নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লেট। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১২টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসেন ফরাসি রাষ্ট্রদূত। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। বিএনপি মহাসচিবের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎকালে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
Author: News Desk
খেলাধুলা ডেস্কঃ অস্ট্রেলিয়ার সাবেক তারকা অলরাউন্ডার শেন ওয়াটসনকে আইপিএল ২০২৬ মৌসুমের আগে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। নতুন দায়িত্বে তিনি কাজ করবেন প্রধান কোচ অভিষেক নায়ার এবং দলের মেন্টর ডোয়াইন ব্রাভোর সঙ্গে। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ওয়াটসনের পাশাপাশি নিউজিল্যান্ডের সাবেক পেসার টিম সাউদিও যুক্ত হয়েছেন কেকেআরের কোচিং সেটআপে। গত মৌসুমে সপ্তম স্থানে থেকে আইপিএল শেষ করার পর দলটি তাদের কোচিং প্যানেলে বড় পরিবর্তন এনেছে। ওয়াটসন কেকেআরের অফিসিয়াল বিবৃতিতে বলেন,’কলকাতা নাইট রাইডার্সের মতো প্রতীকী একটি দলের অংশ হতে পারা আমার জন্য বিশাল সম্মানের। কেকেআর সমর্থকদের আবেগ এবং দলের সাফল্যের প্রতি তাদের নিবেদন আমাকে সবসময়ই অনুপ্রাণিত করেছে। আমি কোচিং…
বিনোদন ডেস্কঃ ১২১টি দেশের প্রতিযোগীদের নিয়ে থাইল্যান্ডে শুরু হয়েছে ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসর। প্রতিযোগীদের জন্য বিভিন্ন ধরনের কার্যক্রমের আয়োজন করেছে আয়োজক সংস্থা। একই সঙ্গে চলছে ভোটও। ১৯ নভেম্বর পর্যন্ত ভোট চলবে ভোট। বিশ্বের ১৩০ প্রতিযোগীদের মধ্যে কার মাথায় মুকুট উঠছে, তা নিয়ে চলছে জোর জল্পনা। এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। এরইমধ্যে মডেলিং ও অভিনয় দিয়ে বেম জনপ্রিয়তা পেয়েছেন তিনি। ‘পিপলস চয়েস’ ক্যাটাগরিতে বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা চমক দেখিয়েছেন। বৃহস্পতিবার পর্যন্ত মিথিলা ২ লাখ ৮১ হাজারেরও বেশি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। তিনি চিলির সুন্দরী ইন্না মলকে পেছনে ফেলে দিয়েছেন। এই তালিকায় প্রথম স্থানে রয়েছেন ইন্দোনেশিয়ার…
ডেস্ক নিউজঃ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ ২০২৫’-এ স্বাক্ষর করেছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে তার দপ্তরের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। এই আদেশের মাধ্যমে সংবিধান সংস্কার সংক্রান্ত প্রস্তাবগুলো এখন গণভোটে তোলা হবে। জাতীয় ঐকমত্য কমিশনের মধ্যস্থতায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় যেসব সংস্কার প্রস্তাব চূড়ান্ত করা হয়েছিল, সেগুলোর ওপর জনগণের মতামত নেওয়া হবে সেই গণভোটে। এদিকে, একই দিন দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ধারণা করা হচ্ছে, তিনি এই ভাষণেই গণভোটের তারিখ ঘোষণা করবেন। তার ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার হবে বিকেল আড়াইটায়। এর আগে রাজধানীর…
বিনোদন ডেস্কঃ থালাপতি বিজয় অভিনীত ‘শেষ’ ছবি জননায়ক মুক্তির দুই মাস আগেই বাণিজ্য জগতে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে। অ্যাকশন-রাজনৈতিক থ্রিলার ঘরানার এই ছবিটি প্রি-রিলিজ ব্যবসাতে রেকর্ড গড়েছে। ইন্ডিয়া টু ডে’র খবর বলছে, এই মুহূর্তে সবচেয়ে আলোচিত তামিল ছবিগুলির মধ্যে অন্যতম হলো জননায়ক। স্যাকনিলকের রিপোর্ট অনুসারে, ছবিটি কেবল তামিলনাড়ু অঞ্চলের সিনেমা হলগুলোর স্বত্বই বিক্রি হয়েছে ১০০ কোটি রুপির বেশি দামে। অন্যদিকে, বিদেশের স্বত্ত্ব থেকে এসেছে প্রায় ৮০ কোটি রুপি। এছাড়াও, সিনেমার গান নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ তুঙ্গে। জানা গেছে, অডিও স্বত্ব বিক্রি হয়েছে প্রায় ৩৫ কোটি রুপিতে। অন্যদিকে, ডিজিটাল স্ট্রিমিং স্বত্ব কিনেছে অ্যামাজন প্রাইম ভিডিও, যার দর দাঁড়িয়েছে ১১০ কোটি রুপি।…
