আবহাওয়া ডেস্কঃ ঢাকাসহ সারা দেশেই জেঁকে বসেছে তীব্র শীত।কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন এলাকায় আগামী পাঁচ দিনে তাপমাত্রা আরও কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগও সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এই মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৯ ডিগ্রি ও ঢাকায় ১২ ডিগ্রি সেলসিয়াস, যা অব্যাহত থাকবে আরও কয়েক দিন। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় বেড়েছে কুয়াশা ও শীতের তীব্রতা। এতে সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক…
Author: News Desk
নিজস্ব ডেস্কঃ শহরের তুলনায় তামাক বা তামাকজাত দ্রব্য সেবনে আসক্তি বাড়ছে মফস্সলে। শহরাঞ্চলে তামাক সেবনের হার ২৪ দশমিক ১ শতাংশ। মফস্সলের এটি প্রায় ২৭ দশমিক ৭ শতাংশ। আর আট বিভাগে সবচেয়ে বেশি তামাক সেবন হচ্ছে সিলেট ও ময়মনসিংহে। দেশে তামাক ব্যবহারে পুরুষের সংখ্যা ৩৭ দশমিক ৯ শতাংশ এবং নারীদের এই হার ১৬ দশমিক ৫ শতাংশ। সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান উন্নয়ন ব্যুরোর হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে-২০২৫-এর এসব তথ্য উঠে এসেছে। তথ্যমতে, দেশে তামাক ব্যবহারে স্বাস্থ্য, পরিবেশ ও উত্পাদনশীলতার যে আর্থিক ক্ষতি হয়, ২০২৪-২৫ অর্থবছরে তার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৮৭ হাজার ৫৪৪ কোটি টাকা। জরিপে দেখা যায়, ১৫ বছর বা তদূর্ধ্ব বয়সিদের…
ডেস্ক নিউজঃ পুলিশের লুট হওয়া বৈধ অস্ত্রের একটা উল্লেখযোগ্য অংশ এখনো উদ্ধার হয়নি। লুট হওয়ার এক বছর পর গত ১০ আগস্ট অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেও তেমন লাভ হয়নি। উলটো আন্ডারওয়ার্ল্ডে অবৈধ আগ্নেয়াস্ত্রের ছড়াছড়ি বাড়ছে। তবে এসব অবৈধ আগ্নেয়াস্ত্রের মধ্যে পুলিশের লুট হওয়া অস্ত্র রয়েছে কি না, তা কেউ নিশ্চিত করতে পারেনি। নিরাপত্তা বিশ্লেষকগণ বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে বিপুল সংখ্যক অবৈধ আগ্নেয়াস্ত্র দেশকে নিরাপত্তা ঝুঁকির মুখে ঠেলে দেবে। এর ফলে সহিংসতা, রাজনৈতিক ভীতিপ্রদর্শন এবং অপরাধ সংঘটনের আশঙ্কা তৈরি হয়েছে। গত ১২ ডিসেম্বর রাজধানীর মতিঝিলে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জাতীয় নির্বাচনে সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার পর…
আবহাওয়া ডেস্কঃ পৌষের প্রথম পক্ষ না পেরুতেই শীতে কাঁপছে গোটা দেশ। বিশেষ করে দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে জনজীবন রীতিমতো কাহিল হয়ে পড়েছে। তাপমাত্রার পারদ নেমেছে ৯ ডিগ্রিতে। বইছে শৈত্যপ্রবাহ। উত্তরের হিমেল হাওয়ায় কনকনে ঠান্ডায় তীব্র শীত অনুভূত হচ্ছে। হাড় কাঁপানো শীতে জবুথবু মানুষ ও প্রাণীকূল। সকালে সূর্যের দেখা মিলছে না। দুপুরে সূর্যের সামান্য রোদের উষ্ণতা জনপদের মানুষের ঠান্ডা নিবারণ হচ্ছে না। ভোর থেকে কুয়াশার চাদরে ঢাকা পড়ছে সড়ক-মহাসড়ক ও ফসলের মাঠ। হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলছে যানবাহন। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকেই। ঘন কুয়াশার কারণে পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যাচ্ছে সন্ধ্যা নামলেই। রাজধানীসহ…
