাই ডাইভিং করবেন। এটিই হবে বিশ্বের বুকে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়বে। মহান বিজয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপন উপলক্ষে গতকাল সোমবার বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব…

Read More

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে এখন মাঠের পর মাঠ নেই অতীতের সেই সোনালি ধানের শিষ, মাঠে এখন ঢেউ তুলছে লবণাক্ত পানিতে চিংড়ি চাষের ঘের। গত এক দশকে উপকূলীয় এই জেলায় যে বদল এসেছে তা কয়েক কয়েক হাজার মানুষের এনে দিয়েছে বিপুল সমৃদ্ধি, তবে, লাখ লাখ কৃষকের জীবনে বয়ে এনেছে অস্থিরতা ও ক্ষতি। জেলার রামপাল, মোংলা, মোরেলগঞ্জ, কচুয়া  থেকে শুরু করে বাগেরহাট সদরে লবণাক্ততার কারনে হাজার হাজার হেক্টর চাষযোগ্য জমি রূপান্তরিত হয়েছে চিংড়ি চাষের ঘেরে। বড় বিনিয়োগকারীদের জন্য এ পরিবর্তন বৈদেশিক বাজারে চিংড়ি রপ্তানির সম্ভাবনা বাড়ালেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন লাখ লাখ কৃষক। বহু পরিবার জমি হারিয়ে, দেনার বোঝা বাড়িয়ে এবং চাষাবাদের অনুপযোগী মাটি নিয়ে…

Read More

কুমিল্লা প্রতিনিধিঃ বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (বাইউস্ট) তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা। সোমবার (৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের প্লাজা এলাকায় আয়োজিত এ প্রতিযোগিতায় ছয়টি বিভাগ থেকে নির্বাচিত ২০টি গবেষণা পোস্টার অংশ নেয়। সকালে প্রতিযোগিতার প্রথম পর্বে বিচারকমণ্ডলী পোস্টারগুলো পর্যবেক্ষণ ও মূল্যায়ন করেন। শিক্ষার্থীদের গবেষণা উপস্থাপনা ও প্রশ্নোত্তর দক্ষতা বিচারকদের মুগ্ধ করে বলে আয়োজক সূত্রে জানা গেছে। দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন বিশেষ অতিথিদের সঙ্গে উপস্থাপনাগুলো পরিদর্শন করেন এবং গবেষকদের সঙ্গে মতবিনিময় করেন। পরে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিটি বিভাগের বিজয়ীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন উপাচার্য। তিনি বলেন, “বাইউস্টের…

Read More

ইসলামিক ডেস্কঃ একটি দেশে সুশাসন প্রবর্তন হওয়া ওই দেশের মানব সমাজের স্থিতি, শান্তি ও উন্নতির প্রধান ভিত্তি। আইনের শাসন, দায়িত্বশীল সরকার ও জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠা এবং নাগরিক অধিকার নিশ্চিত করার জন্য সুশাসন অতি জরুরি। দেশ ও সমাজের নেতৃত্বে ন্যায়, সততা ও জবাবদিহিতা অনুপস্থিত হলে কোনো সভ্যতাই টেকসই হতে পারে না। তাই ইসলাম সুশাসনকে কেবল রাজনৈতিক পরিভাষা হিসেবে নয়, বরং ধর্ম ও নৈতিকতার অন্যতম ভিত্তি হিসেবে মূল্যায়ন করেছে। ইসলামের দৃষ্টিতে সুশাসন হলো এমন এক নেতৃত্ব ব্যবস্থা, যা মানুষের ন্যায়নীতি রক্ষা করবে, ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে এবং সমাজকে নৈতিকতার পথে পরিচালিত করবে। কোরআনে করিমের নির্দেশনা : কোরআনে করিমে সুশাসনের প্রতি স্বচ্ছ দিকনির্দেশনা দিয়েছে।…

Read More

খেলাধুলা ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে দু’মাস বাকি। মাঠের প্রস্তুতির পাশাপাশি দল নির্বাচন নিয়ে যখন উত্তেজনা চূড়ান্ত, ঠিক তখনই বড় বিপাকে পড়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্বকাপের ঠিক আগে ভারতীয় মিডিয়া পার্টনার জিও হটস্টার (JioHotstar) চুক্তি ভাঙতে চাইছে, ফলে টুর্নামেন্টের সম্প্রচার ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে বড় অনিশ্চয়তা। ২০২৪-২০২৭ মেয়াদে আইসিসিরর সম্প্রচার অংশীদার ছিল জিও হটস্টার। কিন্তু একাধিক রিপোর্ট অনুযায়ী, বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়ে চার বছরের এই চুক্তি ভেঙে বেরিয়ে যেতে চায় তারা। চুক্তির অংশ হিসেবে আইসিসি প্রায় ৩ বিলিয়ন ডলার দাবি করেছিল, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৭,০৩৪ কোটি রুপি। ২০২৩-২৪ আর্থিক বছরে জিও হটস্টারের ক্ষতি ছিল প্রায় ১২,৩১৯ কোটি…

