Author: News Desk

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনে বহু শতাব্দীর ইতিহাস ধ্বংস হয়ে গেছে। হামাসকে নিশ্চিহ্ন করতে এই আগ্রাসন শুরু হলেও, ইসরায়েলি হামলা থেকে রক্ষা পায়নি গাজার ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যও। এর ফলে দুই বছরের এই যুদ্ধে গাজা থেকে হারিয়ে গেছে বা লুট হয়ে গেছে প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে ওসমানীয় আমল পর্যন্ত বিস্তৃত ২০ হাজারের বেশি বিরল প্রত্নবস্তু। সোমবার (১৭ নভেম্বর) বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সরকারি মিডিয়া অফিসের প্রধান ইসমাইল আল-থাওয়াবতে সোমবার বার্তাসংস্থাটিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ফিলিস্তিনিদের পরিচয় মুছে ফেলতে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় প্রত্নস্থলগুলোকে পদ্ধতিগতভাবে ধ্বংস করেছে। সরকারি তথ্য অনুযায়ী, গাজা উপত্যকায় ‘৩১৬টির বেশি’ প্রত্নতাত্ত্বিক স্থাপনা…

Read More

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীতে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ আলমগীরের বিরুদ্ধে বড় ধরনের অর্থ আত্মসাতের অভিযোগে দুদক দুটি পৃথক মামলা করেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে দুদকের নোয়াখালী কার্যালয়ের উপসহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী ও সহকারী পরিচালক আব্দুল্লাহ আল নোমান বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন। অভিযুক্ত আলমগীর চট্টগ্রামের বোয়ালখালী থানার গোমদন্ডী এলাকার নুর উল্লার ছেলে। মামলার বিবরণে বলা হয়েছে, আলমগীর সেনবাগ শাখায় দুই দফা চাকরির সময়—২০১৫ থেকে ২০২০ এবং ২০২৫ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত—মোট ৮৯টি ভুয়া ঋণ বিতরণের কাগজপত্র দেখিয়ে প্রায় ১ কোটি ৮৮ লাখ টাকা নিজের কাজে লাগান। এসব ঋণ বাস্তবে কখনোই গ্রহীতাদের কাছে যায়নি। এছাড়া…

Read More

ডেস্ক নিউজঃ লিবিয়ায় অনিয়মিতভাবে অবস্থানরত ও দেশে ফিরতে আগ্রহী ১৭০ জন বাংলাদেশিকে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় দেশে ফেরত আনা হয়েছে। লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সমন্বয়ে মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে স্থানীয় সময় ৬টা ১০ মিনিটে বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। ফেরত আসা বেশিরভাগ বাংলাদেশি মানবপাচারকারীদের প্ররোচনায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন বলে জানা যায়। তাদের অনেকেই সেখানে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হন বলেও অভিযোগ রয়েছে। ঢাকায় পৌঁছালে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইওএমের কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জনসচেতনতা…

Read More

নিজস্ব প্রতিবেদকঃ ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে অবৈধভাবে স্বর্ণ ও হীরা সংগ্রহ করে মোট ৬৭৮ কোটি টাকার মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। প্রতিষ্ঠানটির আর্থিক লেনদেন ও নথিপত্র খতিয়ে দেখে এই অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পরই মামলাটি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান। তিনি জানান, ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যাংক হিসাব, এলসি এবং বিভিন্ন নথি যাচাই-বাছাই করে অনুসন্ধান শুরু করে সিআইডি। তদন্তে দেখা যায়, বিদেশ থেকে আমদানির নামে প্রতিষ্ঠানটি খুব অল্প পরিমাণ স্বর্ণ ও হীরা এনেছে। কিন্তু একই সময়ে স্থানীয় বাজার থেকে বিপুল পরিমাণ—৬৭৮ কোটি টাকার…

Read More

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সেচ বিভাগের অধীনে বাস্তবায়নকারী ‘মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্পে’ বড় ধরনের আর্থিক অনিয়মের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রকল্পটির কাজ কাগজে-কলমে ৭০ থেকে ৭৫ শতাংশ সম্পন্ন দেখানো হলেও মাঠপর্যায়ে তার প্রায় কিছুই পাওয়া যায়নি। মোট ২৪৮ কোটি টাকার এই পাঁচ বছর মেয়াদি প্রকল্পে ঠিকাদারি নিয়োগ থেকে শুরু করে বিল-ভাউচার তৈরি, কাজের মান, কৃষকদের কাছ থেকে ঘুষ নেওয়া—সব ক্ষেত্রেই অনিয়মের চিহ্ন খুঁজে পেয়েছে দুদক। ২০২০–২১ অর্থবছরে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর এলাকার কৃষিজমিতে উন্নত সেচব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রকল্পটি অনুমোদন পায়। লক্ষ্য ছিল বছরে বাড়তি ৫১ হাজার টন খাদ্যশস্য উৎপাদন। কিন্তু অভিযোগ রয়েছে—কাগজে অগ্রগতি দেখানো…