ডেস্ক নিউজঃ আজ খ্রিষ্টানদের ঘরে ঘরে উৎসবের আনন্দধারা। বর্ণিল আলোকের রোশনাইয়ে ভেসে যাচ্ছে গির্জা, ঘর-দুয়ার আর অভিজাত হোটেলগুলো। সাজানো হয়েছে গোশালা, ক্রিসমাস ট্রি আর বহুবর্ণের বাতি দিয়ে। আজ ২৫ ডিসেম্বর, শুভ বড়দিন। খ্রিস্টধর্ম বিশ্বাসে ‘পাপীকে নয়, ঘৃণা করো পাপকে আর ‘ঘৃণা নয়, ভালোবাসো’—এই ‘সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতির্ময়’ আহ্বান নিয়ে মানুষের ‘মনের রাজা’ যিশু খ্রিষ্ট এদিন আসেন এই পৃথিবীতে। তাই এদিনে সারা বিশ্বের মতো বাংলাদেশের খ্রিষ্টান সম্প্রদায়ও নানা আনুষ্ঠানিকতায় পালন করছে তাদের এই সবচেয়ে বড় উৎসব। আজ প্রভাতে গির্জায় বিশেষ প্রার্থনা (খ্রিষ্টযোগ) হবে। সব বাড়িতেই থাকবে কেক, পিঠা, কমলালেবু, পোলাও-বিরিয়ানিসহ বিভিন্ন ধরনের সুস্বাদু ও উন্নতমানের খাবারদাবারের আয়োজন। বেড়ানো, ধর্মীয় গান,…
ডেস্ক নিউজঃ সপরিবারে দেশের মাটিতে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ প্রায় দেড় যুগ পর ঢাকায় পা রাখলেন তিনি। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে তাদের বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইট ঢাকার হযরত আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্যরা তাকে স্বাগত জানান।
ডেস্ক নিউজঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করেছে। তারেক রহমান নিজেই তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টা ৩৪ মিনিটে ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে।’ তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের বিজি ২০২ ফ্লাইটটি বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। ফ্লাইটটি সিলেট হয়ে ঢাকায় আসছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ১২টা ১৭ মিনিটে (প্রথম প্রহরে) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করে বিমানটি। একই বিমানে তার সঙ্গে দেশে ফিরছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান…
বিশেষ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগে সাম্প্রতিক সময়ে যে বিতর্ক দানা বেঁধেছে, তার কেন্দ্রে রয়েছেন নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ। ১০ কোটি টাকার সরকারি টেন্ডার, পরিবারকেন্দ্রিক ঠিকাদারি সুবিধা, নিষিদ্ধ ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ এবং একাংশ গণমাধ্যমের অতিসক্রিয় সাফাই—সব মিলিয়ে এই কর্মকর্তাকে ঘিরে প্রশ্নের তালিকা দিন দিন দীর্ঘ হচ্ছে। অথচ এসব প্রশ্নের জবাবের বদলে সামনে আসছে একটি পরিকল্পিত আত্মপক্ষ সমর্থনের বয়ান, যেখানে তাঁকে তুলে ধরা হচ্ছে ‘নিষ্কলুষ’ ও ‘সৎ কর্মকর্তা’ হিসেবে। হারুন অর রশিদের পক্ষে প্রকাশিত তথাকথিত “প্রতিবাদী প্রতিবেদন”-এ বারবার একটি কথাই ঘুরে ফিরে এসেছে—তার বিরুদ্ধে কোনো সরকারি নথিভুক্ত অভিযোগ নেই, কোনো তদন্ত হয়নি এবং সব টেন্ডার নাকি পিপিআর অনুযায়ী হয়েছে। কিন্তু অনুসন্ধানী…
ডেস্ক নিউজঃ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তথ্য অধিদফতর (পিআইডি) এক বিজ্ঞপ্তিতে জানায়, আজ বুধবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের সংখ্যা বাড়তে থাকলে রাজ্যটির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার দাবি, জনসংখ্যার এই প্রবণতা অব্যাহত থাকলে আসাম একসময় স্বয়ংক্রিয়ভাবেই বাংলাদেশের অংশ হয়ে যেতে পারে। তার এই দাবি নতুন করে সীমান্ত ও অভিবাসন বিতর্ক উসকে দিয়েছে। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) একটি সরকারি অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুখ্যমন্ত্রী বলেন, আসামে বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের সংখ্যা যদি আরও ১০ শতাংশ বৃদ্ধি পায়, তাহলে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছাতে পারে, যাকে তিনি ‘স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের অংশ হয়ে যাওয়ার’ সঙ্গে তুলনা করেন। তিনি জানান, গত পাঁচ বছর ধরেই তিনি এই প্রবণতা নিয়ে…