Read More

খেলাধুলা ডেস্কঃ নেইমারের মাঠে ফেরার পর যেন বদলে গেল সান্তোস। টানা তিন ম্যাচে জ্বলে উঠলেন তিনি। আগের দুই ম্যাচে গোল, একটিতে হ্যাটট্রিক; শেষ ম্যাচে গোল না পেলেও খেলার ছন্দ পুরো নিয়ন্ত্রণে রেখেছিলেন ব্রাজিলিয়ান তারকা। ব্রাজিলিয়ার সেরি আতে মৌসুমের শেষ ম্যাচে ক্রুজেইরোকে ৩-০ গোলে উড়িয়ে দেয় সান্তোস। দুর্দান্ত জয়ে লিগ শেষ করল দল। টানা তিন ম্যাচে চোট নিয়ে খেলে দলকে টিকিয়ে রাখতে সহায়তা করার পর এই তারকা নিশ্চিত করলেন, অস্ত্রোপচনা হবে তার হাঁটুতে। নেইমার বলেন, “আমি এখানে এসেছিলাম এটার জন্যই, দলকে সম্ভাব্য সেরা উপায়ে সহায়তা করতে। আমার জন্য সপ্তাহগুলি ছিল খুবই কঠিন। আমাকে উজ্জীবিত করার চেষ্টা করে গেছেন যারা, তাদের প্রতি…

Read More

খেলাধুলা ডেস্কঃ ভেন্যু সংকটের কারণে জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতা ২০২৫ পিছিয়ে যাচ্ছে। আগামী ৩০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত হওয়ার কথা ছিল জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতা। সাত দিনব্যাপী এই প্রতিযোগিতার ভেন্যু ছিল পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়াম। সেখানে ডিসেম্বরের মাঝামাঝি আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা থাকায় টেবিল টেনিসের প্রস্তুতি ও অনুশীলন ব্যাহত হওয়ার আশঙ্কায় টুর্নামেন্টটি ৯ দিন পিছিয়েছে। নতুন সূচি অনুযায়ী প্রতিযোগিতা শুরু হবে ৯ জানুয়ারি। শুরুর দুই দিন ৯ ও ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে বয়সভিত্তিক বালক-বালিকাদের অনূর্ধ্ব ৯, ১১, ১৩, ১৫ ও ১৭ সিঙ্গেলস র‌্যাংকিং প্রতিযোগিতা। বাংলাদেশে অনূর্ধ্ব-১৯-এর নিচে আর কোনো জাতীয় র‌্যাংকিং নেই। এরপর ১১ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি…

Read More

খেলাধুলা ডেস্কঃ ২৩ বছর পর আবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। ২০০৩ সালের পর প্রথমবারের মতো দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ২০২৬ সালের আগস্টে অস্ট্রেলিয়া সফরে যাবে টাইগাররা। আর এই সিরিজের অন্তত একটি ম্যাচ হতে পারে অজিদের একেবারে নতুন টেস্ট ভেন্যু ম্যাকাইয়ের ‘গ্রেট ব্যারিয়ার রিফ এরেনা’তে। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) একটি প্রতিবেদনে জানানো হয়েছে, কুইন্সল্যান্ডের এই নতুন ভেন্যুটিকে অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট মাঠ হিসেবে বিবেচনা করা হচ্ছে। নতুন স্টেডিয়ামটি ইতোমধ্যে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সক্ষমতা দেখিয়েছে। রাজ্য সরকারের অর্থায়নে এখানে নির্মাণ করা হয়েছে ১০ হাজার আসনের গ্র্যান্ডস্ট্যান্ড, আধুনিক সম্প্রচার এলাকা ও উন্নতমানের প্রশিক্ষণ সুবিধা। ২০২৬ সালের আগস্টে সিরিজটি হওয়ায় অস্ট্রেলিয়ার প্রধান…

Read More

বিনোদন ডেস্কঃ ১৬ বছর পর ফের দর্শকদের মুগ্ধ করতে চলতি মাসে মুক্তি পেতে যাচ্ছে ‘অ্যাভাটার’ সিরিজের তৃতীয় সিনেমা। এবারও সিরিজটিতে থাকছে পরিবেশ ও প্রকৃতিকে কেন্দ্র করে ভিজ্যুয়ালের চমক। আশা করা হচ্ছে, ইতিহাসের অন্যতম সর্বোচ্চ আয় করা ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে একটির সাফল্যের ধারাবাহিকতা রক্ষা করবে। এ জেমস ক্যামেরনের পরিচালিত ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমাটি আগামী ১৭ ডিসেম্বর থেকে বিভিন্ন প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাবে। ২০০৯ সালে সিরিজের প্রথম সিনেমা ‘অ্যাভাটার’ বিশ্বব্যাপী ২ দশমিক ৯ বিলিয়ন ডলার আয় করে। ২০২২ সালে মুক্তি পায় সিরিজের দ্বিতীয় সিনেমা ‘দ্য ওয়ে অব ওয়াটার’। দ্য হলিউড রিপোর্টার-এর তথ্যমতে, এটি করোনা পরবর্তী সময়েও প্রায় ২ দশমিক ৩ বিলিয়ন ডলার আয় করে। চলতি সপ্তাহে…

Read More