Read More

নিজস্ব প্রতিবেদকঃ দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগে বিসিএস (প্রশাসন) কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বহিষ্কৃত প্রশাসনিক কর্মকর্তা এস এম জাহিদুল ইসলামের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। ইতোমধ্যে একজন কর্মকর্তা নিয়োগ দিয়ে অনুসন্ধান প্রক্রিয়াও শুরু করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ২০১৩ সালে অফিস সহায়ক হিসেবে যোগ দেওয়া জাহিদুল পরবর্তীতে প্রশাসনিক কর্মকর্তা হন এবং সমিতির সব ধরনের আর্থিক নথি ও ব্যাংক হিসাবের দায়িত্ব পান। এই সুযোগ কাজে লাগিয়ে তিনি সদস্যদের জমা দেওয়া কিস্তির পে-অর্ডারের টাকা নির্ধারিত ব্যাংকে জমা না দিয়ে নিজের নিয়ন্ত্রণে থাকা সোনালী ব্যাংক, রেজিস্ট্রেশন কমপ্লেক্স শাখায় “প্রকল্প…

Read More

ডেস্ক নিউজঃ প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেন, ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে আদালতের দণ্ডাদেশ প্রমাণ করেছে যে ক্ষমতার অবস্থান যাই হোক, আইনের ঊর্ধ্বে কেউ নয়।  সোমবার (১৭ নভেম্বর) এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা এ মন্তব্য করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এ বিবৃতিতে তিনি বলেন, আজ বাংলাদেশের আদালত এমন স্পষ্ট ভাষায় কথা বলেছে যা দেশের ভেতর থেকে বৈশ্বিক পরিসর পর্যন্ত প্রতিধ্বনিত হয়েছে। এ রায় জুলাইুআগস্ট ২০২৪-এর গণঅভ্যুত্থানে নিহত ও ক্ষতিগ্রস্ত হাজারো মানুষের প্রতি পর্যাপ্ত না হলেও ন্যায়বিচারের একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন। প্রফেসর ইউনূস বলেন, দেশ এখন দীর্ঘ বছরের দমন-পীড়নে বিধ্বস্ত গণতান্ত্রিক ভিত্তি পুনর্গঠনের এক সন্ধিক্ষণে…

Read More

নিজস্ব প্রতিবেদকঃ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সচিব আবুহেনা মোরশেদ জামানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত খন্দকার মুশতাক আহমেদের বিরুদ্ধে বহু বছর ধরেই গুরুতর অভিযোগ উঠে আসছে। বিশেষ করে ৫ আগস্টের পর রাজনৈতিক পরিবর্তনের সময়টিকে কাজে লাগিয়ে তিনি নিজের প্রভাব বিস্তার আরও শক্তিশালী করেছেন বলে বিভিন্ন সূত্র দাবি করছে। তাকে “ফ্যাসিবাদ-ঘেঁষা চক্রের দোসর” বলেও অভিযুক্ত করা হয়েছে। অভিযোগ অনুসারে, দীর্ঘসময় ধরে তিনি সরকারি প্রশাসন ও রাজনৈতিক মহলে নিজেকে ক্ষমতাধর অবস্থানে প্রতিষ্ঠিত করেন। রাজনৈতিক পরিচয় ও ‘প্রশাসনিক সুবিধা’ ব্যবহার করে বিভিন্ন সময়ে ছাত্র-যুব সংগঠনের ওপর প্রভাব বিস্তার, নির্বাচনী সহিংসতা ও দমন-পীড়নের মতো কর্মকাণ্ডে যুক্ত ছিলেন বলেও অভিযোগ রয়েছে। বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলের…

Read More

ডেস্ক নিউজঃ সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য মতিউর রহমান তালুকদার মারা গেছেন। সোমবার (১৭ নভেম্বর) রাত ৭টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন মতিউর রহমান। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা বিএনপির সদস্যসচিব হুমায়ূন হাসান শাহীন। পারিবারিক জানা গেছে,  সোমবার সন্ধ্যায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দীর্ঘ রাজনৈতিক জীবনে মতিউর রহমান তালুকদার প্রথম আলোচনায় আসেন ১৯৮৮ সালে। চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির…

Read More

ডেস্ক নিউজঃ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে কষ্ট অনুভব করছেন বলে জানিয়েছেন আসামি পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। তিনি বলেন, ‘আমার ক্লায়েন্টের (হাসিনা-কামাল) বিরুদ্ধে রায়টা ভিন্নভাবে হলেও হতে পারতো। কিন্তু হয়নি। এটা আমার বিপক্ষে গেছে। এজন্য আমি কষ্ট পাচ্ছি।’ সোমবার (১৭ নভেম্বর) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। কষ্ট কেন পাচ্ছেন- এ প্রশ্নের জবাবে আমির হোসেন বলেন, ‘আমার পক্ষে এ মামলায় আপিল করার কোনো সুযোগ নেই। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তারা আত্মসমর্পণ না করবেন কিংবা গ্রেপ্তার হবেন।’ উল্লেখ্য, শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী…

Read More