ডেস্ক নিউজঃ বিসমিল্লাহির রহমানের রহিম প্রিয় দেশবাসী, শিশু, কিশোর-কিশোরী, তরুণ-তরুণী, ছাত্র-ছাত্রী, নারী-পুরুষ, নবীন-প্রবীণ সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। গত বছর আগস্ট মাসে জুলাই গণ-অভ্যুত্থানের শক্তিবলে আমরা অন্তর্বর্তী সরকার গঠন করেছিলাম। এরপর আমরা এখন আমাদের মেয়াদে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে উপনীত হয়েছি। আমাদের সরকারের ওপর ন্যস্ত দায়িত্ব ছিল মূলত তিনটি। হত্যাকাণ্ডের বিচার করা, একটি জবাবদিহিমূলক ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য প্রয়োজনীয় সংস্কারের আয়োজন করা এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। আমরা জুলাই গণ-অভ্যুত্থানকালে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের নির্দেশে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারকাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। এই বিচারের উদ্দেশ্যে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের প্রথম রায় শীঘ্রই দিতে…
বিনোদন ডেস্কঃ বলিউড সুপারস্টার সালমান খান ও অভিনেত্রী সোনাক্ষী সিনহার বন্ধুত্ব বহুদিনের। সালমানের বিভিন্ন দেশি-বিদেশি কনসার্ট ও প্রমোশনাল সফরে প্রায়ই দেখা গেছে সোনাক্ষীকে। তারই ধারাবাহিকতায় সালমানের আসন্ন ‘এশিয়ান ট্যুর’-এও সোনাক্ষীর অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ প্রকাশিত পোস্টারে দেখা যায়, তার জায়গায় স্থান পেয়েছেন দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া। এই পরিবর্তন ঘিরে বলিউডে শুরু হয়েছে নানা গুঞ্জন। একাংশের দাবি, সোনাক্ষী সিনহা নাকি অন্তঃসত্ত্বা, তাই এবার সফরে যেতে পারছেন না। অনেকে বলছেন, সম্প্রতি একটি পডকাস্টে সোনাক্ষীকে বারবার বালিশে ভর দিয়ে বসতে দেখা গেছে, যা থেকে সন্দেহের সূত্রপাত। আবার অনেকে তার ঢিলেঢালা পোশাক পরাকে গোপনীয়তার ইঙ্গিত হিসেবেও দেখছেন। তবে এসব গুঞ্জন নিয়ে এখনো…
বিনোদন ডেস্কঃ অভিনেত্রী দিলারা জামানকে নিয়ে নির্মিত হয়েছে সাত পর্বের ধারাবাহিক নাটক ‘দাদীর ভাগ’। একজন দাদিকে ঘিরে এগিয়েছে নাটকের গল্প। অভিনেতা জামিল হোসেনের গল্প ভাবনায় নাটকটি রচনা করেছেন বিদ্যুৎ রায়, পরিচালনা করেছেন মাহফুজ ইসলাম। নাটকটি শিগগিরই প্রচার পাবে ‘জামিলস জু’ নামের ইউটিউব চ্যানেলে। বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ রায় বলেন, “‘দাদীর ভাগ’ নাটকটি ছোট ধারাবাহিক হলেও একটা বড় ধারাবাহিক হয়ে ওঠার সমস্ত উপাদানই এর মধ্যে আছে। এই ধরনের নাটকের চিত্রনাট্য লিখতে গিয়ে বেশ স্বস্তিবোধ করেছি। আশা করছি দর্শকরা এই নাটকটি ভালোভাবে গ্রহণ করবে।” দিলারা জামান বলেন, “দাদীর ভাগ নাটকের গল্প খুব সুন্দর। মৃত্যুর আগে দাদা সব সম্পত্তি দাদিকে লিখে দেয়। সেই সম্পত্তি ভাগাভাগি…
নিজস্ব প্রতিবেদকঃ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায়কে কেন্দ্র করে ক্ষমতাচ্যুত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচিতে সারাদেশে যানবাহনে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১১টা পর্যন্ত ঢাকা, মুন্সিগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল ও গোপালগঞ্জ, সিলেট, ব্রাক্ষণবাড়িয়া, ফরিদপুর,ময়মনসিংহ, ফেনীসহ একাধিক জেলায় এসব ঘটনা ঘটেছে। এরই মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বুধবার জানিয়েছে, রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে এরই মধ্যে বিজিবি মোতায়েন করা হয়েছে। রাজধানীর বিভিন্ন…
ডেস্ক নিউজঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা আয়োজনের পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, প্রত্যেক শিশুর একটা না একটা প্রতিভা আছে। মা বাবা, স্কুলের শিক্ষক ও প্রতিবেশী সবাই মিলে শিশুদের সেই প্রতিভাকে সামনে নিয়ে আসার সুযোগ তৈরি করে দিতে পারেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে বাংলাদেশ টেলিভিশনের ‘নতুন কুঁড়ি-২০২৫’ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণকালে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, শিশু কিশোরদের মধ্যে প্রেরণা সৃষ্টি করা প্রতিযোগিতার একটি বড় অংশ। এর মাধ্যমে শিশুদের নিজেদের আবিষ্কার করার সুযোগ তৈরি হচ্ছে। তারা নিজেকে জানতে শেখে। প্রতিযোগিতা তাদের সামনে…