ডেস্ক নিউজঃ কক্সবাজারের মহেশখালী উপকূলে গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান এলএনজি (এমএলএনজি) টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামতের পর জাতীয় গ্রিডে আবারও গ্যাস সরবরাহ শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার (৫ জুলাই) রাত ২টা ৪৫ মিনিট থেকে সীমিত পরিসরে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ চালু করা হয়। প্রাথমিকভাবে দৈনিক প্রায় ১০০ এমএমএসসিএফডি হারে গ্যাস সরবরাহ করা হচ্ছে। বাংলাদেশি ও বিদেশি কারিগরি বিশেষজ্ঞদের সমন্বিত প্রচেষ্টায় মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়ন উপকূল থেকে প্রায় ৭ কিলোমিটার গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান টার্মিনালটির যান্ত্রিক ত্রুটি সফলভাবে মেরামত করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার নির্ধারিত এলএনজি কার্গো সফলভাবে আনলোড করা গেলে পর্যায়ক্রমে গ্যাস সরবরাহ দৈনিক ২৫০ থেকে ৩০০ এমএমএসসিএফডি পর্যন্ত বাড়ানো…
Author: News Desk
ডেস্ক নিউজঃ বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট হলমার্ক করা ক্যাডমিয়াম স্বর্ণালংকারের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি গ্রাম ১৯ হাজার ৯৭০ টাকা। সে হিসেবে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ৩২ হাজার ৯৬০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের দাম প্রতি গ্রাম ১৯ হাজার ৭৫ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রাম ১৬ হাজার ৩৮০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি…
ক্রীড়া ডেস্কঃ বিশ্বকাপের পর মাঠে ফিরে প্রথম ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন লিওনেল মেসি। লিগস কাপের ম্যাচে মেক্সিকান ক্লাব সান লুইসকে ৪-২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। জোড়া গোল এবং এক অ্যাসিস্টের সুবাদে এই ম্যাচে অনন্য এক রেকর্ড নিজের করে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েছিল মায়ামি। চতুর্থ মিনিটে ডেভিড রদ্রিগেজের গোলে এগিয়ে যায় সান লুইস। তবে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি ফ্লোরিডার ক্লাবটি। ১২ মিনিটে দারুণ এক ভলিতে সমতা ফেরান মেসি। এরপর প্রথমার্ধে আরও একটি গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে গোল করান তিনি। দ্বিতীয়ার্ধে বৃষ্টির কারণে কিছু সময় খেলা বন্ধ থাকলেও শেষ পর্যন্ত ৪-২…
আবহাওয়া ডেস্কঃ দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ পরিস্থিতিতে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর পুনঃ…
ডেস্ক নিউজঃ ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং আন্দোলনের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে প্রতিষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে জাদুঘরটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথ নেয়। পরে এই সরকারের অধীনেই জুলাইয়ের নানা স্মৃতিচিহ্ন নিয়ে গণভবনে তৈরি করা হয় জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় মাইলফলক জুলাই গণঅভ্যুত্থান। এর গৌরবময় স্মৃতি সংরক্ষণ, সংগ্রামের…
আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা চালালে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা ও মার্কিন স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালানো হবে বলে সতর্ক করেছে তেহরান। একই সঙ্গে সম্ভাব্য সংঘাত এড়াতে আঞ্চলিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতাও জোরদার করেছে দেশটি। রয়টার্সের প্রতিবেদনে একাধিক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, গত ২৮ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোর বিরুদ্ধে হামলার হুমকি দেওয়ার পর তেহরান উচ্চপর্যায়ে কূটনৈতিক যোগাযোগ শুরু করে। দুইজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা, দুটি উপসাগরীয় সূত্র এবং আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক আঞ্চলিক কূটনীতিকের তথ্য অনুযায়ী, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সৌদি আরব, তুরস্ক ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গেও যোগাযোগ করেছেন।…
ডেস্ক নিউজঃ একই স্থান ও একই সময়ে তিনটি সংগঠনের পৃথক কর্মসূচির ঘোষণাকে কেন্দ্র করে সম্ভাব্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের একই স্থান ও একই সময়ে তিনটি সংগঠন পৃথক কর্মসূচির ঘোষণা দিয়েছে। এ কারণে সম্ভাব্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে। এতে…
আন্তর্জাতিক ডেস্কঃ নেপলস অঞ্চলে গত সপ্তাহের ভূমিকম্পে ক্ষয়ক্ষতি মোকাবিলায় ১০ কোটি ইউরো সহায়তা বরাদ্দ করেছে ইতালি সরকার। মঙ্গলবার (৪ আগস্ট) দেশটির নাগরিক সুরক্ষা মন্ত্রী এ তথ্য জানান। গত শুক্রবার সন্ধ্যায় আঘাত হানা ৪ দশমিক ৭ মাত্রার ওই ভূমিকম্পটি গত ৪০ বছরের মধ্যে নেপলস এলাকায় সবচেয়ে শক্তিশালী ছিল। এতে প্রায় ৭০০ মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়। ভূমিকম্পে ২৬ জন আহত হয়। ক্ষতিগ্রস্ত ভবনগুলোর অধিকাংশই শহরের পশ্চিমে অবস্থিত পোজুওলি এলাকার যেখানে সরিয়ে নেওয়া বেশিরভাগ মানুষ বসবাস করতেন। মন্ত্রিসভার বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে নাগরিক সুরক্ষা মন্ত্রী নেলো মুসুমেচি বলেন, বরাদ্দকৃত অর্থ ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতের কাজে ব্যবহার করা হবে।…
ডেস্ক নিউজঃ জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আহত যোদ্ধা মিতু হাসপাতালের শয্যা থেকে আজ সরাসরি ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে কাছে ডেকে কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী মিতুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান এবং তাঁর সাহস ও আত্মত্যাগের প্রতি সম্মান জানান। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর প্রধানমন্ত্রী ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক এসব কথা জানান। তিনি…
আবহাওয়া ডেস্কঃ মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় আগামী ৫ দিন দেশের অধিকাংশ এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অধিদফতর। পূর্বাভাসে আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে- মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় রয়েছে। বুধবার (৫…